Home আঞ্চলিক সম্পাদকের কথা: দৈনিক খুলনাঞ্চল ১০ বছরে

সম্পাদকের কথা: দৈনিক খুলনাঞ্চল ১০ বছরে

136


দৈনিক খুলনাঞ্চল’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম বর্ষে পদার্পণে আমাদের শুভেচ্ছা এবং অভিবাদন গ্রহণ করুন। ৯টি বছর ধরে এই দিনটিতে আপনাদের শুভেচ্ছা জানানোর কাজটি আমি আনন্দের সঙ্গে করে থাকি। আপনারা আমাদের পাঠক, আপনারা আমাদের বন্ধু। আপনাদের সহযোগিতায় আমরা সামনে এগিয়ে চলেছি। ২০১৫ সালের ১৩ নভেম্বর আপনাদের প্রিয় সাপ্তাহিক খুলনাঞ্চল পত্রিকাটি দৈনিক খুলনাঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে। সেইদিন থেকে আমরা সাহসের সঙ্গে সত্য প্রকাশ করে আসছি। শুরু থেকেই খুলনাঞ্চল সাধারণ পাঠকের হৃদয়ে স্থান করে নেয়। নিজস্ব ছাপাখানা খুলনাঞ্চল প্রেস এন্ড পাবলিকেশন্স থেকে আমরা নিজের আয়ে চলতে শুরু করলাম। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি চারটি বছর। ৫ম বর্ষে এসে শকুণের চোখ পড়ে আমাদের ওপর।

আমাদের পথচলায় ঈষার্নিত হয়ে বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করতে শুরু করে ষড়যন্ত্রকারীরা। কিন্তু বারবার সত্যের কাছে পরাজিত হয়েছেন তারা। আমাদের বিশ্বাস করি, আমরা পরাজিত হবো না। সুসময় আসবে, সুদিন আসবেই। অতীতের ন্যায় সবসময় আপনারা দৈনিক খুলনাঞ্চল’র পাশে থাকবেন। কোন ধরণের প্রতিশোধ আমরা নিতে চাই না। কথা দিচ্ছি ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র আর রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের আগামী দিনের পথচলা থাকবে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং বিনয়ের সঙ্গে। আমাদের কাজ সমাজের অসংগতি তুলে ধরা, মানুষের চাওয়া-পাওয়া এবং দাবি-দাওয়া বিশ্বস্ততার সঙ্গে তুলে ধরা। আর তাতেই সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র শক্তিশালী হবে। আমাদের অভিজ্ঞতা বলে, যাচাই-বাছাই করে সত্য প্রকাশ করা হলে মানুষের উপকার হয়, কর্তৃপক্ষ উদ্যোগী হয় এবং সরকার তৎপর হয়।


আবারো দৈনিক খুলনাঞ্চল’র ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে আমাদের সকল পাঠক, বন্ধু ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গত ৯টি বছর দুঃখ-বেদনা, আনন্দ-সফলতার মধ্যে আপনারা যেভাবে আমাদের সঙ্গে ছিলেন সেভাবে আগামীতেও থাকবেন। আপনাদের সবার ভালো হোক। আপনারা সুস্থ থাকুন। নিরাপদে থাকুন।
-মিজানুর রহমান মিলটন. সম্পাদক, দৈনিক খুলনাঞ্চল