
পাচারকারী সন্দেহে কালীগঞ্জে নারীকে পুলিশে সোপার্দ
কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে রেনু বেগম (৪২) নামে এক নারী পাচারকারী সন্দেহে পুলিশে দেয় স্থানীয় জনতা। এরপর থেকে বিষয়টি নিয়ে শুরু হয় লুকোচুরি। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায়। এ ঘটনায় ভিকটিম নারীকে সাজানো কথা বলতে বাধ্য করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ভিকটিম বন্যা খাতুন (১৪) ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার ইকুরিয়া এলাকার জাকির হাওলাদারের মেয়ে।
ভিকটিম বন্যা খাতুন জানায়, সে গার্মেন্টেসে কাজ করতো। রেনু বেগম ও তারা কেরাণীগঞ্জ ইকুরিয়া এলাকায় ভাড়া থাকতেন। সেখান থেকে তাদের পরিচয়। এরপর তাকে ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখায় রেনু বেগম। ভালো কাজ দেওয়ার নাম করে গতকাল (১৮ জানুয়ারি) দিবাগত রাতে কেরাণীগঞ্জ এলাকা থেকে তারা বাসে ওঠে। এরপর ভোরে কালীগঞ্জ নেমে সীমান্তের দিকে রওনা দেয়। হঠাৎ সে রেনু বেগমের কথাবার্তা শুনে বুঝতে পারেন তাকে ভারতে পাচার করা হচ্ছে। তখন তিনি কান্নাকাটি শুরু করেন। পরে বাধ্য হয়ে রেনু বেগম ও ভিকটিম বন্যা খাতুন আবার কালীগঞ্জে ফিরে আসে।
তিনি আরো বলেন, তারা দুইজন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কোহিনুর পরিবহনের কাউন্টারে বসে থাকে। সেখানে তাদের দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর স্থানীয় জনতা নারী পাচারকারীকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তার কথাবার্তা রহস্যজনক হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
ভিকটিম ওই কিশোরী অভিযোগ করে বলেন, দুপুর ১২ টার দিকে পুলিশ রেনু বেগমকে থানায় নিয়ে যায়। আর আমি কাউন্টারেই বসে থাকি। হঠাৎ বিকেল সাড়ে ৫ টার দিকে থানার এক পুলিশ আসে। পুলিশ এসে তাকে সাজানো কথা বলতে বাধ্য করে এবং ভিডিও ধারণ করে নিয়ে যায়। পুলিশ বলতে বলে, তোমার যা হয়েছে সেটা বলবা না। আমি যেটা বলতে বলি সেটা বলবা। তোমার আম্মু মারধর করেছে। এজন্য তুমি ফোন বন্ধ করে তার সাথে নিজে এসেছো। পুলিশ যা শিখিয়ে দিয়েছে সেটি আমি বলেছি।
প্রত্যক্ষদর্শী তোফাজ্জেল হোসেন বলেন, তিনি সকালের দিকে বাস কাউন্টারে বসে ছিলেন। হঠাৎ দেখি ওই দুই নারীর মধ্যে বাকবিতণ্ডা চলছে। পরে জানতে পারি ওই কিশোরীকে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকার কেরাণীগঞ্জ এলাকা থেকে এনেছে। ওই কিশোরী কাউন্টারে অনেক কান্নাকাটি করে। পরে পুলিশ ডেকে পাচারকারী নারীকে সোপর্দ করা হয়।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, দুইজন দুই রকমের বক্তব্য দিয়েছে। আসলে ভারতে পাচারের বিষয় না। ওই মেয়ে রাগ করে তার সাথে এসেছে। দুই পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে তাদের কাছে হস্তান্তর করা হবে। আর পুলিশের কথা শিখিয়ে দেওয়ার বিষয়টি ভিত্তিহীন। ওই কিশোরী কিছুটা সাইকো টাইপের।
খুলনাসহ আশাপাশ এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
খুলনাঞ্চল ডেস্ক
খুলনা ও আশপাশের জেলা-উপজেলায় শহীদ রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন দল, সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
কালীগঞ্জ : ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। রোববার বিকেলে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
আলোচনা সভায় কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহেদ আলী লস্কর, আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। সেই সাথে তার আদর্শকে বুকে লালন করে বিএনপিকে সামনে দিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেতার ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, শেখ হেলাল উদ্দিন,মোল্যা মাহাবুবুর রহমান, হাবিবুর রহমান হবি, অরুণ গোলদার, শেখ শাহিনুর রহমান, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, আফজাল হোসেন খান, মতিয়ার রহমান বাচ্চু, নিত্যানন্দ মন্ডল,মোল্যা মশিউর রহমান, শেখ আতিয়ার রহমান, আমিরুল ইসলাম, শহিদুল মোড়ল,সাইকুল ইসলাম,এম সালাম, হুমায়ুন কবির স্বপন, আঃ রব আকুঞ্জি, ইকরামুল হোসেন, শফিকুল ইসলাম, আঃ সালাম, শাহানুর ইসলাম, পরিতোষ বালা, শফিকুল খান, জামিনুর রহমান,মোনায়েম গাজী, দেলোয়ার হোসেন, আলমগীর আলম,সায়েদুজ্জামান বাবু, আহমদ ফকির, শফিকুল জোয়ার্দার, গফফার শেখ,জিএম সাইকুল, শেখ ফরিদুল ইসলাম,আবু সাঈদ, সেলিম মাষ্টার, আমিনুর রহমান,বাবর খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।
কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থাপিত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পৌর বিএনপির সভাপত্বি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, যুবদল নেতা আলমগীর সিদ্দিক, আব্দুল গফুর, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান হিমেল, থানা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমুখ। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস । এ সময় থানা, পৌর ও থানাধীন ১১টি ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালার খলিষখালীতে মহানাম যজ্ঞানুষ্ঠানে সাবেক এমপি হাবিব
সাতক্ষীরা প্রতিনিধি
শানিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় তালার খলিষখালী পোদ্দারপাড়ায় ৫ দিনব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠানে শুভেচ্ছা জানিয়েছেন তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শনিবার তালার খলিষখালীতে ৫দিনব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বিনিময় করে নির্ভয়ে আচার-অনুষ্ঠান পালন করার আহ্বান জানান। যজ্ঞানুষ্ঠানের সভাপতি বিশ্বনাথ আঢ্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলার বিএনপির সভাপতি মৃনালকান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যাক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, খলিষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মদ শেখ আব্দুল হান্নান যুদলের সভাপতি মেহেদী হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
পিঠার টানে ঐতিহ্যের গানে আসুন মেতে উঠি পিঠা উৎসাবে’ এই প্রতিপাদ্যকে সামনে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজ চত্বরে অনুষ্ঠিত দু’দিনব্যাপী পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।
সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কো-চেয়ারম্যান মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। দুইদিন ব্যাপী পিঠা উৎসবের স্টলগুলোর মধ্যে পিঠা স্টল ক্যাটাগীরর মধ্যে পাবলিকের ঘর স্টল প্রথম স্থান লাভ করে। দুই দিনব্যাপী পিঠা মেলায় ৪২টি স্টলে শতপ্রকার পিঠা স্থান পেয়েছিলো। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় প্রতিষ্ঠানের পরিচালক বাহাউদ্দীন ফারুকী, প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থী ও পিঠা উৎসবের উদ্যোক্তাসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ বাংলা বিভাগের সিনিয়ার শিক্ষক মো. হাফিজুর রহমান।
স্বাভাবিকভাবে বাঁচতে চান পাটকেলঘাটার মুন্নি
সাতক্ষীরা প্রতিনিধি
মায়ের প্রেরণায় বেঁচে আছে পাটকেলঘাটার মুনিয়া আক্তার মুন্নি বয়স ১৩ বছর ৭ম শ্রেণির মেধাবী ছাত্রী। স্কুলের অন্যান্য সহপাঠীদের মতোই প্রাণোচ্ছল ও সদা হাসিখুশি কিন্তু হঠাৎ তার প্রাণ সংশয় দেখা দিয়েছে। একটি কিডনি নষ্ট হয়ে গেছে অপরটির অবস্থাও ভালো নয়। একই সাথে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছেন তিনি। চিকিৎসা খরচ মেটাতে তার পরিবার আর্থিকভাবে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন অতি দ্রুত একটি কিডনির অপারেশন করতে কিন্তু টাকার অভাবে তা সম্ভব হচ্ছেনা।
অপারেশন করাতে না পারলে অসচ্ছল মায়ের একমাত্র আদরের কন্যা মুন্নীর জীবন প্রদীপ নিভে যেতে পাওে এসব কিছু জানার পরও থেমে নেই মুন্নির ছাত্র জীবন। পড়াশোনা শেষ করে ডাক্তার হতে চান তিনি। সাতক্ষীরার পাটকেলঘাটা যুগিপুকুরিয়া গ্রামের আব্দুর রউফ মোড়লের কন্যা মুন্নি তবে তার বয়স যখন ১৩ দিন তখন বাবা তাদের ফেলে রেখে চলে যায়। তার মায়ের সাথে বিবাহ বিচ্ছেদ করে অন্য একজনকে বিয়ে করে ঘর সংসার শুরু করে।
সেই থেকে মুন্নি তার নানার বাড়ি মায়ের সাথে মোবারকপুর গ্রামে বসবাস করেন লেখাপড়া করেন শহীদ কামেল মডেল হাই স্কুলে। মুন্নীর মা পারভীন সুলতানা জানান,”চরম দুঃখ কষ্টের মধ্যে দিন পার করছি। বিগত ১৩ বছর ধরে বাবার বাড়ি থেকে অন্যের বাসায় কাজ করে সংসার চালাচ্ছি কখনও কারো কাছে হাত পাতেনি পাড়া প্রতিবেশিদের কাছ থেকে অনেক কটু কথা শুনতে হয়। তবুও একমাত্র মেয়েকে লেখাপড়া করিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন নিয়ে বেঁচে আছি।কিন্তু জানি না সেই স্বপ্ন পূরণ হবে কিনা” তিনি বলেন, জন্ম থেকেই মেয়ে হাইপ্রেসার, পেটব্যাথা সহ বিভিন্ন রোগে আক্রান্ত তার চিকিৎসা করতে আমার যখন নাভিশ্বাস অবস্থা তখন ধরা পড়লো কিডনির সমস্যা। ইতোমধ্যে ঢাকা খুলনা সহ সাতক্ষীরার কয়েক জন ডাক্তার কে দেখানো হয়েছে। অনেক পরিক্ষা নিরিক্ষা করতে হয়েছে।
এসবের পিছনে অনেক টাকা খরচ করতে হয়েছে। আরও অনেক টাকার দরকার। কিন্তু আমি এতো টাকা কিভাবে জোগাড় করব হাতেপাতে যা ছিল সবই শেষ। এখন ওষুধ কেনারও টাকা নেই। শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান বলেন, ফুটফুটে সুন্দর মেয়েটি আমাদের শিক্ষকদের অতি আদরের অভিভাবক না থাকলেও তার চাঞ্চল্যতা সবাইকে হতবাক করে।
পাইকগাছায় ১১টি মৌজায় জমির গড়মূল্য কয়েকগুণ বৃদ্ধি
কমে গেছে কেনা-বেচা ; রাজস্ব হারাচ্ছে সরকার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের আওতাধীন জমির ২০২৫-২০২৬ সনের মৌজাওয়ারী গড় মূল্য কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। নতুন নির্ধারিত মূল্য পহেলা জানুয়ারি থেকে কার্যকর করার পর থেকে কমে গেছে জমির কেনা-বেচা। যার কারণে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। সব মৌজার মূল্য বৃদ্ধি পেলেও ১১টি মৌজার গড় মূল্য কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত বৃদ্ধি পাওয়া ১১ টি মৌজার গড় মূল্য পুনঃ বিবেচনার মাধ্যমে কমানোর দাবি জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ ব্যাপারে এলাকাবাসী পাইকগাছা সাব-রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন করেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি দুই বছর পর পর মৌজাওয়ারী জমির গড় মূল্য নির্ধারণ করা হয়। পহেলা জানুয়ারি থেকে নির্ধারিত মূল্য কার্যকর হয়। অন্যান্য সময়ে জেলা প্রশাসকের কার্যালয় মূল্য নির্ধারণ করে থাকলেও এবার দেশের সার্বিক পরিস্থিতির কারণে জেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে মূল্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট অনেকেই বলছেন মূল্য নির্ধারণে স্থানীয় জনপ্রতিনিধিরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তারা বাজার মূল্য নির্ধারণ কমিটিতে জমি ক্রয় বিক্রয়ের প্রকৃত সঠিক অবস্থান তুলে ধরতে পারে। এবার তাদের সেভাবে কোন অবস্থান না থাকায় প্রতিটি মৌজার শ্রেণি ভিত্তিক প্রতি শতাংশ জমির গড় মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। অনেকের মতে এর আরো অনেক কারণ রয়েছে। যার মধ্যে জমির দলিল করার সময় অনেকেই প্রিয়নশনের শঙ্কায় স্বাভাবিক বাজার মূল্যের চেয়ে ও অধিক মূল্য দলিলে লিখে থাকেন। অনেকেই আবার সরকারি অধিগ্রহণের টাকা বেশি পাওয়ার আশায় অতিরিক্ত মূল্য দেখিয়ে দলিল করে থাকেন। এসব নানা কারণে ২০২৫-২৬ সনে মৌজাওয়ারী জমির গড় মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সরল, আরাজী ভবানীপুর, কপিলমুনি, কাশিমনগর, গোপালপুর, চাঁদখালী, নগর শ্রীরামপুর, নাছিরপুর, বাতিখালী, শিবেরবাটী, ও পাইকগাছা সহ ১১ টি মৌজার গড় মূল্য কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। জমির গড় মূল্যের উপর দলিল খরচ নির্ভর করে থাকে। যার কারণে এসব মৌজার জমি ক্রয় বিক্রয় করতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তার পাশে অথবা বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ এবং লোকালয়ের জমির স্বাভাবিক মূল্যের ব্যাপক তারতম্য রয়েছে। এ কারণে ও কেনা-বেচার ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছে অনেকেই।
কপিলমুনির প্রতাপকাটী এলাকার এক নারী জানান, তিনি এক বিঘা ৫ কাঠা জমি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন। যার স্বাভাবিক মূল্য ৯ লাখ টাকা। নতুন নির্ধারিত গড় মূল্যের কারণে দলিল খরচ সহ তার জমির মোট মূল্য ৩০ লাখ টাকা হচ্ছে। এ কারণে ইচ্ছে থাকলেও তিনি জমি কিনতে পারছেন না বলে জানান। তার মতো অনেকেই জমি কেনা-বেচা করতে পারছেন বলে অভিযোগ করেছেন। পহেলা জানুয়ারি থেকে নতুন নির্ধারিত মূল্য কার্যকর হওয়ার পর থেকে তার মতো অনেকেই জমি কেনা-বেচা করতে পারছেন না। এর ফলে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
সাব- রেজিস্ট্রারের কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বে যেখানে প্রতিদিন কমপক্ষে ৪০-৫০ টি দলিল হতো, বর্তমানে সেখানে প্রতিদিন ১০-১৫ টি দলিল হচ্ছে। জমির কেনা-বেচা স্বাভাবিক করতে এবং সরকারের রাজস্ব বাড়াতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ১১টি মৌজার ২০২৫-২৬ সনের নির্ধারিত গড় মূল্য পুনঃ বিবেচনা করে কমানোর জন্য পাইকগাছা সাব- রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন করেছে।
পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনসহ সরকারি জমি দখল করে ঘরবাড়ি তৈরীর অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় রাতের আধাঁরে ঘরবাড়ি বেঁধে সরকারি সম্পত্তি দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানাগেছে,গত দুই সপ্তাহ পূর্বে লতা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের পুটিমারী সরকারি স্লুইচ গেটের পরিত্যক্ত ভবনসহ প্রায় ১ বিঘা সরকারি জমি গভীর রাতে স্থানীয় আবাসন প্রকল্পের বাসিন্দা হাবিল -সুরমা হাওলাদার দম্পতি দখল করেন। তারা এখন ঘরবাড়ি ও ঘেরা বেড়া দিয়ে সবজি ও গাছও রোপন করেছেন। হাবিল কাঠামারীর বাবুল হাওলাদারের জামাতা।
অভিযোগ উঠেছে, স্থানীয রাজনৈতিক প্রভাবশালীদের মদদ ও ইন্ধনে এ সরকারি সম্পত্তি দখলের ঘটনা ঘটেছে।
এদিকে কপিলমুনি নাবা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ নওশের আলী গাজী দখলকরা জমি নিজের ছিল। এ জমি ভোগদখলসহ দেখভাল করতেন দাবি করে জানান, পুটিমারী মৌজায় সরকারি স্লুইস গেট সংলগ্ন আশে পাশে আমার ৩০ বিঘা জমিতে লীজ ঘের রয়েছে। এক সময় পানি উন্নয়ন বোর্ড এ জমি থেকে ৫ একর জমি অধিগ্রহণ করেন। পরবর্তীতে ৯২ সালে এ সম্পত্তি অবমুক্ত করা হয়। যার কর-খাজনা পরিশোধ ও বর্তমান জরিপে আমার নামে রেকর্ড হয়েছে।
তিনি অভিযোগ করেন, হাবিল হাওলাদার অন্যের প্ররোচনায় পরিকল্পিত ভাবে গভীর রাতে দখল করে ঘরবাড়ি ও ঘেরাবেড়া দিয়ে অবৈধ দখল করেছেন।
তবে অভিযোগের বিষয়ে হাবিল হাওলাদারের স্ত্রী সুরমা বেগম জানান, আমরা পুর্বে আবাসন প্রকল্পে থাকতাম। এখন সরকারি জায়গায় ঘরবাড়ি বেঁধে আছি।
স্থানীয় পানিউন্নয়ন বোর্ডের শাখা প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার বলেন, অবৈধ দখলের বিষয়ে উর্ধত্তন কর্তৃপক্ষকে জ্ঞাত করা হয়েছে। তিনি আরোও বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা মতে সরকারি সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
কেশবপুরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন
কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে ভােটার তালিকা হালনাগাদ কর্মসৃচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, বাঘারপাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ মেহেদী হাসান , চৌগাছা উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা প্রমুখ। প্রশিক্ষক ছিলেন কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম।
সকাল নয়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এ প্রশিক্ষনে ৯৪ জন তথ্য সংগ্রহকারি ১৮ জন সুপারভাইজার অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম বলেন, মাঠ পর্যায়ে ২০ জানুয়ারী থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ
ফুলতলায় ভোটার হালনাগাদ বিষয়ক মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলায় নতুন ভোটার হালনাগাদ বিষয়ক এক মতবিনিময় সভা রোববার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান খান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ এস এম এ দাউদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ মোঃ আসলাম খান, একাডেমিক সুপার ভাইজার ফারজানা আক্তার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ^াস, মোশারফ হোসেন মোড়ল, মুহতামিম হাফেজ মোঃ ইব্রাহীম, প্রভাষক গাজী এনামুল হক ফারুক, জাকির হোসেন, আঃ হাই গাজী, রুমা ইয়াসমিন, উত্তম কুমার নন্দী প্রমুখ।
আজ (২০ জানুয়ারি) থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার ৪টি ইউনিয়নের সকল ওয়ার্ডে ভোটার হালনাগাদকরণ চলবে। আগামী ১৭ মার্চ থেকে ১৩ দিন ছবি তোলা হবে। যাদের বয়স ০১ জানুয়ারি ২০০৮ এর পূর্বে তারা তালিকাভুক্ত এবং মৃত ব্যক্তিদেরকে তালিকা থেকে বাদ দেয়া এবং নিজে উপস্থিত হয়ে ভোটার তালিকা স্থানান্তর করা যাবে।
বাজার কালীবাড়ি মন্দিরে সুস্থতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাজার কালীবাড়ি মন্দিরে রবিবার সকালে অধ্যাপক কালীকিংকর সাহা, খুলনা মহানগর পূজা কমিটির সহ-সভাপতি ও কালীবাড়ি রোডের বিশিষ্ট ব্যবসায়ী অরবিন্দ সাহা এবং আদি কালিবাড়ি পাড়া পূজা মন্দিরের ও পূজা কমিটির উপদেষ্টা শম্ভু দাসের রোগ মুক্তি কামনায় পূজা ও প্রার্থনা সভা ধর্মীয় সংবাদ পরিবেশক তপা হালদারের পরিচালনায় সকাল দশটায় অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনায় ছিলেন উজ্জ্বল ব্যানার্জি ও সুশান্ত ব্যানার্জি।
উপস্থিত ছিলেন সেবায়েত ও পুরোহিত শিব চন্দ্র ব্যানার্জি, শ্যামল হালদার, গোপি কিষাণ মুন্ধরা, প্রশান্ত কুন্ডু, মোঃ সোহাগ দেওয়ান, প্রশান্ত ব্যানার্জি, তপন শাহা, ভোলানাথ ভট্টাচার্য, স্বপন সরকার, পলাশ সাহা, মোঃ হাদিউজ্জামান, বিকাশ শাহা, আকাশ, অনিক ব্যানার্জি, শংকর ঘোষ, রতন দেবনাথ, সুরেশ চক্রবর্তী, বিশ্বজিৎ দে মিঠু, কিংকর সাহা, রবিন দাস, অলক দে, ভবতোষ সাহা, মিঠুন সাহা, মোঃ মনিরুল ইসলাম পাপ্পু, বিমো দাশ, গোপাল কুন্ডু, রূপম দে, লিটন চক্রবর্তী, রাজু শীল, সবুজ ভট্টাচার্য, মনি সাহানি।
প্রার্থনা সভায় আশু রোগমুক্তি কামনা করা হয়।
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন (জেলা) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১২১২) এর নবনির্বাচিত সভাপতি শ্রমিক নেতা মোঃ শামীম খানকে অভিনন্দন জানিয়েছেন বন্ধু প্রতীম ইউনিয়ন খুলনা সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৫৮২)। বিবৃতিতে শ্রমিক নেতৃবৃন্দ বলেছেন জেলা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে নবনির্বাচিত সভাপতি বলিষ্ঠ ভূমিকা রাখবে। দীর্ঘদিন শ্রমিক ইউনিয়ন নানা করণে সক্রিয় ভূমিকা রাখতে পারেনি। অপশক্তি তাদের উপর ভর করে ছিল। এবারে আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী জেলার শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে, পাওনা পাবে, সুচিকিৎসার সুযোগ পাবে এবং উৎসব ভাতা পাবে। বিবৃতিদাতারা হচ্ছেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৫৮২)’র সভাপতি মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকন সোহাগ।
ঝিনাইদহের ৩০ হাজার জেলে পরিবার কর্ম হারিয়ে পথে বসেছে
ঝিনাইদহ প্রতিনিধি
জেলেদের ভাষায় জলমহাল নীতিমালা লঙ্ঘন করে ঝিনাইদহে বাঁওড় ইজারা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন মৎসজীবীরা। ইজারা বাতিল ও প্রকৃত জেলেদের মাঝে বাঁওড় ফিরিয়ে দেয়ার দাবিতে রোববার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের অফিস চত্বরে এই মানববন্ধন কর্মসুচি পালন করেন তারা। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাওড় মৎস্যজীবী আন্দোলন বাংলাদেশের আহবায়ক নির্মল হালদার , সদস্য সচিব সুজন বিপ্লব, নিত্য হালদার, সাজ্জাদ হোসেন, আবু তোয়াব অপু ও তোফাজ্জেল লস্কার। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাসুদেব বিশ্বাস। প্রতিবাদ সমাবেশ শেষে মৎসজীবীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেক করা হয়, বাঁওড় ইজারা দেয়ার কারণে ঝিনাইদহের ৩০ হাজার মৎসজীবী পরিবার কর্ম হারিয়ে পথে বসেছেন। মৎস্যজীবীরা বাঁওড় জলমহালসমূহের ইজারা পদ্ধতি পুরোপুরি বাতিল করে বাঁওড় জলমহালে জেলেদের ন্যায়সঙ্গত মালিকানার ফিরিয়ে দিতে জলমহাল ব্যবস্থাপনা আইন সংশোধন করার দাবী জানান। বাওড় মৎস্যজীবী আন্দোলন বাংলাদেশের আহবায়ক নির্মল হালদার জানান, বাঁওড় জলমহালে মাছ চাষে রাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্রীয় অর্থায়ন জরুরি হয়ে পড়েছে। সেই সঙ্গে জেলেদের সাথে সরকারের নায্য উৎপাদনের অংশীদারিত্ব চুক্তি থাকতে হবে। এছাড়া সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় প্রকৃত বাঁওড় মৎস্যজীবীদের শুমারী করে তালিকাবদ্ধ করে মৎস্যজীবী কার্ড প্রদান করতে হবে। বাওড় মৎস্যজীবী আন্দোলন বাংলাদেশের সদস্য সচিব সুজন বিপ্লব জানান, ঝিনাইদহে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার ফতেপুর, কাঠগড়া, বলুহর, জয়দিয়া বাঁওড়, কালীগঞ্জ উপজেলার মর্জাত বাঁওড় ও যশোর জেলার চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর বাঁওড়ের ইজারা চুক্তি লঙ্ঘন করে সাবলীজ দেয়া হয়েছে। যা বর্তমানে প্রচলিত জলমহাল নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি মৎসজীবীদের। এসব বাঁওড় ছাড়াও ঝিনাইদহ জেলার অন্যান্য সকল বাঁওড় ও জলাভূমি ইজারা দেয়ায় ভূমিহীন জেলে সম্প্রদায় জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মৎস্যজীবী নিত্য হালদার অভিযোগ করেন, প্রভাবশালী ও বাণিজ্যিক মৎসচাষীরা বাঁওড়ের ইজারা হাতিয়ে নিয়ে বাঁওড়ে দেশীয় প্রজাতির মা মাছ ও ছোট কার্প জাতীয় মাছের পোনা নিধন করছে। ফলে দেশী পুটি, শিং, কৈ, পাবদা, ফলি, মেনি, খলিসা, খয়রা, টেংরা, বাটা, গুতুম, কাকিলা, দেশী সরপুটি, বাইন, শোল, টাকি ও গজাড় মাছ বিলুপ্তি হয়ে যাচ্ছে। এছাড়া বাঁওড়ে বাণিজ্যিক মৎসচাষীরা রাসায়নিক ও দ্রুতবর্ধনশীল ওষুধ প্রয়োগের ফলে বাঁওড়ের পানি দুষিত হয়ে পড়ছে। সাধারন জেলেরা বলেন, শত বছর ধরে জেলে সম্প্রদায় প্রাকৃতিক উপায়ে বাঁওড়ে মাছ উৎপাদন করে আসছেন। বাঁওড় ইজারা দেয়ায় প্রকৃত মৎসজীবী ও জেলে সম্প্রদায় কর্ম হারিয়ে পথে বসেছেন।
জেলেদের অভিযোগের বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ জানান, সরকারী নীতিমালা মেনেই বাওড়গুলো ইজারা প্রদান করা হয়েছে। তাই জেলে সম্প্রদায়ের এই অভিযোগ সঠিক নয়।
নড়াইল পৌর বিএনপির নির্বাচন: জেলা সম্পাদক মনিরুলের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ
নড়াইল প্রতিনিধি
নড়াইল পৌর বিএনপির কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলরদের ভোটগ্রহণে জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনা, প্রভাব বিস্তার, নিরপেক্ষতা হারানোসহ নানা অভিযোগ তুলেছেন এ নির্বাচনে সভাপতি প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো. আলী হাসান।
রোববার দুপুরে শহরের দুর্গাপুরে রেজিষ্ট্রি অফিস সংলগ্ন একটি কক্ষে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। বিএনপি নেতা আলী হাসান বলেন, নড়াইল পৌর এলাকায় দুর্বল সাংগঠনিক অবস্থাকে সবল করতে, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে পৌর বিএনপির সভাপতি পদে প্রার্থী হই। আমি দীর্ঘদিন জেলা জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের সফলভাবে নেতৃত্ব দেয়ার কারণে শহরসহ জেলা পর্যায়ের সর্বত্র আমার গ্রহণযোগ্যতা রয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কাউন্সিলদের সাথে আলোচনা এবং তাদের সমর্থন নিয়েই ভোটে অংশগ্রহণ করি। অথচ জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম প্রতিহিংসাবশত আমাকে পরাজিত করতে ভোটার প্রতি ৫ থেকে ২০ হাজার টাকা ব্যয় করে ভোট কিনে তার পছন্দের মোটরসাইকেল প্রতীকের প্রার্থীকে বিজয়ী করেছেন। এ নির্বাচনে জেলা সেক্রেটারি মনিরুল কোটি টাকার উপরে ব্যয় করে নির্বাচনে প্রভাব বিস্তার করেন। ভোট কিনতে টাকা দেয়ার প্রস্তাবের প্রমাণ হিসেবে তিনি ৪ নং ওয়ার্ডের ভোটার আবদুল্লাহ টিটো, মাইমুনুল ইসলাম প্রিন্স ও বাসুদেবকে সাংবাদিকদের সামনে হাজির করেন। ইতোপূর্বে মোটা অংকের টাকার বিনিময়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী মিঠাপুরের বাসিন্দা ব্যবসায়ী মশিয়ার রহমানকে নলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বানিয়েছেন।কৃষকদলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্তর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক গুলি করার নাটক সাজিয়ে তাকে দল থেকে বহিষ্কার করেছেন।দলকে মিসগাইড করার কারণে জেলা বিএনপির ৯০শতাংশ নেতা-কর্মী মনিরুলের পদত্যাগ চান বলে তিনি মন্তব্য করেন। মনিরুল পদে থাকা অবস্থায় আগামি ৫ ফেব্রুয়ারী জেলা কমিটির সম্মেলন হলে রক্তক্ষয়ী সংঘর্ষসহ যে কোন অঘটন ঘটার আংশকাও রয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. দেলেয়ার হোসেন বলেন, জেলা কমিটির সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটির মাধ্যমে ভোট গ্রহণ করতে হবে। জেলা কমিটি না ভাঙ্গলে ভোটাররা তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারবেন না। গণতন্ত্রে বিশ্বাসী বিএনপির হাইকমান্ডের কাছে অবিলম্বে জেলা কমিটি ভেঙ্গে দেয়ার উদাত্ত আহবান জানান তিনি। সংবাদ সম্মেলনে জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মোশফেকুর রহমান বাচ্চু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ ওয়াহিদুর রহমান মুকুল, মোহাম্মদ হোসেন, হাশেম বিশ্বাস ফেলানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। প্রতিহিংসাবশত আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে।
উল্লেখ্য, শনিবার (১৮ জানুয়ারি) নড়াইল পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও ভোট গ্রহণ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
দামুড়হুদায় ডিবির হাতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় ডিবি পুলিশের হাতে মাদক বিরোধী অভিযানে ২৪ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যক্তি গ্রেপ্তার হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই(নিঃ) মুহিদ হাসান, এএসআই(নিঃ) মোঃ মামুনুর রহমান, এএসআই(নিঃ) মোঃ আবু আল ইমরান সঙ্গীয় ফোর্স দামুড়হুদা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।এসময় গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানাধীন পীরপীরকুল্লা (খালপাড়া) গ্রামের সবদুল আলীর ছেলে মোঃ শাহীন আলম(২১)’র বসতবাড়ীতে অভিযান চালায়। পরে শাহিনের হেফাজত হতে ২৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করা হয়। অপরদিকে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।










































