Home খেলাধুলা সাইম-সালমানের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেল পাকিস্তান

সাইম-সালমানের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেল পাকিস্তান

106


স্পোর্টস ডেস্ক

সাইম আইয়ুব ও সালমান আঘার দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এ জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

পার্লের বোল্যান্ড পার্কে প্রথমে ব্যাট করা প্রোটিয়ারা নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৩৯ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ও ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬০ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। তবে আইয়ুব ও সালমানের ব্যাটও চওড়া হাসি বাঁচিয়েছে দলটিকে। দুজন গড়েছেন ১৪১ রানের জুটি, যা ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো দলের পঞ্চম উইকেটে সর্বোচ্চ।

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করে (১০৯) আইয়ুব আউট হলেও ক্যারিয়ারসেরা ইনিংস (৮২*) উপহার দিয়ে দায়িত্বটা শেষ করেছেন সালমান।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে অল্পতেই বেঁধে ফেলে পাকিস্তান। হাইনরিখ ক্লাসেনের ৮৬ আর রিকেলটন, মার্করাম ও টনি ডি জর্জির ত্রিশোর্ধ্ব ইনিংসগুলোর পর ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলেছিল প্রোটিয়ারা।

ম্যাচে পেসাররা সুবিধা করতে পারছিলেন না। পরে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান উইকেট পাওয়ার আশায় বল তুলে দিয়েছিলেন দুই ‘পার্ট টাইমারের’ হাতে। সালমান ও সাইম বল হাতে রিজওয়ানের চাওয়া পূরণ করেছেন দারুণভাবেই। সালমান ৮ ওভারে ৩২ রানে নেন ৪ উইকেট। সাইমের দখলে একটি উইকেট।