স্টাফ রিপোর্টার।।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের করা রায় ঘোষণার জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু তাহের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন। একইসঙ্গে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ মামলা করেন।
তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল দেয় দুদক। মামলার অভিযোগপত্রে তার বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।











































