খুলনাঞ্চল ডেস্ক
বিভিন্নস্থানে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে একটি ডেস্ক রিপোর্ট
॥ বটিয়াঘাটা ॥
যথাযোগ্য মর্যাদায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি নানান কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে গল্লামারী স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে আটটায় পরিষদ ময়দানে তিনি পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের যৌথ সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পরে বেলা ১১ টায় বীরমুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয়। বেলা ১২ টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন,থানার ওসি মোস্তফা কামাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ রুবেল, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিন, ইউআরসি ইন্সট্রাক্টর গুলশান আরা বেগম, যুবউন্নয়ন কর্মকর্তা আবুবক্কর মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সিনিয়র সহ-সভাপতি পরিতোষ রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম,বিএনপিনেতা কামরুল ইসলাম, ইমরান হোসেন, পলাশ মন্ডল,বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু,মানবাধিকারকর্মী সরদার হাফিজুর রহমান, সাংবাদিক পরাগ রায়,সাংবাদিক তরিকুল ইসলাম গাজী,সাংবাদিক রিপন রায়,সাংবাদিক চিরনজিৎ মল্লিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
॥ কয়রা ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরেও জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্র যথাযোগ্য মর্যাদা দিতে পারেনি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে ,তারাই নিজেদের স্বার্থে মুক্তিযোদ্ধাদের ব্যবহার করছে। স্বৈরাচার শেখ হাসিনা ও তাদের দোসররা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতিকে জানতে দেয়নি। গত ১৫ বছর এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। অবশেষে মহান আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে জুলাই-আগষ্ট বিপ্লবের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। এখন আমাদের প্রিয় মাতৃভূমিকে সুখী সমৃদ্ধশালী ও বৈষম্য হীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জাতীয় ঐক্য ও দেশ প্রেমিক নাগরিক তৈরীর বিকল্প নাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই লক্ষ্য নিয়ে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। তিনি গত ১৬ ডিসেম্বর কয়রা উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত (জুলাই)পরিবারের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম মাওলা বক্স, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান,কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা প্রতিনিধি গোলাম রব্বানী ,ছাত্র নেতা মহসিন আলম প্রমুখ।
এর আগে মহান বিজয় দিবসের সূচনায় সকাল সাড়ে ৬ টায় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান কয়রা উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ,কয়রা উপজেলা প্রেসক্লাব,বিএনপির দুই গ্রুপ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা । পুস্পস্থপক অর্পণ শেষে সকাল সাড়ে ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এসময় প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বক্স ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা প্রতিনিধি গোলাম রব্বানী। প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র সালাম গ্রহণ শেষে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
॥ পাইকগাছা ॥
পাইকগাছায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য ৫৪ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পৌরসভা ও উপজেলার সরকারি, বেসরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান ও বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাইকগাছা স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন।
উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, এসিল্যান্ড মোঃ ইফতেখারুল ইসলাম শামীম থানাপ্রশাসনের পক্ষে ওসি সবজেল হোসেন, মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা বিএনপি’র পক্ষে সভাপতি ডা. আব্দুল মজিদ, জেলা সদস্য অ্যাড. আঃ সাত্তার, সহ-সভাপতি আসলাম পারভেজ, এসএম এনামুল হক, পাইকগাছা প্রেসক্লাবের পক্ষে সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, সহ সভাপতি আঃ রাজ্জাক, সেক্রেটারি মোসলেম উদ্দিন, নজরুল ইসলাম, বাবুল আক্তার, আলাউদ্দিন সোহাগ, প্রমথসানা, রাজা, পূর্ণ চন্দ্র মন্ডল, বদিউজ্জামান আলম, কমিউনিস্ট পার্টির জেলা নেতা আ. হান্নান, উপজেলা সভাপতি অ্যাড. প্রশান্ত মন্ডল, আফজাল হোসেন প্রমুখ। পাইকগাছা সরকারি কলেজ অধ্যক্ষ সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, আমান উল্লাহ সর. উচ্চ ও বালিকা বিদ্যালয় প্র/শি আঃ ওহাব, মোঃ কামরুজ্জামান, সিনি/শি পঞ্চানন সরকার, প্রদীপ শীল প্রমুখ। ফসিয়ার রহমান মহিলা কলেজ উপাধ্যক্ষ উৎপল গাইন এর নেতৃত্বে, আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাড. শেখ তৈয়বুর রহমান, অরুন মন্ড।
॥ ডুমুরিয়া ॥
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর উপজেলা স্বাধীনতা স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্বাধীনতা স্তম্ভে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ডুমুরিয়া প্রেসক্লাব, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, সামাজিক সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সারাদেশের ন্যায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। সকাল ১০ ঘটিকার সময় ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা স্মৃতিসৌধ চত্বর মাঠে উপজেলা বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন তুহিন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজল মল্লিক,উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুব্রত বিশ্বাস,পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস,মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়,উপজেলা পল্লি বিদ্যুৎ ডিজিএম মোঃ রমজান আলী,পরিসংখ্যান অফিসার মোঃ মাজেদুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার মল্লিক,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ প্রশান্ত কুমার পাল,ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, সহ উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সকাল ১১ টার সময় উপজেলা স্বাধীনতা স্মৃতিসৌধ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
॥ দাকোপ ॥
দাকোপে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি মোঃ আসমত হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শুরু হয় মাল্যদান কর্মসূচী। পর্যায় ক্রমে মাল্যদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চালনা পৌরসভা, দাকোপ থানা, উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য রাজনৈতিকদল, দাকোপ প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারী উন্নয়ন সংস্থা। সকল সরকারী, আধা সরকারী, বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন। পরে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বিকাল ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগীতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জুবায়ের জাহাঙ্গীর, থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্গিম কুমার হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজ্জিত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, মহিলা বিষয় কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, সকল বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমের কর্মী বৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিঘলিয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস পালিত।
॥ দিঘলিয়া ॥
দিঘলিয়ায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে, প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭১ এর শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন , পুলিশ , মুক্তিযোদ্ধা ,উপজেলা বিএনপি , প্রেসক্লাব, সামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্প্রস্তবক অর্পণ করেন এর পর উপজেলার দেয়াড়াস্থ গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তব অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান। দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন ঘোষণা, এছাড়া জাতির শান্তি , সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকল মসজিদ, মন্দির ,গীর্জা ও উপাসনালয় বিশেষ দোয়া এবং মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। দুপুরে হাসপাতাল ও এতিমখানা বিশেষ খাবার পরিবেশন করা হয়।
বিজয় দিবসের আলোচনা সভায়, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন , দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ আক্তার, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ছাত্র সমন্বয়ক রাতুল সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
এর আগে সকালে মুক্তিযোদ্ধাদের পক্ষে পুষ্পস্তব অর্পণ করেন, সর্দার শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মোঃ আব্দুল হামিদ, একে এম রেজাউল হোসেন, মুন্সি আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাচ্চু, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা মনির হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দিন শেখ, মুক্তিযোদ্ধা রুস্তম আলী, মুক্তিযোদ্ধা গনেষ রায় প্রমূখ।
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু, শরীফ মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, শেখ মোসলেম উদ্দিন, শেখ আসাদুজ্জাম, রিনা পারভিন, কুদরত-ই এলাহী স্পিকার, খন্দকার ফারুক হোসেন, আব্দুল কাদের জনি, ইউপি সদস্য শেখ মোহাম্মদ আলী মিন্টু, তৈয়েব মোল্লা, আল-আমিন শেখ, মোহাম্মদ আলী টুটুল প্রমূখ।
দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষে পুষ্পস্তব অর্পণ করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, রফিকুল ইসলাম বাবু, সহ-সভাপতি ইঞ্জিঃ অহিদ মুরাদ , কোষাধ্যক্ষ ওয়াসিক উল্লাহ হুসাইনী রাজিব, ফরহাদ কাদির , এস এম শামীম, প্রচার সম্পাদক সালাউদ্দিন মোল্লা, আশাব হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রানা মোল্লা, সাংবাদিক শামীম , মেহেদী হাসান, কিশোর কুমার, রুবেল হোসেন প্রমূখ ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি সৌমিত্র দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মিঠুন কুমার দাস, সহ-সভাপতি কিশোর কুমার দে সহ নেতৃবৃন্দ।
গণধিকার পরিষদের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলার সভাপতি সাফায়েত আলী ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক মোঃ সজীব মাহামুদ সহ দলীয় নেতা-কর্মীরা।
এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন ছিল উপজেলা প্রশাসনের। উপজেলা প্রশাসন ও দিঘলিয়া প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, খেলাটি গোলশূন্য ড্র হয়। অপরদিকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ।
॥ খানজাহান আলী থানা ॥
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ১৬ ডিসেম্বর সকাল ১১ টায় শিরোমণি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই খানজাহান থানা শাখার সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিমন মোল্লা, যুগ্ম সম্পাদক এস এম ইলিয়াস হোসেন, শেখ ফরহাদ হোসেন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ নজরুল ইসলাম, আসলাম শেখ, হুমায়ুন কবি, মোহাম্মদ শাজাহান, মোহাম্মদ সাগর, রানা সহ সংগঠনের নেতৃবৃন্দ।
॥ শিরোমণি গনসেবা সংস্থা ॥
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিরোমণি গনসেবা সংস্থা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। শিরোমণি গনসেবা সংস্থা কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম। সংস্থার সমন্বয়কারী আকলিমা খাতুন রিমির পরিচালনায় বক্তৃতা করেন এক আবুল কালাম, মোঃ লুৎফর রহমান লিটন, শেখ মাসুম বিল্লাহ, আরিফা খাতুন, এস এম ইলিয়াস হোসেন, শেখ আসলাম হোসেন, প্রসেনজিৎ গাইন, ইকরাম শেখ, মিয়া খলিল, ফাহিয়া ইমরোজ ফাহান, মোহাম্মদ সাগর, মোহাম্মদ সিয়াম, সাদিয়া, মোঃ হুমায়ুন খান, মোহাম্মদ রানা শেখ, চঞ্চল, আজমল হোসেন প্রমুখ। শেষে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।
॥ গভঃ ল্যাবরেটরি ও খানাবাড়ী গালর্স হাই স্কুল ॥
মহান বিজয় দিবস-২০২৪’ উপলক্ষ্যে গভঃ ল্যাবরেটরি হাই স্কুল ও খানাবাড়ী গালর্স হাই স্কুল যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচি পালন করেন। দিবসটি উপলক্ষে গভঃ ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষা পরিবারের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ক্রিকেট ম্যাচঅনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর সকাল ৯টায় আলোচনা সভা, সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১১টায় বিদ্যালয়ের দশম শ্রেণির(ক+খ শাখার) শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিদ্যালেয়ের পক্ষ থেকে জেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলায় অংশগ্রহণ করেন। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আবু হানিফ, সিনিয়র শিক্ষক এস এম জহুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামান, সিনিয়র শিক্ষক এস এম তৈমুর রেজা, সিনিয়র শিক্ষক অরবিন্দ হালদার, সিনিয়র শিক্ষক নবকুমার রায়, সিনিয়র শিক্ষক রিক্তা রাণী রায়, সিনিয়র শিক্ষক সামছুর রহমান, সনজয় মন্ডল, ফারহানা ইয়াসমিন, তারিন সুলতানা, মোস্তফা যুবাইর আলম, শারাফুল ইসলাম, আল শাহরিয়ার শিমুল, প্রিতম রায়সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
অপরদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে খানাবাড়ী গার্লস হাই স্কুল আলোচনা সভা, দোয়া এবং সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করেন। ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের হল অনুষ্ঠিত আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এস এ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিষয় ভিক্তিক আলোচনা করেন সিনিয়র শিক্ষক কুমোদ চৌধুরী, তাসলিমা খাতুন, আফরোজা সুলতানা, নাসিমা আক্তার, তাপস কুমার মল্লিক, খাদিজা আক্তার, মোশাররফ হুসাইন, মোঃ আঃ কাদের, সুজন কুমার দে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোয়াদ্দার মোঃ জিয়াউল হাসান। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক. শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিল।
॥ রামপাল ॥
রামপালে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবসের শুরুতে ভোর ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী উপজেলা পরিষদের সবুজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও বেলা সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, রামপাল থানার ওসি মো. সেলিম রেজা, উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও হাসপাতাল, এতিমখানা ও ভবঘুরে কেন্দ্রে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমারের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সে সেচ্ছাসায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
॥ বাগেরহাটে এম এ এইচ সেলিমে’র কম্বল বিতরণ ॥
মহান বিজয় দিবসে বাগেরহাটের ১৫০০ বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে ১৫০০ কম্বল বিতরন করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট- ২ (সদর-কচুয়া) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। সোমবার দুপুরে বাগেরহাট শহরের পুরাতন বাজরে নিজ বাসভবন মেহেদী কুঞ্জে আনুষ্ঠানিক ভাবে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে এসব কম্বল তুলে দেন বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুত্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসাদুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ মাহবুবুর রহমান টুটুর, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মীনা মারুফুজ্জামান রনি, কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবক সহ সভাপতি শেখ নজরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নূরুল আমীন, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মেহবুবুল হক কিশোর, মেহেদী হাসান প্রিন্স প্রমুখ্য। অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেহাট -২ (বাগেরহাট-কচুয়া) আসনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষনা দেন বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম।
॥ মোরেলগঞ্জ ॥
বাগেরহাটের মোরেলগঞ্জে বিপুল উৎসাহ- উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৪। সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টায় দিবসটি উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে মোরেলগঞ্জ বাস স্টান সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম।পরে একই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, বিভিন্ন এনজিও, ফায়ার সার্ভিস, যুবদল, মহিলাদল শ্রমিকদল, ছাত্রদল ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ।এ সময় আরো উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, জামায়াতে ইসলামির আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমানসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা।
॥ চুয়াডাঙ্গা ॥
মহান বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিলশেডে মহান বিজয় দিবস-২৪ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত অকুতোভয় পুলিশ বীর মুক্তিযোদ্ধাগনদের শুভেচ্ছা, উপহারসহ সংবর্ধনা প্রদান করেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ রিয়াজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।পরে চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত অকুতোভয় পুলিশ বীর মুক্তিযোদ্ধাগনদের শুভেচ্ছা, উপহারসহ সংবর্ধনা প্রদান করা হয়।
॥দামুড়হুদা ॥
দামুড়হুদায় সকাল ৮টায় নাটুদাহ আটকবর স্মৃতিসৌধে পুস্পস্তাবক অর্পণ, উপজেলা চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন, আড়ম্বরপূর্ণ ভাবে বিজয় মেলার উদ্বোধন, উপজেলা অডিটোরিয়াম হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পড়িবারের সদস্যদের সংবর্ধনা ও বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতাসহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান,উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, প্রাণিসম্পদ কর্মকর্তা লিলিমা আক্তার হ্যাপি, সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর ,দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ,বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, খাজা আবুল হাসনাত, বিলাল উদ্দিন, রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান প্রমুখ।
॥ রামপাল বিএনপি ॥
দীর্ঘ ১৭ বছর পরে রামপাল উপজেলা বিএনপি বিজয় র্যালি করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট এলাকায় এ বিরাট বিজয় র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রামপাল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে র্যালি উত্তর সবুজকুড়ি কিন্ডারগার্টেনের সবুজ চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোড়ল লুৎফর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলতাফ হোসেন বাবু, উপজেলা বিএনপির সদস্য মোড়ল মাহাতাব আলী, সদস্য মাষ্টার মুজিবর জোয়ার্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উজলকুড় ইউনিয়ন বিএনপি নেতা জাহিদুল ইসলাম বাবলা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্বাস আলী, উজলকুড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সদস্য মোড়ল আক্তারুজ্জামান, রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হুসাইন বাদল, পল্লব হোসেন রাজু প্রমুখ। সভায় বিপুল সংখ্যক বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং নারীরা উপস্থিত ছিলেন। এদিন সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
॥ রামপাল ছাত্রদল ॥
মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে রামপাল উপজেলা ছাত্রদল। সোমবার ফয়লা চৌরাস্তা থেকে শুরু করে খানজাহান আলী বিমানবন্দর অতিক্রম করে স্বাধীনতা স্মৃতি ম্যুরাল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে বিজয় র্যালি সমাপ্ত করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্নআহবায়ক ইব্রাহিম আকঞ্জি, মিলন লস্কর, মেহেদী হাসান। সদস্য আশিকুজ্জামান সুমন, আহাদ শেখ,বাগেরহাট জেলা ছাত্রদলের সদস্য ,শিমুল শেখ,রাসেল শেখ । উজলকুড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির হাসান পাপ্পু, সহ-সভাপতি জুয়েল আকুঞ্জি,সুমন মোড়ল, বাদশাহ,সজীব, প্রিন্স। অংশ নেন।
॥ মাগুরা ॥
মাগুরায় যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) শালিখার তালখড়ি স্মৃতিসৌধে প্রথমে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। এরপর শালিখা উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলা উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান মিল্টন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট, শালিখা থানা অফিসার ইনচার্জ অলি মিয়া সহ আরো অনেকে। তাছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি পালন করা হয়।
॥ পিরোজপুর বিএনপি ॥
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির উদ্যাগে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাথেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। নাজিরপুর সদর বাজার রোডে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাওলাদার, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মো. মিজানর রহমান রিপন প্রমুখ।
॥ কালিগঞ্জ বিএনপি ॥
মহান বিজয় দিবস পালন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ এ্যাসোসিয়েশন এর সহ সাংগঠনিক সম্পাদক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগের কো অর্ডিনেটর ইঞ্জিঃ মোঃ আইয়ুব হোসেন (মুকুল)। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বাবু বিজয় সরকার, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য রফিকুল ইসলাম মেম্বর, উপজেলা বিএনপির অন্যতম নেতা শেখ মনিরুল ইসলাম মনু, সহ- সভাপতি শফিকুল ইসলাম টোকন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আজাদ, ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহিন কবীর, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, যুগ্ন আহ্বায়ক শরিফুল হালদার, ইদ্রিস আলী, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, সিনিঃ যুগ্ন আহ্বায়ক শাহাজান আলী, ছাত্রদলের জাকির হোসেন, ওমর, সৈনিক দলের আহ্বায়ক সোহাগ। নলতা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী, সিনিঃ যুগ্ন আহ্বায়ক মাষ্টার শাহীনুর রহমান, মোকলেছুর রহমান, সদস্য সচিব হাবিবুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মিজানুর রহমান, রতনপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন প্রমুখ। কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্নের সামাদ স্মৃতি ময়দান থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহনে ব্যানার, প্লা কার্ড, ফেস্টুন ও ক্যাপ সহকারে বর্ণাঢ্য র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
॥ সাতক্ষীরা ॥
দিবসটি উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও জেলা পুলিশ সুপার মুহাম্মাদ মনিরুল ইসলাম। পরে জামায়াতে ইসলামী জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের নেতৃত্বে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত হয়। এছাড়া শহীদ আব্দুর রাজ্জাকের মাজারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করা হয়। সবশেষে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, রক্তদান কর্মসূচি ও প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিপ্রতিষ্ঠানে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ পুলিশ সুপার মুহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিঞ্চুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান ও আমিনুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল প্রমূখ। এসময় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
॥ আশাশুনিতে উপজেলা বিএনপি ॥
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আশাশুনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা বিএনপির পক্ষ থেকে বিজয় র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে বিজয় র্যালী সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বাহির হয়ে উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার বটতলায় এক পথসভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা বিএনপির আহবায়ক আসিফুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক ও সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ খালিদজ্জামান টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার জামান,আবু হেনা মোস্তফা কামাল, খাইরুল আহসান, জুলফিকার আলী জুলি,সদস্য সচিব জাকির হোসেন বাবু,শ্রীউলা ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম ছোট্টু, প্রতাপনগর আহবায়ক আক্তারুজ্জামান, সদস্য সচিব মোস্তফা হেলালুজ্জামান, কাদকাটি আহবায়ক মোঃ জহির উদ্দিন,শোভনালী আহবায়ক আশরাফুর রহমান মুকুল, সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ,বড়দল সদস্য সচিব আজগর মোড়ল,খাজরা সদস্য সচিব মোঃ কুদ্দুস মোড়ল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, সদস্য সচিব এসএম আশিকুজ্জামান আশিক, মহিলা দলের নেত্রী কামরুন্নাহার কচি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জজ,শোভনালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাব্বির প্রমুখ।











































