Home আঞ্চলিক মোংলায় ৫ বছরের শিশু ধর্ষন চেষ্টা মামলার আসামী বরগুনা থেকে গ্রেফতার

মোংলায় ৫ বছরের শিশু ধর্ষন চেষ্টা মামলার আসামী বরগুনা থেকে গ্রেফতার

6

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ৫ বছরের শিশু ধর্ষন চেষ্টা মামলার আসামী মালেক ফকির (৪৫) কে বরগুনা থেকে গ্রেফতার করেছেন পুলিশ। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করে মোংলায় নিয়ে আসেন পুলিশ। আসামি মালেক ফকির মোংলা পৌর শহরের আরাজী মাকড়ঢোন গ্রামের মৃত শামসু ফকিরের ছেলে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন তাকে বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হবে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, মোংলা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মেছের শাহ সড়ক এলাকায় গত শনিবার সকাল সাড়ে ১০ টায় পাঁচ বছরের কন্যা শিশুটি তার মামার বাসার সামনে খেলা করছিলো। ওই সময় চকলেটের প্রলোভন দেখিয়ে পাশের বাড়ীর প্রতিবেশী মৃত শামছু ফকিরের ছেলে মোঃ মালেক ফকির (৪৫) শিশুটিকে বাসায় ডেকে নিয়ে যায় এবং শিশুটিকে ধর্ষণ চেষ্টা করলে শিশুটির কান্না ও ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক মালেক ফকির দৌড়ে পালিয়ে যায়।

পরে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুটির মামা শাহ আলম মোল্লা মালেকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় রবিবার মামলা দায়ের করেন। ঘটনার পর আসামি মালেক ফকির আত্নগোপনে চলে যায়। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার বিকেলে বরগুনা জেলা সদরের ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের নলিবাজার থেকে আসামি মালেক ফকিরকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।