Home বিনোদন চুলের রঙ বদলে ফেললেন পরীমণি, কী বললেন চয়নিকা?

চুলের রঙ বদলে ফেললেন পরীমণি, কী বললেন চয়নিকা?

70

বিনোদন প্রতিবেদক।।


ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি সবসময় আলোচনায় থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। তার নতুন প্রেমের ইঙ্গিত যেন টক অব দ্য টাউন। এরই মধ্যে পরিবর্তন করলেন নিজের লুক। বদলে ফেললেন চুলের রঙ।


চিকন লাল পাড়ের হলুদ শাড়িতে মোহনীয় লুকে সামনে এলেন পরীমণি। তার নতুন লুক যেন তাক লাগিয়ে দিল ভক্ত দর্শকদের।

জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীও ফেসবুকে লিখলেন পরীর নতুন লুক নিয়ে। পরীমণির সঙ্গে সেই লুকে ছবি পোস্ট করেছেন নির্মাতা চয়নিকা।

তিনি লিখেছেন, ‘কাল যখন বললো চুল কালার করবে, হঠাৎ করেই ধাক্কা খেলাম। বললাম,”পুরাটা চুল কালার?”

তার ভাষায়, ‘হাসি দিয়ে বললো, হুম কি হবে? ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে ব্যাপারটা!!

চয়নিকা আরও জানালেন, ‘কিন্ত কালার করার পর পুরা চেহারাটাই চেঞ্জ আর এত্ত সুন্দর লাগলো!’

সবশেষে শুভকামনা জানালেন তিনি। বললেন, জীবন হোক আনন্দময়। ভালোবাসা অনন্তকাল। অভিনন্দন।