Home খেলাধুলা মিরাজের ফিফটিতে জয়ে ফিরলো খুলনা

মিরাজের ফিফটিতে জয়ে ফিরলো খুলনা

23


স্পোর্টস রিপোর্টার।।
বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সিলেট স্ট্রাইকার্সকে মাঝারি সংগ্রহেই আটকে রাখে খুলনা টাইগার্স। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ফিফটিতে শুরু থেকেই জয়ের পথে ছিলো তারা। তবে এই ম্যাচেও আচমকা রঙ বদলায়। শেষ বলে ৫ রান, সেটা হয়ে যায় ২ বলে ৩। এরপর উইলিয়াম বোসিস্টো ছক্কা মেরে জয় নিশ্চিত করেন।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা। সিলেটের ১৫২ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌছে যায় মেহেদী হাসান মিরাজের দল। খুলনার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ বলে ৭০ রান করেন মিরাজ। যেখানে ছিল ৮ চার ও ২ ছক্কা। আর বল হাতে দলটির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন সালমান ইরশাদ, আবু হায়দার রনি ও হাসান মাহমুদ।

৯ ম্যাচে এটা খুলনার চতুর্থ জয়। ৮ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। আর ৯ ম্যাচে এটা সিলেটের সপ্তম হার। দুই জয় নিয় পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা।