রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ গ্রামের বাদশা মোল্লার ১৪ পোন পান বরোজ বিষাক্তদ্রব্য প্রয়োগ করে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। যার পরিমান হবে প্রায় ১০ /১২ লক্ষ টাকার মতো । এ ব্যাপারে বারিক শেখ কে প্রধান করে তিন জনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ও এলাকাবাসী সুত্রে জানাযায়, ১৭ ডিসেম্বর গভীর রাতে পূর্ব শত্রুতার জেরধরে এমন ঘৃণিত কর্মকান্ড যে বা যারা করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন। বিভিন্ন জাতের আগাছা পরিষ্কার করার জন্য যে বিষাক্ত ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। সেই ঔষধ স্প্রে করার ফলে পান বরোজে এই ক্ষতি হয়েছে। স্প্রে করার ফলে গাছে থাকা পান পাতা শুকিয়ে পড়ে যাচ্ছে এবং গাছ শুকিয়ে মারা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা বারিক শেখ তার সাথে বাদশা মোল্লার পূর্ব থেকে বিরোধ ছিল। বিরোধ কে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগে তিনি উল্লেখ করেছেন।
সংগঠিত হওয়ার কারণে এলাকার পান চাষীরা আতংকে দিন কাটাচ্ছে।
এ ব্যাপারে ভুক্তভোগী বাদশা মোল্লা থানায় অভিযোগ দায়ের করছে।
স্থানীয় ইউপি সদস্য কাজি আঃ কুদ্দুস জানান, বাদশা এলাকার সবার সাথে ভালো সম্পর্ক রেখে চলাচল করে। এমন ঘৃণিত কর্মকান্ড যে করেছে তার কঠিন শাস্তি হওয়া প্রয়োজন। কোন ভাবেই ফসলের ক্ষতি মেনে নেওয়া যায় না। এর পূর্বেও এই বরোজে পান গাছ কেটে ফেলে ব্যাপক ক্ষতি করেছিল।











































