স্টাফ রিপোর্টার।।
শহীদ বুদ্ধিজীবী দিবস গৃহিত কর্মসূচির মধ্যে ১৩ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাত ১২টা ১ মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সদস্য মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, এসময় উপস্থিত ছিলেন আবু হেনা মোস্তফা জামাল পপলু, হেদায়েত হোসেন মোল্লা, সাইদুজ্জামান সম্রাট, জিয়াউস সাদাতসহ অনেকে। আজ ১৪ ডিসেম্বর (শনিবার) সকাল ১১ টায় ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।











































