ডুমুরিয়ায় ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনায় করে ৫টি প্রতিষ্ঠানকে ২৫হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জরিমানার আদেশ প্রদান করেছেন।
জেলা কার্যালয় সুত্রে জানা যায়, খর্ণিয়া বাজারে তদারকি করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় সুগন্ধা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫হাজার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্যতালিকা না থাকায় সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ৩হাজার, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় মাসুদ ফার্মেসীকে ২হাজার, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় (ডাক্তার না হয়ে সাইনবোর্ড/ প্যাডে নামের পূর্বে ডাক্তার উল্লেখ করা) মাতৃ মেডিকেল হলকে ১০হাজার, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় (ডাক্তার না হয়ে সাইনবোর্ড/ প্যাডে নামের পূর্বে ডাক্তার উল্লেখ করা) তমাল হোমিও হল এন্ড বিশ্বাস ফার্মেসীকে ৫হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। এই পরিদর্শনমূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
১৩ সেপ্টেম্বর সংহতি সমাবেশ সফলের লক্ষ্যে গণসংহতি আন্দোলনের কর্মীসভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় খালিশপুর পিপলস জুট মিলের গোল চত্বরে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ আহুত সংহতি সমাবেশ কর্মসূচি সফলের লক্ষ্যে গণসংহতি আন্দোলন, খুলনা জেলা কমিটির এক কর্মীসভা বৃহস্পতিবার বিকেল ৫টায় খালিশপুরে অনুষ্ঠিত হয়। কর্মীসভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ মারুফ গাজী। বক্তব্য রাখেনÑছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, গণসংহতি আন্দোলন, খুলনা জেলা সদস্য মোঃ আল আমিন শেখ, এস এম ফয়সাল আহমেদ, আনোয়ার হোসেন, রুস্তম মোল্লা, মিন্টু সরদার, রমজান শেখ, কাজী মোঃ মিণ্টু, সৈয়দ আল মাসুম প্রমুখ। সভায় বক্তারা বলেন, সরকার দুর্নীতি ও ভুলনীতির কারণে লোকসান হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তার দায় শ্রমিকদের উপর চাপিয়ে দিয়ে কোটি কোটি টাকার সম্পদ দেশীয় লুটপাটকারী ও পাটপণ্যের বাজার ভারতের হাতে তুলে দিতেই রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ করে দিয়ে ৭০ হাজার শ্রমিককে বেকার করে তাদের পরিবারকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। বক্তারা শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর প্রস্তাবনা অনুযায়ী মাত্র ১২শ কোটি টাকা ব্যয়ে মিলগুলো আধুনিকায়ন, অবসরপ্রাপ্ত ও কর্মরতসহ সকল শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধ, পিপিপি, লীজ বা ব্যক্তিমালিকানায় দেয়া বন্ধ করার লক্ষ্যে ১৩ সেপ্টেম্বরের সংহতি সমাবেশ সফলের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অপরদিকে ১৩ সেপ্টেম্বরের সংহতি সমাবেশ কর্মসূচি সফলের লক্ষ্যে ছাত্র ফেডারেশন, খুলনা নগর কমিটি’র এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নগর আহ্বায়ক মোঃ আল আমিন শেখ। প্রধান অতিথি ছিলেন ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা। কর্মীসভায় বক্তব্য রাখেনÑসাগর চ্যাটার্জি, শেখ মোঃ মেহেদী হাসান, জনি ইসলাম প্রমুখ।
ওয়ার্কার্স পার্টির সার্জিক্যাল মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় কমিটি প্রেরিত সার্জিক্যাল মাস্ক খুলনা মহানগর ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বৃহস্পতিবার তৃতীয় দিনে বেলা ১১টায় খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ বিধান চন্দ্র গোস্বামী এবং বেলা ১২টায় খালিশপুর কিনিকের পরিচালক ডাঃ কাজী মুজাহিদুলের নিকট মাস্ক হস্তান্তর করেন। এ সময়ে উপস্থিত ছিলেনÑমহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-ইল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, শ্রমিকনেতা ওমর ফারুখ, যুবনেতা আঃ হান্নান খান, নারী নেত্রী লাকী বেগম, ছাত্র নেতা ইমন হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। সাজিক্যাল মাস্ক হস্তান্তরের সময় নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই পালন করতে হবে। নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের বিকল্প নেই।
অল্পের জন্য রক্ষা পেলেন কপিলমুনি ভূমি অফিসের নায়েব জাকির !
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
অনৈতিক কাজ করতে যেয়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যেয়ে নিজেকে রক্ষা করলেন কপিলমুনি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ জাকির হোসেন! এমন খবর এলাকায় চাউর হচ্ছে। গ্রামবাসী জানান, অবৈধ সম্পর্কের কারণে বেশ কিছু দিন ধরে জাকির হোসেন ঐ গৃহবধূর বাড়িতে যাওয়া আসা করেন। কয়েকবার গ্রামবাসী ঐ নায়েবকে ধরার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। সর্বশেষ বুধবার দিনগত রাত দেড়টার সময় ভূমি কর্মকর্তা জাকির ঐ গৃবধূর ঘরে প্রবেশ করলে খবর পেয়ে গ্রামবাসী তাকে ধরতে যায়। কিন্তু গ্রামবাসীর উপস্থিতি আঁচ করতে পেরে সুচতুর জাকির নিজের মোটর সাইকেল চালিয়ে রথখোলা অভিমুখে পালিয়ে গ্রামবাসীর হাত থেকে রক্ষা পায়।
গভীর রাতে বাড়িতে যাওয়ার কারন জানতে চাইলে ঐ গৃহবধু জানান, ‘কপিলমুনির সব হোটেল বন্দ থাকায় রাতের খাবার খাওয়ার জন্য আমার বাড়িতে নায়েব এসেছিল। কোন সম্পর্কের জের ধরে রাতের খাবারের জন্য আপনার বাড়িতে এসেছিল, এমন প্রশ্নের জবাবে গৃহবধু জানান চিনিমোল মৌজায় সাড়ে তিন বিঘা আয়তনের একটি খাস খাল আমাদের এবং কপিলমুনি বাজারের পিয়াজ রসুন বিক্রির চাঁদনীতে আমার স্বামীকে একটা জায়গা বরাদ্ধ দিবেন বলে তার সাথে আমাদের একটু চেনাজানা হয়। সেই সূত্র ধরে আমাদের বাড়িতে আসা যাওয়া করে।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের জনৈক ব্যক্তি জানান, বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্বামীর দৈন্যতা ও সরলতার সুযোগে নায়েব জাকির দীর্ঘদিন ঐ গৃহবধুর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। বুধবার গভীর রাতে ঐ ঘটনার কথা জানতে পেরে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনা স্থলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ঘটনা স্থল তালা উপজেলাধীন হওয়ায় কপোতাক্ষ নদের সাকো পেরিয়ে তিনি যাননি বলে সাংবাদিকদের জানান। এ ঘটনা সম্পর্কে জানার জন্য নায়েব জাকিরের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দূর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক নিহত, আহত-১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দূর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক (এস.আই) নিহত হয়েছে। দায়িত্ব শেষে উপজেলার বুধহাটা থেকে থানায় ফেরার পথে বৃহস্পতিবার ভোরে চাপড়া পুরাতন ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছে আরো এক পুলিশ সদস্য। নিহতের পুলিশ উপ-পরিদর্শকের নাম শাহজামাল (৩৭)। তিনি যশোর জেলার শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি আশাশুনি থানা পুলিশের উপ-পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, পুলিশ উপ-পরিদর্শক শাহজামাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে তার দায়িত্ব শেষে বুধহাটা এলাকা থেকে থানায় ফিরেছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-আশাশুনি সড়কের চাপড়া ব্রিজের আগে পুরাতন ইউনিয়ন পরিষদ আফিস সংলগ্ন এলাকায় পৌছালে সেখানে আগে থেকে দাড়িয়ে থাকা একটি বাঁশের ট্রাকের সাথে তার মোটর সাইকেলের ধাক্কা লাগে। এ সময় একটি বাঁশ তার পেটের ভিতর ঢুকে যায়। এতে তার ফুসফুস ছিদ্র হয়ে গুরুতর জখম হলে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষনা করেন। এ সময় নাজমুছ সাহাদাত নামের এক পুলিশ সদস্যের বাম হাত জখম হয়। তিনি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে পুলিশ উপ-পরিদর্শক শাহজামালের মৃত্যুতে আশাশুনি উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাঁশ বোঝাই ট্রাকটি জব্দসহ এর ড্রাইভার কামাল হোসেনকে আটক করা হয়েছে।
মহসেন জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে জনসভা সফল করার লক্ষে এক জরুরী বৈঠক
স্টাফ রিপোর্টার
খুলনার শিরোমনি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় শ্রমিক কলোনীতে জনসভা সফল করার লক্ষে এক জরুরী বৈঠক বৃহস্পতিবার বিকাল ৫ টায় গফ্ফার ফুড মোড়ে অনুষ্ঠিত হয়। সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে ও ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্ল াহ তারেক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন, ইব্রাহিম কাগজি, সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ । নেতৃবৃন্দরা বলেন শুক্রবারের জনসভার মাধ্যমে শ্রম পরিচালকের কার্যালয় ঘেরাও সহ লাগাতার আন্দোলনের কঠিন কর্মসূচি ঘোষনা করা হবে।
ঢাকার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন জেলা সাতক্ষীরা পর্যন্ত নির্মিত হচ্ছে রেলপথ, প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৬৬২ কোটি টাকা
বেনাপোল প্রতিনিধি
ঢাকার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন জেলা সাতক্ষীরা। সাতক্ষীরা জেলায় প্রায় ২২ লাখ মানুষের বসবাস। এ জেলা থেকে দেশের অন্যান্য স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম সড়কপথ। সুন্দরবন, চিংড়ি সম্পদ এবং ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি (ভোমরা স্থলবন্দর) বাণিজ্য অর্থনৈতিকভাবে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব কারণে যোগাযোগের মাধ্যম হিসেবে একমাত্র সড়কপথটি ব্যস্ত হয়ে পড়েছে। বর্তমান সরকার সাতক্ষীরা বাসির কথা চিন্তা করে যশোরের শার্শার নাভারন থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ করার পরিকল্পনা করছে । প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৬২ কোটি ২৪ লাখ টাকা।এর মধ্যে সরকারি অর্থায়ন ৩৩২ কোটি ৪৪ লাখ টাকা। কন্সট্রাকশন অব নিউ বিজি ট্র্যাক ফর্ম নাভারন টু সাতক্ষীরা প্রকল্পের আওতায় ১ হাজার ৩২৯ কোটি ৭৯ লাখ টাকা চীনের কাছে থেকে ঋণ চাওয়া হয়েছে।
প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে চলতি সময় থেকে ২০২৪ সাল পর্যন্ত। নাভারন থেকে মুন্সীগঞ্জ গ্যারেজ পর্যন্ত রেলপথের মোট দৈর্ঘ্য ৯৮ দশমিক ৪২ কিলোমিটার। ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দবিহীন নতুন প্রকল্প তালিকায় এটা রাখা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নের ফলে ট্রেনে চড়ে যাওয়া যাবে মুন্সীগঞ্জ পয়েন্টে। সেখান থেকে একটা নদী পার হলেই সুন্দরবন। সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্েযর কথা ভেবেই সুন্দরবনের ১০ কিলোমিটার দূরত্বের আগেই ট্রেন ষ্টেশন শেষ হবে।
নাভারন থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত থাকবে ৮টি স্টেশন। এগুলো হলো- নাভারন, বাগআচড়া, কলারোয়া, সাতক্ষীরা, পারুলিয়া, কালীগঞ্জ, শ্যামনগর ও মুন্সীগঞ্জ। একই সাথে রেলপথের সেতু নির্মিত হবে বাঁকাল, লাবণ্যবতী, সাপমারা খাল ও কাকশিয়ালী নদীর ওপর।
রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান আ ন ম আজিজুল হক বলেন, সুন্দরবনের সঙ্গে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ প্রাথমিক অবস্থায় আছে। নাভারন থেকে সাতক্ষীরা হয়ে মুন্সীগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণ করা গেলে অর্থনৈতিকভাবে এলাকাগুলো শক্তিশালী হবে। তিনি বলেন, নতুন রেলপথ দেশের অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রেলপথটি নির্মাণে চীনসহ কয়েকটি উন্নয়ন সহযোগী খোঁজা হচ্ছে। সুবিধা মতো যার সঙ্গে মিলবে তাকেই এই প্রকল্পের উন্নয়ন সহযোগী হিসেবে নেওয়া হবে।
মাদকের শিকড় নির্মূল করতে কাজ করছে পুলিশ- ঝিনাইদহের এসপি
মোঃ আশাদুল ভূঁইয়া কোটচাঁদপুর
সমাজ থেকে মাদকের শিকড় চিরতরে নির্মূল করতে কাজ করছে। মাদকের ব্যাপারে ঝিনাইদহের পুলিশ জিরো টলারেন্স। মাদকের ব্যাপারে কোন প্রকার ছাড় হবে না বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর তিন ওয়ার্ড মিলে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে কাজ করবে পুলিশ। চুরি, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং এর মতো অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে। জনগণের সুবিধা-অসুবিধায় পুলিশ আন্তরিকতার সাথে কাজ করবে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি মোছাঃ শরিফুন্নেচ্ছা মিকি, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল এবং যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম প্রমুখ।
গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যা করতে হবে: খুলনা সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। খুলনা সিটি মেয়র বৃহস্পতিবার দুপুরের সার্কিট হাউজে খুলনা মহানগর এবং উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে একসাথে জুম অ্যাপের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘গ্রিন বেল্ট ফেইজ-২’ প্রকল্পের আওতায় খুলনা জেলায় এক লাখ ২০ হাজার বৃক্ষরোপণের অংশ হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সিটি মেয়র বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন। খুলনায় ১৯৭৪ সালে লাগানো অনেক গাছ এখনো বিদ্যমান আছে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করছে। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ২৫ শতাংশ বৃক্ষ থাকা জরুরি। তিনি আরও বলেন, আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপণ কর্মসূচিতে সাড়া দিয়ে যার যার অবস্থান থেকে গাছ লাগাই এবং গাছের যতœ নিই, তাহলে অল্প সময়ের মধ্যেই দেশে ২৫ শতাংশ বৃক্ষের লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএসএম সিরাজুদ্দোহা, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, খুলনা প্রেসকাবের সভাপতি এসএম নজরুল ইসলাম এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলাম সোহাগ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, খুলনা প্রেসকাবের সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ। এছাড়া জুম অ্যাপের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অনুষ্ঠানে যুক্ত ছিলেন। পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সার্কিট হাউজ প্রাঙ্গণে অতিথিদের নিয়ে গাছের চারা রোপণ করেন।
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বর্তমান সরকারের বিকল্প নেই: তালুকদার আব্দুল খালেক
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার সকালে নগরীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে ২৫ নম্বর ওয়ার্ডের নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবার টিপুর উদ্যোগে নয়শত ৫৭ অসহায় পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বর্তমান সরকারের বিকল্প নেই। যার যার স্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারের সবকিছু একার পক্ষে করা সম্ভব নয়। ভবিষ্যতে করোনা আরো খারাপের দিকে যেতে পারে। এখন পর্যন্ত কোন দেশ করোনার ঔষধ তৈরি করতে পারেনি। করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সরকারের নিদের্শনা মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চালা ও সবসময় মাস্ক ব্যবহারের জন্য মেয়র নগরবাসীর প্রতি আহবান জানান। খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবার টিপু, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিমসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২ সেপ্টেম্বর শনিবার ১৪ দলীয় জোটভুক্ত বাম ও গণতান্ত্রিক দল খুলনা’র উদ্যোগে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
১৪ দলীয় জোটভুক্ত বাম ও গণতান্ত্রিক দল রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ এবং পিপিপি, লীজ বা ব্যক্তিমালিকানায় দেয়া সমর্থন করে না। তাই বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহ রাষ্ট্রীয় খাতে রেখেই আধুনিকায়ন করে চালু করা ও শ্রমিকদের বকেয়া সকল পাওনাদি পরিশোধের দাবীতে আগামী ১২ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টা নগরীর পিকচার প্যালেস মোড়ে ১৪ দলীয় জোটভুক্ত বাম ও গণতান্ত্রিক দল, খুলনা’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। উক্ত কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।
খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ে অনলাইন কাসের শুভ উদ্বোধন আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান মহোদয়ের সাফল্য ও সমৃদ্ধির অগ্রযাত্রার ০২ বছর পূর্তি দিবস উপলক্ষ্যে আজ ১১ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় দৌলতপুরস্থ অস্থায়ী ক্যাম্পাস থেকে বিডিরেন এর সহযোগিতায় মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান মহোদয় জুম লিঙ্কের মাধ্যমে অত্র বিশ^বিদ্যালয়ের অনলাইন কাসের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। সকল শিক্ষার্থীদের নি¤েœ উল্লেখিত জুম লিঙ্কের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলোঃ
বর্তমান সরকার একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে: শেখ হারুন
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, বর্তমান সরকার একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। কোভিক ১৯, ঘূর্ণিঝড় আম্ফান সহ একের পর এক প্রাকৃতিক দূর্যোগ সরকারকে মোকাবিলা করে যেতে হচ্ছে। এত কিছুর পরেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একক দূরদর্শিতার কারনে সাধারণ খেঁটে খাওয়া, নি¤œবিত্ত ও মধ্যবিত্ত মানুষের মাঝে নানান উপকরণ উপহার দিয়ে সামগ্রিক অর্থনৈতিক চাঁকা সচল রেখে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর যোগ্য কন্যা বিধায় এটা সম্ভব হচ্ছে। তিনি গতকাল বৃহষ্পতিবার বিকাল ৩ টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ, উপজেলা প্রেসকাব ও সর্বসাধারণের মাঝে পিপিই এবং মাস্ক বিতরনকালে এ কথাগুলি বলেন। উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মোঃ আসাদুজ্জামান, সচিব তপন কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সম্পাদক দিলীপ হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপজেলা প্রেসকাবের সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান শেখ হাদীউজ্জামান হাদী, ইসমাইল হোসেন বাবু, জিএম মিলন গোলদার, জেলা যুবলীগনেতা জামিল খান, সাবেক ছাত্রলীগনেতা মাহফুজুর রহমান, বিধান চন্দ্র রায়, জেলা সৈনিকলীগের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা এসএম ফরিদ রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, তাপস জোয়ার্দার, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি অনুপ বিশ্বাস, ইউপি সদস্যা বিউটি বিশ্বাস, অলিউর রহমান মনি, আমির মোমেনীন রানা, অনুপম মল্লিক, মফিজুর রহমান মুন্না, ফাহিম হাসান প্রমূখ। প্রধান অতিথি এ সময় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলা পরিষদের অর্থায়নে প্রত্যেককে দশ হাজার টাকা করে দশজন ক্ষতিগ্রস্তদের মাঝে সর্বমোট ১লক্ষ টাকা প্রদান করেন।
পানি গিলে খেয়েছে ২০ কোটি টাকার সড়ক
সাতক্ষীরা প্রতিনিধি
আম্ফানে বিপর্যস্ত সাতক্ষীরা উপকূলে আঘাত হেনেছে নদীর তীব্র স্রোত। খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের পানির তীব্র স্রোতে ভেসে গেছে গোটা এলাকা। পানিতে ভেসে গেছে ২০ কোটি টাকার সড়ক। উপকূলীয় এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে সড়কপথের যোগাযোগ ব্যবস্থা। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের চিত্র এটি। জনপ্রতিনিধিরা সড়কে মাটি কিংবা বালু ফেলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন। তবে দেখা মেলেনি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেয়া হয়েছে। বরাদ্দ পেলে শুরু হবে সড়কের কাজ। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বাঁধ ভেঙে পানির স্রোতে জেলার আট কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ নষ্ট হয়েছে দেড় কিলোমিটার সড়ক। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৬.৫ কিলোমিটার সড়ক। টাকার হিসাবে সড়কের ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকা।
এর আগে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ৩০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছিল। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দেড় কিলোমিটার। বাকি সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত। টাকার হিসাবে ক্ষতির পরিমাণ ৫০ কোটি। প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ২০ আগস্ট কপোতাক্ষ নদের জোয়ারের পানির স্রোতে বাঁধ ভেঙে প্লাবিত হয় গোটা ইউনিয়ন। একদিকে ভারী বৃষ্টিপাত অন্যদিকে জোয়ারের পানি, সবমিলে আমাদের সর্বনাশ। পানির স্রোতে সড়কগুলোর পিচ উঠে গেছে। কোথাও কোথাও পাকা সড়কের চিহ্ন নেই। প্রতাপনগর থেকে আশাশুনি উপজেলা ও সাতক্ষীরা সদরে যাওয়ার সড়কের প্রতাপনগর হাইস্কুলের পেছনের অংশে ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। যেখান দিয়ে এখন নদীর স্রোত বইছে।
তিনি বলেন, গ্রামাঞ্চলের মধ্য দিয়ে এখনও চলছে জোয়ার-ভাটা। বাঁধ সংস্কার করা হয়নি। ভাঙা স্থান ট্রলার দিয়ে পার হতে হয় মানুষকে। স্থানীয়রা পড়েছেন বিপাকে। সড়ক ও জনপথ বিভাগের লোকদের দেখা পাইনি আমরা।
সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলী। তিনি প্রতাপনগর গ্রামের বাসিন্দা। ইদ্রিস আলী বলেন, শুধু প্রতাপনগর গ্রাম নয়; বাঁধ ভাঙার পর গোটা ইউনিয়নের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এখনও জোয়ার-ভাটা চলছে। প্রতাপনগর থেকে সাতক্ষীরা যাওয়ার প্রধান সড়কের ৫০ হাত পানিতে ভেসে গেছে। সেখান দিয়ে পানি ঢুকছে গ্রামে। গভীর হয়ে খালে পরিণত হয়েছে সড়ক। অন্য জায়গায় সামান্য কিছু অংশ ভাঙলেও সেগুলো স্থানীয়রা সংস্কার করেছে। তবে প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের অংশ ভাঙন বেশি হওয়ায় মেরামত করতে পারেনি। সড়কপথে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা এখন বিচ্ছিন্ন। প্রতাপনগর গ্রামের বাসিন্দা আজিজুর রহমান বলেন, এলাকায় পানি কমলেও দুর্ভোগ বেড়েছে। স্বাভাবিক চলাফেরার অবস্থা নেই। পাকা সড়কটি ভাঙা। কোথাও কোথাও কাঁচা সড়কের চিহ্ন নেই। শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা শাকিল বলেন, ইউনিয়নের সব পাকা সড়ক নষ্ট হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এখন ভাঙা সড়কে মাটি ও বালু ফেলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছি। সড়ক ও জনপথ বিভাগের কোনো খোঁজ নেই। তিনি জানান, ২০ আগস্ট হঠাৎ জোয়ারের পানিতে ভেসে যায় গোটা ইউনিয়ন। এখনও ইউনিয়নজুড়ে খোলপেটুয়া নদীর জোয়ার-ভাটা চলছে। বাঁধ সংস্কার করা হয়নি। শুষ্ক মৌসুমে বাঁধ সংস্কার করবে সেনাবাহিনী। মাড়িয়ালা, আশাশুনি থেকে ঘোলা পাকা সড়কটি পুরোটাই ক্ষতিগ্রস্ত। সড়কের পিচ নেই। ইউনিয়নের মধ্যে ১২ কিলোমিটার পাকা সড়কের কোথাও আংশিক আবার কোথাও পুরোটাই নষ্ট হয়ে গেছে। আংশিক ভাঙা স্থানে সড়কে মাটি ও বালু ফেলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রেখেছি। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম বলেন, বাঁধ ভেঙে পানির স্রোতে জেলার আট কিলোমিটার পাকা সড়ক সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত সড়কগুলো আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের। দুই ইউনিয়নের মধ্যে সম্পূর্ণ নষ্ট হয়েছে দেড় কিলোমিটার সড়ক। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি টাকা। এসব সড়ক সংস্কারের জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের একটি টিম ঘটনাস্থলগুলো পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদের জানানো হয়েছে। তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে ৩০ কিলোমিটার সড়ক আংশিক ও সম্পূর্ণ নষ্ট হয়েছিল। টাকার হিসাবে ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা। মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছিল তবে এখনও কোনো বরাদ্দ পাওয়া যায়নি। চলতি অর্থ বছরে বরাদ্দ পেলে সংস্কারকাজ শুরু হবে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের-২ (আশাশুনি) নির্বাহী প্রকৌশলী সুধাংশু সরকার বলেন, বর্তমানে শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের তিনটি পয়েন্ট দিয়ে নদীর জোয়ারের পানি গ্রামে ওঠানামা করছে। শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি ও প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া, চাকলা এলাকায় দিয়ে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। এজন্য জনপদের মধ্যেও নদীর পানি ওঠানামা করায় খাল হয়ে গেছে সড়ক। কাঁচা ও পাকা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বাঁধরক্ষার জন্য সেনাবাহিনী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু করবে। ততদিন অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।
ইউপি চেয়ারম্যানকে মারধর, এসআই প্রত্যাহার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় এক ইউপি চেয়ারম্যানকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসি টিভি ফুটেজ বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উদ্ধার করা হয়েছে। মারধরে অভিযুক্ত শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। ভুক্তভোগী মাহমুদুল হাসান মামুন উপজেলার সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পরপর দুই বার নৌকা প্রতীক নিয়ে সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের প্রতিপক্ষ জুলফিকার কাইসার টিপুর সঙ্গে বিরোধ চলে আসছে। গত সোমবার রাতে মামুনের সমর্থক পুরাতন বাখরবা গ্রামের মিনান নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করেন। তারা ওই রাতেই একই গ্রামের মওলার বাড়িতে হামলা করে বেশ কয়েকজনকে আহত করেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরপর চেয়ারম্যান মামুন রাত আনুমানিক ১২টার দিকে আহতদের হাসপাতালে দেখতে যান। সেসময় শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলমের নির্দেশে তার সঙ্গে থাকা কর্মী ও স্থানীয়দের পুলিশ ধরে গাড়িতে তোলে। চেয়ারম্যান মামুন এগিয়ে যাওয়া মাত্রই এসআই সাখাওয়াত তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় এসআই রফিক ও এএসআই রেজওয়ানুলসহ অন্যান্য পুলিশ সদস্যরা লাথি-ঘুষি মেরে অকথ্য ভাষায় গালিগালাজ করে ধাক্কাতে ধাক্কাতে চেয়ারম্যান মামুনকে তাদের গাড়িতে তোলেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ও দুজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ গাড়ি থেকে তাকে নামিয়ে দেয়। বাকিদেরকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন অভিযোগ করে বলেন, আমার ওপর হামলাটা ঝড়ের মতো হয়েছে। নেতাকর্মীদর পুলিশ নিয়ে যাচ্ছিল, তখন সেখানে যেতেই পুলিশ আমাকে মারধর করলো। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুলিশের ভয়ে বর্তমানে আমি এলাকা ছাড়া। তিনি আরও বলেন, এ ঘটনার পরপরই শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম আমাকে ফোন করে হুমকি-ধমকি দিয়ে বলেন-‘ আপনার কপাল ভালো আমি সেসময় সামনে ছিলাম না। যদি থাকতাম তাহলে সবার আগে আপনার হাতেই হাতকড়া পড়তো।’ যার কল রেকর্ডিং আমার কাছে সংরক্ষিত আছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ ঘটনার বিচার দাবি করছি। এ বিষয়ে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকাপা সার্কেল) আরিফুল ইসলাম বলেন, এ ঘটনার পরপরই এসপি স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে অভিযুক্ত এসআই সাখাওয়াতকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি পাবলিক প্লেসে এমন ঘটনার জন্য বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলমান আছে। যেটি সরাসরি এসপি স্যার তদারকি করছেন।
কিশোরীকে গণধর্ষণ, অভিযোগের ২০ মিনিটের মধ্যে ৩ ধর্ষক গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খুলনায় অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ বছরের এক কিশোরীকে গণ ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলনা নগরীতে ঘরে ঢুকে ওই কিশোরীর বাবা-মা ও ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাত ১টা হতে ভোর ৪টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ইতোমধ্যে মূলহোতাসহ অভিযুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার খালিশপুর মুজগুন্নী শেখপাড়া এলাকার ভাড়া বাসায় দিনমজুর মিজানুর রহমান, তার ছেলে-মেয়ে, স্ত্রীসহ ঘুমাচ্ছিলেন। এ সময় স্থানীয় রাজন (৩০), রসুল (২৬), সোহাগ (৩০), হানিফ (২৫) ও জাকির (২৫) জোরপূর্বক ঘরে প্রবেশ করে। তখন আনুমানিক রাত ১টা। ওই বাড়িতে পাঁচজন ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই কিশোরীকে ধর্ষণ করে। এর আগে ঘুমিয়ে থাকা দিনমজুর ও তার ছেলে-স্ত্রীকে ব্যাপক মারধর করে ধর্ষকরা। ঘর থেকে বাইরে এনে দুজন ধর্ষক তাদের জিম্মি করে রাখে। পর্যায়ক্রমে পাঁচজন ধর্ষক রাতভর ওই কিশোরীকে ধর্ষণ করে। খালিশপুর থানা অফিসার ইনচার্জ কাজী মোস্তাক আহমেদ জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়। ২০ মিনিটের মধ্যে থানা পুলিশের চৌকস অফিসাররা অভিযুক্ত মূল আসামি রাজন, রসুল ও সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয়। কেএমপির এডিসি (উত্তর) সোনালী সেন বলেন, এই মুহূর্তে আমরা ভিকটিমের চিকিৎসাকে প্রাধান্য দিচ্ছি। বর্তমানে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। ইতোমধ্যে তিন আসামি আটক হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।
পাটকলের শ্রমিককে ধর্ষণ: দুজনের স্বীকারোক্তি, দুজনকে খুঁজছে পুলিশ
স্টাফ রিপোর্টার
খুলনার ডুমুরিয়া উপজেলায় পাটকলের এক শ্রমিককে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আজ বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় আরও দুই আসামিকে খুঁজছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন আরাজি সাজিয়াড়া গ্রামের আবদুর রব মোড়ল (২২) ও রেজাউল ইসলাম (২৬)। পলাতক দুজন হলেন একই গ্রামের সবুজ মোড়ল (২৫) ও সোহাগ মোড়ল (২৬)। বুধবার রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য দ্ইু আসামি পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, মেয়েটি গত মঙ্গলবার আরাজি সাজিয়াড়া গ্রামের তাঁর এক পুরুষ সহকর্মীর বাড়িতে বেড়াতে যান। রাত নয়টার দিকে ওই চারজন সেখানে হাজির হন। তাঁরা মেয়েটিকে সেখান থেকে চলে যেতে বলেন। না গেলে সমস্যা হবে বলে হুমকি দেন। ওই চারজন মেয়েটিকে এগিয়ে দেওয়ার কথা বলে বাইরে নিয়ে যান। এরপর ঘেরের পাশে একটা বাগানের মধ্যে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় মেয়েটিকে তাঁরা ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটি পরদিন রাতে চারজনকে আসামি করে থানায় মামলা করেন। বৃহস্পতিবার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বুধবার রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য দ্ইু আসামি পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খুলনা জেলায় কোভিড রোগী ৬ হাজার ছাড়াল
স্টাফ রিপোর্টার
খুলনা জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। গত ১৩ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর আজ বৃহস্পতিবার ১৫১তম দিনে রোগীর সংখ্যা ছয় হাজার ছয়জন হয়েছে। এদিকে খুলনা বিভাগের ১০ জেলায় বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩৮০। একই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ১৮৯ জন। মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৬৫। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ শতাংশের কিছু বেশি। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান, বিভাগে নতুন সংক্রমিত ১২৩ জনের মধ্যে বাগেরহাটে ১ জন, চুয়াডাঙ্গায় ১১, যশোরে ৩৫, ঝিনাইদহে ১১, খুলনায় ২৯, কুষ্টিয়ায় ১৯, মাগুরায় ৭, মেহেরপুর ও নড়াইলে ৫ জন করে শনাক্ত হয়েছেন। এই সময়ে সাতক্ষীরায় কোনো রোগী শনাক্ত হয়নি। ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা ও মেহেরপুরে একজন করে মোট দুজন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে মৃত মানুষের মোট সংখ্যা ৩৫৪। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় ৯২ জন, কুষ্টিয়ায় ৬৪, যশোরে ৪২, চুয়াডাঙ্গায় ৩১, ঝিনাইদহ ও সাতক্ষীরায় ৩০ জন করে, বাগেরহাটে ২২, মাগুরা ও মেহেরপুরে ১৩ জন করে, নড়াইলে ১৭ জন রয়েছেন। বিভাগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ। স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৬ হাজার ৬ জন রোগী শুধু খুলনা জেলায় শনাক্ত হয়েছেন, যা বিভাগের মোট রোগীর প্রায় ৩০ শতাংশ। এ ছাড়া বাগেরহাটে ৯৩৩ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ৩২৩, যশোরে ৩ হাজার ৫৯৯, ঝিনাইদহে ১ হাজার ৭৭৭, কুষ্টিয়ায় ২ হাজার ৯৮৯, মাগুরায় ৮৬৪, মেহেরপুরে ৫৬৮, নড়াইলে ১ হাজার ২৫৭ ও সাতক্ষীরায় ১ হাজার ৬৪ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

রামপালে ১৫ আগষ্ট পালনে অনিয়মের সত্যতা মিলেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে
রামপাল প্রতিনিধি
রামপালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবস পালন এবং বিদ্যালয়ের আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহ ও ঘটনা ধামাচাপা দিতে প্রধান শিক্ষক তালুকদার রেজাউল করিম মরিয়া হয়ে উঠেছেন। জানাগেছে, উপজেলার কুমলাই গাববুনিয়া শহীদ সরদার ইব্রাহীম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে ১৫ আগষ্ট পালনের জন্যে ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত একই প্যানা বার বার ব্যবহার করে ও বিদ্যালয়ের আর্থিক অনিয়মের অভিযোগে লিখিত অভিযোগ দাখিল করেছেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মল্লিক নজরুল ইসলাম। লিখিত অভিযোগে তিনি জানান, প্রধান শিক্ষক তালুকদার রেজাউল করিম ২০১৭ সাল থেকে একই প্যানা গত চার বছর ধরে ব্যবহার করে আসছেন। এছাড়াও বর্তমান সভাপতিকে কৌশলে সরিয়ে দিয়ে তার সহি স্বাক্ষর জাল করে ভূয়া রেজুলেশন তৈরি করে সরকারি বিভিন্ন আর্থিক সহায়তা উত্তোলন করার চেষ্টা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাগেরহাট জেলা প্রাথমিক কর্মকর্তা বরাবর একাধিক লিখিত অভিযোগের প্রেক্ষিতে
বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মু. শাহা আলম এক সদস্য বিশিষ্ট ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের নির্দেশ দেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন, যথাক্রমে ডিপিইও’র প্রতিনিধি এটিইও শেখ ইদ্রীস আলী, ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি এটিইও এনামুল কবির, মোঃ আসাদুজ্জামান, জিএম ওসমান গনী ও সঞ্জয় সানা। অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক তালুকদার রেজাউল করিমের কাছে তার ব্যবহৃত ০১৭২১০৪৬১৩৯ নং মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তদন্ত হয়েছে। কিন্তু এ বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি। আপনার সাথে আগামী রবিবার সাক্ষাতে এসে কথা বলবো। অভিযোগকারী সভাপতি প্রভাষক নজরুল ইসলাম জানান, আমরা তদন্তকারী কর্তৃপক্ষের নিকটে প্রকৃত অনিয়মের বিষয়টি যথাযথ ভাবে তুলে ধরেছি আশা করি ন্যায় বিচার পাবো। তদন্তের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মতিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের সত্যতা মিলেছে এবং তদন্ত চলমান আছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস এর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, তদন্ত প্রতিবেদন পেয়েছি উর্ধ্বতন কর্তৃপক্ষের সংঙ্গে কথা বলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ফকিরহাটে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২০-২০২১ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা সরকারি ২০টি জলাশয়ে ৪শতকেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার সরকারি পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীলের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, সহকারি মৎস্য অফিসার সিরাজুল হক, ক্ষেত্র সহকারি সঞ্চয় কুমার বাছাড় ও অর্নব বিশ্বাস, অফিস সহকারি মেজবাহ উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের লিফগন।
জাপান প্রতিনিধি দল ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ
পাইকগাছয় দেলুটি ইউনিয়নে ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ দ্বীপ-বেষ্ঠিত দেলুটি ইউনিয়ন পরিদর্শন করেছেন জাপান প্রতিনিধি দল ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের ২০ ও ২০/১ পোল্ডারের ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মানের জন্য প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন, জাপানের ডিজাষ্টার ম্যানেজমেন্ট ডিভিশন মাসাকি ইসি, জাইকার কনসালট্রান্ট মোঃ নুরুলামিন তালুকদার, খুলনা নির্বাহী প্রকৌশলী পলাশ কান্তি ব্যানার্জী, সহকরী প্রকৌশলী ফরিদ উদ্দীন, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ইউপি সদস্য রবীন্দ্র নাথ মন্ডল। উল্লেখ্য, গত ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানে উপজেলার দেলুটি ইউনিয়নের শিবসা নদীর তীরে অবস্থিত কালীনগর, চকরিবকরী, গেওয়াবুনিয়ার ওয়াপদা বাঁধ ভেঙ্গে ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়। ক্ষতিগ্রস্থ হয় শ’শ’ বাড়িঘর, ফসলের ক্ষেত ও চিংড়ি ঘের। ক্ষতিগ্রস্থ এলাকায় স্থায়ী বাঁধ নির্মানের জন্য এ প্রতিনিধি দল সরজমিনে আসছেন বলে চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানিয়েছেন।
পাইকগাছায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ঘোষাল বান্দিকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসুটী পালিত হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বৃক্ষ চারা রোপন করে কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন, মোঃ আলমগীর হোসেন, মো আসাদুজ্জামান, দেবাশীষ দাসসহ বিভিন বিদ্যালয়ের প্রধান ও সহকরী ক্ষিক বৃন্দ। গ্রীন বেল্ট ফেজ-২ কর্মসুচীর আওতায় খুলনা জেলায় বৃক্ষ রোপন কর্মসুচীর অংশ হিসেবে পাইকগাছা উপজেলার সকল গ্রাথকি বিদ্যালয়ে এ কর্মসুচী পালিত হয়। জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেনের সভাপতিতে প্রধান অতিথী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ভিডিও কনফরেন্সের মাধ্যমে এর উদ্বোধন করার পর পাইকগাছায় উদ্বোধন করা হয়।
পাইকগাছায় অনলাইন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অনলাইনের মাধ্যমে ১২টি স্কুলের ৩৬জন ছাত্র-ছাত্রীর মাঝে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের উদ্যোগে উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে অনলাইন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মৃদুল কান্তি দাস, শেফালী খাতুন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
ইন্দুরকানী ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহনের ১২ ঘন্টা পরে উদ্ধার গ্রেফতার -১
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে এক কাঠ ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে অপহর করা হয়। অপহরনের ১২ ঘন্টা পরে পুলিশ অভিনব কায়দায় উদ্ধার করেছে ব্যবসায়ীকে। বুধবার দুপুরে উপজেলার বালিপাড়া বটতলা এলাকার সাইদুর রহমানের ছেলে কাঠ ব্যবসায়ী ফারুক (৩০) কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে অপহরন করা হয়। এই সংবাদটি থানায় জানার পরে ইন্দরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির অভিনব কায়দায় একদল পুলিশ নিয়ে বিশেষ অভিযান চালিয়ে পিরোজপুর জেলার নামাজপুর এলাকা থেকে বুধবার রাতেই তাকে উদ্ধার করে এবং অপহরনকারী দলের একজন মিজানুর রহমান (৩০)কে আটক করে। এ ঘটনায় বৃহস্পতিবার ইন্দুরকানী থানায় একটি অপহরন মামলা হয়। এ ব্যাপারে ইন্দরকানী থানার ওসি জানায়, আমরা বিশেষ অভিযান চালিয়ে কাঠ ব্যবসায়ী ফারুককে উদ্ধার করি এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।
ইন্দুরকানী প্রেসকাবে মাদক বিরোধী আন্দোনের আলোচনা সভা
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী প্রেসকাবে বুধবার মাদক বিরোধী আন্দোলনের আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সন্ধার পরে ইন্দুরকানী প্রেসকাবের সভাপতি আজাদ হোসনে বাচ্চুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার নবযোগদানকৃত ওসি মোঃ হুমায়ুন কবির। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইন্দুরকানী প্রেসকাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি এইচ এম ফারুক হোসাইন, সাংবাদিক শাহিদুল ইসলাম সহিদ, আল-আমিন হোসেন, ইকরামুল শিকাদর, মনিরুজ্জামান খান, শাকিল খান, মারুফুুল ইসলাম, কামরুল প্রমুখ।
দেবহাটা থানা পুলিশ বেগুন খেতের মধ্য হইতে পরিত্যক্ত অবস্থায় ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল আলহাজ্ব মোঃ শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ও ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে বৃহস্পতিবার এ (১০ই সেপ্টেম্বর) থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই মিজানুর রহমান সঙ্গীয় এএসআই রসিদুল ইসলাম, এএসআই সোহেল উদ্দীন, এএসআই সুজিত বিশ্বাস ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন মোক্তার সরদার পিতা-মৃত বাহার আলী সরদার, সাং+থানা-দেবহাটা এর বাড়ীর পিছুনে জনৈক্য রফিকুল ইসলাম খোকন (৪৮) পিতা-মৃত জোহর আলী এর মাছের ঘেরের পশ্চিম পাড়ে বেগুন খেতের মধ্য হইতে পরিত্যক্ত অবস্থায় ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
ফুলতলায় ইসলামী ব্যাংকের সিআরএম মেশিনের উদ্বোধন
ফুলতলা প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফুলতলা শাখায় সিআরএম (ক্যাশ রিসোলিং মেশিন) এর উদ্বোধন বৃহস্পতিবার বিকালে শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ ফিরোজ জমাদ্দার, প্রেসকাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজার অপারেশনাস মোঃ বজলুর রহমান শেখ, প্রিন্সিপাল অফিসার জাহিদুর রহমান, অফিসার আলী হোসেন, ব্যবসায়ী আহসানুল হক লড্ডন, জাহাঙ্গীর হোসেন মোড়ল, তৌহিদুর রহমান মিলন প্রমুখ। প্রসঙ্গতঃ সিআরএম মেশিনের মাধ্যমে একই গ্রাহক দিনে সর্বোচ্চ ২ লাখ টাকা জমা এবং ৫০ হাজার টাকা উত্তোলন করতে পারবে। এ অঞ্চলে ব্যাংকিং সুবিধায় এটিই প্রথম।
ফুলতলা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে শিল্পপতি ফেরদৌস ভুঁইয়া সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় অভিনন্দন
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইউএনও এবং সাধারণ সম্পাদক ফুলতলার আইয়ান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ফেরদৌস আহমেদ ভুঁইয়া পুনরায় মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা আওয়ামীলীগ নেতা বিএমএ সালাম, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কম. আনছার আলী মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, আরএমও ডাঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, মৃনাল হাজরা, মোঃ কামরুজ্জামান নান্নু, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, আলী আজম মোহন, ইসমাইল হোসেন বাবলু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ ভুঁইয়া, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, প্রভাষক রেজোয়ান হোসেন রাজা, প্রেসকাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন, ইউপি সদস্য শেখ আঃ রশিদ, মাসুদ পারভেজ মুক্ত, মহাসিন বিশ্বাস, আলমগীর মোল্যা, নজরুল ইসলাম প্রমুখ।
ফুলতলায় গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ফুলতলা প্রতিনিধি
থানা পুলিশ বুধবার রাতে যুগ্নিপাশা বাসষ্টান্ড এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করে। আটককৃতরা হলো যুগ্নিপাশা গ্রামের হাফিজুর রহমানের পুত্র রুবেল মোল্যা (২২) এবং অভয়নগর চলশিয়া গ্রামের আঃ রাজ্জাক মোল্যার পুত্র আজিম মোল্যা (২০)। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার পর যুগ্নিপাশা বাসষ্টান্ড এলাকায় আটককৃতদের দেহ তল্লাসী করে রুবেলের কাছ থেকে ১২ গ্রাম এবং আজিমের কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদক আইনে মামলা (নং-৬) হলে বৃহস্পতিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
ফুলতলায় গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ফুলতলা (খুলনা) প্রতিনিধি
থানা পুলিশ বুধবার রাতে যুগ্নিপাশা বাসষ্টান্ড এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করে। আটককৃতরা হলো যুগ্নিপাশা গ্রামের হাফিজুর রহমানের পুত্র রুবেল মোল্যা (২২) এবং অভয়নগর চলশিয়া গ্রামের আঃ রাজ্জাক মোল্যার পুত্র আজিম মোল্যা (২০)। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার পর যুগ্নিপাশা বাসষ্টান্ড এলাকায় আটককৃতদের দেহ তল্লাসী করে রুবেলের কাছ থেকে ১২ গ্রাম এবং আজিমের কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদক আইনে মামলা (নং-৬) হলে বৃহস্পতিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ খুলনা মহানগরের সভাপতি যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান (৭২) নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর রাত ১১:৩০টায় মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহে….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, জামাতা, নাতি-নাতনি,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর টুটপাড়া সেন্ট্রাল রোডস্থ বড় মসজিদ চত্বরে গার্ড অব অনার প্রদানের পর মরহুমের নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেনÑমহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, প্রশাসনের পক্ষে ম্যাজিস্ট্রেট ডাঃ তাহমিদ হাসানসহ পুলিশ সদস্যবৃন্দ। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হলেনÑমহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল মোল্লা, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. এ কে এম মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরীফ মাহমুদ হাসান চিশতি, মহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান ডাবলু, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান টুকু, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, মহানগর মহিলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি পারভীন হাসমত, সাধারণ সম্পাদক জেনমিন নাহার লাকী, সহ-সভাপতি আফরোজা আক্তার, রশিদা বেগম, রেবেকা গাজী, রাফেজা কামাল, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, রাহমাত ইলা রুমি, আজিজুর রহমান আজাদ, মোল্লা তমজিদ হোসেন প্রমুখ।
জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা: বাগেরহাটে ইউপি সচিবের বিরুদ্ধে দুর্ব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার কচুয়া সদর ইউনিয়ন ও গোপালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সচিব দেবাশীষ মল্লিক বিরুদ্ধে সরকারী সম্পদ আতœসাত, গ্রাম পুলিশদের হাজিরা খাতা আটকিয়ে রাখা, মানুষের সাথে দুর্ব্যবহার সহ নানাবিধ অভিযোগ উঠেছে। ইউপি সচিব দেবাশীষ মল্লিক বাগেরহাট সদর উপজেলার সাহসপুর গ্রামের জগদীশ মল্লিকের ছেলে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে স্থানীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন কচুয়া সদর ইউনিয়ন পরিষদের ১০জন গ্রাম পুলিশ।
অভিযোগে জানা যায়, স্যার না বলায় গ্রাম পুলিশদের হাজিরা খাতা দীর্ঘ কয়েক মাস আটকিয়ে রেখেছে, সরকারী সম্পদ আতœসাত, সাধারন মানুষের সাথে দুর্ব্যবহার, অবৈধ ভাবে টাকা দাবী, সুবিধা দেবার কথা বলে সাধারন মানুষের কাছ থেকে ব্যাংকে হিসাব খুলিয়ে টাকা নেয়া ও অধিক টাকা সিম কিনিয়ে দেওয়া, করোনা কালীন সরকারী-বেসরকারী ত্রান আতœসাত,বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের সাথে অনৈতিক আচরন করা । তিনি ১১টা থেকে সাড়ে ১১টার দিকে অফিসে আসেন, জন্মনিবন্ধনের জন্য তাকে ৫০টাকা না দিলে স্বাক্ষর করেন না। এছাড়া অভিযোগ রয়েছে গোপালপুর ইউনিয়নে অতিরিক্ত দায়িত্ব পালনের সুযোগে। সম্প্রতি সাবেক একজন বৃদ্ধ ইউপি সদস্য তাকে কেরানী বাবু বলায় বৃদ্ধ সদস্যকে গালমন্দ করে তার রুম থেকে বের করার দেওয়ার অভিযোগ রয়েছে।
এর আগে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়ন পরিষদের সচিব থাকাকালীন সময় তার বিরুদ্ধে নানা রকম অনিয়োম ও অভিযোগ ওঠে। পরে কচুয়া সদর ইউনিয়নে বদলি হলে মঘিয়া ইউনিয়নের চোকিদার,দফাদারসহ সাধারন ভুক্তভোগীরা খুশিতে মিষ্টি বিতরন করেছিল।
এব্যাপারে ইউপি সচিব দেবাশীষ মল্লিক এর সাথে ০১৭১৭-২৪৯০১২ নম্বরে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ বলেন, আমি বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছি। গ্রাম পুলিশদের দেয়া অভিযোগ পেয়ে অভিযোগটি জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দিয়েছি। তিনি এখন ব্যবস্থা নিবেন বলে আশা করছি।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন, এবিষয়টি আমি শুনেছি,উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে স্থানীয় ভুক্তভোগীরা ইউপি সচিব দেবাশীষ মল্লিকের বিরুদ্ধে তদন্ত পুর্বক ব্যাবস্থা গ্রহন সহ দ্রুত অপসারনের দাবী জানান।
স্বাদের ইলিশ সাধ্যের মধ্যে
বাগেরহাট প্রতিনিধি
আসেন নিয়ে যান-অল্প দামে বড় মাছ। এদিকে আসেন-এখানে ভাল ইলিশ। কেজি সাইজের মাছের পোন (৮০ পিস) ৫০ হাজার, ৬শ-৭শ গ্রামের পোন মাত্র ৩০ হাজার টাকা- আসেন নিয়া যান। শহরের দড়াটানা নদীর পাশে অবস্থিত কেবি বাজারের পাইকারি আড়তে ভোর সাড়ে ৫টা থেকে ইলিশ বিক্রির জন্য এভাবেই হাঁকডাক চলছে। ইলিশ বিক্রি হচ্ছে সাধ্যের মধ্যে। বাগেরহাটের বাজারে হাঁকডাক দিয়ে তাই বলছেন বিক্রেতারা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই বাজারে গিয়ে দেখা যায় মানুষের ভিড় প্রচন্ড। কেউ মাছ দেখছেন, কেউ কিনছেন, কেউ আবার দাম বলে চলে যাচ্ছেন, কেউ বিভিন্ন পরিবহনে মাছ উঠাচ্ছেন, কেউ আবার ঝুড়িতে বরফ দিয়ে মাছ সাজাচ্ছেন। আর দড়াটানা নদীতে রাখা ট্রলার থেকে ঝুড়ি ও ঝাকায় করে রুপালি ইলিশ নিয়ে নির্দিষ্ট আড়ৎ ঘরের সামনে ঢালছেন। সবাই যেন মহাব্যস্ত এই মাছের বাজারে। গত তিন-চারদিন ধরেই এভাবে কেবি বাজারে ইলিশের আমদানি অনেক বেশি। দাম ও বিক্রি দুটোই ভাল। যার ফলে খুশি ক্রেতা, বিক্রেতা, ব্যবসায়ী ও জেলেরা। এই বাজারে মাছ বিক্রি করতে আসা জেলে ননী গোপাল বলেন, এবার সাগরে ভাল মাছ পেয়েছি। মাছের আকারও বড়। তাই দামও মোটামুটি ভাল পেয়েছি। তবে আধা কেজি ওজনের উপরের বেশির ভাগ মাছের পেটে ডিম আছে।
মাছ ব্যবসায়ী লতিফ খান বলেন, এবার মাছের চেহারা ও ওজন দুটোই আগে তুলনায় অনেক ভাল। দুই তিন দিন ধরে ১ কেজি ওজনের মাছ ৬ থেকে ৭ শ টাকা এবং ৫শ থেকে ৬শ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে ৩ থেকে ৪শ টাকায়। এর মাঝামাঝিগুলো সাড়ে ৪শ থেকে সাড়ে ৫শ টাকা দরে বিক্রি হচ্ছে। সুমন হাওলাদার, রিয়াদ হোসেনসহ কয়েকজন মাছ ক্রেতা বললেন, বাজারে আসছি। মাছ দেখে পছন্দ হয়েছে। কিনেছি। কিন্তু অনেক ভোরে বাজার শুরু হওয়ায় আসতে একটু কষ্ট হয়।
কেবি বাজার সমিতির সভাপতি আবেদ আলী বলেন, প্রতিদিন টনকে টন ইলিশ বিক্রি হচ্ছে। এখানে পাইকারদের পাশাপাশি অনেক লোকজন ব্যক্তিগতভাবে এসে ইলিশ কিনছেন।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) ড. মোঃ খালেদ কনক বলেন, ইলিশ রক্ষার জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ইলিশের প্রজনন মৌসুমে সাগরে মাছ ধরা নিষিদ্ধ ছিল। ঝাটকা নিধন রোধে একাধিক অভিযানও করেছি আমরা। মাছ আহরণে নিষিদ্ধ সময়ে জেলেদের সহায়তাও করা হয়েছে। যার ফলে ইলিশের আকার ও পরিমাণ বেড়েছে।
বাগেরহাটে আ’লীগ নেতাকে গাছের সাথে বেঁধে নির্মম নির্যাতন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে আওয়ামী লীগ নেতা খলিফা একরামূল কবির (৬০) কে গাছের সাথে বেঁধে প্রতিপক্ষরা নির্মম ভাবে নির্যাতন চালিয়েছে। হামলাকারীরা এ সময় ওই নেতাকে মাছ মারা ফুলকুচি দিয়ে খুচিয়ে খুচিয়ে উল্লাস প্রকাশ করে। প্রায় ঘন্টা খানেক ধরে নির্যাতন চালিয়ে তারা তাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রাখে। পরে স্থানীয় মহিলারা উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ওই নেতাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি এখন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছেন। একজন প্রবীণ ব্যক্তির ওপর এ ধরনের বর্বরোচিত হামলার ঘটনায় এলাকার সর্বস্তরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে এভাবেই ঘটনার বর্ণনা দেন আহত নেতা একরামূল কবিরে বড় ছেলে ইব্রাহীম হোসেন রাজু।
রাজু আরও জানান, তার বাবা খলিফা একরামূল কবির শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মা রোজী সুলতানা ৪ নং শিবপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য। মঙ্গলবার সকালে তার বাবা একটি জমি ক্রয়ের জন্য দুই লাখ টাকা নিয়ে কলিগাতী শিকদার পাড়া গেলে পূর্ব পরিকল্পিত ভাবে একই এলাকার শাহাজান শিকদার, জেহাদ শিকদার, রোকন শিকদারসহ ২০/২৫ জন লোক হাতুড়ি, লোহার রড ও ফুলকুচি দিয়ে নির্মম নির্যাতন চালায়। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখে। এ সময় তার কাছে থাকা ওই দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনাস্থল কলিগাতি গ্রামের গৃহবধূ শাহিনা সুলতানা, কৃষক দেলোয়ার শেখ ও বৃদ্ধ বেদার খলিফা জানান, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় গোটা গ্রামের মানুষ ভয়ে তটস্থ পয়ে পড়েছে।
শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ওলিউজ্জামান জুয়েল জানান, খলিফা একরামূল কবির শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। একজন প্রবীণ ব্যক্তির ওপর এ ধরনের বর্বরোচিত হামলার ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে টাকা ছিনতাইয়ে ঘটনা অস্বীকার করে শাহাজান শিকদার জানান, কয়েকদিন আগে ইকরাম খলিফার ছেলে রাজুর নেতৃত্বে রাজিব শিকদারের ওপর হামলা হয়। এ সময় হামলাকারীরা রাজিবের কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার বিষয়ে কোন বিচার না পেয়ে ক্ষুদ্ধ হয়ে তাদের ছেলেরা ইকরাম খলিফাকে সামান্য মারধর করেছে।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়া জানান, হামলার ঘটনা শুনে তিনি চিতলমারী স্বাস্থ্য কেন্দ্রে মোঃ ইকরাম খলিফাকে দেখতে যান। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যে কোন অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গিলাতলা যুব সংঘের জরুরী সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী গিলাতলা যুব সংঘের জরুরী সভা বৃহস্পতিবার বিকাল ৫ টায় গাফফার ফুড মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে যুব সংঘের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর পরিচালনায় বক্তৃতা করেন মোঃ মনিরুল ইসলাম , আশরাফ আলী , ইসমাইল হোসেন, তুরান মোল্লা , মোঃ রাজু, ফেরদাউস হোসেন, আরমান বিশ্বাস প্রমুখ । সভায় যুব সংঘের উন্নয়ন সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
দেবহাটায় পুলিশের অভিযানে ১০৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
কে.এম রেজাউল করিম, দেবহাটা
দেবহাটা থানা পুলিশের অভিযানে ১০৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিলগুলো রেখে পালিয়ে যায়। পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১০/০৯/২০২০ তারিখ এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় এএসআই (নিঃ) রশিদুল ইসলাম, এএসআই (নিঃ) সোহেল উদ্দীন, এএসআই (নিঃ) সুজিত বিশ্বাসসহ ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন মোক্তার সরদার (৬৫), পিতা-মৃত বাহার আলী সরদার, সাং+থানা-দেবহাটা এর বাড়ীর পিছনে জনৈক্য রফিকুল ইসলাম @ খোকন (৪৮) পিতা-মৃত জোহর আলীর মাছের ঘেরের পশ্চিম পাড়ে বেগুন ক্ষেতের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আইনের প্রক্রিয়া চলছে উল্লেখ করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি তবে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি বিপ্লব কুমার সাহা জানান।
তেলিগাতীতে অসামাজিক কাজে লিপ্ত থাকায় পুলিশ ও ব্যাংক কর্মচারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
আড়ংঘাটা থানাধীন তেলিগাতী মধ্যপাড়ায় প্রবাসী শাহিন শেখের বাড়ীতে অসামাজিক কাজে লিপ্ত থাকায় মোঃ জুবায়ের হোসেন নামের এক পুলিশ সদস্য ও মোঃ রফিক শেখ নামের ফুলবাড়ীগেট জনতা ব্যাংক শাখার একজন কর্মচারীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।স্থানীয়রা জানিয়েছে, তেলিগাতী মধ্যপাড়ার আব্দুল জলিল শেখের পুত্র ওমান প্রবাসী শাহিন শেখের স্ত্রী সোনিয়া(২৬)এর বাসায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় দুটি কক্ষ থেকে সোনিয়া(২৬), নাজমা বেগম(৪০), পুলিশ সদস্য জুবায়ের হোসেন(২৮) ও ফুলবাড়ীগেট জনতা ব্যাংকের অস্থায়ী কর্মচারী (পিয়ন) মোঃ রফিক শেখ(৩০)কে স্থানীয় জনতা আটক করে। গত কয়েক দিন বাড়ীটিতে রাতে অপরিচিত দু’জনের আনাগোনা দেখে সন্দেহ হয়। এলাকাবাসী বাড়ীটি নজরদারীতে রাখে। ৯ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৮টায় ওমান প্রবাসী শাহিন শেখের স্ত্রী এক সন্তানের জননী সোনিয়ার কক্ষে মাগুরায় কর্মরত পুলিশের এক সদস্য মোঃ জুবায়ের হোসেনকে এবং পাশের অপর একটি কক্ষে সোনিয়ার চাচী শাশুড়ী পাঁচ সন্তানের জননী নাজমা বেগম(৪০)কে ফুলবাড়ীগেট জনতা ব্যাংকের অস্থায়ী কর্মচারী(পিয়ন), শিরোমণি দক্ষিণপাড়ার ইন্তাজ শেখের পুত্র রফিক শেখের সাথে আপত্তিকর অবস্থায় ধরে তাদেরকে গণধোলায় দেয়। পরবর্তিতে স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।সুত্র জানায় সোনিয়ার সাথে জুবায়েরের দু’মাস আগে ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরে সোনিয়ার আমন্ত্রণে গত ৭ সেপ্টেম্বর জুবায়ের ছুটি নিয়ে সোনিয়ার বাড়ীতে আসে একই সাথে নাজমা বেগমের আমন্ত্রণে রফিকও এখানে আসে। বাড়ীর অন্য সদস্যদের অনুপস্থিতিতে অপরিচিত দু’জনকে রাতে প্রবেশ করতে দেখে তাদের সন্দেহ হয়। বুধবার রাতে তাদেরকে হাতে নাতে আটক করে পুলিশে দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি কাজী শহিদুল ইসলাম পিটো বলেন, আইন শৃংখলা বাহিনীর মধ্যস্থতায় সামাজিক ভাবে বিষয়টি মিটিয়ে ফেলা হয়েছে, তবে এ ধরনের অসামাজিক কার্যকলাপ পরবর্তীতে দেখা দিলে খঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রেজাউল করিম বলেন, স্থানীয় জনতা তাদেরকে আটক করে আমাদেরকে খবর দেয়। এই ঘটনায় কোন পক্ষ অভিযোগ বা মামলা না করায় আমাদের নিয়মের মধ্যে থেকে লিখিত নিয়ে তাদেরকে স্ব-স্ব অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে আমাদের পুলিশ সদস্য এবং জনতা ব্যাংকের কর্মচারীকে যেহেতু আপত্তিকর অবস্থায় পাওয়াগেছে। পুলিশের ঐ সদস্য যে স্থানে কর্মরত রয়েছে সেখানের উর্ধতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে, একই সাথে ফুলবাড়ীগেট জনতা ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করবেন।
মোড়েলগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
মোড়েলগঞ্জ প্রতিনিধি:
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের মোড়েলগঞ্জে বৃহস্পতিবার দুপুরে অসহায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এ বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি আফরোজা আকতার লিনা। এডিবি’র অর্থায়নে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম সহযোগীতায় ১৯ জন অসহায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
মোড়েলগঞ্জ পৌর তাঁতীলীগের কমিটি গঠন
মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা পৌর তাতীলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা তাতীলীগের আহবায়ক তালুকদার আব্দুল বাকী এবং সদস্য সচিব ইফতেখারুল ইসলাম রানা সাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নেতৃবৃন্দরা হলেন সভাপতি এ্যাড. খান আমজাদ হোসেন, সহ-সভাপতি আরিফ তালুকদার, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন নান্না মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক মিন্টু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বিজয়, মহিলা বিষয়ক সম্পাদক লাকি আক্তার সিমলাসহ ৩১ জনের কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে জেলা কমিটির আহবায়ক তালুকদার আব্দুল বাকী বলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন-এর সার্বিক সহযোগিতা এবং মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদারের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. হাসানুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধাদের মিছিল ও মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এক মুক্তিযোদ্ধা ও তার সন্তান উপজেলা নির্বাহী অফিসারের উপর বর্বোরচিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলি শেখ এবং তার সন্তান ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর বর্বোরচিত হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন, লিয়াকত আলি, নূরুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।
শ্রীউলায় রিং বাধের কাজ পরিদর্শণে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ভাঙ্গন কবলিত এলাকার বৃহত্তর অংশকে রক্ষার জন্য রিং বাঁধ নির্মান কাজ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। বৃহস্পতিবার সকালে তিনি এ রিং বাঁধের কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এ বি এম মোস্তাকিম বলেন, হাজরাখালি থেকে কোলা পর্যন্ত সাড়কের ৬ কিলোমিটার রিংবাঁধের কাজ করা হবে। এরমধ্যে প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আমি মনে করি অতি দ্রুত সময়ের মধ্যে রিং বাঁধের কাজ শেষ হবে। বাঁধটি নির্মীত হলে শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী, কলিমাখালী (আংশিক), মাড়িয়ালা (আংশিক) ও প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়ার একটি অংশ বাইরে থাকবে। অপরদিকে শ্রীউলার প্রায় ২০টি এবং আশাশুনি সদর ইউনিয়নের ১৪ গ্রামে জোয়ারের পানি ওঠা-নামা বন্ধ হয়ে জনভোগান্তি কমবে। এসময় উপজেলা চেয়ারম্যান রিং বাঁধের কাজে যেসকল মহিলারা পানি ও আনুষঙ্গিক খাদ্যদ্রব্য সকলের কাছে পৌঁছে দিতে কাজ করছেন তাদেরকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তিনি ভেঙে যাওয়া রাস্তা মেরামতের জন্য নিজ অর্থে ইটের সুরকি প্রদান করেন। তিনি রিং বাঁধে কাজে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ জানান।
এসময় শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিএনএফ ধনীরাম স্কুলে শিক্ষক নিয়োগে অস্থায়ী নিষেধাঙ্গা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে (৬নং বিবাদীকে) নিয়োগ দানে অস্থায়ী নিষেধাঙ্গার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। ফলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ ও যোগদান স্থগিত হয়ে গেল।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠানের পর আশাশুনি সহকারী জজ আদালতে দেং ৬৫/২০ নং মামলা দায়ের করেন পারিশামারী গ্রামের রনজিৎ রায়ের পুত্র সুকুমার রায়। বিজ্ঞ আদালত ১ নং বিবাদী সুকান্ত রায়, ২নং বিবাদী দেবাশীষ কুমার মন্ডল ও ৩নং বিবাদী বিধান চন্দ্র মন্ডলকে ৬নং বিবাদী যাতে সংশ্লিষ্ট পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পত্র না দিতে পারেন বা প্রধান শিক্ষক হিসাবে যোগদান দিতে না পারেন সে ব্যাপারে ১ থেকে ৩ নং বিবাদীকে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দ্বারা বারিত করেছেন।