Home আঞ্চলিক খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রফিউদ্দিন গ্রেপ্তার

খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রফিউদ্দিন গ্রেপ্তার

118


স্টাফ রিপোর্টার
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পুর্ব বানিয়াখামার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খালিশপুর থানায় দু’টি মামলা রয়েছে।


মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম জানান, সাবেক প্যানেল মেয়র রফিউদ্দিন আহমেদকে খালিশপুর থানার নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে আদঅরতে হাজির করা হবে।

তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া গণহত্যা মামলার অভিযোগ রয়েছে। গত ৩০ আগস্ট খালিশপুর থানায় দায়ের হওয়া মামলা যার নং- ১০ ও ১১-এ তার নাম রয়েছে। তাকে ওই গ্রেপ্তার দেখানো হয়েছে।