মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাদার্স ইউনিয়নের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে খুলনার ঐতিহ্যবাহি ক্লাব সংগঠণ ব্রাদার্স ইউনিয়নে আলোকসজ্জা ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী মহান বীর শহীদদের স্বরণে দোয়া এবং জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভূত্থানে শহীদ ও ক্লাবের প্রায়ত সকল খেলোয়াড়দের রুহের মাগফেরাত কামনা ও আন্দোলনে আহতদের আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনা করা হয়। সভায় দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুল্লাহ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়নের আহবায়ক হাছান মেহেদী রিজভী, সদস্য সচিব আদিলুজ্জামান আদিল, সদস্য মো. মোস্তাফিজুর রহমান নবাব, এস এম আল বেলাল, মো. শাহজাহান শেখ, হাজী শওকত আলী, সাহিদুল ইসলাম সাঈদ, জাবেদ এলাহী, হাজী মো. আশফাক মামুন ইমন, মো. হেলালুর রহমান হেলাল ও মো. মাহমুদ আলী মাবু, এম এ জলিল, ডা. জহির, কামাল শেখ, দিপু, মনিরুল ইসলাম, রনি, লিটন, মাসুদ, আজিজুল ইসলাম, শাকিল, মুক্তা, মান্নান, শাহিন, ইব্রাহিম, ইউনুচ, মাহিন, রউফসহ ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ।
মুক্ত বাংলা সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তরা
সামাজিক সেবার পরিধি বৃদ্ধি করে দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে হবে
খবর বিজ্ঞপ্তি
যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে, তারাই দেশ ছেড়ে পালিয়েছে। তারা যে দেশের আদর্শ ধারণ ও লালন করে, সেই দেশেই চলে গেছে। শেখ হাসিনা এ দেশে ফিরে এসেছিলেন শুধু তাঁর পিতা হত্যার প্রতিশোধ নিয়ে ভারতের কাছে বাংলাদেশের ভূখণ্ড ক্ষমতার বিনিময়ে বন্ধক দিতে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৯টায় নগরীর রায়পাড়া ক্রস রোডস্থ সংস্থার কার্যালয়ে সামাজিক সংগঠণ মুক্ত বাংলা সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন। মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তরা আরও বলেন, মুক্ত বাংলা সংস্থার সমাজ সেবা অধিদপ্তরের একটি সামাজিক সংগঠণ। এ সংগঠণ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহয়তা করে থাকে। পাশাপাশি সংগঠণে রয়েছে শক্তিশালী ফুটবল দল। সামাজিক কার্যক্রম এবং খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্বের দরকারে পরিচিত করতে হবে। সামাজিক সেবার পরিধি বৃদ্ধি করে দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে হবে। জাতীয় ঐক্যের মাধ্যমেই ১৯৭১ থেকে ২০২৪ স্বাধীন বাংলাদেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্বপ্ন ও চেতনা পূরণ হবে।
মুক্ত বাংলা সংস্থার এডহক কমিটির আহবায়ক মো. কামরান হাচান মন্টু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব বনানী সুলতানা ঝুমুর এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য এম এ জলিল, মো. ইজাজুল ইসলাম ইজাজ ও মো. নাঈম হাসান হাসিব, সংস্থার সদস্য শেখ সহিদ আলী, মো. আব্দুল লতিফ সুইট, মো. তালাত মাহামুদ সাগর, মো. আবুল হাসান, শেখ জাহিদুর রহমান জাহিদ, রেজাউল আমিন সাবু, মাজাহারুল ইসলাম ডাবলু, আজিজুর রহমান, রফিকুল ইসলাম বাচ্চু, প্রিন্স, জামিল, ফরিদ পাঠান, বাদল, রফিকুল ইসলাম, সাঈদুর রহমান বাবু, কাওসারী জাহান মঞ্জু, মাকসুদা রহমান রোজি, জাহানারাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংস্থার সকল সদস্যবৃন্দ।
দামুড়হুদায় অভিমান করে এক সন্তানের মায়ের মৃত্যু
দামুড়হুদা প্রতিনিধি
দামুড়হুদায় শ্বশুরের উপর অভিমান করে এক সন্তানের মা বিষপানে আত্নহত্যা করেছে।
সোমবার বেলা ১টায় দর্শনা থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে দামুড়হুদার ফুলবাড়ির ইউসুফ আলীর মেয়ে ও একই গ্রামের মোশাব কাক্কার স্ত্রী শাবানা(২৯)’র মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।পরে তার মরদেহ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। উল্লেখ আগের দিন সাবানা তার ৭ বছর বয়সী মারিয়া খেলাধুলার সময় তার পায়ের নুপুর হারিয়ে ফেলে। ফলে তার মা শাবানা মেয়েকে নুপুর হারানোর জন্য মারধর করে। এ কারণে শাবানাকে শ্বশুর মোলাম আলী রেগে পুত্রবধূর বকাঝকা করে। এতে শ্বশুরের ওপর অভিমান করে বিকালে বাড়ির সকলের অজান্তে বিষপান করে ও রাতে মারা যায়।পরে
শাবানার সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী দর্শনা থানা পুলিশের এসআই তাকবিন জাহান পলি জানান, স্থানীয় সূত্রে জানতে পেরে রবিবার বিকেল সাড়ে ৬টায় আমরা পরিবারের নিকট থেকে লাশ উদ্ধার করি।পরদিন কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সাত বছর কারাভোগের পরে বাগেরহাটে ফিরলেন বিএনপি নেতা খান মনি
বাগেরহাট প্রতিনিধি
দীর্ঘ ৭ বছর পরে বছর পরে নিজ জন্মস্থানে ফিরেছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দীর্ঘ সাত বছর সশ্রম কারাদন্ড ভোগকারী বিএনপি নেতা মনিরুল ইসলাম খান। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে তিনি বাগেরহাটে পৌছান। শহরের খানজাহান আলী (রহঃ) এর মাজার মোড় এলাকায় কয়েক হাজার নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে নেতাকর্মীদের নিয়ে খানজাহান আলী (রহঃ) এর মাজার জিয়ারত করেন। এসময়, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, বিএনপি নেতা হাদিউজ্জামান হীরো, সরদার জাহিদুল ইসলাম, হাজরা আছাদুল ইসলাম পান্না, শাহিদা আক্তার, যুবদল স্বেক সাধারন সাম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, শহিদুল ইসলাম খোকন, ্ওমর আলী মুন্নাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে শেষে নেতাকর্মীদের নিয়ে নিজ বাড়ি কুচয়ার গোপালপুরে যান মনিরুল ইসলাম খান। পরে বিকেলে কচুয়া উপজেলা বিএনপি আয়োজিত বিজয় মিছিলে অংশ নেন মনিরুল ইসলাম খান। কচুয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জিরোপয়েন্ট এলাকায় এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, কারাবরণকারী বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম প্রমুখ।
ডুমুরিয়ায় খর্ণিয়া ওয়ার্ড বিএনপির সম্প্রীতি সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নে ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বামুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আঃ মালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন ও চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার আব্দুল হালিমের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম জোয়ার্দারের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু,শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ আব্দুল মান্নান,শাহজাহান জমাদ্দার,আবুল হোসেন সরদার,শেখ রেজোয়ান হোসেন, শেখ রবিউল ইসলাম, রেবেকা সুলতানা,রফিকুল ইসলাম, জিয়াউর রহমান,আনোয়ার হোসেন, কাদের ফকির, আব্দুর রহিম শেখ প্রমূখ।
ডুমুরিয়ায় বামুন্দিয়া প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বামুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য সরদার আঃ হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিল্পপতি প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। উদ্বোধক ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। এ সময় বক্তব্য দেন সরদার আবুল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক সুলতান আহমেদ,প্রধান শিক্ষক ইব্রাহিম সরদার, জিয়াউর রহমান, তৈয়বুর রহমান,ওলিয়ার রহমান,শাকিল কাগুতি, রফিকুল ইসলাম, আঃ রহিম, আকরাম হোসেন প্রমুখ।
ইন্দুরকানী ওষুধ ব্যবসায়ী সমিতির সম্মেলন
ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে ওষুধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ইন্দুরকানী ওষুধ ব্যবসায়ী সমিতির আহবায়ক ডাঃ অমল কৃষ্ণ সাহা তালুকদারের সভাপতিত্বে ও মাওলানা মোঃ আলতাফ হোসেন এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইন্দুরকানী বাজারের কোহিনুর মেডিকেল হলের স্বত্তাধিকারী ডাঃ মিজানুর রহমানকে সভাপতি এবং ঘোষেরহাট বাজারের বিসমিল্লাহ মেডিসিন হাউজ এর স্বত্তাধিকারী কামরুল ইসলাম সোহাগকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট ইন্দুরকানী উপজেলা ওষুধ ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর রশিদ, বক্তব্য রাখেন জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাক মোঃ আছাদুজ্জামান মিরাজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল উদ্দিন গাজী, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ এনামুল হক, ঔষধ ব্যবসায়ী মিজানুর রহমান, , ইউনুস আলী, সুনীল কৃষ্ণ শীল, ইদ্রিস আলী প্রমুখ। সম্মেলনে উপজেলার বিভিন্ন হাট বাজারের প্রায় শতাধিক ওষুধ ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
শিক্ষক কর্মচারী ঐক্যজোট খুলনা জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
খানজাহান আলী থানা প্রতিনিধি
খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রুমানাই ইয়াসমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ । গতকাল ১৭ ডিসেম্বর সকালে থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে শিক্ষার মান্ উন্নয়নে করনিয় বিষয়ে নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সৌজন্য সাক্ষাৎ করে নেতৃবৃন্দ খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রোমানাই ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় খানাজাহন আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসের থানা একাডেমিক সুপারভাইজার মোঃ কামাল হোসেন বিশ^াস, থানা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলামিন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মো: মনিরুল হক বাবুল, সাধারণ সম্পাদক বাইজিত হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ শফিকুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি খুলনা জেলা শাখার সভাপতি মোঃ দাউদ অর রশিদ শাওন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো; কালাম বিশ্বাস, বাংলাদেশ কলেজ শিক্ষক সমতিরি খুলনা জেলার যুগ্ন সম্পাদক মফিজুল ইসলাম, আব্দুল হালিম, রবিউল ইসলাম,সিরিনা আক্তার, আব্দুর রহিম, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন মো: নাসির উদ্দিন দেলোয়ার হোসেন, সুমন, মাসুম বিল্লাহ,অনিরুদ্ধ বৈরাগী, শ্যামল কুমার, মোঃ কামাল, হায়দার আলী, বিউটি পারভীন, মোশারেফ হোসেন,তানভীর হোসেন, প্রবীর কুমার শীল, তাপস কুমার বর্মনসহ জেলা ও থানা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের ইন্তেকাল, রাষ্ট্রিয় মর্যাদায় দাফন
খানজাহান আলী থানা প্রতিনিধি
মহেশ^রপাশা ঘোষপাড়া নিবাসি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়া(৭৫) ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি রাজিউন)। তিনি গতকাল ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, একমাত্র কন্যা সন্তানসহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছে। গতকাল মঙ্গলবার আছরবাদ পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন ঘোষপাড়ায় জানাযা শেষে তাকে মহেশ^রপাশা কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে বীর মক্তিযোদ্ধা আবুল হাসেমকে সিনিয়র সহকারী কমিশনার ও একি্রাকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলন সাহার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়া ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মৃত গফুর মিয়ার পুত্র।
মানব পাচর প্রতিরোধ কমিটি সিটিসি’র শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা
দিঘলিয়া প্রতিনিধি
আশ্বাস প্রকল্পের আওতায় উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা গতকাল সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য বর্ণনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব বিপাশা দেবী তনু। আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেলের সঞ্চলনায় আশ্বাস প্রকল্পের কার্যক্রম ও এ্যাডভোকেসি সভার উদ্দেশ্য সম্পর্কে মাল্টিমিডিয়ায় বিস্তারিত আলোচনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল ঘোষ। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।
রূপান্তরের সিটিসি’র সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, কৃষি কর্মকর্তা কিশোর আহমেদ, এস আই তরিকুল, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির, আনসার ভিডিপি কার্যালয় সামছুর নাহার, প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ব্রাকের জেলা সমন্বয়ক মোঃ সফিকুল ইসলাম, বারাকপুর ইউপির প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ, ছাত্র সমন্বয়ক রাতুল, কাজী সাজ্জাদ হোসেন, হাচেনিয়া দাখিল মাদ্রাসার কায়েচুর রহমান।
পাইকগাছায় ‘ই-ট্রেসিবিলিটি’র গুরুত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
খুলনার পাইকগাছায় যান্ত্রিককরণের মাধ্যমে অল্প জাগায় অধিক ঘনত্বে বেশি চিংড়ি উৎপাদন এবং ‘ই-ট্রেসিবিলিটি গুরুত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে মৎস্য গবেষণা ইনস্টিটিউট নোনা পানির কেন্দ্রের হল রুমে ফিশারিজ প্রোডাক্টস বিসনেস প্রমোশন কাউন্সিল (এফপি-বিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় এবং ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশÑফোয়াবের অর্থায়নে খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশÑফোয়াবের ব্যবস্থাপনায় ফোয়াবের সভাপতি মোল্লা সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা নোনা পানি কেন্দ্রে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. লতিফুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, খুলনা বিভাগীয় হ্যাচারী চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া রিপন, বিশিষ্ট ব্যবসায়ী অ্যাড. মোর্তজা আলমগীর রুলু। ফোয়াবের ই-ট্রেসিবিলিটির প্রকল্প পরিচালক মৎস্যবিদ মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ফোয়াব খুলনা জেলা কমিটির সদস্য সচিব শেখ সাকিল হোসেন, ডুমুরিয়া উপজেলার সদস্য সচিব আব্দুস সালাম বিশ্বাস, নগর শ্রীরামপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি রবীন্দ্র রায়, সাহারাবাদ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আনিসুর রহমান সানা, মাহবুবুর রহমান, মনোহর চন্দ্র সানা, সাজ্জাৎ রহমান, সুনীল কুমার মণ্ডল, শেখ বেনজির রহমান লাল, জি এম মিজানুর রহমান, ইলিয়াস হোসেন, নুরুজ্জামান, জমিরুল রহামন রানা, আজু মোল্লা, মিজান বিশ্বাসসহ উপজেলার চিংড়ি চাষী, ডিপো মালিক, চিংড়ি ব্যবসায়ীরা। ই-ট্রেসিবিলিটির প্রয়োজনীয়তা সম্পর্কে অতিথিবৃন্দ সকলের উদ্দেশ্যে বলেন, খামার পর্যায়ে আধুনিক উপায় খামার ব্যবস্থাপনার কারণে খামারীর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, ক্রেতা পর্যায়ে নিরাপদ ও ভেজালমুক্ত মানসম্মত পণ্য নিশ্চিত করা, রপ্তানি পর্যায়ে আধুনিক উপায়ে খামার ব্যবস্থাপনা কারণে খামারীর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করেন।
খুলনায় ইসলামী আন্দোলন নেতার মৃত্যু; দাফন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আওতাধীন খালিশপুর থানার সহ সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ জামাল মুন্সী দীর্ঘদিন অসুস্থতায় শহীদ শেখ আবু নাসের হাসপাতালে গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে সাতটার সময় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মরহুমের বিদায়ী গোসল করান ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। রবিবার সকাল দশটায় খালিশপুর বিদ্যুৎ অফিস মসজিদের চত্বরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন,খালিশপুর থানা সভাপতি হাফেজ আঃলতিফ, সেক্রেটারি মোঃ মিজান গাজী, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, ¡ হাকিম জমাদার, মাওলানা হাফিজুর রহমান, মোহাম্মদ মেহেদী, আব্দুল্লাহ নোমান, ১০ নং ওয়ার্ড সেক্রেটারি মাওঃ ওবাইদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোঃ মাসুম বিল্লাহ তুহিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া,সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর আল রাব্বি, খালিশপুর থানা সভাপতি মোঃ মাইনুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মাওঃ মশিউর রহমান খুলনাভী, ১০ নং ওয়ার্ড সভাপতি মোঃ রাজিবুল ইসলাম সাজু, সাধারন সম্পাদক মোঃ আফরোজ আলম, ইসলামী মুক্তিযোদ্ধা আন্দোলনের মোঃ জি এম কিবরিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মোঃ মাহাদী হাসান মুন্না, খালিশপুর থানার সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনী সহ থানা, ওয়ার্ড ও ইউনিট শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ। জানাযার নামাজ শেষে বোয়ালখালী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির গার্ড অব অনার
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহা-পরিচালকের পক্ষ থেকে উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ফারজিন ফাহিম ও সহকারি পরিচালক সাজ্জাদ হোসেন। এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া শাড়াতলায় সমাধিস্থলে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শ্রদ্ধাঞ্জলি দেন। অনুষ্ঠান শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সবল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
শ্রমিকদলের ৪ নেতা বহিষ্কার
বশেমুবিপ্র শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে প্রক্টরসহ আহত ৫
পিরোজপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক দলের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে এক প্রক্টরসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় শ্রমিক দলের ৪ নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি। সোমবার সকালে পিরোজপুর শহরের নিরব হোটেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ৪ জন পিরোজপুর জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিলেও এখনো পর্যবেক্ষণে রয়েছেন আহত প্রক্টর ড. মোঃ মুসা খান। এ ঘটনার পর বিশ্ব বিদ্যালয়সহ হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ^বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে পিরোজপুর শহরের বলেশ^র নদীর পাড়ে শহীদে বেদীতে ব্যানার সহকারে ফুল দিতে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে বিশ^বিদ্যালয়ের নামের ব্যানারটি সরিয়ে ফেলতে বলে বিএনপি’র অংগ সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যানারটি সরিয়ে ফেলে। এরপর ফুল দেওয়া শেষে বিশ^বিদ্যালয়ের প্রক্টর মুসা খানসহ শিক্ষার্থীরা শহরের নিরব হোটেলে নাস্তা করার সময় শ্রমিক দলের ১৫-২০ জন তাদের উপর হামলা করে। এ সময় হাতাহাতিতে প্রক্টর সহ উভয় পক্ষের ৫ জন আহত হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২ শিক্ষার্থী ও শ্রমিক দলের ২ জন প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় তারা থানায় মামলা দায়ের করবেন। এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের স্লোগান দিয়ে শিক্ষার্থীরা শহীদ বেদিতে প্রবেশ করছিল। এছাড়া বিশ^ বিদ্যালয়টির নাম পরিবর্তনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এরপরও বিশ^ বিদ্যালয়ের নাম দেখে নেতাকর্মীরা ক্ষিপ্ত হন। তবে এ ঘটনায় মামলা দায়ের হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
ইসলামী যুব আন্দোলনের কনভেনশন সফলের লক্ষ্যে মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
সোমবার সকাল ৯ ঘটিকায় গোয়ালখালী অডিটোরিয়াম, খালিশপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও নগর এর উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মুফতি ফজলুল হকের সভাপতিত্বে ও নগর সাধারন সম্পাদক সাধারন সম্পাদক মোঃ আব্দুস সবুর আল রাব্বি এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি যুবনেতা মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক এ্যাডভোকেট বায়েজিদ হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি যুবনেতা মোঃ ইমরান হোসেন মিয়া । আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, দফতর সম্পাদক ডাঃ শামিম হায়দার, অর্থ সম্পাদক মোঃ নাজমুল হুদা, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোমিন ইসলাম নাসিব, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ত্রান ও সমাজকল্যান সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ গাজী, মহিলা ও পরিবার সম্পাদক মোঃ ডালিম হাওলাদার, আইন ও মানবাধিকার সম্পাদক মুফতি নূরে আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার হায়দার আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, উপ সম্পাদক মোঃ ইয়াসিন, উপ সম্পাদক মোঃ হাসান, উপ সম্পাদক মোঃ আসাদ্জ্জুামান, আল আমিনপ্রমুখ।
মতবিনিময় সভায় আগামী ১৭ জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় যুব কনভেনশন বাস্তবায়নের জন্য খুলনা জেলা ও নগর আওতাধীন প্রতিটি ওয়ার্ড থেকে সর্বনিম্ন ৫ জন করে দায়িত্বশীল নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয় ।
সাতক্ষীরায় সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ প্রায় সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ সদস্যরা ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী বিওপির সীমান্ত এলাকা থেকে এ মালামাল আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক বিশেষ আভিযানিক দল সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ১৩ বোতল ভারতীয় মদ ও ৫৫ হাজার ৬০৫ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ক্রীম, খৈনী এবং ধুপকাঠি আটক করে। গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল বেড়িবাধ নামক স্থান হতে ২ বোতল ভারতীয় মদ ও ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী মাঠ ও কাকডাঙ্গা মাঠ নামক স্থান হতে ৫ বোতল ভারতীয় মদ ও ৪ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মোটরসাইকেল এবং ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির পৃথক আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ ও ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার বড়ালী নামক স্থান হতে ৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল নতুন পাড়া নামক স্থান হতে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়া, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। সর্বমোট ১০ লাখ ৪২ হাজার ৭০৫ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে। তিনি আরো জানান, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
আজ শরণখোলা হানাদারমুক্ত দিবস
শরণখোলা প্রতিনিধি
আজ ১৮ডিসেম্বের। এই দিনে হানাদারমুক্ত হয় বাগেরহাটের শরণখোলা। ৭১’র ১৬ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দেশ স্বাধীন হলেও ৯নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টরের এই শরণখোলা ছিলো হানাদার বহিনীর দখলে। তৎকালিন থানা সদর রায়েন্দা বাজারে মুক্তিবাহিনী আর রাজাকারদের মধ্যে সম্মুকযুদ্ধ চলে তখনও। ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা পাঁচদিন বিরামহীনভাবে চলা যুদ্ধে রাজাকারের বুলেটে শহীদ হন গুরুপদ, টিপু সুলতান, আসাদুজ্জামান, আলাউদ্দিন, আলতাফ হোসেন।
১৮ ডিসেম্বর সকাল ১০টার দিকে থানা ভবনে স্বাধীনতার পতাকা উত্তোলন করে শরণখোলাকে হানাদামুক্ত ঘোষণা করেন সুন্দরবন সাবসেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ।
এদিন বিকেল ৪টার দিকে রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে চার শহীদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রায়েন্দা গার্লস স্কুল সংলগ্ন সড়কের পাশে সমাহিত করা হয় চার শহীদকে। এর আগের দিন ১৫ ডিসেম্বর শহীদ গুরুপদকে সমাহতি করা হয় সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায়।
সম্মুখ যুদ্ধে অংশগ্রনকারীদরে তথ্যমতে, শেষমুর্হূতে হানাদারবাহিনী শরণখোলার তৎকালীন থানা সদর রায়ন্দো বাজারে অবস্থিত আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আকনের বাসভবন দখল করে। এটিই ছিলো রাজাকারদের প্রধান ক্যাম্প। এছাড়া থানা ভবন ও রায়েন্দা ইউনিয়ন পরিষদ ভবন দখল করে আরো দুটি ক্যাম্প স্থাপন করে রাজাকাররা।
সুন্দরবন ও শরণখোলাকে হানাদারমুক্ত করতে যুদ্ধকালিন ৯নম্বর সেক্টরের সুন্দরবন সাবসেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ ও সেকেন্ড ইন কমান্ড শামছুল আলম তালুকদারের নেতৃত্বে দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চল নামে দুটি দল গঠন করা হয়। পূর্বাঞ্চল দলের কমান্ডিং অফিসার ছিলেন যুদ্ধকালীন ইয়াং অফিসার ও স্টুডেন্ট ক্যাম্প কামান্ডার হেমায়ত উদ্দিন বাদশা। আর পশ্চিমাঞ্চল দলের কমান্ডিং অফিসারের দায়িত্বে ছিলেন মোরেলগঞ্জের আব্দুল গফ্ফার সুবেদার। এই দুটি দলের মুক্তিযোদ্ধারা বিভিন্ন দিকে অবস্থান নিয়ে রাজাকারদের ক্যাম্পে আক্রমণ শুরু করেন।
পূর্বাঞ্চল দলের কমান্ডিং অফিসার হেমায়েত উদ্দিন বাদশা বলেন, এলএমজির কভারিং ফায়ারের দায়িত্বে ছিলেন রামপালের সহযোদ্ধা শ্যামল। তিনি ওপর থেকে রাজাকার ক্যাম্পে ফায়ার করতে থাকেন। আর অগ্রবর্তি দলের ২০-২৫ জন যোদ্ধা নাছির উদ্দিন আকনের বাসভবনে রাজাকার ক্যাম্পের দিকে অগ্রসর হতে থাকেন। ১৪ ডিসেম্বর দুপুর ১টার দিকে ফায়ারিং ওপেন করার পাঁচ মিনিটের মাথায় রাজাকারের গুলিতে শহীদ হন অগ্রবর্তি দলের যোদ্ধা গুরুপদ। গুলিতে তাঁর মাথার খুলি উড়ে যায়। বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে শহীদ হন টিপু সুলতান এবং আসাদুজ্জামান। রাতে শহীদ হন আলাউদ্দিন। ১৫ ডিসেম্বর শহীদ হন আলতাফ হোসনে। ওইদিন থানা ভবন এবং ইউনিয়ন পরিষদ ভবনের রাজাকারদের ক্যাম্প দখলে নেয় মুক্তিযোদ্ধারা।
কমান্ডিং অফিসার হেমায়েত উদ্দিন বাদশা আরো বলনে, ১৭ ডিসেম্বর দিনভর মুক্তিবাহিনী মর্টার শেল ও গুলি বর্ষণ করে। শেষ পর্যন্ত নিশ্চিত পরাজয় বুঝতে পেরে রাতেই বেশিরভাগ রাজাকার নাছির উদ্দিন আকনের বাসভবনের ক্যাম্প ছেড়ে রায়ন্দো খালের সঙ্গে সংযুক্ত ১০০ফুট দীর্ঘ গোপন সুড়ঙ্গ পথে পালিয়ে যায়। ১৮ ডসিম্বের সকাল ৯টার দিকে ক্যাম্পের মধ্যে ১৭-১৮ জন রাজাকারকে জীবিত অবস্থায় পাওয়া যায়। তাদরেকে সেখানেই হত্যা করা হয়।
খুবির নিচু জমির বালু ভরাটের কাজ চলতি মাসের মধ্যে সম্পন্নের নির্দেশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের নিচু জমিতে বালু ভরাটের চলমান কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২.৪৫ মিনিটে তাঁরা আকস্মিকভাবে এ কাজ পরিদর্শনে যান। পরিদর্শনকালে উপাচার্য ও উপ-উপাচার্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নিকট থেকে বালু ভরাট কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের উদ্দেশ্যে উপাচার্য ও উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত নিচু জমিতে বালু ভরাটের কাজ চলছে তা চলতি ডিসেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আরও কোনো সময় বৃদ্ধি করা হবে না। এর পাশাপাশি মেইনগেট থেকে অদম্য বাংলা পর্যন্ত সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ নির্ধারিত মার্চ-এপ্রিল মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়।
এ সময় প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, উপ-প্রধান প্রকৌশলী মোঃ সামিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শেখ কামরুল ইসলাম, সহকারী প্রকৌশলী রিফাত হোসেন, সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার দাশ এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মুন্না এন্টারপ্রাইজের গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেন, মহান আল্লাহ ইসলামের মধ্যে শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ নীতি দিয়েছেন। তবে আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শ্রমিকদের ঘাড়ে চড়ে ক্ষমতায় যায় অথচ শ্রমিকদের কোনো উন্নয়ন হয় না। আমাদের সমাজে শ্রমিকরা আমাদের জন্য ঘরবাড়ি নির্মাণ করে, কিন্তু নিজেরাই সেই ঘর নির্মাণের সুযোগ পান না। শ্রমিকদের জন্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে খুলনা মহানগরীর ৫নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার (মিনাক্ষী মোড়) হল রুমে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
খুলনা মহানগরী সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশের সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগরীর উপদেষ্টা এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসূল, অঞ্চল টিম সদস্য আল ফিদা, আজিজুর রহমান, ব্যবসায়ী থানা উপদেষ্টা আজিজুর রহমান স্বপন, খালিশপুর থানা উপদেষ্টা আব্দুল আওয়াল, এডভোকেট জাকিরুল ইসলাম, মুনসুর আলী, দৌলতপুর থানা উপদেষ্টা মুশাররফ আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, কাজী মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, আড়ংঘাটা থানা সাধারণ সম্পাদক অধ্যাপক শাহিনুর রহমান, নব-নির্বাচিত দৌলতপুর প্রেস-বেলিং শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল খালেক হাওলাদার। এছাড়া শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, আনিসুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল কাদের হাওলাদার, দবির উদ্দীন মোল্লা, হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম-১, মাছুম বিল্লাহ, আলী হায়দার, মাওলানা শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম-২, বুলবুল কবীর, আব্দুল বারেক, মাওলানা সাইফুল ইসলাম, বদরুর রশীদ মিন্টু, শিহাবুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে আজিজুল ইসলাম ফারাজীকে সভাপতি এবং ডা. সাইফুজ্জামানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর আগামী ২০২৫-২৬ সেশনের জন্য ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
ভোক্তা অধিকারের অভিযান দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা কার্যালয় ১৭ ডিসেম্বর ভোক্তা অধিকারের ২ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় ।
রকিবুল ইসলাম বকুলের সুস্থ্যতা কামনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ¡ রকিবুল ইসলাম বকুল এর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম আহবায়ক মঞ্জুর শাহিন রুবেলের সভাপত্বিতে, যুগ্ম আহবায়ক নাইম হাসান হাসিব এর সঞ্চলনায় খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি একরামুল হক হেলাল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিপন শিকদার, কবির গাজী, শেখ আসাদুজ্জামান, মোঃ শফিকুল ইসলাম সজল, এজাজা হোসেন মোল্লা, মোঃ ফিরোজ হাওলাদার, মোঃ ডালিম, মোঃ মাহামুদ হাসান পলাশ, ইকবাল হোসেন বাবু কাজী, জামাল হোসেন ভূট্ট, আলী আকবার, এস,এম কবির, ফারুক মোল্লা, রাজু হাওলাদার, মোঃ রিপন, প্রমুখ
দর্শনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দামুড়হুদা প্রতিনিধি
দর্শনার ডিহি-কৃষ্ণপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা১টায় দর্শনা থানাধীন নেয়ালপুর ইউনিয়নের ডিহি-কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ হাসানের স্ত্রী রুপালী খাতুন বাড়ির মধ্যে গরুর গোসল করাচ্ছিল। এ সময় শিশু আলিফ তার মায়ের কাছে ছুটে আসলে আলিফকে ঘরে যেতে বলেন। পরে সে খেলতে খেলতে বাড়ির মেইন গেট পার হয়ে বাড়ির সামনে পুকুরের পাড়ে চলে যায়। এক পর্যায়ে পুকুরের পাড়ে ঢালু থাকায় সে পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। প্রায় আধা ঘন্টা পর আলিফকে বাড়ির ভেতর না পেয়ে মা রুপালী খাতুন বাড়ির বাইরে খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে তার পায়ের একটি স্যান্ডেল পুকুর পাড়ে পড়ে থাকতে দেখেন। এরপর আরেকটি স্যান্ডেল পুকুরের পানিতে ভাসতে দেখেন। ওই সময় রূপালী খাতুন চিৎকার দিয়ে পুকুরে নেমে আলিফকে খোঁজার এক পর্যায়ে তার মরদেহ পানিতে ডুবে থাকা অবস্থায় পাওয়া যায়। শিশু আলিফকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন আলিফকে পরীক্ষা-নীরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কচুয়ায় ১৪৪ ধারার পাশে সমাবেশ করল বিএনপি, সাবেক এমপির অনুষ্ঠান স্থগিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকায় একই সময়ে বিএনপি ও তাদের দলের সাবেক সংসদ সদস্যের (এমপি) অনুষ্ঠান কেন্দ্র ১৪৪ ধারা জারিকে কেন্দ্র করে দুটি পক্ষ সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার সকাল থেকে সেখানে সংঘাত এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে মোতায়েত করে প্রশাসন। উপজেলা বিএনপি মঙ্গলবার বিকেলে পূর্ব নির্ধারিত রশিক লাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা করতে পারেনি। তারা বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় জনসভা না করে সমাবেশ করেছে। তবে সমাবেশে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এরআগে মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির পক্ষ থেকে জনসভা হবে এবং সাবেক এমপি’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।
বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ সাংবাদিকদের বলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকায় একই সময়ে কচুয়া উপজেলা বিএনপি ও তাদের দলের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় মাজেদা বেগম কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং চারপাশের ১ কিলোমিটারের মধ্যে মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল ধরণের জনসমাগম, সভা সমাবেশ করা, আগ্নেয়ান্ত্র বহন নিষিদ্ধসহ ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। সব ধরনের সংঘাত এড়াতে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ১৪৪ ধারা জারি করা এক কিলোমিটারের মধ্যে কাউকে কোন কর্মসূচি পালন করতে দেয়া হয়নি। তবে উপজেলা বিএনপি ১৪৪ ধারা জারি করা এলাকা থেকে সরে গিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করেছে।
মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকার মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ^বিদ্যালয় মাঠে কলেজটির প্রতিষ্ঠাতা ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এরমাঝেই পার্শ্ববর্তী গোয়ালমাঠ রশিক লাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সময়ে কচুয়া উপজেলা বিএনপি জনসভার আয়োজন করে। এ নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এর প্রেক্ষিতে সোমবার রাতে সংঘাত এড়াতে ওই দুই অনুষ্ঠান স্থলসহ চারপাশে ১ কিলোমিটার এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে ১৪৪ ধারা প্রত্যাহার চেয়ে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে যায় জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে প্রশাসনের ১৪৪ ধারা জারির সমালোচনা করে জেলা বিএনপির আহ্বায়ক টি এম আকরাম হোসেন তালিম বলেন, আমরা খবরটি জানার পর থেকে রাতে জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা করেছি। কিন্তুর তার সাথে আমরা কেউ সংযোগ স্থাপন করতে পারিনি। তাই সকালে তার সঙ্গে দেখা করতে গিয়ে ছিলাম। সেখানে ১৪৪ ধারা জারির জন্য যে কথা বলা হয়েছে তার কোন ভিত্তি আমরা খুঁজে পাইনি। সেখানে সাবেক এমপি (সেলিম) তিনি আমাদের দলের কেউ না। তারা আমাদের সমাবেশ তারা বন্ধ করতে পারেন না। মঙ্গলবার বিকেলে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে কোন প্রকার সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করেছি।
সংবাদ সম্মেলনে সাবেক এমপি সেলিমের ভাই ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আলী ররি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সমশের আলী মোহনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, আরেক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এ এইচ সেলিম লিখিত বক্তব্য পাঠ করে বলেন, যেহেতু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে তাই আইনের প্রতি সম্মান দেখিয়ে আমার কলেজ কর্তৃপক্ষকে সংবর্ধনা অনুষ্ঠনা স্থগিত করতে বলেছি। ওই অনুষ্ঠান আপাতত হচ্ছেনা।
এ সময় তিনি বিএনপিতে ছিলেন এবং বিএনপিতে আছেন উল্লেখ করে বলেন, আমি পরিস্থিতির কারণে কেবল দলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলাম। তা না হলে হয়তো আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হত। আমি বিএনপির সদস্য পদ থেকে তো পদত্যাগ করিনি।
দল ও কর্মীদের রক্ষার স্বার্থেই এতদিন রাজনীতি থেকে তিনি দূরে ছিলেন উল্লেখ করে বলেন, আমি এখনও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য পদে রয়েছি। আমার সদস্য পদ কেউ কেড়ে নিতে পরেনা। আমি বেগম খালেদা জিয়ার কাজ থেকে সদস্য পদ নিয়েছি। এখানে বিএনপির একটি গ্রুপ আমার জনপ্রিয়তার ইর্ষাণিত হয়ে এসব ষড়যন্ত্র করছে।
ওই সংবাদ সম্মেলনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবুর হক কিশোর, জেলা বিএনপির সদস্য এ্যাড. আসাদুজ্জামান, সেলিমের বড় ছেলে মেহেদী হাসান প্রিন্সসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মহান বিজয় দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খুলনায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে একটি ডেস্ক রিপোর্ট
॥ খুলনা জেলা প্রশাসন ॥
খুলনায় যথাযোগ্য মর্যাদায় সোমবার মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে গল্ল¬ামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রত্যুষে খুলনার বয়রাস্থ মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হয়।
গল্ল¬ামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, কেসিসির প্রশাসক, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সরকারি-বেসরকারি দপ্তর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। এসময় রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। পরে সেখানে দিনব্যাপী বিজয়মেলা উদ্বোধন ও আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স ম বাবর আলী, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট এর আহ্বায়ক মোঃ আবু জাফর , মহানগর ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ সাকিব রায়হানের মা বেগম নুর নাহার। এ সময় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশুসদনসমূহে দিবসটি উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করা হয়। দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বাদজোহর নগরীর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের দর্শনের জন্য বিআইডব্লিউটিএ রকেট ঘাটে বেলা দুইটা হতে সূর্যাস্ত পর্যন্ত উম্মুক্ত রাখা হয়। রেল স্টেশন, বিআইডব্লিউটিএ ঘাট ও লঞ্চ ঘাটে রেল, স্টিমার, লঞ্চ ও জাহাজ সজ্জিত করা হয়।
জেলা ও উপজেলা সদরে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, নৌকা বাইচ, ফুটবল ও হাডুডু খেলার আয়োজন করা হয়। শহিদ হাদিস পার্ক, শিববাড়ি মোড়, দৌলতপুর শহিদ মিনারসহ উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে সিনেমা হলসমূহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদযোহর মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গিলাতলা শিশুপার্ক, খুলনা রিভারভিউ পার্ক, বয়রা শিশুপার্ক, লিনিয়ার শিশুপার্ক ও খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশুপার্কসহ সকল পার্ক বিনাটিকেটে শিশুদের জন্য উম্মুক্ত রাখা এবং পর্যটন কেন্দ্রে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা বিভাগীয় জাদুঘর ও ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র স্মৃতি জাদুঘর সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জনসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়।
॥ খুলনা প্রেসক্লাব ॥
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, এইচ এম আলাউদ্দিন, এহতেশামুল হক শাওন, আব্দুর রাজ্জাক রানা, মো. মাকসুদুর রহমান (মাকসুদ), বশির হোসেন, মোঃ নুরুজ্জামান ও সাংবাদিক আব্দুল খালেক অজীজী প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, এস এম নূর হাসান জনি,মো: সাঈয়েদুজ্জামান সম্রাট, মো. আমিরুল ইসলাম, এম এ হাসান, শেখ কামরুল আহসান, আতিয়ার পারভেজ, এস এম আমিনুল ইসলাম, মোঃ নাজমুল হাসান, শেখ জাহিদুল ইসলাম, একরামুল হোসেন লিপু, মোঃ কামরুল হোসেন মনি ও এম এ জলিল, ক্লাবের অস্থায়ী সদস্য শেখ ফেরদৌস রহমান, মিলন হোসেন, মহেন্দ্রনাথ সেন, মো. সোহেল রানা, তুফান গাইন, মোঃ মেহেদী মাসুদ খান, শশাংক স্বর্ণকার, মোঃ হাসানুর রহমান তানজিরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে, ১৬ ডিসেম্বর সকালে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মোঃ আমিরুল ইসলাম, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ শামসুদ্দীন দোহা, বাপ্পী খান ,প্রবীর কুমার বিশ^াস, রকিবুল ইসলাম মতি ও শেখ জাহিদুল ইসলাম, ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্রনাথ সেন প্রমুখ।
॥ খুলনা সিটি কর্পোরেশন ॥
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। প্রত্যুষে প্রশাসক মো: ফিরোজ সরকার-এর নেতৃত্বে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আয়োজিত কর্মসূচির শুভ সূচনা করা হয়।
পরে নগর ভবনে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রশাসক মো: ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন; নগর ভবনসহ কেসিসি’র সকল স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং বিকাল সাড়ে ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। এছাড়া কেসিসি’র গুরুত্বপূর্ণ ভবনসহ নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং নগর ভবন, প্রশাসক ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালী ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিত করা হয়। শিশুদের চিত্তবিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়ার পার্কে বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত রাখা হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ তাছরিনা বেগম, নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামানসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারী, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম। বিকেলে খুলনা জেলা আউটার স্টেডিয়ামে কেসিসি ও জেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রশাসক মো: ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ কেসিসি ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
॥ খুলনা বিশ্ববিদ্যালয় ॥
সোমবার যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মুখে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য সর্বপ্রথম কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। এরপরই খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, সকল স্কুল (অনুষদ), সকল ডিসিপ্লিন (বিভাগ), সকল আবাসিক হল, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী এবং রাতে আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন। এছাড়া দিবসটি উপলক্ষ্যে প্রশাসন ভবন, মেইন গেট, হাদি চত্বর পর্যন্ত রাস্তা ও গাছপালা, অদম্য বাংলা ও সংলগ্ন গাছপালা, ক্যাফেটেরিয়া ইত্যাদি আলোকসজ্জা করা হয়।
॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ॥
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদ্্যাপন করা হয়েছে। সকাল সাড়ে ১০ টায় অডিটরিয়ামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং সঞ্চালনা করেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এ. হাসেম। এছাড়া কর্মকর্তা ও কর্মচারীগণের মধ্য থেকে অনেকে বক্তব্য রাখেন।
॥ বানৌজা মোংলা ॥
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মোংলায় নৌ অঞ্চলে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে সোমবার দুপুরে নৌ অঞ্চলের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিকেলে মোংলার দিগরাজ নেভাল বার্থে যুদ্ধ জাহাজ বানৌজা তুরাগ দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। নৌবাহিনীর জাহাজ ও মিউজিয়াম পরিদর্শন করতে পেরে উচ্ছ্বসিত হয় আগত দর্শনার্থীরা।
॥ যুব অধিকার পরিষদ ॥
বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর যুব অধিকার পরিষদের এক বিজয় র্যালী সকাল ৮টায় নগরীর ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে গল্লামারী বদ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্প অপণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদ খুলনা মহানগরের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিজু, খুলনা মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি এইচ এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজ শেখ রুবেল, সহ-সভাপতি খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক নাইমুল ইসলাম। ছাত্র অধিকার পরিষদের সিনিযর যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েত শেখ সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, রেজওয়ানুল হক রাদ। এছাড়াও যুব অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার আওতাধীন সকল থানা ও ওয়ার্ড কমিটির চার শতাধিক নেতা উপস্থিত ছিলেন।
॥ খুলনা সাইক্লিং কমিউনিটি ॥
“মাদক ও জঙ্গীবাদ থেকে দূরে থাকি সুষ্টু দেশ বিনির্মানে ভুমিকা রাখি” শ্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা সাইক্লিং কমিউনিটির আয়োজনে খুলনা মহানগরীতে এক বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ২০০ এর অধিক সাইক্লিস্ট সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে খুলনা নিউমার্কেট প্রাঙ্গণ থেকে শুরু করে শিববাড়ি মোড়, ময়লা মোড়, রয়েল মোড়, রূপসা স্ট্র্যান্ড মোড়, নতুন বাজার, খুলনা জেলা স্কুল, জেলা পরিষদ, নগর ভবন, ফেরিঘাট মোড় হয়ে আবারও খুলনা নিউমার্কেট প্রাঙ্গণে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সাইক্লিং কমিউনিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আনিসুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়, মো: মোস্তফা কামাল, শোভাযাত্রা সমন্ময়ক ও এডমিন, রেজাউল করিম, এডমিন সহ সাতক্ষীরা সাইক্লিস্টস, গোপালগঞ্জ সাইক্লিং কমিউনিটি, যশোর সাইক্লিস্টস ও বসুন্দিয়া সাইক্লিস্টস ও খুলনা সাইক্লিং কমিউনিটি সাইক্লিস্টরা। অনুষ্ঠানে সদ্য ক্রস কান্ট্রি সাইকেল রাইড সমাপ্তকারী আব্দুল আজিজ খান, আব্দুল্লাহ আল আদনান, মো: তাওহীদ হাসান, সৈয়দ শাহিদুল ইসলাম শান্ত, মাহিম মুনতাসির ও সানজিদা ইয়াসমিন শ্রাবন্তীকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।
॥ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ॥
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্ববর) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এমইউজে খুলনার আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি এহতেশামুল হক শাওন। এ সময় এমইউজে খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব এমইউজে খুলনার সাবেক স-সাধারণ সম্পাদক রফিউল ইসলাম টুটুল, এমইউজের সাবেক সাধারণ সম্পাদক ও বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ আলাউদ্দিন, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান, সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ হাসান, সিনিয়র সদস্য এরশাদ আলী, মাকসুদ আলী, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, সেলিম গাজী, এম এ জলিল, কামরুল হোসেন মনি প্রমুখ উপস্থিত ছিলেন ।
॥ কেইউজে ॥
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান সম্রাট । সভা পরিচালনা সংগঠনের সাধারন সম্পাদক মহেন্দ্রনাথ সেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক , খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু, সংগঠনের সহ- সভাপতি মো. আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, কোষাধক্ষ্য শেখ জাদিুল ইসলাম প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার, ফটো জার্নালিস্ট ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক শেখ কামরুল আহসান , শশাংক স্বর্ণকার প্রমুখ। এর আগে, ১৬ ডিসেম্বর সকালে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
॥ মহানগরী ছাত্রশিবির ॥
মহান বিজয় দিবস উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে খুলনা মহানগরী ইসলামী ছাত্রশিবির। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ময়লাপোতা মোড় থেকে শুরু হয় এ র্যালি। জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মুগ্ধ চত্বরে (শিববাড়ি) গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক মহানগরী সভাপতি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরি সদস্য ও খুলনা মহানগরী সভাপতি আলাফাত হোসেন মিলনের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোশাররফ হোসেন আনসারী, সাবেক সভাপতি জাহিদুর রহমান নাঈম। মহানগরী সেক্রেটারি এস এম নূরুল্লাহ এর পরিচালনায় কেন্দ্রীয় স্কুল বিভাগের সহকারি হাসানুর রহমান, খুলনা জেলা উত্তর সভাপতি হাফেজ বেলাল হোসাইন রিয়াদ, খুলনা জেলা উত্তর সেক্রেটারি আবু ইউসুফ, ওয়ায়েজ কুরুনী, সাইদুর রহমান, ইস্রাফিল হোসেন, তৈয়েবুর রহমান, ইমরানুল হক, হাবিবুল্লাহ রাজু, আসিফ বিল্লাহ, সোলায়মান আবিদ, আবুল হাসান, মারুফ বিল্লাহ, খায়রুল বাশার, হযরত আলী, বেলাল হোসেন, তারেক রহমান, মিলন হোসেন রাজ, ইমরান খান, মুহতারাম বিল্লাহ, মো.মহিবুল্লাহ, আব্দুর রশিদ, শিবলুর রহমান, কামরুল হাসান, আল আমিন, সেলিম হোসেন, মিরাজুল ইসলাম, আল আমিন, নাঈমুল ইসলাম, লিমন হোসেন জিহাদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
॥ রূপান্তর ॥
দিনব্যাপী নানান আনুষ্ঠানিকতায় রূপান্তর-এর পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার বিজয় দিবসের সকালে গল্লামারী বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এরপরে নগরীর শিরিশনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির এবং আলাচনা করেন রূপান্তর-এর সিনিয়র কর্মকর্তা অসীম আনন্দ দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তর থিয়েটারের অপারেশনাল কোঅর্ডিনেটর আখতারুন্নেছা নিশা।
॥ ওয়ার্কার্স পার্টি ॥
সোমবার সন্ধ্যায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্টির জেলা সভাপতি কমরেড অ্যাড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাধীনতার সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা করেন পার্টির খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক সোলেমান হাওলাদার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড খলিলুর রহমান, কমরেড নারায়ণ শাহা, বিশিষ্ট সমাজসেবক তাপস দে, নাগরিক নেতা অরূপ দেবনাথ প্রমুখ নেতৃবৃন্দ।
॥ সিপিবি ॥
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টায় গল্লামারী শহীদ স্মৃতিসৌধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা ও মহানগরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মিজানুর রহমান বাবু, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, খালিশপুর থানা সভাপতি কমরেড পলাশ দাশ, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা কমরেড হুমায়ুন কবীর, কমরেড বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড রেখা কুণ্ডু, কমরেড মীর ওবায়দুর রহমান, কমরেড দেব সাহা, কমরেড ওয়াহেদুর রেজা বিপলু, কমরেড কামরুল ইসলাম খোকন, যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি ধীমান বিশ্বাস, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, যুব নেতা মিঠুন মণ্ডল, ভবেশ রায়, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, রামপ্রসাদ রায়, হরষিৎ মণ্ডল, মোঃ জামাল হোসেন, তুষার বর্মণ, ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সভাপতি নাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক সুদীপ্ত রায়, মহানগর আহ্বায়ক শান্তা নিবেদিতা, ছাত্রনেতা দিপ্ত সাহা, প্লাবন চন্দ্র চন্দ, তনুলতা, মিনাজ প্রমুখ।
॥ যুব ইউনিয়ন ॥
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ৮টায় বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. নিত্যানন্দ ঢালী, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ধীমান বিশ্বাস, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, যুব নেতা মিঠুন মণ্ডল, ভবেশ রায়, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, রামপ্রসাদ রায়, হরষিৎ মণ্ডল, মোঃ জামাল হোসেন, তুষার বর্মণ প্রমুখ।
॥ ব্রাদার্স ইউনিয়ন ॥
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে খুলনার ঐতিহ্যবাহি ক্লাব সংগঠণ ব্রাদার্স ইউনিয়নে আলোকসজ্জা ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী মহান বীর শহীদদের স্বরণে দোয়া এবং জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভূত্থানে শহীদ ও ক্লাবের প্রায়ত সকল খেলোয়াড়দের রুহের মাগফেরাত কামনা ও আন্দোলনে আহতদের আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনা করা হয়। সভায় দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুল্লাহ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়নের আহবায়ক হাছান মেহেদী রিজভী, সদস্য সচিব আদিলুজ্জামান আদিল, সদস্য মো. মোস্তাফিজুর রহমান নবাব, এস এম আল বেলাল, মো. শাহজাহান শেখ, হাজী শওকত আলী, সাহিদুল ইসলাম সাঈদ, জাবেদ এলাহী, হাজী মো. আশফাক মামুন ইমন, মো. হেলালুর রহমান হেলাল ও মো. মাহমুদ আলী মাবু, এম এ জলিল, ডা. জহির, কামাল শেখ, দিপু, মনিরুল ইসলাম, রনি, লিটন, মাসুদ, আজিজুল ইসলাম, শাকিল, মুক্তা, মান্নান, শাহিন, ইব্রাহিম, ইউনুচ, মাহিন, রউফসহ ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ।
॥ আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ ॥
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দিবসটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয় যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ ও জেলা কর্তৃক পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় রেঞ্জ ও জেলা কার্যলয়ের কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
॥ মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ॥
গত ১৬ ডিসেম্বর ছিল বাঙালি জাতীর শ্রেষ্ঠ গৌরবময় দিন ও বিজয় দিবস ।সেই উদযাপন উপলক্ষে সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত হয়েছিলো নানাবিধ অনুষ্ঠান।অনুষ্ঠানমালায় রয়েছিল আলোচনাসভা,শিক্ষার্থীদের বক্তব্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন।উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো: মাইনুল আহসান ও ফাহিমা আখতার উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর পলি রানী দাস,নন টেকনোলোজি বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর রেজাউল হক ও মো. আমিরুল ইসলাম ,কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর গৌতম কুমার ধর, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর মো: সাইফুল ইসলাম সিভিল টেকনোলজির বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর মৌসুমি আক্তার।
॥ ইসলামী আন্দোলন ॥
গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় পাওয়ার হাউজ মোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর উদ্যোগে ১৬ ই ডিসেম্বর ৫৪ তম বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও বিজয় পতাকা র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি পূর্ব সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসম উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা হাফিজুর রহমান, এইচ এম আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান,¡ আবুল কাশেম, ¡ আমজাদ হোসেন, ¡ সরোয়ার হোসাইন বন্দ, গাজী ফেরদৌস সুমন, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আব্দুল হাকিম, নুরুজ্জামান বাবুল, মোঃ তরিকুল ইসলাম কাবির, মমিনুল ইসলাম নাসিব, মোঃ সাইফুর রহমান, বিডিয়ার (অবঃ) আল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি মাহাদি হাসান মুন্না, শাহরিয়ার নাফিস প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিশাল এক বিজয় পতাকা র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
॥ নবারুণ সংসদ ॥
মহান বিজয় দিবস ও নবারুণ সংসদ-এর ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা। এ উপলক্ষে শিশুদের চিত্রাংকণ, আবৃত্তি প্রতিযোগিতা কর্মসূচি ও সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদের সভাপতি গাজী ওহিদুর রহমান টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর শমশের আলীর মিণ্টু। নবারুণ সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীর আহ্বায়ক আব্দুস সামাদ কচির সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংসদে সহ-সভাপতি মনিরুজ্জামান খান বাবু, সাধারণ সম্পাদক খাইরুল এহসান মানিক, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, কোষাধ্যক্ষ অজয় সাহা, নির্বাহী সদস্য ফরহাদ নেওয়াজ টিপু, নাজমুল আজম ডেবিড, ইমদাদুল হক হাসিব, জাহাঙ্গীর আলম সিদ্দিকী, বনানী সুলতানা ঝুমু, উপদেষ্টা খায়রুল আনাম বাবলু, জার্জিস উল্লাহ, এ্যাড. শাহেদুল বারী বাদল, মোঃ শামিউল হক, রেজাউর রহমান বাবুল, আঃ করিম বাবু, সদস্য খায়রুল আকতার লুচু, এনামুল কবির, অনামিকা দাস পপি, রফিকুল ইসলাম লিটন, খায়রুল ইসলাম আসলাম, দেবাশিষ দাস রিমন, রাজীব, তুহিন, নিয়ম, নূপুর দাস, মোশারেফ, শরৎ কুমারী দেবী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
॥ খুলনা উন্নয়ন কমিটি ॥
বিজয় দিবসে সকাল ৭ টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে গল্লামারি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অপরদিকে বিকাল ৪ টায় উন্নয়ন কমিটির নিজস্ব কার্যালয়ে বিজয় দিবসের তাৎপর্য তুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সংগঠনের সহসভাপতি মোঃ নিজামুর রহমান লালুর সভাপতিত্বে ভারপ্রাপ্ত মহাসচিব মো: মনিরুজ্জামান রহিমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিজানুর রহমান বাবু, মো: খলিলুর রহমান, রকিবউদ্দিন ফারাজী, শেখ গোলাম সরোয়ার, সেলিমুল আজাদ, মোস্তাফিজুর রহমান মিঠু, জিএম রেজাউল ইসলাম, আব্দুল হান্নান, প্রমিতি দফাদার প্রমুখ।
॥ জাতীয় পার্টি ॥
৫৪ তম মাহন স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে অদ্য সোমবার বাদ মাগরিব খুলনা মহানগর জাতীয় পার্টির উদ্যোগেএক আলোচনা সভা খুলনা মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ নাজমুল কবির সাদির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি যথাক্রমে এড. অচিন্ত্য কুমার দাস, তৈমুর হোসেন শাহিন, শেখ মোঃ তোবারেক হোসেন তপু, আশরাফুল ইসলাম সেলিম, শাহ লায়েকুল্লাহ, আব্দুর রাজ্জাক হাওলাদার, প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, এজাজ আহমেদ, মোস্তফা কামাল রিপন, মোঃ মনিরুজ্জামান, মোল্লা কামরুজ্জামান রজব, মাজহার জোয়ার্দার পান, মোঃ মোস্তফা কামাল রিপন, মোঃ মাসুদ রানা, অপূর্ব দত্ত নেকু, মোঃ পারভেজ, শেখ মাসুদ রানা, খোকন হাওলাদার, আক্তার হোসেন, মোঃ নজরুল, মোঃ পলাশ, মোঃ আনোয়ার, মোঃ জাহাঙ্গীর, সেলিনা আক্তার ইরানী, জি. এম মিলন, মোঃ বাসার হোসেন, মোঃ কামাল হোসেন, মোহাম্মদ আলী, মিন্টু হাওলাদার প্রমুখ।











































