।। খবর বিজ্ঞপ্তি।।
মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা আগামীকাল (০৫ জানুয়ারী’২৫) রবিবার বিকাল ৩টায়, ওয়েস্টান-ইন হোটেলের হলরুমে অনুষ্ঠিত হবে। বিএনপি মিডিয়া সেল প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ, থানা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দকে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।











































