Home বিনোদন দ্রুত বিয়ে করার কারণ জানালেন মিম মানতাসা

দ্রুত বিয়ে করার কারণ জানালেন মিম মানতাসা

109

বিনোদন ডেস্ক।।


লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার তিন বছর পরই ক্যারিয়ার না গুছিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মিম মানতাসা। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে মিম জানান, অন্য তারকাদের মতো ক্যারিয়ার না গুছিয়ে ভিন্ন পথে হাঁটার কারণ ছিলেন তার বাবা।


মিম বলেন, আমার বিয়ের পুরোটাই বাবার সিদ্ধান্ত ছিল। তিনি চেয়েছিলেন আমার বিয়ে দিতে। আমি তার সিদ্ধান্তকে সম্মান করেছি। তাই দ্রুত বিয়ে করেছি।

তারকা হয়েও মাত্র ২৪ বছরে বিয়ে করেন। মিম বিয়ে করেছেন চার বছর হতে চলেছে। এ সময় এসে নিজের বিয়ে নিয়ে অভিনেত্রীর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আসলে মানুষটা (মিমের স্বামী) অনেক ভালো। তা না হলে দীর্ঘ ৪ বছর একসঙ্গে থাকা কঠিন। আমি মনে করি, আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি সঠিক ছিল।

বিয়ের পর পড়াশুনা ও মিডিয়ার কাজ একসঙ্গে সামলাতে পরিবার থেকে সব সময় সহযোগিতা পান মিম। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, পরিবারের সাপোর্ট ছাড়া কোনো কিছু করা বা কাজ চালিয়ে যাওয়া অসম্ভব।

মিম আরও বলেন, আমার এখন দুইটা পরিবার। সবাই আমাকে সহযোগিতা করে। আমার শ্বশুর বাড়িও করে। তবে সবার মধ্যে কে আমাকে বেশি সাপোর্ট করেন এটা বলা মুশকিল। কারণ সবার জায়গা থেকে সবার এতো বেশি সাপোর্ট পাই। এখানে কাউকে কম, বেশি ক্রেডিট দেয়ার উপায় নেই।

আরও পড়ুন: ফের বিয়ে করলেন আনিসুর রহমান মিলন, পাত্রী কে?

২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজ দুনিয়ায় পা রাখেন মিম মানতাসা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পড়াশুনা শেষ করেছেন তিনি। অভিনেত্রীর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে বাজিকর, সাদাসিধে প্রেম, পিতৃছায়া, সময়ের গল্প, লায়লা দুপুর ইত্যাদি।