Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

24
থোকায় থোকায় ফুটে আছে বসন্তের ফুল নীলমণি লতা। এ ফুলের বৈজ্ঞানিক নাম ‘পেটরিয়া ভোলুবিলিস’ (Petrea volubilis)। তঞ্চঙ্গ্যা পাড়ার লিচুবাগান, রাঙামাটি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নড়াইলে সংবাদ সম্মেলন
নড়াইল প্রতিনিধি
‘আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বেলা ১২ টায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত এ সম্মেলনে নারীর অধিকার ও নিরাপত্তা বিষয়ে নানা গুরুত্বপূর্ণ দাবি তুলে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১ দফা দাবি উপস্থাপন করেন, আন্তর্জাতিক নারী দিবস কমিটির নড়াইল জেলা প্রতিনিধি কোহিনুর আক্তার। এর ভিতর উল্লেখযোগ্য দাবি ছিল, নারীর প্রতি যেকোনো প্রকার সংঘবদ্ধ সহিংসতা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। এসময় আরও বক্তব্য রাখেন, নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক এস. এম. আব্দুল হক ও সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু। দুর্বার নেটওয়ার্কের সদস্য সালমা জামান, আন্তর্জাতিক নারী দিবস কমিটির সদস্য লাভলী ইয়াসমিন, নূর নাহার পারভীন, গুলশান আরা, সাজেদা খানম ও লামিয়া সুলতানাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শার্শায় পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকালে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে জিয়ারুল ইসলাম(৩৫), যাদবপুর গ্রামের আয়ুব আলীর ছেলে সাগর মিয়া (২৩), পশ্চিম কোটা গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে আব্দুল মান্নান (৪০) ও জিরেনগাছা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও ওয়ার্ড যুবলীগ নেতা খোরশেদ আলম(৫৩)।
পুলিশ জানায়, গোপন খবরে তারা জানতে পারেন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা তাদের নিজ নিজ এলাকায় ঘুরাফেরা করছে। এমন খবরে আজ (শুক্রবার) সকালে পুলিশের একটি দল ওই সব এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি জিয়ারুল, সাগর মিয়া ও আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে।
অপর এক অভিযানে উপজেলার উলাশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

মাগুরার শালিখায় ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার ১২ আসামি গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্তসহ বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার নির্দেশনায় শালিখা থানা পুলিশ ৬ মার্চ রাতে ও ৭ই মার্চ সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় উপজেলার কুমোরকোটা গ্রামের সফিউদ্দিন মোল্লার ছেলে মোঃ সোনালী (৩০), গোপাল গ্রামের কলিম মোল্লার ছেলে ইব্রাহিম (২৫), হরিশপুর গ্রামের মৃত নওশের আলী শেখের ছেলে মোঃ কামাল হোসেন (৪৫),শতখালী গ্রামের মোঃ আবু বক্কর মোল্লার ছেলে মোঃ মনজুর মোল্লা( ৪২), গজ দূর্বা গ্রামের শওকত মন্ডল এর ছেলে আরাফাত মন্ডল (২৫), আমিয়ান গ্রামের মৃত বরকত আলী বিশ্বাসের ছেলে আলম বিশ্বাস (৪৫),সাতনাফুরিয়া গ্রামের মোঃ নওশের আলীর ছেলে রাসেল শিকদার (২৫), নাঘোসা গ্রামের সুরমান আলীর ছেলে মোঃ রুকনুজ্জামান (৩০), উজ গ্রামের কিয়াম উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ তিতুল বিশ্বাস (৩৮), কাতলী গ্রামের মৃত এবাদত মোল্লার ছেলে মোঃ কিবরিয়া(৫৫),সিমাখালি গ্রামের আলী মিয়ার ছেলে মোঃ জয়নাল মোল্লা (৪৫), শরুশুনা গ্রামের নাসিমা বেগম (৪৫)স্বামী ইলিয়াস।
আসামিদের হিসাব,১ সি আর সাজাপ্রাপ্ত (২)জন প্রত্যেকের ১ বছর সাজা। ২ জি আর ওয়ারেন্টের আসামি ৪জন।৩ সি আর ওয়ারেন্টের আসামি ৫জন।৪ নিয়মিত মামলার একজন মামলা নং১(৩)২৫ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩৭৯/৫০৬-(২)-১১৪ পেনাল কোডের এজাহার নামীয় আসামি সর্বমোট ১২ জন।।

কালীগঞ্জে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে থানা পুলিশের কার্যক্রম জোরদার
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মাসব্যাপী কঠোর কর্মসূচি হাতে নিয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ। বিশেষ করে রমজানের দিনগুলোতে রাতে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনসমূহ যাতে নিরাপদে কালীগঞ্জ থানা এলাকার মধ্যে মহাসড়ক ও পার্শ্বসড়ক ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে সেদিকে নজর দিয়ে নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে থানা পুলিশের চারটি দল।
জানা যায়, পহেলা রমজান থেকে শুরু হওয়া এ নিরাপত্তা কর্মসূচি চলবে ঈদ-উল-ফিতর পরবর্তী সময় পর্যন্ত। রমজানের প্রতি রাতেই কোটচাঁদপুর রোডে নিরাপত্তা চৌকি বসিয়ে সীমান্ত এলাকা থেকে ঢাকা এবং দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে আসা কিংবা সীমান্ত এবং বিভিন্ন এলাকাগামী পরিবহনগুলোতে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। এ সময় সন্দেহভাজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে সংরক্ষণ করা হচ্ছে পরিবহনগুলোতে থাকা যাত্রীদের ভিডিও ফুটেজ। কোটচাঁদপুর রোডের পাশাপাশি ঝিনাইদহ যশোর মহাসড়কের ছালাভরা নামক স্থান থেকে বারোবাজার এবং গান্না বাজারের আগ পর্যন্ত রাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত কল্পে কাজ করে যাচ্ছে থানা পুলিশ। আর থানা পুলিশের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে।
বাসচালক আব্দুস সালাম জানান, কালীগঞ্জ থানা পুলিশের রাত্রিকালীন এই বিশেষ নিরাপত্তা কার্যক্রমে বর্তমানে আমরা খুশি। কেননা ঈদকে সামনে রেখে ডাকাত, ছিনতাইকারী ও মলম পার্টির দৌরত্ব বেড়ে যায়। রোজার মাস পড়ে রাতের বেলা কালীগঞ্জ থানা পুলিশের এমন তৎপরতাই আমরা অনেকটা নির্বিঘ্নে চলতে পারছি। পুলিশ যদি এভাবে আমাদের পাশে থাকে তাহলে রাতের বেলা রাস্তায় ডাকাতের হাত থেকে বাঁচা সম্ভব বলে আমি মনে করি।
কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপ বলেন, রমজান মাসে সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে থানা পুলিশের পক্ষ থেকে পেট্রোল ডিউটি ও মোবাইল ডিউটি বাড়ানো হয়েছে। অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সড়কে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে আমরা সচেষ্ট রয়েছি।
রাতে যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের নির্দেশে কালীগঞ্জ থানা এলাকার মহাসড়কে চলাচলকারী যানবাহনের বিশেষ করে যাত্রীবাহী পরিবহনের নিরাপত্তার নিশ্চিতকল্পে আমরা বিশেষ কার্যক্রম পরিচালনা করছি। রমজান উপলক্ষে রাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। থানার ৪টি দল কাজ করছে, তাদেরকে আমি সার্বক্ষণিক সুপারভাইজ করছি। পাশাপাশি পরিবহনে মলম পার্টির তৎপরতা রোধে যাত্রীদের সতর্ক থাকার আহবান জানানো হচ্ছে। এছাড়া রমজান মাসে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দমনে কালীগঞ্জ থানা পুলিশ সতর্ক অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে।

¬হরিঢালীতে যুবলীগের দু’নেতা আটক
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনির হরিঢালীতে যুবলীগ নেতা সরদার মনিরুল ইসলাম ও হালিম ফকিরকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে হরিঢালী পুলিশ ক্যাম্পের পাশ থেকে পুলিশ তাকে আটক করে। সরদার মনিরুল ইসলাম (৩৮) হরিঢালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সরদার সরদারের ছেলে। ক্যাম্পের ইনচার্জ এস আই মফিজুল ইসলাম জানান, হরিঢালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সরদার মনিরুল ইসলাম ওইদিন ক্যাম্পের পাশে সন্দেহজনক ঘোরাফেরা করছিল। বিগত সরকারের সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপর সে বিভিন্ন সময় হামলা করতো।
এদিকে যুবলীগ নেতা এলাকার কুখ্যাত ভূমিদস্যু বহুল আলোচিত হালিম ফকিরকে শুক্রবার সকাল ১০ টার দিকে কপিলমুনি সেফ বিল্ডিং এলাকা থেকে ওসি’র নির্দ্দেশে আটক করেছে হরিঢালী ক্যাম্প পুলিশ। হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মফিজুল ইসলাম বলেন, ‘হালিমের বিরুদ্ধে অসংখ্য অপরাধের অভিযোগ রয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বলেন ‘ওই ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। থানায় মামলা নম্বর ৮।

ফকিরহাটে বিএনপি নেতা মাসুদ রানা’র সুস্থতা কামনায় দোয়া
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপি’র সদস্য ইঞ্জিনিয়ার এ্যাডঃ মাসুদ রানা’র সুস্থতা কামনা করে দোয়া মাহফিল শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠন এবং শহীদ স্মৃতি কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে পিলজংগ কেন্দ্রিয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মোঃ ফজলে রাব্বি মোড়[লের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো সংসদের বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবুৃ সুফিয়ান, ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল বারিক মোড়ল, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আরব আলী মল্লিক, যুবদল নেতা মোঃ মুজাহিদুর রহমান সুমন, ইউনিয়ন মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি শেখ মোঃ পারভেজ হাসান ও বিএনপি নেতা আফজাল মোল্লা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন, হাফেজ মেহেরাব হোসেন নাহিদ।

পাইকগাছায় চিংড়ি ঘের দখল চেষ্টায় বাঁধা; ভাঙচুর ও মারপিটে আহত ৩

পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় চিংড়ি ঘের দখল চেষ্টায় বাঁধা দিলে প্রতিপক্ষের হামলা-মারপিট,ভাংচুরের অভিযোগে থানায় এজাহার দাখিল হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোলাদানার খাটুয়ামরির এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসীর আশঙ্কা এ নিয়ে যে কোন মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।
থানায় দাখিল করা এজাহার সুত্রে জানাগেছে বয়ারঝাপার মৃতঃ ওমর আলীর ছেলে ঘের মালিক জাহাঙ্গীর সরদার মৌসুমে শুরুতে বেতবুনিয়া মৌজায় ৩৫ বিঘা জমি ডিড নিয়ে চিংড়ি ঘের করছেন। তবে পুর্বে এ জমিতে বয়ারঝাপার রুহুল আমীন সরদার গংরা চিংড়ি ঘের করতেন। জানাগেছে, রুহুল আমীন সরদারের ইজারার মেয়াদ শেষ হলে জাহাঙ্গীর জমির মালিকদের কাছ থেকে ডিড নিলে রুহুল আমীন গংদের সাথে তার বিরোধের সুত্রপাত ঘটে। ঘের মালিক জাহাঙ্গীর সরদার অভিযোগ করেন পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ রুহুল আমীন সরদারের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিনের মদদে ১০/১২ জন দুর্বৃত্তরা আমার ঘেরে অনাধিকার প্রবেশ করে বাসাবাড়ি ভাংচুর করতে থাকে। এ সময় বাঁধা দিলে দুর্বৃত্তরা আমার খালাতো ভাই মুন্না’ নামে এক কিশোরের মাথায় কুপিয়ে জখম করে। এ সময় তাকে উদ্ধার করেেত গিয়ে মামা কবির ও দুলাভাই কামরুজ্জামান মারপিটের স্বীকার হয়। পরবর্তী দুর্বৃত্তরা ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি করেন। ওই রাতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ঘের মালিক জাহাঙ্গীর সরদার বাদি হয়ে রুহুল আমীন সরদার গংদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন।
ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা বলে ওসি মোঃ সবজেল হোসেন জানান, চিংড়ি ঘেরের বিরোধে সৃষ্ট ঘটনায় আইনী পদক্ষেপ নেওয়া হবে।

আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় ফিরতে চায় জামায়াত : বিএনপি নেতা শিপন
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১১নং বহরবুনিয়া ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (৭ মার্চ) ফুলহাতা বাজারে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদীয় আসন বাগেরহাট-০৪-এর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন মন্তব্য করেন, “আওয়ামী ফ্যাসিস্টদের সাথে নিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে নিষিদ্ধ সংগঠন জামায়াত যা গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি।”অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।এছাড়া উপস্থিত ছিলেনÍপৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহসান ফকির, সামাদ হোসেন ফকির, আফজাল জোমাদ্দার,যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম,পৌর শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু,বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান জেবু, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন এনাম,নিশানবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতা মতিউর রহমান বাচ্চুসহ আরও অনেকে।
বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। মাহফিলে বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।ইফতার মাহফিল শেষে তালুকদার বাড়ী হাফিজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পাইকগাছায় আ.লীগ নেতা সাঈদ মোড়লের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ঈদগাহ নির্মাণ কাজে বাঁধা প্রদান, এলাকাবাসীর নামে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত নাজমুল গাজী ও প্রভাষক শফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তি এবং কতিপয় আওয়ামী লীগ নেতা সাঈদ মোড়লের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এলাকাবাসী শুক্রবার বিকেলে ঈদগাহ নির্মাণস্থলে এ মানববন্ধন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আমিন উদ্দিন সরদার, আব্দুর রশীদ গাজী, মসজিদের ইমাম আব্দুর রহমান, শাহিনুর, আব্দুল জব্বার, আলমগীর কবির, রাজু শেখ, সেলিম সরদার, নাঈম, আনারুল গাজী, সাইফুল্লাহ সানা, খায়রুল ইসলাম, সুখজান বেগম, শাহনাজ পারভিন, ঝর্ণা, হাসিনা, বিউটি, মমতাজ, সিদ্দিক গাজী, হাফিজুর মোড়ল, ফারজানা, শিরিনা, ফকির মোড়ল, হাসিনা আক্তার, রাণী, সবুরা বেগম ও নাসিমা বেগম সহ শত শত নারী পুরুষ।
উল্লেখ্য উপজেলার কপিলমুনি ইউনিয়নের দক্ষিণ সলুয়ায় ঈদগাহ নির্মাণ কে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাঈদ মোড়লের সাথে এলাকাবাসীর বিরোধ দেখা দেয়। দক্ষিণ সলুয়া বায়তুন নুর জামে মসজিদের আওতায় কিরাতুল কুরআন মাদরাসার অনুকূলে রামচন্দ্র নগর মৌজায় ৩৯৭ খতিয়ানের ১৯৪ দাগে ৪ শতক জমি ক্রয় করে এর সাথে ১৭ শতক সরকারি খাস সম্পত্তি নিয়ে উক্ত জমিতে ঈদগাহ নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী এলাকাবাসী মাটি ভরাটের কাজ শুরু করলে প্রতিবেশী সাঈদ মোড়ল এ কাজে বাঁধা হয়ে দাড়ায়। এলাকাবাসীর অভিযোগ সরকারি খাস জমিতে সাঈদ মোড়লের কোন বৈধ অধিকার নাই। তিনি ক্ষমতা বলে দীর্ঘদিন খাস জমি দখল করে রেখেছিল। এনিয়ে সাঈদ মোড়ল মসজিদ কমিটির নেতৃবৃন্দ সহ এলাকাবাসীর নামে থানায় হয়রানি মূলক মিথ্যা মামলা করে। এ মামলায় পুলিশ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল গাজী ও প্রভাষক শফিকুল ইসলাম কে আটক করলে ফুসে ওঠে এলাকাবাসী। এলাকাবাসী এর প্রতিবাদে শুক্রবার সকালে থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরবর্তী ওসি সবজেল হোসেন সরেজমিন গিয়ে ঘটনার সুষ্ঠু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এলাকাবাসী কে আশ্বস্ত করেন।

খুলনা এক্স ক্রিকেট এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
খুলনার সাবেক ক্রিকেটারদের সংগঠন এক্স ক্রিকেট এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। সংগঠনটি ইতিপূর্বে মাস্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন জেলা এবং বিভাগে সাবেক ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করে আসছে। দেশের পট পরিবর্তনের পর সাবেক ক্রিকেটারদের এই সংগঠনে আসে আমল পরিবর্তন। গত ৪ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সকল সাবেক ক্রিকেটারদের সর্বসম্মতিক্রমে এক্স ক্রিকেট এসোসিয়েশনের আগামী তিন বছরের জন্য এক্স ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মোঃ জুলফিকার আলী খান জুয়েল ও মোঃ নাসির হোসেন কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়, উক্ত কমিটি দীর্ঘ চার মাস পর আলী আজগর লবি (সাবেক এম.পি),আজিজুল বারী হেলাল,রকিবুল ইসলাম বকুলকে উপদেষ্টা করে , এবং জুলফিকার আলী খান জুয়েলকে সভাপতি, মোহাম্মদ নাসির হোসেনকে সাধারণ সম্পাদক,জিয়াউল আলম জিয়াকে কোষাধ্যক্ষ করে ৭৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটির উপদেষ্টাদের মধ্যে রয়েছেন,বিরেন দাস,সৈয়দ জাহিদ হোসেন,মোঃ কবির বড়,আমির এ আযম বাচ্চু,মোঃ আলম (ব্যাংকার),শওকত কামালসহ ৩০ জন। সহ-সভাপতি হিসাবে রয়েছেন এস, এম তরিকুল ইসলাম সোহান,কবির আহম্মেদ,মাকসুদুর রহমান নাসিম,শংকর কর্মকারসহ ১৪ জন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, এজেএম অহিদুল ইসলাম সেলিম, নিয়াজ মোর্শেদ পল্টু, ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক, আজগর আলী সহ-সাংগঠনিক সম্পাদক, মোস্তাক আহম্মেদ,আসাদ, সামসুল আলম রনি, দপ্তর সম্পাদক, এ্যাডঃ শামীম, সহ দপ্তর সম্পাদক মোঃ মঈনুল হাসান শিমুল,মমতাজ আহম্মেদ তুহিন,প্রচার সম্পাদক, এ্যাডঃ সাজ্জাদ হোসেন বাপ্পি, ও সাংবাদিক আনিছুর রহমান কবির, রিয়াদ, অর্থ বিষয়ক সম্পাদক তরিকুল হাসান তুষার,সহ অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ জিয়া (জুট), এস. এম আরিফুল ইসলাম, নাহিদ রেজা রানা, ক্রীড়া সম্পাদক, এম. এ সালাম সহ ক্রীড়া সম্পাদক, বুলবুল, মাসুম,সাংস্কৃতিক সম্পাদক,মনিরুল ইসলাম (মনি) সহ সাংস্কৃতিক সম্পাদক, বিশু, সিজার, মোঃ তুর্কি, শাহানুর রহমান খান আরজু, রুমি রেজওয়ান, কার্যনির্বাহী সদস্য, দেবাশীষ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, মনোজ কুমার রায়, সালাউদ্দিন আহম্মেদ উজ্জল,এজাজ মনিরুল ইসলাম তাজসহ ৩১ জন।

বিএনপিকে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ মার্চ) বিকোলে কুশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক ইদ্রীস আলী সরদার, আব্দুল জলিল মোড়ল, যুবদলের আহবায়ক শেখ আআব্দুল করিম, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশীদ আলী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, হাফেজ আরাফাত হোসেন, দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী হোসাইন।
এসময়ে বক্তব্যে প্রধান অতিথি বলেন বিএনপিকে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। সকল ভেদাভেদ ভূলে আন্তরিকতার সহিত মাঠে ময়দানে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আপনার আমার প্রাণের প্রতিক ধানের শীষের কান্ডারীকে বিজয়ী করতে হবে।

কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার মতবিনিময় ও মানববন্ধন
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালনে মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ই মার্চ) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক ফরহাদ রেজা’র সভাপতিত্বে ও সুবর্ণ নাগরিক জাফর সাদিক এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সহ সভাপতি এস এম আহম্মদ উল্যাহ বাচ্চু, সহ সভাপতি ইশারাত আলী, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শিমুল হোসেন, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য জিএম সাগর হোসেন, শেখ আল নুর আহমেদ ঈমন, ফজলুল হক ও শেখ সলেমান মামুন। এছাড়াও আছমা খাতুন, রাশিদা খাতুন, হাসনাহেনা, রহিমা খাতুন প্রমুখ।
আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়” এই স্লোগানকে সামনে রেখে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভাশেষে প্রেসক্লাবের সামনের সড়কে নারীদের নানান দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলনের দিঘলিয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন
দিঘলিয়া প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের দিঘলিয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ইতার অনুষ্ঠান গতকাল (৭ ই মার্চ রোজ শুক্রবার) বাদ জুম্মা উপজেলা চৌরাস্তা মোড় নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হযরত মাও: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি হযরত মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামায়ে পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান (সোহেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার মো: ইকবাল হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার মো:সাদউল্লাহ, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া শাখার মো: সালমান ফারসি, সহ সকল সহযোগী সংগঠনের ওয়ার্ড ইউনিয়ন, থানার দায়িত্বশীল উক্ত ইফতার ও ইউনিয়ন সম্মেলনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ।

বায়ান্নর ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান
সাতক্ষীরা প্রতিনিধি
বায়ান্নর ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ অবদান রাখেন দেবহাটার কৃতি সন্তান ভাষা সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। তিনি দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের মৃত্যু গোলাম ছাত্তার সরদারের পুত্র, মাতা মরহুমা জয়নুর নেছা খাতুন, ধোপাডাঙ্গা সরদার বাড়ির এক সম্ভান্ত মুসলিম পরিবারে ১৯৩২ সালে ৩০ এপ্রিল জন্ম গ্রহণ করেন।
ছোটবেলা থেকে তিনি সাহসী ও প্রতিবাদী স্বভাবের ছিলেন। তিনি ১৯৫২ সালে গোটা পূর্ব বাংলায় যখন ছাত্র জনতা ভাষা আন্দোলনের রাজপথ প্রকম্পিত করে তোলেন, সে সময় বীরমুক্তিযোদ্ধা প্রয়াত লুৎফর রহমান ভাষা আন্দোলনের রিপোটিং অফিসারের দায়িত্ব পালন করেন। যখন একাধারে বায়ান্নর ভাষা আন্দোলনকালে ভাষার দাবিতে পাকহানাদার বাহিনীর গুলিতে বুকের তাজা রক্তঢেলে দিয়ে শহীদ হয়েছিলেন রফিক, সালাম,জব্বার,বরকত সহ অনেকে তখনকার সময়ে লুৎফর রহমান বীরাঙ্গনার মত যুদ্ধ করেছিলেন।
তাছাড়া ৬৯ এর গণ অভ্যুৎথান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ গ্রহণ করেন। তিনি মৃত্যু পূর্ব মূহুর্তে কালিন দেবহাটার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার জামসেদ আলম, ইয়াছিন আলী, বীরমুক্তিযোদ্ধা আ: মাবুদ গাজী, শহিদুল ইসলাম শহীদ, এ্যাড: ইউনুস আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে বিভিন্ন সময় মত বিনিময় করতেন। দেবহাটার উপরোক্ত বীরমুক্তিযোদ্ধারা প্রয়াত লুৎফর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি ২০০৭সালের ১৩ মার্চ বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন।

ভেজাল আখের গুড় তৈরি: কারখানা বন্ধ, জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় ভেজাল আখের গুড় তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে জরিমানাও করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত রায় দ্বিপন খোকসা পৌর বাজারে দ্বিলীপ বিশ্বাস ষষ্টির ভেজাল আখের গুড় তৈরির কারখানায় বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে অভিযান চালান।
কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি করা হচ্ছিল। সেসময় গুড়ের মধ্যে তেলাপোকা দেখতে পান তিনি। এসময় কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া গুড় উৎপাদন বন্ধ রাখার আদেশ দেওয়া হয়।
এসব ব্যবসায়ীরা ভারত থেকে গো খাদ্য চিটা গুড় আমদানি করেন। সেই গো খাদ্যের সঙ্গে চিনি ও কিছু আখের গুড় মিশিয়ে ভেজাল আকের গুড় তৈরি করে বাজারজাত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত রায় দ্বিপন জানান, অস্বাকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের দায়ে দিলীপ বিশ্বাসকে জরিমানা ও তার গুড়ের কারখানা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

অপরিকল্পিতভাবে মরিচ্চাপ নদ খনন: ভেঙে পড়েছে ৫টি সেতু
সাতক্ষীরা প্রতিনিধি
অপরিকল্পিতভাবে মরিচ্চাপ নদ খনন করায় এর ওপর নির্মিত পাঁচটি সেতু ভেঙে পড়েছে। সাতক্ষীরায় অপরিকল্পিতভাবে মরিচ্চাপ নদ খনন করায় এর ওপর নির্মিত পাঁচটি সেতু ভেঙে পড়েছে। এতে সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার বাসীন্দাদের তিন থেকে পাঁচ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া যারা নৌকায় পারাপার হচ্ছেন তারাও ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, জনসাধারণের চলাচলের জন্য একটি কাঠের তৈরি সেতু নির্মাণে করা হচ্ছে।
সাতক্ষীরা ও আশাশুনি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস সূত্রে জানা গেছে, মরিচ্চাপ নদ সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর সঙ্গে মিশেছে। নদীটির দৈর্ঘ্য ৩০ কিলোমিটার। সাতক্ষীরার বাঁকাল থেকে আশাশুনির শোভনালি পর্যন্ত ২০ কিলোমিটার মরিচ্চাপ নদের ওপর নয়টি সেতু ২০১৩-১৪ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছরে নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
দুই বছর আগে মরিচ্চাপ নদী খননের কারণে বিভিন্ন স্থানে পাঁচটি সেতু ভেঙে পড়ে। এরপর এসব স্থানে আর কোনো সেতু নির্মাণ করা হয়নি।
সাতক্ষীরা সদর, আশাশুনি ও দেবহাটা উপজেলার দুই লক্ষাধিক মানুষ জাতয়াত ও ব্যবসা-বাণিজ্য নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন। তবে সেতু গুলো ভেঙে পড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। তাদের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে।
শিক্ষার্থী মরিয়াম খাতুন, তানিয়া, জুঁই ও শ্রিপরা পাল জানায়, সব সময় তাদের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। বিশেষ করে অনেক সময় জোয়ারের সময় ভিজে যেতে হয়। নদী পারাপারের সময় কেউ না কেউ প্রতিদিন নদীতে পড়ে আহত হয়। তারা দ্রুত সেতু নির্মাণের জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছে।
সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদের নারী সদস্য মমতাজ বেগম বলেন, “আশাশুনি উপজেলার শোভনালি ইউনিয়নের মরিচ্চাপ নদের ওপর নির্মিত বাঁকড়া ও কামালকাটিতে নির্মিত সেতু ভেঙে নদীতে পড়ে আছে।”
তিনি আরও বলেন, “এর মধ্যে বাঁকড়া সেতুর দুই পাশে বাঁশের পাটাতন ও মাঝখানে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে। এই সাঁকোর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকারও হচ্ছে শিক্ষার্থীরা। দ্রুত নতুন করে সেতু নির্মাণের জোর দাবি জানাচ্ছি।”
সাতক্ষীরার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, “সেতু গুলো আমাদের অধীন নয়। সেতুগুলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্মাণ করা। যাতয়াতের কথা চিন্তা করে আমরা সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।”
সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, “মরিচ্চাপ নদীর উপার নির্মাণ করা সেতু ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরাসহ মানুষ চলাচল করছে এমন খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নির্বাহী প্রকৌশলী সাথে সেতু নির্মাণের জন্য কথা হয়েছে। তবে চলাচলের জন্য দ্রুত কাঠের তৈরি সেতু নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে।”

নড়াইলে মাদক কারবারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি
নড়াইলে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘মাদকবিরোধী সচেতন সমাজ’র ব্যানারে শুক্রবার (৭ মার্চ) দুপুরে বিষ্ণুপুর এলাকায় রামসিদ্ধি, কলিমন, বিষ্ণুপুর ও বাসগ্রামের বাসিন্দারা এ বিক্ষোভ করেন। পরে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী বলেন, দীর্ঘদিন নড়াইলের রামসিদ্ধি, কলিমন, বিষ্ণুপুর ও বাসগ্রামে মাদক বেচাকেনা চলছে। বিশেষ করে রাত গভীর হলে মোটরসাইকেলে মাদক কারবারিরা এসব গ্রামে এসে বেচাকেনা শুরু করে। তাদের যন্ত্রণায় নারী, শিশু-কিশোরসহ সবাই অতিষ্ঠ। প্রতিবাদ করলে জীবননাশের হুমকি দেয়। মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে লিখিত দাবি জানিয়েছি। আশা করছি কালক্ষেপণ না করে প্রশাসন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিবে।
এ সময় ওই এলাকার হানিফ খন্দকার, কাজী জহিরুল ইসলাম, হাসান খন্দকার, রেজা মোল্যা, কে এম নজরুল ইসলাম, মোহাম্মদ হুসাইন, আজমল হোসেন, জাবিদ কাজীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

যশোর সীমান্তে ৫ লাখ টাকার মাদক জব্দ
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ও ভারতীয় ফেনসিডিল, গাঁজা, মোবাইল ফোন, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক সীমান্তে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবির বিশেষ টহলদল যশোরের বেনাপোলসহ ৪৯ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫ লাখ ৭০ হাজার ৭০ টাকা মূল্যের এসব পণ্য জব্দ করে।

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইবি বুননের ইফতার
কুষ্টিয়া প্রতিনিধি
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে ইফতার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী পদমদী প্রতিবন্ধী এতিমখানায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ আয়োজন করে সংগঠনটি।
এসময় সংগঠনটির সভাপতি সাজিয়া তাসনিম আপন, সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স, সংগঠনের সাবেক সভাপতি নাহিদুর রহমান ও সহ সভাপতি জেবুন্নাহার জেবুসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স বলেন, এই শিশুদের সঙ্গে থেকে মনে হলো আমরা শৈশবে ফিরে গেছি। সবাই দোয়া করবেন যেন প্রতি বছর এভাবে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে পারি।
সংগঠনটির সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, আমরা সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করি। বইমেলা বা বিভিন্ন ইভেন্ট থেকে উপার্জিত অর্থ দিয়ে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের পাশে থাকার চেষ্টা করি। তাদেরকে এক বেলা ইফতার করাতে পেরে ভালো লাগছে।

বাগেরহাটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাত থেকে আজ শুক্রবার (৭ মার্চ) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে বাগেরহাটে ২৭ দিনে যৌথ বাহিনীর সদস্যরা ডেভিল হান্ট এবং বিশেষ অভিযান চালিয়ে ৩৩০ জনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
বাগেরহাট জেলা পুলিশের ডিএসবি শাখার পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ নিয়ে এ পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট এবং বিশেষ অভিযানে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ৩৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সহকারী শিক্ষিকাকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক মুকুলকে বহিস্কার

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের নারী শিক্ষিকাকে শ্লীলতাহানি ও অকথ্য ভাষায় গালি-গালাজ করার প্রতিবাদে প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাতক্ষীরা টু আশাশুনি সড়কে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী শিক্ষিকা আকলিমা খাতুন, ১০ শ্রেণির শিক্ষার্থী তাবাচ্ছুম ফেরদৌস, মাছুম বিল্লাহ, সিরাজুম মুনিরা, আল মামুনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল সাতক্ষীরা পৌর বঙ্গবন্ধু পরিষদের সভাপতির পদ পাওয়ার পর থেকে স্কুলের কোন শিক্ষককে তিনি আর শিক্ষক মনে করেন না। তিনি শিক্ষকদের তার বাড়ির চাকর মনে করেন। অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। হুমকি ধামকি দেন। ছাত্র-ছাত্রীদের সামনে শিক্ষক-শিক্ষিকাদের মারতে উদ্যত হন। আজে-বাজে কথা বলেন। তিনি একজন বিকারগ্রস্থ না হলে এমন করতে পারেননা। তাকে এলাকার মানুষ কানকাটা মুকুল নামেই চিনে।
বক্তারা আরো বলেন, ‘গত ৫ মার্চ স্কুলের পিয়নকে দিয়ে শিক্ষিকা আকলিমা খাতুনকে স্কুলে আসতে বলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। স্কুলে আসা মাত্রই কোন কিছু বুঝে ওঠার আগেই প্রধান শিক্ষক আকলিমাকে মারপিট করেন। অকথ্য ভাষা ব্যবহার করে গালিগালাজ করেন। যা একজন শিক্ষকের মুখে কোনদিন শোভা পায়না। আমরা তার উপযুক্ত বিচার চাই। স্কুলের এমন কোন শিক্ষক নেই যিনি মুকুল মাস্টারের দ্বারা লাঞ্ছিত হননি।’
এসময় ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের বহিস্কার ও তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করে মুহুর্মুহু স্লোগান দেয়া হয়।
বক্তারা আরও বলেন, ‘শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি নামাতে বলার জেরে গত ৩ ফেব্রুয়ারী ব্রহ্মরাজপুর বাজারের এক সেলুন দোকানদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে উদ্যত হন তিনি। তিনি এখনও স্কুলটাকে আ.লীগ আমলের মত স্বৈরাচারী পন্থায় চালাতে চান। আমরা অবিলম্বে প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলকে বহিস্কার, তাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

গোয়ালডাঙ্গায় ওয়াবদা বাঁধে ভাঙ্গন, আতঙ্কে এলাকাবাসী
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদার বাঁধ ভাঙ্গনের ১০ দিন অতিবাহিত হলেও ভাঙ্গন রক্ষার কোন উদ্যোগ নেওয়া হয়নি।
গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদা বাঁধে গত ১০ দিন পূর্বে ভাঙ্গন শুরু হয় এবং প্রায় ৪০০ ফুট ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। তখন ভাঙ্গনের পার্শ্ববর্তী এলাকায় ফাটল দেখা দিয়েছিল। সেই ফাটল গুলোও ভাংতে ভাংতে আরো ৫০০ ফুট রাস্তা ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত বেড়িবাঁধ নির্মাণের কাজ না করলে আগামী পূর্ণিমার জোয়ারে সম্পুর্ণ বাঁধ ভেঙে লবণ পানি ঢুকে বড়দল, খাজরা ও আনুলিয়া ইউনিয়ন প্লাবিত হতে পারে। হুমকীর মুখে পড়েছে গোয়ালডাঙ্গা বাজারেরট ৩৫০ থেকে ৪০০ দোকান। বাজারের নির্মাণাধীন চান্নি সেট, আল আকসা জামে মসজিদ, পার্শ্ববর্তী জামে মসজিদ, ইসলামী ব্যাংক, ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয় সহ তিন ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও শত শত বিঘা জমির তরমুজ চাষ সহ বহু মৎস্য ঘের।
উল্লেখ্য গত বছর মরা মরিচ্চাপ নদী খননের পর বছর না যেতেই দেখা দিয়েছে এ ভয়াবহ ভাঙ্গন। গত মঙ্গলবার আশাশুনি সদরে মানিকখালী চরে ও বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার মরিচ্চাপ নদীর বেড়ী বাঁধ ভাঙ্গন স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, পানি উন্নয়ন বোর্ডের এসও আশিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। পরিদর্শনকালে এসও আশিকুর রহমান বলেন, এটি পাউবোর রাস্তা না। এ রাস্তাটা নদী খননকৃত মাটি তবুও এটি নদী রক্ষা বাঁধ। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরি ভাবে জিও ব্যাগ দিয়ে কাজ করে আটকানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন

সাতক্ষীরায় জাতীয় পাট দিবস’২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি
জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে দেশের অন্যান্য জেলার মতো সাতক্ষীরা জেলায় জাতীয় পাট দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ৬ মার্চ ২০২৫ বেলা ১.৩০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, এ আর এস ,বারির বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো: শিহাব উদ্দীন খাঁন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, ঋশিল্পী হ্যান্ডিক্রাফটস লি: এর প্রোগ্রাম অফিসার মো: নাইমুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, সাধারণ শাখার সহকারী কমিশনার জনাব প্রণয় বিশ্বাস, মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার, সদর থানার ওসি অপারেশন সুশান্ত ঘোষ, জেলা কৃষি প্রকৌশলী মো: হারুন বিন হানিফ, নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা: এছমত আরা বেগম, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো: আনিসুর রহমান মল্লিক, জেলা সমবায় অফিসের প্রশিক্ষক মো: আশরাফ আলী, ব্যবসায়ী, কৃষকসহ পাট অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সরজিত সরকার

সরকারি পুকুর-খাল উন্মুক্তকরণের দাবিতে স্মারকলিপি
সাতক্ষীরা প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলাবাসিকে সরকারি সেবার আওতায় সুপেয় পানি নিশ্চিতকরণ সরকারি পুকুর ও খাল গুলো উন্মুক্ত করনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে কালিধগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ৬ মার্চ বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ র‌্যালি সহকারে উপজেলা প্রাঙ্গণে উপস্থিত হয় পরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের কাছে সুপেয় পানি, সরকারি পুকুর ও খাল গুলো উন্মুক্ত করনে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে জানায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাতক্ষীরা জেলার একটি উপজেলা কালিগঞ্জ জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে ও দুর্যোগের সম্মুখীন হচ্ছে এই জেলাটি। জলবায়ুজনিত সমস্যার কারণে এই অঞ্চলে বন্যা ঘূর্ণিঝড় খরা লবণাক্ততা বৃদ্ধি সুপ্রিয় পানির সংকট দেখা দিয়েছে, যার ফলে এই অঞ্চলের মানুষদের পানি ক্রয় করে খেতে হয়। এই সুপেয় পানির নিশ্চিত করণের সবচেয়ে বড় বাধা হলো নিরাপদ পানির জন্য সরকারি খাতের কোন সুযোগ-সুবিধা নেই এবং যেগুলো ছিল সবগুলো সরকারি ইজারায় অন্তর্ভুক্ত ।
কালিগঞ্জ উপজেলার ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাজার গ্রাম মাছের সেট সংলগ্ন একটি সরকারি পুকুর আছে। সরকারি পুকুরটি এলাকার সুপেয় পানির একমাত্র উৎস। জেলা পরিষদ কর্তৃক উক্ত পুকুরটি জেলা পরিষদ কর্তৃক ইজারা দেওয়ার কারণে পুকুরের মৎস্য চাষ করার ফলে পুকুরের পানি খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে পুকুরে সরকারিভাবে দুটি বিএসএফ ফিল্ডার আছে। জেলা পরিষদের ওই পুকুরটিসহ উপজেলা সরকারি পুকুর খাল গুলি উন্মুক্ত করার দাবিতে এই স্বরলিপি প্রদান করা হয়।

খলিলনগর ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিলে সাবেক এমপি হাবিব
সাতক্ষীরা প্রতিনিধি
তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাহাদাৎ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা মহাসিন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, উপজেলা মহিলা দল নেতা শিরিনা সুলতানা, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই,তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক হাফিজুর রহমান, যুবনেতা সৈয়দ আজম হোসেন এসময় উপস্থিত ছিলেন। হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমারা দীর্ঘ ১৬ বছর সুস্থ থাকতে পারিনি।
বেগম খালেদা জিয়াসহ আমাদের দলের কোনো জাতীয় নেতা ভালো থাকতে পারিনি। শেখ হাসিনা এত অত্যাচার করেও শেষ রক্ষা করতে পারেনি। তাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা আলেম সমাজের উপর অত্যাচারআ করেছে। কোনো জায়গায় সভা সমাবেশ করতে দেয়নি, এমনকি ইসলামি কোনো সভা হতে দেয়নি। এদেশের মানুষ তার সমুচিত জবাব দিয়েছে। এরআগে দুপুর থেকে বিকাল পর্যন্ত খলিলনগর ইউনিয়ন বিএনপি নেতা প্রয়াত আবুল কাসেম সরদার, সাইফুল ইসলাম কোহিনূর, উপজেলা যুবদল নেতা হোসেনের কবর জিয়ারত করেন।

মাগুরায় শিশু ধর্ষণ মামলায় দুলাভাই ও তালুই গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি
মাগুরা শহরে আট বছর বয়সী এক শিশুকন্যা ধর্ষিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ ) দুপুরে বোনের বাড়িতে বেড়াতে যেয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি।ঐ ঘটনায় ৭ মার্চ ঐ শিশুর দুলাভাই ও তালুইকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানার পুলিশ।
উল্লেখ্য ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুর মা জানান, ঘরের মধ্যে শিশুটিকে একা পেয়ে কেউ একজন তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে অচেতন অবস্থায় তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, ঘটনার সময় বাড়িতে ওই শিশু একা ছিল। যেহেতু তার জ্ঞান ফেরেনি সে কারণে বিস্তারিত বলতে পারছেন না তারা।
মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার সুবাস রঞ্জন হালদার বলেন, তাকে প্রথমে শ্বাসকষ্ট রোগী হিসেবে নিয়ে আসা হয়। পরে মেডিসিন বিভাগে নিয়ে গেলে ধর্ষণ ও হত্যার চেষ্টা আলামত পাওয়া গেছে। মেয়েটির অবস্থা শংকামুক্ত নয়। ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মাগুরাতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী বলেন, এ ঘটনায় মেয়ের দুলাভাই ও তার তালুইকে গ্রেপ্তার করা হয়েছে।

কালীগঞ্জে ভুল চিকিৎসায় কলেজছাত্রের মৃত্যুর অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় শ্রী উৎস ভট্টাচার্য (১৭) নামে এক মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার কালীগঞ্জ ফাতেমা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
উৎস কালীগঞ্জ উপজেলার ছোট রায়গ্রামের উজ্বল ভট্টাচার্যের ছেলে ও সরকারি মাহতাব উদ্দিন কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্র।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নাকের পলিপাস অপারেশন করাতে বৃহস্পতিবার কালীগঞ্জ শহরের ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন উৎস। অপারেশন করার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক রাজিবুল ইসলামের অধীনে অপারেশনটি করা হয়েছিল। কলেজ ছাত্রের অকাল মৃত্যুতে তার পরিবারসহ পুরো রায়গ্রাম এলাকায় গভীর শোক বিরাজ করছে।
ছোট রায় গ্রামের বাসিন্দা ও শিক্ষক পলাশ মুখার্জ্জি বলেন, প্রচুর রক্তপাতে সমস্যার সৃষ্টি হয়েছে শুনলাম। রক্তপাতের পরও তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ ব্যাপারে এখানও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার
চুরি-ছিনতাই বেড়ে আইনশৃংখলা পরিস্থতির চরম অবনতি

বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনার বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাঁটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের বারুইআবাদ কালভার্ট সংলগ্ন খেঁজুর গাছের নিচ থেকে মোঃ হাফিজুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করে। ভিকটিম নিহতের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুর এলাকায়। তিনি ওই এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাফিজুল একজন ইজিবাইক চালক। বটিয়াঘাটা গাওঘরা সড়কের বটিয়াঘাটা কালভার্ট সংলগ্ন রাস্তার ডান পাশে স্বরজিত রায়ের মৎস্য ঘেরের দক্ষিণ পশ্চিম কোনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ইজিবাইক চালককে গলা কেঁটে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। সন্ত্রাসীরা তাকে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়।
বটিয়াঘাটা থানার ওসি( তদন্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৩৭১। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে গত বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলার খুলনা-চালনা মহাসড়কের মল্লিকের মোড় এলাকায় চক্রাখালীর শিবানী টিকাদার নামে এক মহিলার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তিনি ওই এলাকার সার্ভেয়ার বিশ্বজিৎ টিকাদার’র স্ত্রী। এর এক সপ্তাহের মধ্যে মল্লিকের মোড় সংলগ্ন খ্রিস্টার্ন চার্চের সামনে কালভার্টের কাছ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক ধীরেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে একই কায়দায় মোটরসাইকেল যোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তার এক সপ্তাহ পূর্বে উপজেলার ভাদগাতী সার্বজনীন গোবিন্দ মন্দিরে সংঘবদ্ধ একটি চোরচক্র গভীর রাতে মন্দিরে চুরি সংঘটিত করে পালিয়ে যায়। সম্প্রতি বটিয়াঘাটা উপজেলার চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা দিয়েছে। যে কারণে সাধারণ মানুষের জানমাল রক্ষায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, থানার খোদ ওসি জনসাধারণের জানমাল রক্ষায় মনোনিবেশ না করে, নাশকতা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের এবং ধরপাকড় নিয়ে বেশি ব্যস্ত থাকছেন। ফলে অপরাধীরা একের পর এক সুযোগটা কাজে লাগিয়ে অপরাধমূলক কর্মকান্ড ঘটিয়ে চলেছে। শুধু তাই নয়, গত কয়েক দিন ধরে প্রকাশ্য দিবালোকে উপজেলা বাজার সদরসহ আশপাশ এলাকায় ২/৩ টি মোটরসাইকেল, চার্জার ভ্যান ও ইজিবাইক চুরি সংঘটিত হলেও একটিও চুরি কিংবা ছিনতাইয়ের সাথে জড়িত কোন অপরাধীকে আটক করতে পারেনি থানা পুলিশ। সব মিলিয়ে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থা ধারণ করেছে। অন্যদিকে ধরপাকড় ও গ্রেফতার এঁড়াতে এলাকার অধিকাংশ বাড়িতে পুরুষ শূণ্য থাকায় বসতগৃহে গৃহবধূ ও মেয়েরা রয়েছেন শংঙ্কার ভিতর।
এ ব্যাপারে থানার ওসি মোস্তফা খায়রুল বাশার’র সরকারি ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

মানব পাচার করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিঘলিয়ায় গ্রেপ্তার ১
দিঘলিয়া প্রতিনিধি
বিদেশে মানব পাচার করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় ফেনী সদর থানায় দায়েরকৃত মামলায় দিঘলিয়া থানার পুলিশ একজনকে আটক করেছে।
দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, গত ৬ মার্চ রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নেতৃত্বে দিঘলিয়া থানা পুলিশের একটি চৌকস টিম সেনহাটি ইউনিয়ন এর পথেরবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামী রুবেল শেখ (৩০) কে আটক করে। এ সময় মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন আসামী রুবেল শেখ এর কাছ থেকে উদ্ধার করা হয়।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচএম শাহীন জানান, গ্রেপ্তারকৃত রুবেলকে গতকাল শুক্রবার সকালে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো প্রেস রিলিজ থেকে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি ফেনী জেলার ফেনী সদর উপজেলার কাতালিয়া থেকে জয়নাল আবেদীনের পুত্র মোঃ আরিফ (৩৫) নামে এক যুবককে অজ্ঞাতনামা একটি চক্র বাংলাদেশ থেকে লিবিয়া নিয়ে যায়। পরবর্তীতে ওই চক্রটি বিভিন্ন কৌশলে লিবিয়া থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে ইউরোপে পাচারের চেষ্টা করে। এ ঘটনার ২১ দিন পর ২৭ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিরা আরিফকে পাচারের উদ্দেশ্য অপহরণ করে তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
রুবেল শেখ ও তার সহযোগীরা দীর্ঘদিন মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। তারা বাংলাদেশ থেকে একাধিক ব্যক্তিকে টার্গেট করে কৌশলে বিভিন্ন ধরনের লোভনীয় প্রস্তাব দিয়ে বিদেশে নিয়ে যায়। পরবর্তীতে সেখানে তাদেরকে অপহরণ করে পরিবারের নিকট মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে থাকে। দাবিকৃত মুক্তিপণ না দিলে তারা অপহৃত ব্যক্তিকে শারীরিকভাবে নির্যাতন ও মৃত্যুর ভয় দেখিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে। পরে অপহৃত ব্যক্তির পরিবারের নিকট সেই ভিডিও পাঠিয়ে টাকা পাঠাতে বলে।

ভোলার গ্যাস খুলনায় না আনার সিদ্ধান্তে খুলনা নাগরিক সমাজের ক্ষোভ প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
ভোলা-বরিশাল-খুলনা পাইপ লাইনে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত পরিবর্তন করে বরিশাল-ঢাকা রুটে গ্যাস নেয়ার সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে খুলনা নাগরিক সমাজ।
খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার সংগঠনের পক্ষে এক যৌথ বিবৃতিতে বলেন, ভোলা-বরিশাল-খুলনা পাইপলাইনে গ্যাস সরবরাহের বিষয়টি ইতিপূর্বে সম্ভাব্যতা যাচাই পূর্বক ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হলেও হঠাৎ করে পেট্রোবাংলা বরিশাল-ঢাকা রুটে গ্যাস সরবরাহের সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করায় খুলনাবাসী রিতিমত হতাশ। শিল্প ও বন্দর নগরী খুলনার বন্ধ শিল্প কারখানা চালু এবং নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা থাকলেও সহজলভ্য ও স্বল্পমূল্যের জ¦ালানীর অভাবে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে উৎপাদিত পন্যমূল্য সমন্বয় করে লাভজনক করতে না পারায় তা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় দেশের তৃতীয় বৃহত্তম শিল্প ও বন্দর নগরী হিসেবে ভোলার গ্যাসক্ষেত্রের গ্যাস প্রাপ্তির অগ্রাধিকার খুলনারই। অথচ পেট্রোবাংলা এহেন সিদ্ধান্ত নিয়ে রীতিমত বৈষম্যমূলক আচরণ করলো। এটি শুধুমাত্র খুলনার উৎপাদন, অর্থনীতি, কর্মসংস্থান এর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে তাইই নয়, এহেন সিদ্ধান্তের ফলে জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। দেশের বৃহত্তম অঞ্চল এবং এখানকার ইতোপূর্বেকার বিভিন্ন বিদ্যমান কাঠামো অব্যবহৃত রেখে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক অবাস্তব সম্মত পরিকল্পনা দেশের জাতীয় উন্নয়নের ক্ষেত্রে চরম বাঁধা। নেতৃদ্বয় বলেন, খুলনার আবাসিক লাইনে সম্ভব না হলেও ইন্ডাস্ট্রিয়াল লাইনে গ্যাস সরবরাহ সময়ের দাবী। কর্তৃপক্ষ অনতি বিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন করে খুলনায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ না করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে বিবৃতিতে হুশিয়ার করা হয়।

তাকওয়া অর্জনের মাধ্যমে সমাজ গঠনে এগিয়ে আসতে হব : আব্দুল আউয়াল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, রমজান মাসের মূল শিক্ষা হলো আল্লাহভীতি অর্জন করা। মানুষের জীবনের সকলক্ষেত্রে আল্লাহভীতি অর্জন করতে পারলে এধরণের মানুষ দ্বারাই কেবল দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব। মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকায় দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে সে কখনো রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করতে পারে না। কোন প্রকার পাপ পঙ্কিলতায় জড়াতে পারে না। সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে আল্লাহভীরু শাসক প্রতিষ্ঠিত হলে দেশ দুর্নীতিমুক্ত করা সম্ভব।
আব্দুল আউয়াল বলেন, রাষ্ট্রের সর্বত্র অশান্তি বিরাজ করছে। মানুষ মানুষকে খুন, হত্যা করছে। এমতাবস্থায় রমজানের শিক্ষা গ্রহণ করে আল্লাহর অর্জন করতে হবে।
শুক্রবার বিকাল ৫ টায় খুলনার পাওয়ার হাউস মোড়স্থ আইএবি কার্যালয়ে অনুষ্ঠিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, কমিটির পরিচিতি, শপথ অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোঃ নুরুজ্জামান বাবুল ও সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহা. নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, আবু মোহাম্মদ বেলাল, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মোহা. আব্দুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির নবগঠিত কমিটির সহ সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, আলহাজ্ব শেখ মারুফ, আলহাজ্ব আকবর আলী পাঠান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইকবাল মাহমুদ, হাফেজ শামীম হোসেন সাইফী, মেহেদী হাসান সৈকত, হাফেজ মোল্লা মেরাজুল হক, এইচ এম আরিফুর রহমান মাওঃ আব্বাস আমিন, মাওঃ সোহরাব হোসেন, মোঃ নাজমুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম লিটন, মাওঃ মুফতি দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান সরদার, মোঃ শাহজাহান পাটোয়ারী, আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মুকুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুস সালাম সরদার, মোঃ মোস্তফা জামান, ডাঃ মোঃ আয়নাল মোল্লা, মোঃ শাকির হোসেন, মোঃ মনির শেখ, মোঃ আব্দুল জব্বার, মোঃ হাফিজুর রহমান, আব্দুল মোতালেব, আলহাজ্ব ডাঃ সেলিম হোসাইন, আব্দুস সোবহান, মোঃ মহিদুল ইসলাম, আবু হানিফ, মোঃ শাহজাহান হাওলাদার, আব্দুর রহমান ডালিম, হাফেজ সোলায়মান হাওলাদার, মুন্সী বশির উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন আশরাফুল ইসলাম লিটন, ইসলামী যুব আন্দোলনের মোহাম্মদ নাজমুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ সাব্বির আহমেদ, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সোনাডাঙ্গা থানার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও শপথ বাক্য পাঠ করান।

ভোক্তা অধিকারের অভিযানে খুলনায় ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ১৯টি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের ৯টি টিম এ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সেলিমের নেতৃত্বে ৫ মার্চ নগরীর দৌলতপুরের সোনাপট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে ডুমুরিয়া উপজেলা সদরে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে শ্রীপুর উপজেলার নাকোল বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার ডিঙ্গদাহ ও সারোজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার চুড়ামনকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার সরকারি কলেজ মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ও নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে সদর উপজেলার মাইজপাড়া বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার খুলনা সফরসূচি
তথ্য বিবরণী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এক দিনের সফরে ৯ মার্চ রবিবার খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ৯ মার্চ দুপুর সাড়ে ১২টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, বেলা দেড়টায় খুলনা বিশ^বিদ্যালয়ের নতুন প্রবেশদ্বার ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ এর উদ্বোধন অনুষ্ঠানে এবং বেলা আড়াইটায় গল্লামারি মৎস্য বীজ উৎপাদন খামারে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় বটিয়াঘাটা উপজেলার পিজি খামারিদের মাঝে প্রাণিসম্পদ উপকরণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

সৌদিতে যাওয়ার ফ্লাইট ছিল আলামিনের, এর আগে দুর্ঘটনায় মৃত্যু
নড়াইল প্রতিনিধি
সৌদিতে যাওয়ার ফ্লাইট ছিল আলামিনের, এর আগে দুর্ঘটনায় মৃত্যু। নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় আলামিন শেখ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার যোগানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলামিন শেখ দক্ষিণ যোগানিয়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টায় আলামিনের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ছিল। এজন্য গতকাল রাতে চুল-দাড়ি কাটানোর জন্য প্রতিবেশী নয়ন ও দুলুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় যোগানিয়া বাজারে যান তিনি। সেখান থেকে ফেরার পথে যোগানিয়া তুষারের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারী।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে আলামিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া, খালুর দুই চোখ তুলে নিলেন যুবক
যশোর অফিস
যশোরে খালুর দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত মো. সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ। সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে ক্ষুব্ধ হয়ে সাদ্দাম এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
সাদ্দাম যশোর শহরের বকচর বিহারী কলোনি এলাকার শাহ জামালের ছেলে। ঘটনার শিকার শহিদুল ইসলাম (৫৫) বকচর কবরস্থান পাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বকচর করিম তেল পাম্প এলাকায় শহিদুল ইসলামের চোখ তুলে নেওয়ার ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করে।
সংবাদ সম্মেলন করে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, বকচর এলাকায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির দুই চোখ উপড়ে ফেলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে অভিযুক্ত আসামি সাদ্দামকে পুলিশ শহরের পালবাড়ি খয়েরতলা মোড় থেকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম পুলিশকে জানিয়েছে, ভিকটিম শহিদুল ইসলাম তার (সাদ্দাম) আপন খালু। দীর্ঘদিন ধরে সাদ্দামের সন্দেহ হয় তার সঙ্গে স্ত্রী প্রিয়া খাতুনের পরকীয়া সম্পর্ক রয়েছে। দুই মাস আগে প্রিয়া খাতুনের সঙ্গে ছাড়াছাড়িও হয়ে যায়। খালু শহিদুল তাকে মাঝে মাঝে বলেন তার ওপর জীনের ভর রয়েছে। আর সেই জীনের মাধ্যমে ভর করে সে তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে।
এ কথাবার্তা শোনার পর সাদ্দাম উত্তেজিত হয়ে পড়ে এবং তার খালু ভিকটিম শহিদুল ইসলাম যে চোখ দিয়ে তার স্ত্রী প্রিয়া খাতুনের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে সেই চোখ উঠিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে শহরের বকচর এলাকার করিম পাম্পের সামনে শহিদুল ইসলামকে দেখতে পেয়ে সাদ্দাম তার কাছে যায় এবং দুজনে কথাবার্তা বলে। একপর্যায়ে সাদ্দাম তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দুই চোখ তুলে নেয়। এ সময় শহিদুল ইসলাম চিৎকার শুরু করলে সাদ্দাম পালিয়ে যান।
নূর ই আলম সিদ্দিকী আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কিনা সেটিও খতিয়ে দেখা হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির মাসিক বৈঠক
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার সকাল ১১টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মোঃ মাহাদি হাসান মুন্না এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ মিসবাহ এর সঞ্চালনায় মার্চ মাসের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া।
আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর দাওয়াহ সম্পাদক মোঃ আতিক হাসান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, বিশ্ববিদ্যালয় সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, কওমী মাদ্রাসা সম্পাদক মোঃ নাঈম হাসান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, স্কুল ও কলেজ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস ও নগর শূরা সদস্যবৃন্দ।

সুন্দরবনে অগ্নিকান্ড রোধে সতর্কতামূলক প্রচারণা, আইন না মানলে শাস্তি
বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনকে অগ্নিকাণ্ড থেকে রক্ষা করতে বন বিভাগের পক্ষ থেকে নানা ধরণের সতর্কতামূলক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। গতকাল বৃহস্পপতিবার সুন্দরবন পূর্ব বিভাগের বিভিন্ন এলাকায় বন বিভাগের এই প্রচারণা চালাতে দেখা গেছে। শুষ্ক মৌসুমকে সামনে রেখে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন গ্রামে গ্রামে এই প্রচারণা চলছে। কোনো ধরণের দাহ পদার্থ নিয়ে সুন্দরবন অভ্যন্তরে প্রবেশ না করতে নিষেধ করা হচ্ছে।
গ্রামবাসীকে সুন্দরবনে গবাদি পশু না চড়াতে সতর্ক করে দেওয়া হচ্ছে। একই সাথে সুন্দরবনের কয়েকটি এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে প্রচার করা হচ্ছে। প্রচারণার অংশ হিসেবে হ্যান্ডমাইক, লিফলেট এবং উঠান বৈঠক করা হচ্ছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, শুষ্ক মৌসুমে সুন্দরবনে আগুন লাগার সম্ভাবনা অধিক থাকে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নাংলি, কলমতেজি,ধানসাগর, গুলিসাখালী, আমুরবুনিয়া, কাটাখালী, জিউধরা ও বৈদ্ধমারি স্পর্শকাতর এলাকা। সুন্দরবনের সংরক্ষতি বনাঞ্চলে গবাদি পশু প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এর পরে কেউ কেউ মাঝে মধ্যে সুন্দরবনে গবাদি পশু চড়ানোর চেষ্টা করে। আইনভঙ্গ করলে দণ্ডনীয় অপরাধ। তাই কেউ যাতে আইনভঙ্গ না করে সে জন্য সতর্ক করা হচ্ছে।
ডিএফও কাজী মুহাম্মদ নুরুল করিম আরো জানান, অনেক সময় সময় জেলে,বাওয়ালী, মৌয়াল এবং দর্শনার্থীরা বিড়ি, সিগারেট, মশাল ও অন্যান্য দাহ পদার্থ নিয়ে সুন্দরবন অভ্যন্তরে প্রবেশ করে। শুষ্ক মৌসুমে কেউ যাতে কোনো ধরণের দাহ পদার্থ নিয়ে সুন্দরবন অভ্যন্তরে প্রবেশ না করে সেজন্য বন বিভাগের পক্ষ থেকে জনগণকে সচেতন করা হচ্ছে। একই সাথে তাদের সতর্ক করে দেওয়া হচ্ছে। কেউ আইনভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

যুব অধিকার পরিষদের হরিণটানা ২ নম্বর ওয়ার্ড কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
আগামী তিন মাসের জন্য খুলনা মহানগর যুব অধিকার পরিষদের আওতাধীন হরিণটানা থানার ২ নং কমিটি গঠনকরা হয়েছে। যুব অধিকার পরিষদ হরিণ থানার আহবায়ক জয়নুল আবেদিন মুন্না ও সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আসাদুজ্জামানকে আহবায়ক এবং মোহাম্মদ জিয়ারুল ইসলাম কে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। অনন্য নেতৃবৃন্দরা হলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আফজাল ফকির, যুগ্ম আহ্বায়ক জিকো মল্লিক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ আরবান গাজী, যুগ্ম সদস্য সচিব মোঃ সাবিরুল বাউলিয়া, আলামিন শেখ, উত্তম দাস, সদস্য গুরু চাঁদ মন্ডল, লিটন শিকদার, মোঃ বাবলু শেখ, মোঃ রাব্বি হাসান, অভিজিৎ।

ধর্ষণের বিরুদ্ধে খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ ও মশাল মিছিল
খবর বিজ্ঞপ্তি
ধর্ষণের বিরুদ্ধে খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদ এর বিক্ষোভ ও মশাল মিছিল। নগরীর শান্তিধাম মোড়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিলটি খুলনা মহানগর গণ অধিকার পরিষদ এর কার্যালয় শান্তিধাম মোড়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিছিলটি খুলনা মহানগর গণ অধিকার পরিষদ এর কার্যালয় শান্তিধাম মোড় থেকে শুরু হয়ে নগরীর ফুল মার্কেট ও ডাক বাংলার মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে পূণরায় কার্যালয় এর সামনে এসে শেষ হয়।এই সময় উপস্থিত দের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য মেহেদী হাসান। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর এর সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়েত শেখ সম্রাট, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ানুল হক রাদ। উপস্থিত ছিলেন খুলনা মহানগর শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রবি আরো উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সদস্য রাকিব, অভি, তামিম, শ্যামল, ইমন, আলামিন সহ আরো অনেক নেতৃত্ববৃন্দ।

খুবির প্রধান ফটক ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন রবিবার
খবর বিজ্ঞপ্তি
জুলাই-২০২৪ অভ্যুত্থানে শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ নামকরণ করা হয়েছে। আগামী ০৯ মার্চ (রবিবার) বেলা দেড়টায় মিনিটে প্রধান অতিথি হিসেবে এ তোরণ উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।

খুবি অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার একযোগে দেশের ১০টি স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। বক্তারা ইফতারপূর্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং এ আয়োজনের মাধ্যমে অ্যালামনাইদের একত্রিত করার এমন উদ্যোগ গ্রহণের জন্য এসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানান।
ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আয়োজক কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মুন্নুজাহান আরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইরিন আজহার ঊর্মি।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। ইফতার মাহফিলে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের দায়িত্বশীলবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে পাইকগাছায়
জাহিদুর রহমান
পাইকগাছায় হতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস। সেখানে কৃষি ডিপ্লোমাধারীদের জন্য বিএসসি চালু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
জানা গেছে, পাইকগাছা কৃষি কলেজকে সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত পাইকগাছা কৃষি কলেজের প্রশাসনিক সংযুক্তি ও একাডেমিক অধিভুক্তি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সে সিদ্ধান্তের আলোকে গত ১৫ জানুয়ারি ক্যাম্পাসটি সরেজমিনে পরিদর্শন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ দল।
পরিদর্শনকালে উপাচার্যকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী নির্মাণকাজের সার্বিক অগ্রগতি অবহিত করেন। এ সময় উপাচার্য কলেজটির নির্মাণাধীন একাডেমিক ও প্রশাসনিক ভবন, হোস্টেল, কোয়ার্টার ঘুরে দেখেন এবং গুণগতমান ঠিক রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পাইকগাছায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি এবং ঐ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি উক্ত ক্যাম্পাসে আয়োজন করা হয় কর্মকর্তা ও কর্মচারিদের বার্ষিক পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম খুলনা গেজেটকে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় হবে এ অঞ্চলের শিক্ষার হাব। এরই অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউটে রূপান্তর করা হবে পাইকগাছা কৃষি কলেজকে। এই প্রক্রিয়ায় কাজে লাগানো হবে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ডিসিপ্লিনগুলোর বিশেষ দক্ষতা এবং অভিজ্ঞতা। এছাড়া এগ্রিকালচারাল, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স ইত্যাদি বিষয়ে একাডেমিক ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং ম্যানগ্রোভ ফরেস্ট্রি ও টেকসই বন ব্যবস্থাপনা, সামুদ্রিক উপকূলে মাৎস্য ও সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনায় ফিল্ড ল্যাবরেটরি হিসাবে ব্যবহৃত হবে।
তিনি বলেন, দেশে প্রতি বছর ১৫ হাজার শিক্ষার্থী কৃষি ডিপ্লোমা সম্পন্ন করেন। তাদের জন্য সরকারিভাবে বিএসসি কোর্স এবং অন্যান্য সার্টিফিকেট কোর্স চালুর মাধ্যমে এটিকে বহুমুখী শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এজন্য ইন্টারনেট সংযোগ ও জনবল নিয়োগসহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অবকাঠামোর কাজ শেষ করে সংশ্লিষ্ট প্রকৌশলীরা এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করলে আগামী সেশন থেকেই কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।
পাইকগাছা উপজেলার শিববাটী ব্রিজ ও আলমতলার মধ্যবর্তী স্থানে ২৫ একর জমির ওপর নির্মিত হচ্ছে পাইকগাছা কৃষি কলেজ। বর্তমানে এ প্রকল্পের অগ্রগতি প্রায় ৮০ শতাংশ। কলেজটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা চাওয়া হয়। পাইকগাছা কৃষি কলেজের ডিপিপি অপরিবর্তিত রেখে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত প্রস্তাবনার আলোকে গত ২২ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির সিদ্ধান্ত হয়

ফুলতলায় ভ্রমামান আদালতের অভিযান
সাতটি অবৈধ ইটভাটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার
ফুলতলা উপজেলায় ভ্রমামান আদালতের অভিযানে অবৈধ ইটভাটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফুলতলা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুরে ফুলতলা উপজেলার সাতটি অবৈধ ইটভাটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছেন। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন কৃত ইটভাটা গুলি হল সুপার ব্রিকস, নিউ সুপার ব্রিক্সস, হোসেইন ব্রিক্সস, বেস্ট ব্রিকস, স্টোন ব্রিকস, খানজাহান আলী ব্রিকস, এবং ইউনাইটেড ব্রিকস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা বলেন, আগামী ৭ মার্চের মধ্যে সকল অবৈধ ইটভাটা বন্ধের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা রয়েছে। তারই অংশ হিসেবে আজ ফুলতলা উপজেলার সাতটি অবৈধ ইটভাটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওজোপাটিক’র আবাসিক প্রকৌশলী উৎপল চন্দ্র দে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরকারি কাজে বিদ্যুৎ অফিসের কর্মচারীরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নের সহযোগিতা করেছে।