বিনোদন ডেস্ক।।
তপু খানের নির্মাণে ‘কবিতায় প্রেম’ নাটকে এবার জুটি হয়ে আসছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। কথাসাহিত্যিক মাহতাব হোসেনের রচনায় নির্মিত এ নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে। নির্মাতা তপু খান বলেন, অন্যরকম ও জীবনঘনিষ্ঠ গল্পের কাজ আমি করতে চেয়েছি সর্বদা। এটি সে রকম। আশা করছি, সবার ভালো লাগবে। নির্মাতা জানান, নাটকটি আসছে ২০২৫ সালের প্রথম দিনেই ক্লাব এলিভেন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।











































