Home খেলাধুলা হাসারাঙ্গা-কুমারাকে ওয়ানডে দলে ফিরিয়েছে শ্রীলংকা

হাসারাঙ্গা-কুমারাকে ওয়ানডে দলে ফিরিয়েছে শ্রীলংকা

18


স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা। যেখানে লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ফাস্ট বোলার লাহিরু কুমারা ফিরেছেন। আর প্রথমবারের মতো জাতীয় দলে তরুণ ফাস্ট বোলার ইশান মালিঙ্গা ডাক পেয়েছেন।

এর আগে হাসারাঙ্গা হ্যামস্ট্রিংয়ের চোটে গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি।

দুশান হেমান্থা, কুসাল পেরেরা, সাদিরা সামারাবিক্রমা ও দিলশান মাদুশাঙ্কা বাদ পড়েছেন। তবে আগের সিরিজ দিয়ে এক বছর পর ওয়ানডে দলে ফিরলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি পেরেরা।

আগামী শনিবার টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে শ্রীলংকার নিউজিল্যান্ড সফর। পরের দুই টি-টোয়েন্টি ৩০ ডিসেম্বর ও ২ জানুয়ারি। ওয়ানডে তিনটি হবে ৫, ৮ ও ১১ জানুয়ারি।

শ্রীলংকা ওয়ানডে দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নুয়ানিদু ফার্নান্দো, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিদু উইক্রামাসিংহে, আসিথা ফার্নান্দো, মোহামেদ শিরাজ, লাহিরু কুমারা, ইশান মালিঙ্গা।