Home আঞ্চলিক ছেলেকে বড় করতে শিক্ষকতা পেশা ছেড়েছিলেন মা বন্দনা সেন

ছেলেকে বড় করতে শিক্ষকতা পেশা ছেড়েছিলেন মা বন্দনা সেন

96

স্টাফ রিপোর্টার।।
ছেলেকে বড় করতে শিক্ষকতা পেশা ছেড়েছিলেন মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় ১ম হওয়া সুশোভন বাছাড়ের মা বন্দনা সেন। পিতা সুভাষ চন্দ্র বাছাড় স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক। চিকিৎসক হয়ে গরীবদের সেবায় হাসপাতাল করতে চান সুশোভন বাছাড়। মানুষের মত মানুষ যেন হয় ছেলে, সকলের নিকট এই আশীর্বাদ প্রার্থনা করছেন মা বাবা।


পিতার কর্মস্থল টিএন্ডটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেন সুশোভন। ২০২৪ সালে সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে পাশ করেন এইচএসসি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ পঞ্চম ও অষ্টম শ্রেনীতে পেয়েছেন ট্যালেন্ট ফুলে বৃত্তি।
ছোট বেলা থেকেই পড়ুয়া সুশোভন। নিজের অদম্য চেষ্টায় এসেছে এ পর্যন্ত বলছে বাবা মা। পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি বলছে বাবা। আর মা বলছে ছেলেকে বড় করতে শিক্ষকতা পেশা ছেরেছিলেন তিনি। ছেলের সাফল্যে আনন্দিত তারা।
সুশোভনের মা বন্দনা সেন বলেন, ছেলে হওয়ার আগে একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন ছেলে হওয়ার আগে। ছেলে হওয়ার পর ছেলেকে পড়াশোনা ও বড় করার জন্য শিক্ষকতা ছারেন। আজ সব কষ্ট সার্থক হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন ছেলে মানুষের মত মানুষ হয়ে সমাজমও দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন।


ছেলের সাফল্যে আনন্দিত পিতা সুভাষ চন্দ্র বাছার। তিনি বলেন, আমার ছেলে প্রচুর পরিশ্রম করেছে। তার জন্য এই সাফল্য। তিনি সকলের নিকট আর্শীবাদ চেয়েছেন ছেলে যাতে মানুষের মত মানুষ হয়।
মা-বাবা দুজনই বলেন, তার ছেলে নিজে পড়াশুনা করে এ পর্যন্ত এসেছে। এখানে সে বাইরের কোন কোচিং বা ব্যাচ করেননি। শুধুমাত্র একটি কোচিং এর এক্সাম ব্যাচে পরীক্ষা দিয়েছে সুশোভন।
নিজের সাফল্যে বাবা মা, শিক্ষক শিক্ষিকা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ অনুজদের প্রতিসহ সর্বপরি ঈশ্বরের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে সুশোভন। চিকিৎসক হয়ে গরীবদের জন্য হাসপাতাল করতে চায় সুশোভন।
সুশোভন জানান, প্রথমে বিশ্বাষ করতে পারেননি তিনি বাংলাদেশে প্রথম হয়েছে। সে সময় বার বার চেক করছিলেন। সে সময় মা পাশে ছিলো। সে সময় মাও আবেগআপ্লুত হয়ে পরেন। মাকে জড়িয়ে ধরে কেঁদেছি নিজেও। বাবা বাইরে ছিলেন ফোন করে সেও কেঁদেছে তখন। জীবনের এই মুহুর্তের কথা কখনও ভুলবে না সুশোভন।


ভবিষ্যতে সুশোভন চিকিৎসক হয়ে গরীব দুঃখী মানুষের জন্য আলাদা হাসপাতাল করতে চান।
নিজের সাফল্যের জন্য প্রথমে ঈশ্বরের নিকট প্রার্থনা করে সুশোভন। তারপর কৃতজ্ঞতা প্রকাশ করেন মা, বাবা, আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও অনুজদের প্রতিও।
ভবিষ্যৎ মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ কারীদের জন্য সুশোভনের সাজেশন হল, মূলবই পড়তে হবে। মূল বই এর বাইরে কোন বিকল্প নেই। আর প্রচুর পরিশ্রম করতে হবে। সৎ ভাবে পরিশ্রম করে যেতে হবে। কারন ভর্তি পরীক্ষায় সামান্য ভুল হলে পিছিয়ে পড়তে হবে।
বাবা ও মায়ের একমাত্র সন্তান সুশোভন। থাকেন খুলনার বয়রা এলাকার আজীজের মোড় এলাকার ভাড়া বাড়ীতে। খুলনায় জন্ম ও বড় হওয়া সুশোভনের গ্রামের বাড়ী সাতক্ষীরা। মেডিকেল ভর্তি পরীক্ষায় ৯০.৭৫ স্কোর পেয়ে সারা বাংলাদেশে প্রথম হয়েছে সুশোভন।