Home খেলাধুলা চ্যাম্পিয়নস ট্রফির আগে আরও দুবার মুখোমুখি ভারত-পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফির আগে আরও দুবার মুখোমুখি ভারত-পাকিস্তান

18


স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে নানা জল্পনা-কল্পনার পর ঘোষণা হয়েছে সূচি। নতুন বছরের ২৩শে ফেব্রুয়ারি মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে এর আগেই আরও দুবার একে অপরের বিপক্ষে মাঠে নামবে দু’দল। শ্রীলঙ্কার কলোম্বিয়াতে মাঠে গড়াবে ম্যাচ দুটি। দুই দেশই ফাইনালে গেলে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে তিন বার মুখোমুখি হবে দল দুটি।
আগামী ১২ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রতিবন্ধী ক্রিকেটারদের চ্যাম্পিয়নস ট্রফি। শ্রীলঙ্কায় আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক শ্রীলঙ্কাসহ ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড। ডিজেবল ক্রিকেট কাউন্সিল অব ইন্ডিয়ার (ডিসিসিআই) সচিব রবি চৌহান বলেন, ‘আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ ভারতের জন্য গর্বের। আমরা আমাদের প্রতিবন্ধী ক্রিকেটারদের শুধু প্রতিভাই বিশ্ব দরবারে তুলে ধরবো না। আমরা চ্যাম্পিয়ন হবার জন্যই মাঠে নামবো।’ টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই অর্থাৎ ১২ই জানুয়ারি মাঠে গড়াবে ভারত-পাকিস্তানের ম্যাচ। এরপর ১৬ই জানুয়ারি আবারও প্রতিপক্ষ দল হিসেবে খেলবে দুই দেশ। ২১শে জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবার কথা রয়েছে।