Home আঞ্চলিক মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ চলমান প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে উন্নয়ন কমিটির তিনদিনের কর্মসূচি ঘোষণা

মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ চলমান প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে উন্নয়ন কমিটির তিনদিনের কর্মসূচি ঘোষণা

51


স্টাফ রিপোর্টার
খুলনায় নামের কারণে কোনো প্রকল্পের কাজ যেন বন্ধ না হয়। জনগুরুত্বপূর্ণ কোনো প্রকল্প যেন স্থগিত এবং অর্থায়ন বন্ধ না করা হয়, প্রয়োজনে নাম পরিবর্তন করে প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, দীর্ঘদিন ধরেই খুলনা অবহেলিত ও উন্নয়ন বঞ্চনার শিকার। বিগত সরকারের সময় থেকেই দুটি বিশ^বিদ্যালয় নির্মাণসহ বড় বড় প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে ঝুলে আছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি লিখিত বক্তব্যে অন্তবর্তী সরকারের কাছে লিখিত বক্তব্যে তিনি নিম্নলিখিত দাবিসমূহ তুলে ধরে বলেন, খুলনা মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রকল্পের প্রয়োজনীয় জমি অধিগ্রহণসহ অন্যান্য কাজ দ্রুত শুরু করতে হবে, খুলনা কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন প্রকল্প দ্রুত একনেকে অনুমোদনসহ খুলনার ভেতরে ১৫০ একর জমির সংস্থান করতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে হবে, খুলনায় নভোথিয়েটারের কাজ দ্রুত শুরু করতে হবে, শিশু-কিশোর ও নাগরিকদের দাবি অনুযায়ী পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করতে হবে, খুলনা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হরিণটানা, লবণচরা ও আড়ংঘাটা থানা এলাকাসহ পূর্বের প্রস্তাবিত মৌজাগুলো সিটি করপোরেশনের আওতায় আনার প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে এবং সম্প্রসারিত এলাকায় পরিকল্পিত নগরায়ন ও ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে কেডিএকে উদ্যোগী হতে হবে, আফিল গেট থেকে কুদির বটতলা পর্যন্ত জাতীয় মহাসড়ক (রূপসা সেতু বাইপাস) ৬ লেনের জন্য জমি অধিগ্রহণ প্রকল্প দ্রুত অনুমোদন এবং সড়ক নির্মাণ প্রকল্প দ্রুত শুরু করতে হবে তিনি আরও বলেন রাস্ট্রায়ত্ত পাটকলসহ বন্ধ শিল্প কলকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, টেক্সটাইল মিল এলাকায় থিম পার্ক প্রকল্পের কাজে গতি ফিরিয়ে আনা, দাদা ম্যাচের জমিতে আইটি পার্ক ও ভৈরব সেতুর কাজ দ্রুত শেষ করতে হবে।
সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়নের জন্য আগামী ২৮ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে এগারোটায় পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন, ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান ও ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার বিকাল চারটায় খালিশপুর পিপলস্ গোল চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি ঘোষনা করেন। তিনি দলমত নির্বিশেষে খুলনার আপমর জনগনকে এই কর্মসূচীতে অংশগ্রহন ও সফল করার আহবান জানান।
সংবাদ সম্মেলনে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন তিনটি সংযোগ সড়ক প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন, খুলনা ওয়াসার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন এবং খুঁড়ে রাখা সড়কগুলো দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ করা, খুলনা সিটি করেপারেশনের ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত প্রকল্পের আওতায় নেওয়া কেসিসির ২২টি মোড় উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন, ২২ খাল অবৈধ দখল মুক্তসহ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ড্রেনগুলোর কাজ দ্রুত শেষ করে জন দুর্ভোগ লাঘব, একই সাথে রেলওয়ের অব্যবহৃত জমি দখলমুক্ত করে পরিকল্পনার আওতায় আনার জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক নবাব, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, মিজানুর রহমান বাবু, উন্নয়ন কমিটির নেতা এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মিনা আজিজুর রহমান, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, মোঃ খলিলুর রহমান, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোল্লা মারুফ রশীদ, মোঃ আযম খান, শেখ আব্দুস সালাম, ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, শেখ গোলাম সরোয়ার, আফজাল হোসেন রাজু, রকিব উদ্দিন ফারাজী, মোঃ হায়দার আলী, জিএম রেজাউল ইসলাম, শফিকুর রহমান, আলেয়া সাথী, সালমা জাহান এবং প্রমিতি দফাদার প্রমুখ।