Home আলোচিত সংবাদ খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

80


ঢাকা অফিস
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসায় সাক্ষাৎ করতে আসেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় সাজা হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ অস্থায়ী জামিন পান খালেদা জিয়া। কারাদণ্ড হওয়ার পর সাড়ে ছয় বছর এক প্রকার কারাবন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন। ৫ আগস্ট পটপরিবর্তনের পর তিনি স্থায়ী মুক্তি পেলে গত প্রায় ৭ বছর পর গত ৪ সেপ্টেম্বর ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। ওই সাক্ষাতে মূলত, তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন সারাহ কুক। ধারণা করা হচ্ছে, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দুহাইলানের সাক্ষাতেও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবরের বিষয়টি প্রাধান্য পেয়েছে।’