Home খেলাধুলা রিয়ালে ফেরার দুয়ার খোলা রাখলেন মরিনহো

রিয়ালে ফেরার দুয়ার খোলা রাখলেন মরিনহো

84


স্পোর্টস ডেস্ক

কোচিং ক্যারিয়ারের একটা স্মরণীয় অধ্যায় রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন হোসে মরিনহো। রিয়ালের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তিকে বিশ্বের সেরা কোচ মনে করেন তিনি। তবে একই সঙ্গে বার্নাব্যুতে ফেরার ডাক আসলে সানন্দেই রাজি হবেন বলে ইঙ্গিত দিয়ে রাখলেন এই পর্তুগিজ কোচ।
বর্তমানে তুরস্কের ক্লাব ফেনারবাচের কোচের দায়িত্বে আছেন মরিনহো। ‘স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচের ২৪ বছরের কোচিং ক্যারিয়ারের দশম ক্লাব এটি। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন তিনি। তার অধীনে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে ক্লাবটি।
এর আগে ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত চেলসিকে কোচ হিসেবে দুটি প্রিমিয়ার লীগ শিরোপাসহ ছয়টি ট্রফি শিরোপা জেতান মরিনহো। পরে ২০১৩ সালে আবার ফেরেন ইংলিশ ক্লাবটিতে। দ্বিতীয় দফায় বছর দুয়েকের দায়িত্বে আবার প্রিমিয়ার লীগ ও লীগ কাপ জয় করেন চেলসির হয়ে।
তবে রিয়ালেও দ্বিতীয়বার ফিরবেন মরিনহো। উত্তরে ধোয়াসা রেখে ৬১ বছ বয়সী এই কোচ বলেন, ‘আমি সবসময়ই রেয়াল মাদ্রিদের বড় ভক্ত হয়েই থাকব। বিশ্বের সেরা কোচ আছে তাদেরই, আমার বন্ধু কার্লো (আনচেলত্তি)। সে খুবই ভালো করছে সেখানে। ভবিষ্যৎ নির্ভর করবে প্রেসিডেন্টের (ফ্লোরেন্তিনো পেরেস) ওপর।’
প্রেসিডেন্ট দীর্ঘমেয়াদের পরিকল্পনা নিয়ে শাবি আলোন্সোর মতো তরুণ কোচ নিয়োগ দিতে চান নাকি কার্লোর মতো অভিজ্ঞ কাউকে নিতে চান- কিংবা যুব পর্যায়ে (রিয়াল মাদ্রিদের) তাকিয়ে সেখানে কাজ করা রাউল বা আরবেলোয়াকে পেতে চান- সবকিছুই আসলে নির্ভর করে (পেরেসের ওপর)।’
লেভারকুসেনে গত মৌসুমে চমকপ্রদ সাফল্য পাওয়া জাবি আলোনসোকে অনেক দিন থেকেই মনে করা হচ্ছে আনচেলত্তির উত্তরসূরি হিসেবে সবচেয়ে ফেভারিট। এ প্রসঙ্গে মরিনহো বলেন, ‘ফ্লোরেন্তিনো আসলে মাদ্রিদে তেমন কোনো ভুল সিদ্ধান্ত নেননি কখনও। ক্লাবের ভক্ত হিসেবে আমি নিশ্চিত যে, পরবর্তী কোচের সিদ্ধান্তটিও তিনি সঠিক নেবেন।’