ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর দৌলতপুর থানার মহেশ^রপাশা খাদ্য বিভাগের ওয়াকার্স ইউনিয়নের শ্রমিক ও সর্দারবৃন্দদের পক্ষ থেকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্যানা তৈরি করেছেন কেসিসি ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বিগত আওয়ামীলীগ সরকারে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের একান্ত সহচর কলম সরদারের পুত্র প্রবাসী আওয়ামী লীগ নেতা কুয়েত ফাহালিল মহানগর আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন খান (দারোগা) ।
স্থানীয়রা জানান, বিগত স্বৈরশাসকের আমলে আওয়ামী লীগ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ে হঠাৎ করে ভোল পাল্টে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক আ্যডঃ শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন , দৌলতপুর থানা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি এম মুরশিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন এর ছবি ও বিএনপির দলীয় লোগো ব্যবহার করে নগরীর দৌলতপুর থানার বিভিন্নস্থানে প্যানা লাগিয়েছেন কুয়েত ফাহালিল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন খান এ নিয়ে দলীয় নেতাকর্মী সহ সাধারন মানুষের মধ্যে শুভেচ্ছার কৌশলী ব্যানার স্যাটানো নিয়ে চরম বিতর্ক চলছে।
এ ব্যানারে বিএনপি নেতাদের ছবি ব্যবহার হলেও তাদের অনুমতি না নেয়ায় এলাকা জুড়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। সাধারণের মধ্যে এ নিয়ে চলছে হাস-তামাশা।
অনুসন্ধানে জানাগেছে, কেসিসি ১ নং ওয়ার্ড বিএনপি নেতা মোদাচ্ছের হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. মামুন খান।
দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল বলেন, মামুন খান (দারোগা) নামে বিএনপির দলীয় ১ নং ওয়ার্ডে কেউ নেয় তবে আওয়ামী লীগের এক নেতা অনুমতি না নিয়ে আমাদের ছবি দিয়ে প্যানা তৈরি করেছে। যা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা অতি দ্রত বিএনপির স্থানীয় নেতাদের নিয়ে আলোপ আলোচনা করে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।
দৌলতপুর থানা বিএনপির সাধারন সম্পাদক শেখ ইমাম হোসেন বলেন, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে ১ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে প্যানা অপসারণ করতে বলা হয়েছে।











































