ইন্দুরকানীতে ব্যবসায়ীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মুহাম্মদ নাসির উদ্দিন এর বিরুদ্ধে তার প্রতিপক্ষরা নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের কিছু লোকজন তাকে নানা ভাবে মিথ্যা মামলা ও চরিত্র হননের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পশ্চিম বালিপাড়ার বিতর্কিত এক নারীর সহযোগিতা নিয়ে তার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে একটি মিথ্যা মামলাও করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বালিপাড়ার ইউপি সদস্য আঃ জলিল শেখ বলেন, স্বামী পরিত্যাক্তা ঐ নারীর বিরুদ্ধে বেশ কয়েকজনকে বিভিন্ন সময়ে হয়রানির মাধ্যমে বড় অংকের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এই নারীর অগনিত নগ্ন ছবি ও ভিডিও এলাকার যুবকদের মোবাইলে মোবাইলে আছে। বেশ কয়েকটি ভিডিওতে তাঁকে সম্পূর্ণ নগ্ন ও আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে। ভিডিওতে দেখা যায় এসব নগ্ন ভিডিও মহিলা নিজেই করেছেন।
মামলার বাদী ওই নারীর প্রথম স্বামী এবং বালিপাড়া বাজারের ব্যবসায়ী মোঃ রবিউল গাজী জানান, এই নারী অসামাজিক ও অনৈতিক কাজের সাথে জড়িত। এসব অভিযোগেই আমি সামাজিক বৈঠকের মাধ্যমে তালাক দিয়েছি। তালাকের পর উক্ত মহিলা আমার বিরুদ্ধে যৌতুক ও লিগ্যাল এইডে মিথ্যা মামলা করে। আদালতে তার চারিত্রিক বর্ণনা ও আপত্তিকর ছবি জমা দিলে উক্ত মহিলা আর আদালতে হাজির হয়নি। এক পর্যায়ে মামলা খারিজ হয়ে যায়। এক সময় এই নারী অবৈধ ভাবে ভারতে বসবাস করতেন। সেখানেও নানা ধরনের অপকর্মের সাথে তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় যুবদল নেতা শাহিন খান জানান, মুহাম্মদ নাসীর উদ্দিনের প্রতিপক্ষরা কৌশলে অর্থের বিনিময়ে এই নারীকে ব্যবহার করে তার নামে একটি ধর্ষণের অভিযোগে মামলা করেছে।
এ বিষয়ে মুহাম্মদ নাসীর উদ্দিন বলেন, যারা সমাজ ব্যবস্থাকে নষ্ট করে অরাজকতা সৃষ্টি করছে আমি সারাজীবন তাদের বিরুদ্ধে সোচ্চার। আমি ২ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম। প্রতিপক্ষরা আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে একটা মিথ্যা মামলা করেছে। আমি এ ঘটনার সাথে আদৌ সম্পৃক্ত নই। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
কেসি টেকনিক্যাল কলেজ এর অধ্যক্ষ এসএম ইউনুস আলী বলেন, নাসির উদ্দীন অত্যান্ত সৎ ও সামাজিক একজন ব্যক্তি। আমি দীর্ঘ দিন ধরে তাঁকে চিনি ও জানি। তার বিরুদ্ধে আনিত অভিযোগটি ষড়যন্ত্রমূলক বলে মনে হচ্ছে।
শরণখোলায় সাজেদা ফাউন্ডেশনের অবহিতকরণ সভা
শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ফুড সিস্টেমস ইন বাংলাদেশ (বিসিএফএস) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজেদা ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক আহমেদ মিরাজ উদ্দিন, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজেদা ফাউন্ডেশনের শরণখোলা উপজেলা ম্যানেজার মাসুদ রানা।
পাইকগাছায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে নিজ বাড়ি তাকে গ্রফতার করা হয়। বুধবার সকালে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, উপজেলার হরিঢালী ইউনিয়নের দর্গামহল গ্রামের মৃত্য শেখ আনসার আলীর ছেলে শেখ আঃ কুদ্দুস ২০২৪ সলে মাদক মামলায় খুলনা দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়। সে এত দিন পালাতক ছিলো। মঙ্গলবার রাতে সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন তাকে গ্রেফতার করে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কয়রায় খাল অবমুক্তিকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার কয়রা খাল অবমুক্তকরনের দাবিতে মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় কয়রা সরকারি মদিনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুন্দরবন কোয়ালিশান এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে সহযোগিতা করেন মহিলা ও শিশু সংগঠন, পাথরখালী মিলনী যুব সংঘ ও ওডিএফ।
এতে মানববন্ধনে বক্তব্য রাখেন সিএনআরএস সুন্দরবন কোয়ালিশানের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, মহিলা ও শিশু সংগঠন নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন,পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার , ওডিএফের কোমলেশ মন্ডল, আনারুল ইসলাম ডাবলু, স্থানীয় খাল অবমুক্ত কমিটির সভাপতি আবুল কালাম শেখ, সদস্য আবু মুছা, মুজাজিদুল ইসলাম, সুমাইয়া খাতুন, রিয়াজ রহমান, আমেনা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, কয়রা খালে অবৈধ ভাবে দখল করে নেট পাটা দিয়ে স্বাভাবিক পানি প্রবাহে বাধা, পানি নিষ্কাশনে অসুবিধা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, চাষাবাদে পানি প্রতিবন্ধকতা সমস্যার কারণে ওই অঞ্চলের মানুষেরা নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি মাছের প্রজনন কাজে ব্যাহত হচ্ছে। যে কারনে খালের নেটপাটা অপসারণ সহ অবমুক্তি করতে হবে।
এ সময় তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। মানববন্ধন কর্মসূচিতে খাল অবমুক্ত কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি কর্মশালা
মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সে ডিসেম্বর)সকাল ৯ টায় এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে এই প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর,বিশিষ্ট আইনজীবী এ্যাড. মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, বাগেরহাট জেলা শাখার শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যক্ষ আব্দুল আলীম।
এসময় উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসেন ভোট কেন্দ্রের দায়িত্ব, ভোট সম্পর্কে শরীয়তের নির্দেশ ইত্যাদি বিষয় আলোচনা করেন। বিশেষ অতিথি বাগেরহাট জেলার শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম বলেন, ভোটারদের ভোট দেয়া নিশ্চিত করতে হবে, তাদের ভোটা অধিকার ফিরিয়ে আনতে হবে। বিশ্বস্ত সৎ কর্মীকে ভোট দিতে পারে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে। আলোচনা শেষে প্রতিনিধি কর্মশালায় সকলের মাঝে “ভোটারের দায়িত্ব ও ভোট সম্পর্কে শরীয়তের নির্দেশ” নামে একটি বই ফ্রীতে বিতরণ করেন।
বাগেরহাটে ফাতেমারানী গির্জা ও সাধু আন্তনির গির্জায় বড়দিন উদযাপন
রামপাল প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মুক্তিদাতা এলেন ধরার মুক্তির বার্তা নিয়ে এই শ্লোগানকে সামনে রেখে বড়দিনের অনুষ্ঠানের যাত্রা শুরু করেন খ্রিস্টবিশ্বাসী শতশত নারী পুরুষ এ সময় গোশালয় শিশু যীশু স্থাপন ও কীর্তন গান দিয়ে শোভা যাত্রার মাধ্যমে যীশু যাক উৎসর্গ করে ক্ষমাপ্রার্থনা করেন পর্যায়ক্রমে খ্রিস্ট যাইয়ো গীতি বাইবেল পাঠ করা হয়। এবং উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন ফাদার তপন রোজারিও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর পর্যায়ক্রমে সর্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে দেশ ও দেশের মানুষের জন্য শান্তি প্রার্থনা করা হয়। পবিত্র খ্রিষ্টপ্রসাদ উৎসর্গ করেন স্থানীয় গির্জার ফাদার ডমিনি কে হালদার ও ফাদার তপন রোজারিও উপস্থিত খ্রিস্ট ভক্ত ও যীশু দেহ এবং রক্তপ্রসাদের আকারে গ্রহণ করেন,এ সময় ফাদার ডমিনিকে হালদার সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে মানব সেবার কথা তুলে ধরেন পাশাপাশি এই অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম বর্ণের লোকের উপস্থিত হয়ে খোঁজ খবর নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন পরিশেষে বারোটা এক মিনিটে কেক কেটে বড় দিন উদযাপন করেন এ সময় উপস্থিত ছিলেন খ্রীষ্ট বিশ্বাসী শত শত নারী-পুরুষ তখন তারা বিভিন্ন আতর বাজি ফুটিয়ে নাচ গানের মাধ্যমে বড়দিনে আনন্দ মানুষের মাঝে বিলিয়ে দেন, এর আগে সাধু আন্তনীর গির্জায় গির্জায় একই ধরণের অনুষ্ঠান উদযাপন করা হয় সে সময় উপস্থিত ছিলেন, ফাদার ডমিনি কে হালদার, জোসেফ সরকার প্রমুখ।
সাতক্ষীরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মোঃ নিজাম উদ্দিন মোল্লল্লা এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ মোস্তাক আহম্মেদ, এসআই (নিঃ)/মোঃ রুবেল আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পনে ১০টায় সাতক্ষীরা সদর থানার সাতক্ষীরা সদর পৌরসভার ০৮ নং পলাশপোল ওয়ার্ডের অর্ন্তগত সাতক্ষীরা থানা মসজিদের পাশে এস আর ফ্যাশানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ সুমন হোসেন (২৪), পিতা-মোঃ ফজলুল হক, সাং-আটুলিয়া, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা কে ০১ টি অনলাইনে জুয়া খেলার মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। আসামী মোঃ সুমন হোসেন (২৪) এক জন অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট। আসামী ১ীনবঃ অ্যাপস ব্যবহার করে একটি অনলাইন জুয়ার সাইট যার লিংক যঃঃঢ়ং://১ীনবঃনফ.সড়নর/বহ, ব্যবহার করে অনলাইন ক্যাসিনো/জুয়া খেলার মাধ্যমে সাধারন মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনর মাধ্যমে বিপুল পরিমান টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানার মামলা করা হয়েছে।
রূপসায় খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
রূপসা প্রতিনিধি
রূপসায় বিএনপি নেতৃবৃন্দরা বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের সাথে। গত ২৪ ডিসেম্বর রাত্রে উপজেলার নৈহাটি ইউনিয়নে জয়পুর খ্রিস্টান পাড়ায় বিএনপি নেতৃবৃন্দরা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিতে আসেন। এ সময় বিএনপি’র নেতৃবৃন্দেরা খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নেয়। খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দরা বিএনপি’র নেতাদের কাছে তাদের সুখ-দুঃখের কথা তুলে ধরেন। নেতৃবৃন্দরা সেগুলো মনোযোগ সহকারে শোনেন এবং তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদ্য বিদায় কমিটির যুগ্ম- আহবায়ক জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সিনিয়র যুগ্ম – আহবায়ক বিকাশ মিত্র, সদস্য আলহাজ্ব মহিউদ্দিন শেখ, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ও শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ দিদারুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য আমিরুল ইসলাম তারেক, খুলনা জেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি ও রূপসা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা রিয়াজুল ইসলাম, মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক সাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম মেহেদী হাসান, যুবদল নেতা মাইনুল হাসান, শাহাজামান প্রিন্স, ফয়সাল শেখ, শফিকুল ইসলাম তুহিন, রাকিব, নুরুল্লাহ, শুভ, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম নাসির, নুরুল আমিন পাপ্পু, নাহিদ হাসান, সিয়াম আহমেদ, ত্বোহা, রাতুল প্রমুখ।
সাতক্ষীরায় লটারিতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবি অভিভাবকদের
সাতক্ষীরা প্রতিনিধি
ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে পারছে না ৭১ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীদেরকে স্ব-স্ব বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে ভর্তির সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন ভর্তির লটারীতে টিকে থাকা শিক্ষার্থীর অভিভাবকরা। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান শহরের রাধানগর এলাকার মৃত আব্দুল মান্নান আল কাদরীর ছেলে মো. শামিম কাদরী।
তিনি বলেন, সাতক্ষীরার সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তির আবেদনের জন্য গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিজ্ঞপ্তি প্রদান করে শিক্ষা অধিদপ্তর। সে অনুযায়ী ভর্তি ইচ্ছুক সাতক্ষীরার সকল শিক্ষার্থীর অভিভাবক অনলাইনে আবেদন করেন। আবেদনের পরে বিধিমোতাবেক লটারী অনুষ্ঠিত হয়। লটারীতে দু’টি বিদ্যালয়ের দুই শিফটে মোট ৪৮০ জন আবেদনকারি শিক্ষার্থী তৃতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে। সে মোতাবেক লটারীতে জেতার পর আমাদের সন্তানরা যে সব স্কুলে আগে লেখাপড়া করত সেখান থেকে ছাড়পত্র নিয়ে ফেলি। কিন্তু নির্ধারিত সময়ে ভর্তি হওয়ার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ বয়সের অযুহাত দেখিয়ে আমাদের ৭১ জন শিক্ষার্থীকে ভর্তি নিচ্ছেন না। ফলে ৭১ জন শিক্ষার্থীকে নিয়ে আমরা অভিভাবকরা চরম বিপাকে পড়েছি, তাদের ভবিষ্যত নিয়েও আমরা চরমভাবে উদ্বিগ্ন।
শামিম কাদরী প্রশ্ন রেখে বলেন, যদি বয়সের কারনে আমাদের সন্তানরা ভর্তি হতে না পারে তাহলে কেন অনলাইনে তাদের আবেদন গ্রহণ করা হলো। কেনই বা লটারীতে তারা ভর্তি সুযোগ পেল। এভাবে আমাদের সন্তানদের ভবিষ্যত কেন অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। সন্তানদের নিয়ে আমরা ৭১টি পরিবার বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করেও কোন ফলাফল পাচ্ছি না। লটারীতে টিকে থাকা একই বয়সের শিক্ষার্থীরা খুলনা জিলা স্কুলসহ খুলনা বিভাগের অন্যান্যস্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেলেও নীতিমালার অজুহাতে সাতক্ষীরার শিক্ষার্থীদের সেই সুযোগ দেয়া হচ্ছে না।
তিনি আরো বলেন, সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান ও বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু কর্তৃক গত ১৭ ডিসেম্বর স্বাক্ষরিত একপত্রে ভর্তি সম্পর্কিত যে পত্র দেওয়া হয়েছে সেখানে বয়সের কোন বিষয় উল্লেখ করা হয়নি। এছাড়া অনলাইনেও বয়সের বিষয়ে কোন বিধি নিষেধ দেওয়া হয়নি। যদি থাকত তাহলে আমরা অন্যান্য স্কুল থেকে ছাড়পত্র নিয়ে আমাদের সন্তানদের ভবিষ্যত হুমকির মধ্যে ফেলতাম না।
তিনি লটারীতে ভর্তি হওয়ার সুযোগ প্রাপ্ত ৭১জন শিক্ষার্থীদেরকে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা গ্রহণে প্রধান উপদেষ্টা এবং বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
ডুমুরিয়ায় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খুলনা সানরাইজ জয়ী
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ধামালিয়া ইউনিয়ন শাখার আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বরুনা বাজার ফুটবল মাঠে চুড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করেন খুলনার সানরাইজ ফুটবল একাদশ বনাম বাগেরহাট রয়েল বেঙ্গল টাইগার ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের মধ্যে খুলনা ১-০ গোলে বাগেরহাট কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলায় ধারাবর্ণনায় ছিলেন রফিকুল ইসলাম।
খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এফএম আবু সাঈদ।প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়বুর রহমান। ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির স্বপন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, আরিফুর রহমান, আমেরিকা প্রবাসী মফিজুর রহমান টিকু, আতাউর রহমান রুনু, গোলাম মোস্তফা তুহিন,মোল্যা খায়রুল ইসলাম ও উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ,সদস্য সচিব সরদার আঃ মালেক, যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, মশিউর রহমান লিটন,গাজী তফসির আহমেদ, খান ইসমাইল হোসেন, মোল্লা কবির হোসেন, নিত্যানন্দ মন্ডল,সরদার দৌলত হোসেন, আমিনুর রহমান মোড়ল, হাবিবুর রহমান হবি,এফএম গোলাম সরোয়ার, প্রভাষক মঞ্জুর রশিদ,চেয়ারম্যান জহুরুল হক, শেখ দিদারুল হোসেন দিদার, শেখ হেলাল উদ্দিন। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ডুমুরিয়ায় খ্রিস্টানদের বড়দিন উদযাপন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্র বড়দিন নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, প্রীতিভোজ, গীর্জা প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা সদরের ফ্রি ব্যাপিষ্ট চার্চে প্রার্থনা শেষে আলোচনা সভায় আলোচনা করেন পালক রুবেন সরকার,ফনিভূষন মজুমদার,কমলা রানি, মঞ্জু রানী মজুমদার,রবীন সরকার,রবিদাস,নিংসাই, মহাদেব, শংকর,স্বপন, মাইকেল, উজ্জ্বল,আরিয়ান,হালিয়ানসহ অনেকেই। ডুমুরিয়া,চুকনগর,রঘুনাথপুরসহ উপজেলার ২৫টি গীর্জায় এদিনটি পালিত হয়েছে।
কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নে বিএনপির কর্মীসভা
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে ওয়ার্ডের বাউশলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কেএম খলিলুর রহমান, সাধারণ সম্পাদক কামর“ল ইসলাম গাজী। এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা হাফিজুর রহমান, আজিজুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল কবির, সদস্য সচিব শামীম ইসলাম প্রমুখ। এ সময় ৯ নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শ্যামনগরের গাবুরা ও বুড়িগোয়ালিনি জামায়াতের শপথ
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন জামায়াতের আমীরের শপথ গ্রহণ, শূরা নির্বাচন এবং কর্ম পরিষদ গঠন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় ঐতিহ্যবাহী গাবুরার জি এল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৫-২০২৬ সেশনের জন্য গাবুরা ইউনিয়ন আমীর হিসেবে শপথ বাক্য পাঠ করেন মাওলানা দিদারুল ইসলাম। নায়েবে আমীর হিসেবে শপথ নেন মাওলানা ইছাক আলী ও মাওলানা আমানুল্লাহ। সেক্রেটারি হিসেবে শপথ নেন মাওলানা আব্দুর রহমান এবং সহকারী সেক্রেটারি হিসেবে ডাক্তার আসাদুজ্জামান। ইউনিয়নের টিম সদস্য হিসেবে দায়িত্ব পান মাওলানা মিজানুর রহমান, মোহাম্মদ আব্দুস সামাদ, মোহাম্মদ ইয়াসিন আরাফাত ও মোঃ মাসুম বিল্লাহ।
একই দিনে বিকেল ৩টায় বুড়িগোয়ালিনি ইউনিয়নের আমীর ও কর্ম পরিষদ গঠন করা হয়। আমীর হিসেবে শপথ নেন মোঃ হারুনার রশিদ। সেক্রেটারি হিসেবে শপথ নেন আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম মুকুল। টিম সদস্য হিসেবে দায়িত্ব পান আমিনুর রহমান, ফজলুল হক, আব্দুল কাদের ও ডা: সারোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ এবং মহাসিন আলম।
কুষ্টিয়ায় মাদক-বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে পুলিশের অভিযানে ১৪৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল, বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিনসহ আদিল হোসেন (৩২) নামে এক মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বহলবাড়ীয়া সড়কের সাতবাড়ীয়া মাঠে পুলিশের চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
আদিল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্ব মহিষকুন্ডি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কুষ্টিয়ার মিরপুর এলাকায় চুরি, ছিনতাই এর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মিরপুর থানা পুলিশ বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সাতবাড়িয়া মাঠে চেকপোস্ট বসিয়ে ডিউটি জোরদার করা হয়। এ সময় দৌলতপুরের মহিষকুন্ডি থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি করে পুলিশ।
এ সময় ট্রাক চালকের সিটের নিচ থেকে একটি সাদা বস্তার মধ্য থেকে ১৪৮ বোতল ফেনসিডিল ও চালকের স্টিয়ারিং এর ড্রয়ার থেকে পলিথিনে পেঁচানো একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় মাদক ও অস্ত্র বহনের দায়ে গাড়ির চালক আদিল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা চেকপোস্ট বসিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেছি। এ ব্যাপারে মিরপুর থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।”
কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় এক কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ঘণ্টাব্যাপী কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে রাখেন ভুক্তভোগীরা। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরতলির ত্রিমোহনী মোড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, সুমন সরকার নামের এক নেতার নেতৃত্বে জমি দখলের জন্য বারখাদা হঠাৎপাড়ায় বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদ করার পাঁয়তারা চলছে। সুমন সরকার কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌরসভার বারখাদা মৌজায় ৭.৩৬ একর সম্পত্তি রয়েছে। প্রায় ২২ বিঘা জমির ২১ বিঘাতে ভূমিহীনরা ৫০ বছর ধরে বসবাস করে আসছেন। বাকি এক বিঘা জমিতে একটি মসজিদসহ ফাঁকা জায়গা রয়েছে। বুধবার সকালে জেলা কৃষকদলের আহ্বায়ক সুমন সরকার ৩০-৪০টি মোটরসাইকেলযোগে এসে মসজিদসহ ফাঁকা জায়গা ছেড়ে দেওয়ার হুমকি দেন। একইসঙ্গে পৌরসভার সাইনবোর্ড ভেঙে ফেলে পিলার পুঁতে সীমানা নির্ধারণ করে দেন তারা।
এ ঘটনার প্রতিবাদে ত্রিমোহনী মোড়ে ভূমিহীনরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে রাখেন। পরে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িতদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
ভূমিহীন ফাতেমা খাতুন বলেন, ‘বিন্দুমাত্র জায়গা নেই আমার। মাথাগোঁজার ঠাঁই হিসেবে কপালে জুটেছে সরকারি এই জায়গাটুকু। সেটিও দখল করতে এসেছে কৃষকদল নেতা সুমনের লোকজন। কেন আমাদের উচ্ছেদ করবে?’
হঠাৎপাড়ায় বসবাসরত শিমুল হোসেন বলেন, ‘এই জায়গা দখল করার জন্য কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক সুমন সরকার, সুজন সরকার, ছানোয়ার ডাক্তার, তাজ ও মাহাবুলের নেতৃত্বে একাধিকবার চেষ্টা করা হয়েছে। আজ সকালে প্রায় ৩০টি মোটরসাইকেলে এসে জোর করে সিমেন্টের খুঁটি পুঁতে সীমানা নির্ধারণ করে দিয়ে গেছেন তারা।’
উজ্জ্বল হোসেন নামের স্থানীয় আরেকজন বলেন, ‘বারখাদা ত্রিমাহনী হঠাৎপাড়াতে ৪০ বছর ধরে আমরা বসবাস করছি। এটি সরকারি জায়গা। আমার মতো আরও ২০০ ঘর এখানে রয়েছে। এ ঘরগুলো উচ্ছেদ করে দখলের চেষ্টা চলছে।’
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এমপি হানিফ ও তার ভাই আতা মিলে পৌরসভার এই জায়গা একাধিকবার দখলে নেওয়ার চেষ্টা করেন। তখনো প্রতিরোধ গড়ে তুলেছে এখানে বসবাসরত পরিবার। সরকার পরিবর্তনের পর আবার এখন যারা ক্ষমতায় আছেন, তারা দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। মূলত মসজিদসহ ফাঁকা জায়গাটুকু দখল নিতে পারলে এখানে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদে দখলদারদের সুবিধা হবে। পরিবারগুলো নিজেরাই বালু ফেলে মসজিদটি নির্মাণ করেছেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক সুমন সরকার নিজেকে ‘নির্দোষ’ দাবি করেন। তিনি বলেন, আমি বা আমার দলের কোনো লোক সেখানে ভূমিহীনদের জায়গা দখল করতে যাননি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ঘটনাস্থলে এসে জানতে পারি ২২ বিঘার মতো রয়েছে পৌরসভার। সেখানে ভূমিহীনরা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সেই জমি কে বা কারা দখলের চেষ্টা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা জেলা জামাতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে কাজী শামসুর রহমান মিলনায়তনে এই বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়াত আলী, প্রভাষক ওমর ফারুক, মাহবুব আলম, মাওলানা ওসমান গনি, কর্মপরিষদ সদস্য আব্দুস সুবহান মুকুল, রুহুল আমিন, রেজাউল করিমসহ, সকল উপজেলা আমীর ও সেক্রেটারিসহ সব উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ।
আশাশুনিতে মাদকদ্রব্যসহ আটক ২
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা এর কর্মকর্তারা অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছছে। বুধবার বেলা ১১ টায় উটজেলার বড়দল থেকে তাদেরকে আটক করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর দায়িত্বরত এসআই বিজয় কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়দল গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে মো. শেখ সোহাগ (২৬) ও আয়ুব আলীর ছেলে মো. স্বজল মালি (২১)কে নিজ নিজ বাড়িতে থেকে মাদক দ্রব্যসহ আটক করা হয়। তাদের দুই জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বুধহাটায় অজ্ঞাত অসহায় বৃদ্ধের মৃত্যু
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় অজ্ঞাত অসহায় বৃদ্ধের (৫৫) দীর্ঘ ভোগান্তির পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। প্রায় দুই বছর নাম পরিচয় হীন, কথা বলতে না পারা, প্যারালাইসিসে আক্রান্ত বৃদ্ধটি রাস্তার উপর, পাশে চরম অবহেলায় কাটিয়ে এসেছে। বৃষ্টি, ঝড়, রৌদ্র, শীতের প্রকোপ খোলা আকাশের নিচে থাকায় তার শরীরের উপর দিয়ে বয়ে গেছে। কখনো কখনো তাকে একটু নিরাপদের চেষ্টা করা হলেও তা ছিল কয়েকদিনের জন্য। এলাকার মানুষ তাকে দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করলেও শরীরের আশ্রয়ের সুযোগ হয়নি।
এনিয়ে পত্রপত্রিকায় একাধিকবার স্বচিত্র প্রতিবেদন করা হলেও সরকারি, বেসরকারি কোন প্রতিষ্ঠান বা সহৃদয় কারো আশ্রয় তার ভাগ্যে জোটেনি। বাধ্য হয়ে স্থানীয় সাংবাদিক ও কেউ কেউ কাপড়ে ঘেরা ছোট্ট বাসায় তার রাখার চেষ্টা করেন। এই কাপড়ে ঘেরা বাসার মধ্যে বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
মৃত্যুর খবর পেয়ে বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সাংবাদিকরা প্রশাসন, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্থানে খবর দিলে ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, জামায়াতের কর্ম পরিষদ ও শুরা সদস্য এড. শহিদুল ইসলাম, থানার এসআই তুষার কান্তি মাহাতো, অনাথ মিত্র ও বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আব্দুল হান্নান উপস্থিতে গ্রাম পুলিশরা তাকে সরকারি কবরস্থানে দাফনের ব্যবস্থা করেন।
সিপিবি ২৮নং ওয়ার্ড শাখা কমিটির সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২৮নং ওয়ার্ড শাখা কমিটির এক সভা বুধবার অস্থায়ী কার্যালয়ে আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। শাখা সদস্য কমরেড সৈয়দ লুৎফুল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা কমরেড অ্যাড. প্রীতিষ কুমার মণ্ডল, কমরেড অসিম আনন্দ, কমরেড সুজিত সাহা, কমরেড দেব সাহা প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সাংগঠনিক বিষয় আলোচনা ও কর্মসূচি গ্রহণ করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের হকারদের উচ্ছেদের ঘোষণায় বক্তারা বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। সভায় বক্তারা বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা উন্নতি, রেশনিং ব্যবস্থার প্রবর্তন, জাতীয় বেতন স্কেল চালু এবং প্রয়োজনীয় সংস্কার করে সংখ্যানুপাতিক সংসদ নির্বাচনের দ্রুত সম্পন্ন করার দাবি জানান। ।
মুক্ত বাংলা সংস্থার সদস্য জাহিদের পিতার ইন্তেকাল : শোক
খবর বিজ্ঞপ্তি
মুক্ত বাংলা সংস্থার সদস্য শেখ জাহিদুর রহমান জাহিদের পিতা শেখ মহর আলী ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। বুধবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে নগরীর পুর্ব বানিয়াখামার ৯ম গলির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
বুধবার বাদ যোহর মুসলমানপাড়া রোডস্থ দারুল উলুম মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাকে নিরালা সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। জাহিদের পিতার ইন্তেকালে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন মুক্ত বাংলা সংস্থার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন এডহক কমিটির আহবায়ক মো. কামরান হাচান মন্টু, সদস্য সচিব বনানী সুলতানা ঝুমুর, সদস্য এম এ জলিল, মো. ইজাজুল ইসলাম ইজাজ ও মো. নাঈম হাসান হাসিব।
শিক্ষকের নেতৃত্বে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে পৌর বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনার বাড়িতে দুই দফা হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আহমদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রিপনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মনিরুল ইসলাম মনার পরিবারের সদস্যরা। বিএনপির দলীয় কোন্দলের কারণেই এ হামলা হয়েছে বলে দাবি করেছেন মনার বাবা শফিকুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ও রাত ৯টার দিকে দুই দফায় মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মুখার্জিপাড়ায় অবস্থিত পৌর বিএনপি নেতা মনার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
সরেজমিনে ঘটনাস্থলে গেলে ভীত সন্ত্রস্ত মনার মা ও স্ত্রী জানান, প্রথম দফায় সাত-আট জন লোক এসে বিএনপি নেতা মনার বাড়ি কি না জিজ্ঞাসা করেন। তখন বাড়ির গেটে তালা লাগিয়ে দিতে যাই। এ সময় তারা মনার বাবা শফির সঙ্গে ধাক্কাধাক্কি করে চলে গিয়েছিলেন। পরে রাত ৯টার দিকে দ্বিতীয় দফা হামলার সময় অর্ধশতাধিক লোক এসে ভাঙচুর চালান। এ সময় তারা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিলেন। তারা মনার মায়ের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন। স্বর্ণের চেইন ও নগদ ৫৫ হাজার টাকা ঘর থেকে নিয়ে যান।
তারা আরো জানান, হামলাকারীদের অনেকেরই মুখ বাঁধা ছিল। তবে আমরা অ্যাডভোকেট কামরুল হাসানের ভাই আহমদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রিপন (৫০)কে চিনতে পেরেছি।
অন্যদের মুখ বাঁধা ছিল বলে সবার পরিচয় নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় আমরা লিখিত অভিযোগ দাখিল করেছি।
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণ বলেন, ‘আমি হামলাস্থল পরিদর্শন করেছি, থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এ বিষয়ে কথা বলতে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সিইউসি স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনা পরিচালিত সিইউসি স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ,পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ বুধাবার বিকেল চারটায় নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহেশ্বর মন্ডল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসকের গোপনীয় শাখা, নেজারত শাখা, ট্রেজারি শাখা), মোঃ সালাহউদ্দিন খান, উপদেষ্টা সিইউসি ও ব্যবস্থাপনা পরিচালক খান প্রোপার্টিজের মোহাঃ রায়হান আহমেদ তাসিন, উপদেষ্টা সিইউসিও ব্যবস্থাপনা পরিচালক তিতাস গ্রুপ অব কোম্পানিজ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শাহীন হোসেন । সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলীর সার্বিক পরিচালনায় ও যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মুজাহিদ হোসেন মিরাজ সংগঠনের সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ শহীদ, অর্থ সম্পাদক – মিম আক্তার মনিকা, দপ্তর সম্পাদক- কারিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক গাজী রাজিবুর রহমান,সমাজ: মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক -হাওয়া রিয়া, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আজিজুর রহমান প্রচার সম্পাদক – মিলন বিশ্বাস কার্যকরী সদস্য, কার্তিক চন্দ্র মণ্ডল, ধনঞ্জয় রায়, সালমা বেগম প্রমুখ।
আজ কয়রায় জামায়াতের কর্মী সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ ময়দানে আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথির ভাষন দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়া তিনি ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল ও পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে প্রধান অতিথির বক্তব্য দিবেন। এ সব কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক পথ সমাবেশ অনুষ্ঠিত হবে। সামবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম মুকুল।
পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সকাল ৮টায় স্থানীয় গদাইপুর ফুটবল ময়দানে পথ সমাবেশে প্রধান অতিথির ভাষন দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম মুকুল।
কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দুপুর ২টায় স্থানীয় কয়রা কপোতাক্ষ কলেজ ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষন দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম। উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সায়ফুল্লার পরিচালনায় আমন্ত্রিত অতিথি থাকবেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদী, খুলনা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবুজার আল গিফারী, কয়রা উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজায়েত হোসেন।
এ সকল কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান বলেন, আগামী ২৬ ডিসেম্বর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কয়রার কপোতাক্ষ কলেজ ময়দানে কর্মী সম্মেলন, পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে পথ সমাবেশ ও আঠারো মাইলের মোড়ের পথ সমাবেশ সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
গণমাধ্যমকর্মীদের সাথে খুলনার বিভাগীয় কমিশনারের মতবিনিময়
তথ্য বিবরণী
খুলনার নবাগত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার আজ (বুধবার) সকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিভাগীয় প্রশাসন এ সভার আয়োজন করে।
মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার বলেন, খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে ভালো কিছু করতে চেষ্টার কোন ত্রুটি থাকবে না। খুলনার কৃষিখাতের উন্নয়নে কৃষকদের জন্য স্মার্ট ফোনে বিশেষ অ্যাপ ব্যবহার করে কৃষিক্ষেত্রে প্রযুক্তির সংযোগ ও ফসলের ফলন বৃদ্ধিতে পরামর্শসেবা প্রদান এবং কৃষিতে উৎপাদিত পণ্যের সহজ বিপণনে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা যেতে পারে। খুলনা থেকে রাজধানী শহর ঢাকায় স্বল্প সময়ের পৌঁছানোর জন্য নতুন পথে রেল চলাচল শুরু হয়েছে। এ ট্রেনের মাধ্যমে খুলনায় উৎপাদিত কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে পারলে কৃষক উপকৃত হতে পারে। এছাড়া খুলনার রাস্তাঘাটের উন্নয়ন, ডিজিটাল শিক্ষা প্লাটফর্ম তৈরি, ট্রাফিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যুবকদের জন্য আইটি ও সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা দরকার।
সিটি কর্পোরেশন বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেন, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় স্থবির হয়ে থাকা বা ধীরগতিতে চলমান উন্নয়ন কাজে গতি আনার চেষ্টা অব্যাহত আছে। অবস্থার রাতারাতি আমূল পরিবর্তন না হলেও স্বল্প সময়ের মধ্যে অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশা করা যায়। কেসিসির ঠিকাদারদের কাজের বিল ছাড়ের পূর্বে বিশেষজ্ঞদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করে কাজের মান যাচাই করা হচ্ছে। কিছু টেন্ডার বাতিল করা হয়েছে, সেগুলো পুনরায় টেন্ডার করা হবে। বিগত দিনের তুলনায় ভালো কিছু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্নীতির সুযোগ বন্ধে আন্তরিকভাবে কাজ করা হবে।
অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ গণমাধ্যমকর্মীরা বক্তৃতা করেন। মতবিনিময় সভায় খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোঃ ফিরোজ সরকার গত ৮ ডিসেম্বর খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন।
প্রভাবশালীদের কব্জায় খুলনা কেন্দ্রীয় নৌযান মেরামত কারখানা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রকল্পের জমি
স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা নদীর পড়ে কেন্দ্রীয় নৌযান মেরামত কারখানা ও আধুনিক নৌযান প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণে প্রায় সাত বছর আগে জমি বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। উচ্চমূল্যের জমি প্রতীকী মূল্যে পেয়েও দীর্ঘ এই সময়ে সেখানে প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হয়েছে সরকারের যানবাহন অধিদপ্তর। এ পরিস্থিতে জমিটিতে প্রভাবশালীর ১৫ ব্যক্তি ব্যবসা পরিচালনা করে আয় করছেন কোটি কোটি টাকা।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নৌযান মেরামত কারখানা না থাকায় সরকারি নৌযানগুলো মেরামত ও সংরক্ষণ করার ক্ষেত্রে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। সেটি বিবেচনায় খুলনায় কেন্দ্রীয় নৌযান মেরামত কারখানা ও আধুনিক নৌযান প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নেয় সরকারি যানবাহন অধিদপ্তর। কারখানা নির্মাণে তারা উপযোগী জায়গা খুঁজতে থাকে। তখন খুলনার রূপসা নদীর তীরে কাস্টম ঘাট এলাকায় খাসজমি বাছাই করে জেলা প্রশাসন। যানবাহন অধিদপ্তরকে ২০১৭ সালের ১৭ এপ্রিল নদীর টুটপাড়া মৌজার তিন দশমিক ৩৩ একর জায়গা বুঝিয়ে দেওয়া হয়। তখন ওই জমির বাজার মূল্য ছিল ৫৭ কোটি ৩২ লাখ ৭৩ হাজার টাকা। তবে খুলনা জেলা প্রশাসন জমিটি মাত্র এক লাখ এক হাজার টাকা প্রতীকী মূল্যে সরকারি যানবাহন অধিদপ্তরের অনুকূলে বরাদ্দ দেয়। এতে দ্রুতই সমাপ্ত হয় জমি বাছাই প্রক্রিয়া ও চূড়ান্তকরণের কাজ। তবে জমি বুঝে পেয়েও বিগত প্রায় সাত বছরেও সেখানে কারখানা ও ইনস্টিটিউশন নির্মাণকাজ শুরু করতে পারেনি যানবাহন অধিদপ্তর।
বর্তমানে পুরো জায়গা জুড়ে চলছে কাঠের গোলা, ইট-বালু-কয়লা ও পাথরের ব্যবসা। নদীপথে কার্গো জাহাজে করে এসব জিনিস এনে বড় স্তূপ আকারে রাখা হয়েছে। নির্মিত হয়েছে ব্যবসায়িক অফিসসহ নানা স্থাপনা।
স্থানীয়রা জানান, ১৫ প্রভাবশালী ব্যক্তি খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা সাত্তার খলিফা, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, বাহাউদ্দিন হোসেন, আকরাম হোসেন, আইয়ুব হোসেন, শহিদুল ডাক্তার, বেল্লাল তালুকদার, কমল সিদ্দিকী, নান্টু, মনির হোসেন, ইউসুফ আলী, ছোট কাজল ও বড় কাজল সেখানে ব্যবসা পরিচালনা করছেন।
ব্যবসায়ী বেল্লাল তালুকদার বলেন, তিনি ৪০ বছর ধরে সেখানে ব্যবসা পরিচালনা করছেন। মাঝেমধ্যে সরকারি লোকজন এসে মাপ নিয়ে যায়। পরে আর কোনো খোঁজ থাকে না। তিনি চান রেভিনিউ দিয়ে ব্যবসা করতে। তবে ১৫ বছর ধরে রেভিনিউ নেওয়া বন্ধ করে দিয়েছে সরকার।
বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার বলেন, নৌযান মেরামত কারখানা হবে শুনেছি। আওয়ামী লীগ আমলে লুটপাটের প্রকল্প নেওয়া হতো এটাও সেরকম একটি প্রকল্প ছিল। তবে বর্তমানে কোনো তৎপরতা নেই।
এ প্রসঙ্গে সরকারি যানবাহন অধিদপ্তরের সহকারী পরিচালক (নৌ) মোঃ সাদ্দাম হোসেন বলেন, ২০১৭ সালে জমি বুঝে পাওয়া যায়। তবে দখলদারদের উচ্ছেদ করা যায়নি। এ ছাড়া যেহেতু কেন্দ্রীয় নৌযান মেরামত কারখানা ও আধুনিক নৌযান প্রশিক্ষণ ইনস্টিটিউট তাই পরবর্তীতে ঢাকার কাছাকাছি কোথাও কারার চিন্তা করা হয়। এসব কারণে প্রকল্প নিয়ে সামনে এগোনো যায়নি। তবে জমি যেহেতু খুলনায় রয়েছে। তাই সম্প্রতি কারখানার বিষয়ে নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে। অধিদপ্তরের কমিশনারসহ একটি টিম খুলনা সফল করবে খুব শিগগিরই। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে জাতীয় পার্টি’র প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
বুধবার সকাল ১০টায় ডাকবাংলা মোড়ে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে ̈ খুলনা জেলা শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা. সৈয়দ আবুল কাশেম। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দধীয় সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি খুলনা মহানগর শাখার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাμমে জাতীয় পার্টি খুলনা মহানগর শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট অচিন্ত কুমার দাস, খুলনা জেলা জাতীয় পার্টির সহ- সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম ঢালী, আব্দুস সবুর মাস্টার, জাতীয় পার্টি খুলনা জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মো: শাহজাহান আলী সাজু, উপদেষ্টা মো: লুৎফর উকিল, রূপসা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওদুদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, ডুমুরিয়া উপজেলার সাধারন সম্পাদক আসাদুজ্জামান লিটু, এস.এম রফিক সিরাজ, ফরিদা ইয়াসমিন, দাকোপ পৌরসভার যুগ্ম আহবায়ক মো: মহাসিন ফরাজী, মো: কায়েছেদ মিয়া, মো: তাইজুল ইসলাম, শিরিনা ইয়াসমিন প্রমুখ। সভায় ১লা জানুয়ারী ২০২৫ জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে নেতৃবৃন্দের আলোচনার মাধ্যমে ব্যাপক সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতি তার সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে তৎপর পুলিশ : রেঞ্জ ডিআইজি
বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক (পিপিএম) বলেছেন, গড পুত্র যিশু খ্রিস্টের আবির্ভাব হয়েছে বিশ্ব মানবতার কল্যাণে । তাঁর জীবন আদর্শ ও দর্শন লালন করে মানব সেবায় অনেকে নিয়োজিত করে বিশ্বের মানবের কল্যাণ হয়েছে । তাই বিশ্বের মানুষ আজও তাকে স্মরণ করে বর্ণাঢ্য আয়োজনে জন্মদিন পালন করে আসছে ।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে । পাশাপাশি সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে তার নিরাপত্তা নিশ্চিত কাজ করছে । এছাড়াও পুলিশ বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের বিরুদ্ধে অন্যায় ভাবে হয়রানি করে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় বটিয়াঘাটার মল্লিকের মোড় গেৎ শিমানি এজি চার্চের আয়োজনে বড়দিন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন । চার্চের পালক রেভাঃ প্রবীর মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার টি,এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (পিপিএম সেবা) অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার (স্টাফ অফিসার), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুর রহমান (সি-সার্কেল)।
অন্যান্যের উপস্থিত উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান (ডিএসবি), জলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নাসিরউল্লাহ হিরো, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সী, জনাথন এন মুন্সী, দিলীপ কুমার বিশ্বাস, শিক্ষক সমারেশ বরকন্দাজ প্রমুখ।
খুলনা উন্নয়নে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জনউদ্যোগের
খবর বিজ্ঞপ্তি
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প দ্রুত একনেকে অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের জন্য খুলনার ভেতরে ১৫০ একর জমির সংস্থান করা। খুলনা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হরিণটানা, লবণচরা ও আড়ংঘাটা থানা এলাকাসহ পূর্বেও প্রস্তাবিত মৌজাগুলো সিটি করপোরেশনের আওতায় এনে সম্প্রসারিত এলাকায় পরিকল্পিত নগরায়ন এবং ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে কেডিএকে উদ্যোগ গ্রহণ। এছাড়া আফিল গেট থেকে কুদির বটতলা পর্যন্ত জাতীয় মহাসড়ক (রূপসা সেতুর বাইবাস) ৬ লেনের জন্য জমি অধিগ্রহণ প্রকল্প দ্রুত অনুমোদন এবং সড়ক নির্মাণ প্রকল্প দ্রুত শুরু করা। রাষ্ট্রায়ত্ত পাটকলসহ বন্ধ শিল্প কলকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, টেক্সটাইল মিল এলাকায় থিম পার্ক প্রকল্পের গতি ফিরিয়ে আনা, দাদা ম্যাচ ফ্যাক্টরীর জমিতে আইটি পার্ক ও ভৈরব সেতুর কাজ দ্রুত শেষ করা ও নভোথিয়েটারসহ চলমান বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি করেছেন জনউদ্যোগ, খুলনার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কেডিএ’র বাস্তবায়নাধীন তিনটি সংযোগ সড়ক প্রকল্পের কাজ দ্রুত সমাপ্ত এবং গুণগত মান নিশ্চিত করা, খুলনা ওয়াসার পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা এবং খুঁড়ে রাখা সড়কগুলো দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ, কেসিসির ২২টি মোড় উন্নয়ন কাজ শেষ করা, ২২ খাল দখল অবমুক্তসহ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ড্রেনগুলোর কাজ দ্রুত শেষ করা এবং রেলওয়ের অব্যবহৃত জমি দখলমুক্ত করে পরিকল্পনার আওতায় আনাসহ অন্যান্য সরকারি সংস্থার প্রকল্পের কাজ শেষ করা।
বুধবার বিকাল সাড়ে ৪টায় জনউদ্যোগ খুলনার উদ্যোগে খুলনার উন্নয়ন, নারী, পরিবেশ ও সংখ্যালঘু ইস্যুতে কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহনওয়াজ আলী। স্বাগত বক্তব্য রাখেন জনউদ্যোগ খুলনার আহবায়ক শিক্ষক নেতা মানস রায়। সভা পরিচালনা করেন জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। সূচনা বক্তব্য রাখেন ছাত্রনেতা জয় বৈদ্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সাংস্থার সমন্বয়কারী এ্যাড: মোমিনুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহানগর কমিটির সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, বৃত্তহর খুলনাবাসী’র সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, নারী নেত্রী নূরুন নাহার হীরা, উন্নয়ন কর্মী বাহালুল আলম, দুর্জয় হালদার, লতা মন্ডল, কাজী সুমাইয়া রহমান সূচি, জ্যেতি সাহা, হেনা সরদার, সাগর জোদ্দার প্রমুখ।
নামাজ বাস্তবায়ন কমিটির দুইদিনব্যাপী মাহফিল শুরু আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনার ঐতিহ্যবাহী শের-এ-বাংলা রোড সাবেক বিভাগীয় নির্বাচন অফিসের সামনে নামাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী ৩১ তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ ২৬ ও ২৭ ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার বাদ আসর হতে অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলে আজ প্রথম দিন বৃহস্পতিবার বয়ান করবেন বাইমাইল মিনার মসজিদ কোনাবাড়ী গাজীপুর ঢাকার খতিব মুফতী নূরুল ইসলাম নূরানী, প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন কচুরিয়া নূরে মদিনা কওমী মাদ্রাসা চিতলমারী বাগেরহাটের মুহতামিম হাফেজ মাওঃ শহিদুল ইসলাম আশরাফী, বিশেষ অতিথির বয়ান করবেন খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস, সভাপতিত্ব করবেন আমতলা জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতী সরোয়ার হুসাইন।
আগামীকাল দ্বিতীয় দিন শুক্রবার প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন বাংলা ভিশন টিভি চ্যানেলের ধর্মীয় আলোচক পীরজাদা ড. খন্দকার মোঃ মাহবুবুর রহমান, প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন ঢাকা মাদরাসাতু ইকুরা আল-ইসলামিয়ার নায়েবে মুহতামিম ক্বারী মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামুন [ঝালকাঠী], বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন উসওয়ায়ে হাসানা মাদ্রাসা খুলনার মুহতামিম আলহাজ্ব মুফতি জিহাদুল ইসলাম, দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ গোলাম কিবরিয়া, কোরআন তেলাওয়াত করবেন আর্ন্তজাতিক পুরস্কারপ্রাপ্ত কারী ক্বারী মুস্তাকিম বিল্লাহ। ইসলামী গজল পরিবেশন করবেন আল আজান শিল্পী গোষ্ঠীর সরকারি পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ মেজবাহ।
দুই দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলে খুলনাবাসীকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সভাপতি আলহাজ্ব মাওলানা গোলাম কিবরিয়া সহ-সভাপতি সেখ আবুল হাসান, মোঃ মনিরুজ্জামান মনি, মোঃ ইরফান আলী, সাধারণ সম্পাদক শামীম আল আজাদ, হাফেজ আবুল বাশার, মাসুম আল আজাদ, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মনির হোসেন।
তরুণ ও বয়স্কদের কম্বিনেশন ন্যায়ভিত্তিক মানবিক দেশ গড়ে তোলা হবে : ডা. শফিকুর
যশোর অফিস
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর দেশ তরুণদের হাতে তুলে দেয়া হবে। তরুণ ও বয়স্কদের কম্বিনেশন ন্যায়ভিত্তিক মানবিক দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। বুধবার সন্ধ্যায় যশোরে একটি হোটেলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সমাবেশে তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাদের দেশের প্রতি ভালোবাসা ছিল না বলে নির্দয় আচরণ করেছে। কেবল শারীরিক নির্যাতন নয় রিজিক নিয়ে টানাটানি করেছে।
তিনি বলেন, সমাজের বোনমেরু ঠিক করতে হবে। এখন একটা নতুন ব্যবস্থা চালু করতে হবে। এজন্যই ছাত্ররা রক্ত দিয়েছে।
আমীরে জামায়াত আরো বলেন, এ জাতি এখন নাজাত পায়নি। শেখ হাসিনা পালিয়ে গিয়েও শান্তি দিচ্ছে না। জাতির মধ্যে বৃহত্তর ঐক্য থাকলে কিছু করতে পারবে না।
সমাবেশে বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের চেতনা ছিল ন্যায়বিচারের। গোটা জাতি সুবিচারের সন্ধান করছে। কোরআনের শাসনেই তা প্রতিষ্ঠিত হবে। ইসলামের সৌন্দর্যের কারণেই জামায়াত ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। এবং জামায়াত ইসলাম সেই কল্যাণ রাষ্ট্র বাস্তবায়ন করতে চায়।
সমাবেশে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আজিজুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দর্শনার ৩ চোরাকারবারীসহ সোনার বার উদ্ধার
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণের বারসহ দর্শনার তিন পাচারকারীকে আটক করেছে।
বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায় বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনা শ্যামপুর গ্রামের মমিন মিয়ার দুই ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫), একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে রেলস্টেশন এলাকায় অবস্থান করি। বিকেল সাড়ে চারটায় ট্রেন থেকে নামা সন্দেহভাজন তিনজন স্বর্ণ চোরাকারবারীকে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে গতিরোধ করা হয়। এসময় তারা পালানোর চেষ্টা করলে টহল দল তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এরপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছে লুকানো স্কচটেপে মোড়ানো ১ কেজি ৬৩০ গ্রাম বা ১৩৯.৭৫ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।
তিনি আরও জানান, উদ্ধার করা বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। এছাড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।











































