Home আঞ্চলিক দিঘলিয়ায় একজনের চোখ উৎপাটন, এলাকায় থমথমে অবস্থা

দিঘলিয়ায় একজনের চোখ উৎপাটন, এলাকায় থমথমে অবস্থা

69

সটাফ রিপোর্টার
খুলনা জেলার দিঘলিয়া থানাধীন ০৪নং সেনহাটি ইউনিয়নের চন্দনিমহল কাটাবন গুচ্ছগ্রাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২১ জানুয়ারি তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ টায় এলাকায় স্থানীয় চাঁদাবাজ মন্টুগাছি ও সরফরাজ হোসেনের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘটিত হয়।


এর জের ধরে গতকাল ২৩ জানুয়ারী সকাল সাড়ে ৭ টায় চন্দনীমহল কাঁটাবনের একটি দোকানের সামনে নুরুদ্দিন(৩৫), সরফরাজ(৪৫), বাবর আলী(৫০),একত্রে মিলে প্রতিপক্ষ ইয়াদ আলীর ছেলে মোহাম্মদ মন্টু শেখ ওরফে মন্টুগাছি (৫৫),কেন মারপিট করে দুই চোখ তুলে জখম করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।


তার চিৎকারে লোকজন এসে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হশেছে। বর্তমানে উক্ত এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।


উল্লেখ ঘটনার সাথে দুটি পক্ষই মন্টু গাছি ও সরফরাজ উভয় পূর্বে আওয়ামী লীগের রাজনৈতিক সাথে জড়িত থাকলেও বর্তমান তারা বিএনপি’র রাজনীতি সাথে জড়িত বলে একটি সুত্রে জানা যায়।