Home বিনোদন মালয়েশিয়ায় তিন নাটকের শুটিং

মালয়েশিয়ায় তিন নাটকের শুটিং

36


বিনোদন ডেস্ক।।
হাল সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। এরইমধ্যে তাদের অভিনীত বেশ কিছু নাটক প্রশংসিত হয়েছে। এ জুটি এবার নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন। তাও একটি নয়, তিন তিনটি। তিনটি নাটকেরই শুটিং হয়েছে মালয়েশিয়ায়। নাটকগুলোর শুটিং করতে ২০শে ডিসেম্বর মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন নিলয়, মাহিসহ পুরো টিম। সেখানে গিয়েই নিলয়-মাহি ব্যস্ত হয়ে পড়েছেন টানা শুটিং নিয়ে। টানা তিন নাটকের শুটিংয়ে ব্যস্ত তারা। এরমধ্যে দু’টি নাটকের নির্মাতা হাসিব হোসেন রাখি। আর একটির নির্মাতা মহিন খান। জানা গেছে, মাহি নাটকগুলোর শুটিং শেষ করে ২৭শে ডিসেম্বর ঢাকায় ফিরবেন। তবে নিলয় থেকে যাবেন আরও একাধিক নাটকের শুটিংয়ে। এ বিষয়ে মালয়েশিয়া থেকে সামিরা খান মাহি মানবজমিনকে বলেন, খুব সুন্দর তিনটি গল্পের নাটকে কাজ করছি। তিনটি নাটকেই নিলয় ভাই আমার কো আর্টিস্ট। নাটক তিনটির নাম এখনো ঠিক হয়নি। তবে এতটুকু বলতে পারি, এগুলো প্রকাশ পেলে দর্শক পছন্দ করবেন হয়তো।
এদিকে মাহি আরও বলেন, দেশে ফিরেই দু/একদিন বিরতি নিয়ে ফের নাটকের শুটিংয়ে ব্যস্ত হবেন তিনি। টানা তার এই শুটিং ব্যস্ততা চলবে ভালোবাসা দিবসের আগ পর্যন্ত।