আন্তর্জাতিক ডেস্ক।।
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নিয়েছে বিদ্রোহীরা।গতকাল শনিবার তারা শহরের আল বাসেল চত্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাস্কর্য ভেঙে ফেলে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো। শহরটি দখল নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। কথিত আছে এই বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দিয়ে থাকে পশ্চিমা দেশগুলো। আর তাদের প্রতিহত করতে প্রেসিডেন্ট আসাদ সরকারকে সহায়তা করে রাশিয়া। গতকাল শনিবার শহরটি দখলে নেওয়ার পর নতুন করে এই অঞ্চল নিয়ে উত্তেজনা দেখা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আসাদের ভাই বাসেল আল আসাদের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। ধারণা করা হয়, তারা বাবার পর তিনিই পরবর্তী প্রেসিডেন্ট হবেন। তবে ১৯৯৪ সালে গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি।
পরবর্তীতে প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ। তার সময়েই ইতিহাসের ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায় যা ১০ বছর ধরে চলছে। প্রথম দিকে সৌদি আরব ও ইরান এখানে ছায়াযুদ্ধে লিপ্ত ছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও রাশিয়াও ছায়াযুদ্ধে অবতীর্ণ হয় এবং একটা সময় প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে রুশ সামরিক বাহিনী।











































