Home খেলাধুলা বার্সার বড় জয়

বার্সার বড় জয়

15


স্পোর্টস ডেস্ক

শেষ তিন লিগ ম্যাচের দুটিতে হার, একটিতে ড্র। এমন সমীকরণ নিয়ে চাপেই ছিল বার্সেলোনা। তবে রিয়াল মায়োর্কার বিপক্ষে এবার ৫-১ গোলে জয় পেল বার্সা। এ জয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান সংহত করল হান্সি ফ্লিকের শিষ্যরা।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ১২তম মিনিটে ফেররান তরেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান মারিকি। তবে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে বার্সা। পেনাল্টি থেকে দলকে ফের এগিয়ে নেন রাফিনিয়া। পরে ৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান এই ব্রাজিলিয়ান। বদলি নেমে পরের দুটি গোল করেন ফ্রেংকি ডি ইয়ং (৭৯) ও পাউ ভিক্তর (৮৪)।

১৬ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৩৭। দুই ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে মায়োর্কা।