Home আঞ্চলিক খুলনার সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদের অবস্থা সংকটাপন্ন, দোয়া কামনা

খুলনার সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদের অবস্থা সংকটাপন্ন, দোয়া কামনা

49


খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ (৫৫) কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তার রোগ মুক্তির জন্য পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে এ সংবাদ পেয়ে সোমবার (১৬ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ তাকে হাসপাতালে দেখতে যান। নেতৃবৃন্দ তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন ও আর্থিক সহায়তা করেন। এ সময় উপস্থিত ছিলেন এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালী কমিটির সদস্য আশরাফুল ইসলাম নূর, প্রেসক্লাবের স্থায়ী সদস্য বশির হোসেন। এ ছাড়া বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, এমইউজে খুলনার সাবেক সহ-সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সাবেক নির্বহিী সদস্য খলিলুর রহমান সুমন, সিনিয়র সদস্য আতিয়ার পারভেজ, মাকসুদ আলী তাকে দেখতে যান এবং চিকিৎসার খোজখবর নেন। তার আশু সুস্থতা কামনা করেছেন খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সদস্য শেখ দিদারুল আলম, মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নুর। অনুরূপ বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নুরুজ্জামান ও সোহরাব হোসেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব, মো. রাশিদুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।