স্পোর্টস ডেস্ক।।
মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছয় দলের এই টুর্নামেন্টটি আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ার ক্লাং-এ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করে বিসিবি। টুর্নামেন্টে ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল।
আগামীকাল শুক্রবার মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। ১৬ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এর পরের দিনেই স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), ইভা, ফাহোমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল ইসলাম। মাওয়া, সাদিয়া আক্তার ও মাহারুন নেসা।











































