Home খেলাধুলা রংপুর রাইডার্সে এশিয়া কাপজয়ী অধিনায়ক

রংপুর রাইডার্সে এশিয়া কাপজয়ী অধিনায়ক

14


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

আসছে বিপিএলে বেশ গোছাল দল গড়েছে রংপুর রাইডার্স। সম্প্রতি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগের শিরোপা জিতে ফিরেছে রাইডাররা। যেখানে বিপিএলের ড্রাফট থেকে নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, ইরফান শুক্কুর, রেজাউর রহমান, আকিফ জাভেদ, কার্টিস ক্যামফারের মতো পরিচিত মুখদের দলে ভিড়িয়েছে।

এর আগে ড্রাফটের আগেই নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ ও খুশদীল শাহকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের বিপিএলে উদ্বোধনী দিনেই মাঠে নামবে রংপুর। ৩০ ডিসেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।