Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

123
গাছে ঝুলছে শিম

রামপালে শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা ছাত্রদলের লিফলেট বিতরণ
রামপাল প্রতিনিধি
৫ আগস্ট পরবর্তী অবস্থায় শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্ররাজনীতি তারা প্রত্যাশা করে, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে জানানোর জন্য সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদরাসা ও সোনাতুনিয়া এ.কে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের সাথে রামপাল উপজেলা ছাত্রদলের মতবিনিময় হয়েছে।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হাওলাদার তুহিনের নেতৃত্বে মতবিনিময় শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং শিক্ষার্থীদের মতামত নেন এবং শিক্ষাঙ্গনে যাতে ছাত্র রাজনীতির কোন অপব্যবহার না হয় এসব বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রওনাকুল ইসলাম তয়ন, মোঃ আকবর আলী,আব্দুল কাদের ফারাজ, মোহাম্মদ শাকিরুল ইসলাম, মাজারুল ইসলাম তামিম, রতন শেখ সহ আরো অনেকে।
মতবিনিময় ও লিফলেট বিতরণ শেষে রামপাল উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও সোনাতুনীয়া এ.কে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করেন ও শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যা শীর্ষক বেতার সংলাপ
তথ্য বিবরণী
ইউনিসেফ এর সহযোগিতায় এবং বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে ‘কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যা’ শীর্ষক বেতার সংলাপ মঙ্গলবার দুপুরে খুলনা নগরীর কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, কিশোর-কিশোরীদের নিজ প্রয়োজনে শারীরিক ও মানসিক বিকাশের প্রতি নজর দিতে হবে। কিশোর বয়সে মানসিক পরিবর্তন কোন রোগ নয় বরং হরমোনের পরিবর্তন জনিত অবস্থার ফল। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়ে সহশিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। এর ফলে তাদের চিন্তাশক্তি-মানবিক গুণাবলি এবং জ্ঞানের পরিধি বেড়ে যাবে। তথ্যপ্রযুক্তির ব্যবহারে সতর্ক থাকতে হবে শিক্ষার্থীদের। ১০ থেকে ১৯ বছর বয়সে তাদের শরীর ও মনের পরিবর্তন ঘটে। এসময়ে পরিবারের পাশাপাশি শিক্ষকদেরও তাদের প্রতি যত্মবান হওয়া প্রয়োজন।
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সংলাপে স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ, সরকারি সুন্দরবন কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র অধিকারী ও কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ রোজিনা আক্তার প্যানেল আলোচক ছিলেন। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের উপআঞ্চলিক পরিচালক মোঃ রোকনুজ্জামান। কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সহকারী পরিচালক মোঃ মামুন আকতার। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বেতার সংলাপে কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের ৫০ শিক্ষার্থী অংশ নেন।

শ্যামনগরে লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
শ্যামনগর প্রতিনিধি
মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণের আয়োজন করেছে লিডার্স ও গিভ বাংলাদেশ ফাউন্ডেশন। উপকূলীয় এলাকার কৃষকদের সহায়তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব রনজিৎ কুমার বর্মন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএডিসি র উপপরিচালক মোঃ রমিজুর রহমান, বিনার বৈজ্ঞানিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া, গিভ বাংলাদেশের প্রতিনিধিসহ আরো অনেকে। সভার সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “লবণ সহিষ্ণু ধান চাষ উপকূলীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, “লবণ সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন ও চাষের মাধ্যমে কৃষকদের প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করা সম্ভব। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদের আধুনিক কৃষি প্রযুক্তি ও জ্ঞান প্রদান করতে পারছি, যা তাদের ফলন বাড়াতে সহায়তা করবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের লবণ সহিষ্ণু ধানের বিভিন্ন জাত, চাষ পদ্ধতি, বীজ উৎপাদন এবং সংরক্ষণের আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারীদের ধানবীজ সংরক্ষণের পাত্র প্রদান করা হবে এবং দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হবে।
এই প্রশিক্ষণ কার্যক্রম উপকূলীয় কৃষকদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে কাজ করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।

দর্শনায় আওয়ামীলীগের দু’ নেতা গ্রেফতার
দামুড়হুদা প্রতিনিধি
দর্শনা থানা পুলিশের হাতে দু’ আসামী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সকালে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানায় অফিসার ও ফোর্স দর্শনা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত আসামী নেহালপুর গ্রামের মোবারক আলীর ছেলে মোঃ আক্কাস আলী (৪৩) ও বড়শলুয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মোঃ মাহফুজুর রহমান (৪১)কে গ্রেফতার করেছে।

রামপালে হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রামপাল প্রতিনিধি
রামপালে এক ব্যবসায়ী ও তার পরিবারকে বিভিন্নভাবে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) প্রেসক্লাব রামপালে ব্যবসায়ী ইকরাম শেখ এ সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইকরাম জানান, উপজেলা সদরের একটি হিফজুল কুরআন মাদরাসার পরিচালক পদে থেকে সুনামের সাথে তিনি কাজ করে আসছিলেন। ওই মাদরাসাটির ছাত্ররা মাদরাসার খাবার খেয়ে একের পর এক অসুস্থ হচ্ছিল। এরপর মাদরাসা কর্তৃপক্ষ তাকে মাদরাসা থেকে চলে যেতে বললে তিনি চাকরী ছেড়ে চলে যান। কয়েকদিন পূর্বে ওই মাদরাসার ছাত্ররা আবারো অসুস্থ হয়। এ ঘটনায় ইকরাম কে অভিযুক্ত করে থানায় ও যৌথবাহিনীর কাছে অভিযোগ করেন, মাদরাসার প্রধান শিক্ষক হুমায়ুন কবির। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইকরামকে আটক করে। তারা তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। এরপরেও বাসস্টান্ডের লিয়াকত হাওলাদার, শাহিন শেখ ও আতিয়ার ফকির তার ব্যবসায়ীক সুনাম নষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র করে আসছে। তারা বার বার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকদের অসত্য তথ্য দিয়ে হায়রানি করছে। প্রতিপক্ষ কোন কিছুই মানছে না। তারা বিভিন্নভাবে তাদের হয়রানি করছে। কোন কিছুতেই তারা থামছে না।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবির জানান আমি ছাত্রদের কাছ থেকে শুনে অভিযোগ করেছিলাম। লিয়াকত হাওলাদার ও শাহিন কিছুই জানেন না বলে জানান। আতিয়ার ফকির সকল অভিযোগ অস্বীকার করে উল্টো অভিযোগ সকল অভিযোগ অস্বীকার করেন।

চুয়াডাঙ্গায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার সকল ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহনে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা
অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ করেন।পরে প্যারেড পরিদর্শন করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); চুয়াডাঙ্গা। এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিসেস) মার্ক এবং অর্থ পুরস্কার প্রদান করেন।পুলিশ সুপার প্যারেড পরিদর্শনান্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং সম্মানিত রেঞ্জ ডিআইজি, খুলনার প্রদত্ত নির্দেশনা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন । তিনি বলেন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত রাখার জন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের একটি অপরিহার্য অঙ্গ হিসেবে পুলিশ দুষ্টের দমন ও শিষ্টের পালন করে থাকে। এ মহান দায়িত্ব পালন করতে শৃঙ্খলা আমাদের শক্তি যোগায়। মাস্টার প্যারেড আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে সহায়তা করে। পুলিশের স্মার্ট টার্ণ আউট ও আধুনিক কলাকৌশল রপ্ত করার জন্য নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই।এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
তথ্য বিবরণী
বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা মঙ্গলবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, অনেকের ধারণা, পরিকল্পনা শুধু বাড়ি-ঘর-রাস্তাঘাট ঠিকঠাক হলো কিনা কেবল এসব নিয়েই হয়। সমাজ, পৃথিবী, জাতিসহ অনেক কিছুকে বিবেচনায় নিয়ে সুষম বন্টনের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করা হয়। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমগুলো পরিকল্পনা মাফিক ও সুন্দর হতে হবে। আগামী ৫০ বা একশত বছর পরে খুলনা শহরটি কেমন হবে, কতটুকু অবকাঠামোগত উন্নয়ন হবে ও কতটুকু প্রাকৃতিক পরিবেশ ধরে রাখা হবে এটিই পরিকল্পনা। পরিকল্পার দুইটি ধাপ রয়েছে, একটি গবেষণা অন্যটি তার প্রয়োগ। অনেক সময় পরিকল্পনা প্রণয়নে গবেষণাও থাকে না, প্রয়োগও হয় না। সবকিছুতে পরিকল্পনা থাকা দরকার। পরিকল্পনা ছাড়া উন্নয়ন টেকসই হয় না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ তবিবুর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ইউএসএআইডি বাংলাদেশের প্রতিনিধি জাহিদ ফারুক ও এআরসি প্রকল্প (ব্র্যাক) এর প্রকল্প প্রধান ফারহানা আফরোজ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স খুলনা চ্যাপ্টার চেয়ারম্যান আবির উল জব্বার। আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

যৌথ অভিযানে দিঘলিয়ায় দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার; আটক ১
দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়ায় নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ ১ জন গ্রেফতার হয়েছে। নৌবাহিনীর মিডিয়া সেল সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে মঙ্গলবার (১২ নভেম্বর-২০২৪) ভোর রাতে দিঘলিয়া উপজেলার গাজীরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোহাম্মদ বাদশা গাজীকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়ি তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড পরিত্যক্ত গুলি ও আনুমানিক ১ কেজি গান পাউডার উদ্ধার করা হয়। উক্ত অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে দিঘলিয়া থানায় ইতোপূর্বে ৬টি নাশকতার মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটকৃত ব্যক্তিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র আরো জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ইন্দুরকানীতে গ্রাম পুলিশের হাতে স্কুল ছাত্রী ধর্ষিত, থানায় মামলা
ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে দশম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে গ্রাম পুলিশ। উপজেলা পত্তাশী ইউনিয়নের রেখাখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্কুল ছাত্রীর ভাই ও মামলার বাদী নিহার হালদার জানান, আমার বাবা বেচে না থাকায় এবং আমি বাড়িতে না থাকায় আমার মাকেই বাজার করতে হয়। সোমবার সন্ধ্যায় আমার বোন ও প্রতিবেশি এক ভাগ্নিকে বাসায় রেখে আমার মা পত্তাশী বাজার করতে যায়। পরে প্রতিবেশি ভাগ্নি নিজের কাজের জন্য বাসা থেকে বাইরে চলে যায় সেই সুযোগে একই গ্রামের রবিন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে ধর্ষক গ্রাম পুলিশ সজল মিস্ত্রী (২৭) কৌশলে ঘরের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে আমার বোনের মুখ চেপে ধরে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে প্রতিবেশি ভাগ্নি তার কাজ সেরে আমাদের বাসায় এসে দরজাটি বন্ধ দেখতে পেয়ে আমার বোনকে বার বার ডাকতে থাকে। এর কিছুক্ষন পরে গ্রাম পুলিশ সজল মিস্ত্রী দরজা খুলে বের হয়ে পালিয়ে যায়।
ঘটনার পরই বিষয়টি বোন আমাকে ফোনে জানালে আামি বাড়িতে এসে ওইদিন রাতেই ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করি। আমি আমার বোনের ধর্ষক গ্রাম পুলিশ সজল মিস্ত্রীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করছি। ধর্ষক সজল মিস্ত্রী ২নং পত্তাশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। অভিযুক্ত গ্রাম পুলিশের মুঠোফোনে বার বার কল দিলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, রেখাখালীর গ্রামে স্কুল ছাত্রীকে ধর্ষনের লিখিত অভিযোগ পেয়েছি। স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে ।

খুবিতে নবীন শিক্ষার্থীদের একাডেমিক ওরিয়েন্টেশনের তৃতীয় দিন অতিবাহিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘উইক অব ওয়েলকাম’ শীর্ষক ৫ দিনব্যাপী একাডেমিক ওরিয়েন্টেশনের তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে ওরিয়েন্টেশনের তৃতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠান আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া হচ্ছে বিশ্বমানের নাগরিক তৈরি করার প্রক্রিয়া। এখান থেকে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি সফট স্কিলে দক্ষতা বাড়াতে হবে। কারণ, শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা না থাকলে শুধুমাত্র একাডেমিক ডিগ্রি দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশের সাথে সাথে একটি বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হয় শিক্ষার্থীরা। এই পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া অত্যন্ত জরুরি। এক্ষেত্রে সহপাঠীদের সাথে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। টিমওয়ার্ক গড়ে তুলতে হবে। নিজেকে অপরের সহযোগিতায় যোগ্য ও দক্ষ করে তুলতে হবে। নিজেদের মধ্যে নেতৃত্বদানের সক্ষমতা তৈরি করতে হবে। জীবনে চলার পথে অনেক সমস্যা ও চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে।
এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রথা অনুসারে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। উক্ত শপথবাক্যে সন্ত্রাস, ছাত্ররাজনীতি, র্যাগিং ও মাদককে না বলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি ও শিক্ষার মান অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে আলাদা। এখানে একই একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হয়। শিক্ষার সার্বিক পরিবেশও অত্যন্ত চমৎকার। দেশ–বিদেশে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বজন বিদিত। তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে তোমরা যে সময়টা পাচ্ছো, এই সময়টাকে কাজে লাগাতে হবে। নিজেকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে। একজন ভালো মানুষ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান এবং চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক ড. মো. সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন মুদ্রিত সমন্বিত প্রসপেক্টাস বিতরণ করা হয়। কর্মশালার তৃতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডিভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ভাস্কর্য এবং আইন ডিসিপ্লিনের নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বটিয়াঘাটায় ব্র্যাকের আয়োজনে অবহিতকরণ সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ ইন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় স্হানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। ব্র্যাক রেগুলেটরি এফিয়ার্স প্রকল্পের ডিভিশনাল ম্যানেজার মোঃ আবু সাঈদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)মোঃ শরীফ শাওন, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা প্রশান্ত কুমার কুন্ডু, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্প ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা ব্যাবস্থাপক মোঃ ফিরোজ আহমেদ ও মাজহারুল ইসলাম, এ্যাসোসিয়েট অফিসার সালেহা খাতুন ও মোঃ আশিক হোসেন, ব্রাক সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক পরাগ রায়, মুক্তি আঃ হাকিম, ইউপি সদস্য মোঃ ওবায়দুল শেখ প্রমূখ। সভায় ১৮ থেকে ৩৫ বছর বয়সি দক্ষ যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে ঋণ প্রদান করা হবে বলে জানান দেওয়া হয়।

মহেশপুরে সীমান্ত থেকে ১ দালালসহ ৩৬জন আটক
মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১ দালালসহ ৩৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন। গতকাল(১১নভেম্বর)সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে ১২জন নারী,১৫জন পুরুষ ও ৮জন শিশু রয়েছে।
মহেশপপুর ৫৮ ব্যাটালিয়ন এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিত্বে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়,গোপন তথ্যেও বিক্তিত্বে মহেশপুর উপজেলার মাটিলা,বাগাডাঙ্গা,সামন্তা,খোশালপুর,পলিয়ানপুর,শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি আরও বলেন,চলতি বছরের নভেম্বর মাসে এ পর্যন্ত সর্বমোট ১৪৪ জনকে অবৈধভাবে সীমান্ত অীতক্রম কালে মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা থেকে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

উপকূল দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে শ্যামনগরে মানববন্ধন
শ্যামনগর প্রতিনিধি
উপকূলীয় জনগোষ্ঠির জলবায়ু ল্যায্যতার দাবী ও উপকূল দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে সবুজ সংহতি,যুৰ সমন্বয় কমিটি, এস.এস.এস.টি ও বারসিক এর আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন
একটি দেশের অর্থনীতির উন্নয়ন, নিরাপদ খাদ্য প্রবাহ এবং জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় উপকূলীয় এলাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সে অনুযায়ী উপকূলকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায়ও নেই কার্যকর পদক্ষেপ। ১৯৭০ সালে ১২ নভেম্বরের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানীর ঘটনাটি জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) পৃথিবীর ইতিহাস সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে তালিকাভুক্ত করেছে।তাই এই দিনটিকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। উপকূলীয় অঞ্চলের জন্য আলাদা উন্নয়ন বোর্ড গঠন, উপকূলে উচু টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও বেড়িবাঁধের ঢালে কংক্রিটের বাঁধ নির্মাণ এবং জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতির কারণ না হয়েও বাংলাদেশ চরম ঝুঁকি রয়েছে। উপকূলের মানুষের ন্যায্যতার দাবিতে উপকূল দিবস চাই। তিনি আরো বলেন, উপকূলে পরিকল্পিত উন্নয়নের জন্য উন্নয়ন বোর্ড গঠন, উপকূলের বেড়িবাঁধ উঁচু করণ ও বেড়িবাঁধের ঢালে কংক্রিটের বাঁধ নির্মাণ, জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্ব অরোপ করতে হবে। বাংলাদেশের ৭০ এর ভয়াল ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়টিকে পৃথিবীর ইতিহাস সবচেয়ে ভয়ঙ্কর প্রাণঘাতি ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করা হয়। এই পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ।
এসময় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সবুজ সংহতির আহবায়ক কুমুদ রঞ্জন, এসএসএসটির শ্যামনগর পৌরসভার সভাপতি গাজী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তৃপ্তি বিশ্বাস, কোহিনুর ইসলাম, বিশ্বজিৎ মন্ডল, প্রতিমা চক্রবর্তী, বরসা গাইন প্রমুখ।

সাতক্ষীরায় সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’র ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’র ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ নভেম্বর) সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুজনের জেলা কমিটির অন্যতম সদস্য ও কলারোয়া উপজেলা কমিটির সভাপতি অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর এর সভাপতিত্বে এবং সুজনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড এবিএম সেলিমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডাঃ মোঃ আবুল কালাম বাবলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সভাপতি এস এম মহিদার রহমান, সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু, জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমান, কলারোয়া পৌর কমিটির সভাপতি এ্যাড কাজী আব্দুল্লাহ আল হাবিব, সাতক্ষীরা পৌর কমিটির সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আশরাফুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কালিগজ্ঞ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উদীচির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, কলেজ অফ এডুকেশন এর অধ্যক্ষ নাজিরুল ইসলাম, এ্যাড সেলিনা আক্তার শেলী, এ্যাড সাইফুল ইসলাম সাইফ, এ্যাড মিজানুর রহমান বাপ্পি, সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ, সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সাংগঠনিক সম্পাদক জি এম সোহরাব হোসেন, অর্থ সম্পাদক এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, প্রচার সম্পাদক মোঃ আতিকুজ্জামান, ক্রীড়া সম্পাদক আবীর হোসেন লিয়ন, সমাজকর্মী শেখ ফারুক হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম, আসাদুজ্জামান লিটন, ডাঃ অহিদুজ্জামান, মোঃ জাকির হোসেন, জি এম ইসলাম উদ্দীন। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন আলহাজ¦ হাফেজ মাওলানা মোঃ আবুল হোসেন। আলোচনা শেষে সুজনের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

শিক্ষক আয়ুব আলী’র উপর হামলাকারীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে শ্যামনগরে মানববন্ধন
শ্যামনগর প্রতিনিধি
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী’র উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১২ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা প্রেসক্লাব চত্ত্বর উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মাস্টার মোঃ আসাদুজ্জামান মিটুর সভাপতিত্বে জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার মোঃ আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান,উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাঁঠালবাড়ী এ জি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, মাস্টার রেজাউল ইসলাম, রনজিত বর্মন,মজনু এলাহী,নাজমুল হোসেন, আমিনুল ইসলাম বকুল, জয়দেব বিশ্বাস,সুমিত কুমার বিশ্বাস, ছাত্র মমিনুর রহমান প্রমুখ।বক্তাগণ বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর,স্কুল চলাকালীন সময়ে সন্ত্রাসীরা স্কুলের ভিতর প্রবেশ করে প্রধান শিক্ষকের উপরে হামলাকারী কে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সন্ত্রাসীদের কোন দল নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহ্বান জানান। তা না হলে আগামীতে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনকে ইসলামী আন্দোলন খুলনা মহানগর এর শুভেচ্ছা ও অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) খুলনা জেলা শাখার নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি আবু মুহাম্মদ গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ মইন উদ্দিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ।
গত রোববার (১০ নভেম্বর ) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্যের কমিটি গঠিত হয়। দৈনিক পূর্বাঞ্চলের এম এ হাসান সভাপতি, দৈনিক সময়ের খবরের রবিউল গাজী উজ্জ্বল সাধারণ সম্পাদক ও বার্তা২৪.কমের মানজারুল ইসলামকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।
এছাড়া দৈনিক প্রবাহের এম এম মিন্টু সহ-সভাপতি, দৈনিক খুলনাঞ্চলের সোহেল রানা যুগ্ম সম্পাদক এবং নির্বাহী সদস্য দৈনিক সময়ের খবরের এইচ ডি হেলাল ও দৈনিক জন্মভূমির বাপ্পী খানকে মনোনীত করা হয়।
নেতৃবৃন্দ নতুন কমিটির সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংবাদপত্র জগতের ভাবমূর্তি রক্ষা করবে। একইসাথে সদস্যদের উন্নয়নের লক্ষ্যে দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফকিরহাটে বিনামুল্যে বীজ ও সার পেল ১২৩০ কৃষক
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে রবি/২০২৪-২০২৫ অর্থবছরে ২০২৪ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখি, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মসুর, খেসানি, ফেলন ও অড়হড় ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে এসময় বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, কাজি আজহার আলি কলেজের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি অধ্যাপক এমডি মোবাশ্বের হোসেন, ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহান। এসময় বিভিন্ন কর্মকর্তা ্র কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানান, উপজেলার ৮ইউনিয়নে মোট ১২৩০জন কৃষককে এই প্রণোদনা দেয়া হয়েছে। এরমধ্যে গম ৪০জন, সরিষা ২০০জন, সূর্যমূখি ৩০০জন, খেসারি ৭০জন, শীতকালীন পেয়াজ ২০জন, বসতবাড়িতে সবজি ২০০জন, মাঠে চাষযোগ্য সবজি বীজ পেয়েছেন ৪০০জন কৃষক।

ঝিনাইদহে পুকুর থেকে মাছ লুটের অভিযোগ ৪০ বিএনপি সমর্থক পরিবার গ্রামছাড়া
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার বাগুটিয়া গ্রামে সাজেদুল ওজুদ নামে এক ব্যাক্তির পুকুর দখল করে মাছ লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেনসহ তার দলবল এই ঘটনার সঙ্গে জড়িত বলে আদালতে দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়েছে। মাছ চাষি সাজেদুল ওজুদ কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। অভিযোগ বলা হয় কবির হোসেন এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে। এ কারণে ভয়ে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। সাজেদুল ওজুদ জানান, বাগুটিয়া মৌজায় জনৈক ফিরোজুলের কাছ থেকে ১৪ একর ৩০ শতক ও রোজিনা বেগমের কাছ থেকে ৩ একর জমি লীজ নিয়ে ৫টি পুকুরে তিনি মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি বাগুটিয়া গ্রামের তোফোজ্জেল হোসেনের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন, কুবাদ আলীর ছেলে এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী মুছা মন্ডল, ডালিমের ছেলে রসুল, রেজাউলের ছেলে রাকিব, জামাল হোসেনের ছেলে সুমন, ইমান আলীর ছেলে রিপন, মোজাহার মোল্লার ছেলে মোফাজ্জেল ও ইমরানের ছেলে আশিকসহ ২০/২৫ জন সন্ত্রাসী দেশী অস্ত্রসস্ত্র নিয়ে পুকুর থেকে ১৮ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ সময় তারা পুকুর পাড়ে ২০ একর জমিতে লাগানো দুই লাখ টাকা মুল্যের প্রায় ৫’শ কাঁদি কলা কেটে ফেলে। মাছ চাষি সাজেদুল ওজুদ জানান, ঘটনার সময় সন্ত্রাসীদের ভয়ে মামলা করতে না পারলেও দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে তিনি ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা করেছেন, যার মামলা নং ঝি/সিআর-৮১৪/২৪। বাদী অভিযোগ করেন মামলার প্রধান আসামী কবির হোসেন নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তার ভয়ে বিএনপি সমর্থক ওলী মোল্লাহ, পাননু, আসাদুল, আরিফ, মনা, তারিফ, আশরাফ, লিটন, বাদশা মোল্লাহ, রানা, শাহাদৎ, শহিদুল, সোহেলসহ বাগুটিয়া গ্রামের এখনো ৪০টি পরিবার ঘরবাড়ি ছাড়া। এছাড়া মামলা করার পর সাক্ষি দরবেশ জোয়ারদারকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। কবির বাহিনী এখনো এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তবে এলকাবাসি জানায় পুকুর লীজের টাকা নিয়ে ফিরোজুলের সঙ্গে লীজ গ্রহীতা সাজেদুল ওজুদের টাকা লেনদেন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সাজেদুল লীজের টাকা দিতে টালবাহানা করলে কবির চেয়ারম্যান ও সন্ত্রাসী আবু মুসা ফিরোজুলের পক্ষ নিয়ে মাছ লুটপাট করে। এদিকে মাছ লুটের বিষয়ে নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন জানান, তিনি এসব বিষয়ের সঙ্গে জড়িত নয়। এলাকায় সামাজিক দ্বন্দের কারণে সাজেদুল ওজুদ আমার নামে মামলা করেছেন। প্রকৃত পুকুর থেকে মাছ লুট বা কলাগাছ কাটার সঙ্গে জড়িত নয়। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাগুটিয়া গ্রামে মাছ লুটের বিষয়ে আদালত থেকে এখনো কোন নির্দেশনা পায়নি। তিনি জানান, আদালতের আদেশ হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নগরীর নবায়নকৃত ইজিবাইকের ব্লু-বুক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
২০২৪-২০২৫ অর্থবছরের জন্য নগরীতে চলাচলরত ইজিবাইকের নবায়নকৃত ব্লু-বুক মালিকের হাতে তুলে দেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
খুলনা মহানগরীতে চলাচলের জন্য অনুমোদনপ্রাপ্ত ইজিবাইকের ব্লু-বুক ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য নবায়ন কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হয়েছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম নবায়নকৃত একটি ব্লু-বুক মালিকের হাতে তুলে দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ নবায়ন কার্যক্রমের শুভ সূচনা করেন। আগামী ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ব্লু-বুক নবায়ন কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, প্রতিটি ব্লু-বুকের অনুকূলে ইসলামী ব্যাংকের যে কোন শাখায় ২ হাজার টাকা জমা প্রদান সাপেক্ষে অফিস কার্যদিবসে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগর ভবনের ২য় তলায় লাইসেন্স (যানবাহন) শাখা থেকে ব্লু-বুক নবায়ন করা যাবে। এছাড়া চলতি বছরের মধ্যে প্রতিটি ইজিবাইকের অনুকূলে কিউআর কোড সংবলিত নম্বর প্লেটসহ স্টিকারও প্রদান করা হবে বলে জানানো হয়। স্ব স্ব ব্লু-বুক প্রদর্শন সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ব্লু-বকু নবায়ন করার জন্য লাইসেন্স (যানবাহন) শাখার পক্ষ থেকে মালিকদের প্রতি আহবান জানানো হয়েছে।
কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার শেখ মো: দেলওয়ার হোসেন ও খান হাবিবুর রহমান, খুলনা বিশ^বিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক মো: নাঈম মল্লিক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এইচপিভি টিকাদান কর্মসুচী বাস্তবায়নে কোঅর্ডিনেশন সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টাকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত কোঅর্ডিনেশন সভায় বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। বিশ^ নগর পরিকল্পনা দিবস ২০২৪ পালন উপলক্ষ্যে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালী নগরীর শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার কমিটি গঠন সম্পন্ন
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সোমবার (১১ নভেম্বর-২৪) সন্ধ্যায় মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ শহর আলীর সভাপতিত্বে দ্বিন প্রতিষ্ঠানের অগ্রগতি ও সাফল্যের সাথে পরিচালনার লক্ষ্যে সাধারণ সভায় উপস্থিত সকলের কন্ঠভোটে দুই বছর মেয়াদি ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শেখ শহর আলী, সহ সভাপতি মোঃ ইয়কুব আলী মোড়ল ও মোঃ রুহুল আমিন গাজী। সাধারণ সম্পাদক মোঃ ইজ্জত আলী মোড়ল, সহ সাধারণ সম্পাদক শেখ মোঃ নুরুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সমাজকল্যাণ সম্পাদক মোঃ শাহাজান আলী মোড়ল, বায়তুল মাল সম্পাদক মোঃ মোজাম্মেল হক মোড়ল, নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম ও মোঃ আব্দুল মজিদ মোড়ল, সন্মানিত সদস্য যথাক্রমে মোঃ রজব আলী, মোঃ আবু শহিদ মোড়ল, মোঃ আবু বাক্কার সিদ্দিক, মোঃ মোশাররফ হোসেন মোড়ল, মোঃ মোস্তফা কামাল ও মোঃ আকবার আলী মোড়ল। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওযাত করেন মাওঃ শরিফুল ইসলাম ও পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আশরাফ আলী।

চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক কল্যাণ সভা
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পুলিশ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৫ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সভাপতিত্বে নভেম্বর/২০২৪ মাসের মাসিক কল্যাণ সভা শুরু হয়।
এসময় পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন ও পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ের সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন।পরে চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভালকাজের স্বীকৃতি স্বরূপ সর্বমোট ২৫ জনকে পুলিশ সুপার ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

ভারতে পালানোর সময় অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত আসামি বেনাপোলে আটক
বেনাপোল প্রতিনিধি
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে অর্থঋণ মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়েছে। তার নাম বোরহান হিমু (৩৭)।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ । তিনি ঢাকার চকবাজার থানার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। হিমু চকবাজার থানার আগা নওয়াব দেউড়ি এলাকার মোহাম্মদ ইকবাল হোসেনের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, মঙ্গলবার দুপুরের দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ছিল। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে চকবাজার থানায় পাঠানো।

বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি অনার্স কলেজে কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রীবৃন্দের মতবিনিময় সভা
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি অনার্স কলেজে কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রীবৃন্দ কলেজের সাধারণ ছাত্র -ছাত্রীদের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। ১২ নভেম্বর মঙ্গলবার দুপুর ১ টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কলেজ ক্যাম্পাস চত্বরে। বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাফি ইসলাম কলেজের সাধারণ ছাত্র – ছাত্রীদের সাথে ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি তুলে ধরে ফুলেল শুভেচছা বিনিময়,কলম ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ লিপিবদ্ধ বই, আগামী বাংলাদেশের রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সহ আগামী বাংলাদেশে দেশের সকল শিক্ষা ক্যাম্পাস কেমন হবে তা তুলে ধরে মতবিনিময় করেন। এসময়ে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান তিনি বলেন আপনাদের সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের বিদায় গঠিয়ে আজকের এই স্বাধীনতা অর্জন। তাই আগামী বাংলাদেশ হবে আপনাদের মতো সাধারণ ছাত্র- ছাত্রীদের মতামতের ভিত্তিতে। দেশের সকল ক্যাম্পাস হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত যেখানে থাকবে মতবিনিময়ের স্বাধীনতা। কেউ আর আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারবে না, শিক্ষা প্রতিষ্ঠানে কেউ কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার চেষ্টা করলে আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের বলবেন তারা কঠোর হাতে তা দমন করবে। এসময়ে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আবদুল মান্নান মিস্ত্রী, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, মশিউর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জেলা ছাত্রনেতা শেখ আশিকুর রহমান অনিক,,রাসেল বাবু, আবু জাফর, লামিয়া ইসলাম, দাকোপ উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রসেন রায়, সদস্য সচিব জি এম রুমান, বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ মোর্শেদ, সাধারণ সম্পাদক খালেদ ফরাজি, ছাত্রনেতা রাজু আহমেদ, হোসাইন আদ্নান প্রমুখ।

সাতক্ষীরার তালায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উক্ত মেলায় তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরোজা আক্তার রুমার সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন। আরোও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মাছুম বিল্লাহ, বিআরডিবি অফিসার নারায়ণ চন্দ্র সরকার, মৎস্য অফিসার তারেক ইমাম, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম প্রমূখ। অতিথিরা কৃষি মেলার ১৬ টি প্রদর্শনী কন্দাল ফসলের চাষের প্রদর্শনী, কৃষি যন্ত্রপাতি, ফসলের ক্ষতিকার পোকা দমনের কীটনাশকসহ নানান কীটনাশক প্রদর্শনী, ভাসমান শাকসবজি চাষের প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য কন্দাল ফসল চাষ করতে হবে।জমিতে চাষের পাশাপাশি বাড়ির আঙ্গিনার আশেপাশে খালি জায়গা ফেলে না রেখে বিভিন্ন ধরণের শাকসবজি চাষের আহ্বান জানান।

নওয়াপাড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নওয়াপাড়া প্রতিনিধি
যশোরের অভয়নগর নওয়াপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে নওয়াপাড়া বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি নওয়াপাড়া বাজারের কলাহাটা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দিন গাজী, শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবর রহমান, যশোর জেলা যুবদলের সহ সভাপতি ফারাজী মনিরুল ইসলাম মনি, সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সাইফুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান আতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন, পৌর বিএনপি নেতা সরোয়ার মুস্তাফিজ মিলন, ইকবাল হোসেন, যুবদল নেতা শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউছার হোসেন, শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিল মোল্যা প্রমুখ।

কুষ্টিয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে চর দখলকে কেন্দ্র করে তৌহিদুল সরদার (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ইদ্রিস সরাদারকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার খন্দকার গোলাম মর্তুজা।
গ্রেপ্তারকৃত ইদ্রিস সরদার মিরপুর উপজেলার নওদা খাদিম পুর এলাকার মৃত আব্দুল কাদের সরদারের ছেলে।
র্যাব-১২ জানায়, রোববার (১০ নভেম্বর) সকালে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকায় পদ্মা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এ সময় তৌহিদুল সরদার গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় সোমবার সকালে মিরপুর থানা একটি হত্যা মামলা করা হয়। মামলা নম্বর ৭।

গ্রেপ্তারের পর আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি রাজু আহমেদকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা করা হয়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ‘মামলার বাদী বলেছে, রাজু আহমেদের নাম ভুল করে দেওয়া হয়েছে। এজন্য তাকে ছেড়ে দিয়েছি।’
বাদী জাহিদুল ইসলাম বলেন, ‘তার (রাজু আহমেদ) নাম জেনে-শুনেই মামলায় দেওয়া হয়েছে। পুলিশ যা বলছে, সেটি বানোয়াট ও মিথ্যা।’ গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া রাজু আহমেদ উপজেলার আড়পাড়া এলাকার কওসার মহুরীর ছেলে। তিনি মামলার ৭৩ নম্বর আসামি।
কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জবেদ আলী জানান, গত ৪ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে কালীগঞ্জ শহরের থানা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম বাদী হয়ে ৯৪ জনের নাম উল্লেখ ও নাম না জানা ৪০০ জনকে আসামি করে মামলা করেন।
সেই মামলার ৭৩ নম্বর আসামি রাজু আহমেদ। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই চয়নের নেতৃত্বে পুলিশের একটি দল রাজু আহমেদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। এরপর ২০-২৫ জন যুবক থানায় যান রাজু আহমেদকে ছাড়িয়ে নিতে। পরে পুলিশ রাজু আহমেদকে ছেড়ে দেয়।
মামলার বাদী জাহিদুল ইসলাম বলেন, ‘রাজু আহমেদ গত ৫ আগস্টের আগে পৌর যুবলীগের আহ্বায়ক শফিকুজ্জামান রাসেলের সঙ্গে রাজনীতি করতেন। তিনি যুবলীগের রাজনীতি করতেন। তিনি বিএনপির দলীয় অফিস পোড়ানোর সঙ্গে জড়িত। তার নাম জেনে-শুনেই মামলায় দেওয়া হয়েছে। পুলিশ যা বলছে সেটি বানোয়াট ও মিথ্যা।’
ঝিনাইদহ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর তৌহিদুল ইসলাম বলেন, ‘এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তারের পর পুলিশ ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখে না। জিআর মামলা রেকর্ড হওয়ার পর এটির বাদী হয়ে যায় রাষ্ট্র আর অভিযোগকারী হয়ে যান স্বাক্ষী মাত্র। একমাত্র আদালত আসামিকে জামিনের মাধ্যমে ছাড়তে পারেন।’
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ‘মামলার বাদী বলেছে, রাজু আহমেদের নাম ভুল করে দেওয়া হয়েছে। এজন্য তাকে ছেড়ে দিয়েছি। কোনো টাকা পয়সার লেনদেন হয়নি।’
আসামি গ্রেপ্তারের পর ছেড়ে দিতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
এ বিষয়ে জানতে ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদকে কয়েকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিদ্যালয়ের প্রবেশ পথ চালু রাখার দাবিতে মানববন্ধন
যশোর অফিস
বিদ্যালয়ের পথ বন্ধ করে স্থাপনা তৈরির পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের গাড়িখানা সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয় জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৫৩ সাল থেকে বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। কিন্তু যুগের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ায় এবং চলাচলের সুন্দর রাস্তা না থাকায় যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। ফলে ১৯৭৪ সালে জেলা প্রশাসকের নিকট বিষয়টি উপস্থাপন করে আবেদন জানালে সে সময় সরকারি জমির কিছু অংশ যাতায়াতের জন্য রাস্তা হিসেবে ব্যবহারের অনুমতি দেন। প্রতিদিন প্রায় দুই হাজার শিক্ষার্থী ও অভিভাবকের পদচারণ হচ্ছে এ রাস্তা দিয়ে। বিদ্যালয়ের যে রাস্তাটি ব্যবহার করা হচ্ছে সেটি অতি প্রয়োজনীয়। শিশুদের বিদ্যালয়ে আনা-নেওয়ায় সুবিধা হয়। অভিভাবকরা এ রাস্তা ব্যবহারে স্বাছন্দ্যবোধ করেন। কিন্তু অনেক পূর্বে যে রাস্তাটি ব্যবহার করা হয়েছিল সে রাস্তাটি ছিল খুবই বিপদজনক, ঝুঁকিপূর্ণ ও পাশে সরকারি মহিলা কলেজ থাকায় ওই সময়ে শিক্ষার্থীদের সুবিধার্থে বর্তমানের রাস্তাটি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, নবম শ্রেণির ছাত্রী অথৈ সাহা, সপ্তম শ্রেণির ছাত্রী নাজিয়া খান, অষ্টম শ্রেণির ছাত্র ইয়াসিন জামান, সপ্তম শ্রেণির ছাত্র শাহরিয়ার আলম, ফাইয়াজ ইসলাম সিয়াম, তহসিন হাসান দিপু, তাহমিদ আজাদ, সাবেক শিক্ষার্থী সৌভিক আহম্মেদ, প্রতিবেশী মনিরা বেগম প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার ভেরোনিকা যমুনা রোজারিও বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ১৯৭৪ সালের ১৯ আগস্ট শিক্ষার্থীদের অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন জেলা প্রশাসক এম আক্তার আলী ডিসি বাংলোর সামনের রাস্তা প্রদান করেন। সম্প্রতি বর্তমান জেলা প্রশাসক তার অফিসে ডেকে আমাদের বলেন, এ গেট বন্ধ করতে হবে। এখানে ম্যাজিস্ট্রেট বাসভবন সম্প্রসারণ হবে। গেট বন্ধ হলে হাজার হাজার শিক্ষার্থীর যাতায়াতের ভোগান্তি হবে।
তিনি বলেন, বিদ্যালয়টির দক্ষিণপাশে সেক্রেড হার্ট কনভেন্ট রয়েছে, যার একপাশে সিস্টারদের বাসভবন, অন্যপাশে স্কুল ও কলেজগামী ছাত্রীদের হোস্টেল থাকায় এদিকে বিদ্যালয়ের রাস্তার ব্যবস্থা করা অসম্ভব। প্রায় দুই হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের এ পথ ব্যবহার অত্যন্ত কঠিন ও অনিরাপদ। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চাই না।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিদ্যালয়টির প্রধান ফটক দক্ষিণ পাশে। কিন্তু সেটি শুধুমাত্র প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও শিক্ষকরা ব্যবহার করেন। ডিসি বাংলোর সামনের ফটকটি অস্থায়ী। এমনকি সেটি আমাদের জমির ওপরে। সেখানে আমরা ম্যাজিস্ট্রেট বাসভবন নির্মাণ করার পরিকল্পনা নিচ্ছি। অনেক ম্যাজিস্ট্রেট এবং এডিসিরা বাইরে থাকে; সেটা আমাদের কর্মকর্তাদের জন্য অনিরাপদ। আমরা এখনো ভবন করার পরিকল্পনা হাতে নেইনি। শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষকে বলেছি; ভবন করতে যতটুকু জায়গা দরকার, ততটুকু ব্যবহার করা হবে। তার আগে কিছু অভিভাবক বিষয়টি কঠিন করে ফেলে আন্দোলনে নেমেছেন।

বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে গিয়ে ডিসি দেখলেন শিক্ষক-শিক্ষার্থী নেই
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাংগা ইসলামিয়া ফাজিল মাদরাসায় আকস্মিক পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে পাননি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। পরে এক অফিস স্টাফকে উপস্থিত পেয়ে জিজ্ঞাসাবাদে তিনি জানতে পারেন মাদরাসা ছুটি হয়ে গেছে।
সোমবার (১১ নভেম্বর) এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষকদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।
এদিন রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলের সহকারী কমিশনার এসএম আকাশ বলেন, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাংগা ইসলামিয়া ফাজিল মাদরাসায় আকস্মিক পরিদর্শনে যান। সে সময় মাদরাসায় কোনো শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন না। শুধুমাত্র কয়েকজনকে মাঠে খেলাধুলা করতে দেখতে পান। এ সময় একজন অফিস স্টাফকে উপস্থিত পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, মাদরাসা ছুটি হয়ে গেছে। তিনি অফিস কক্ষ খুলে দেন। মাদরাসা পরিদর্শন রেজিস্টার দেখতে চাইলে তা তালাবদ্ধ আছে এবং চাবি সুপারের কাছে আছে বলেও জানায় ওই অফিস স্টাফ। এসময় জেলা প্রশাসক হাজিরা খাতায় পরিদর্শন মন্তব্য লিপিবদ্ধ করে মাদরাসা ত্যাগ করেন।
একই সঙ্গে সাতক্ষীরা সদরের বিনেরপোতা অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। সেখানে হাজিরা খাতা পরীক্ষান্তে বেশ কয়েকজন শিক্ষককে বিনা অনুমতিতে অনুপস্থিত দেখতে পান। তবে রুটিন মোতাবেক কোনো শ্রেণিতে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছিল না। কোনো শ্রেণিকক্ষে কাঙ্ক্ষিত ছাত্রছাত্রী দেখতে পাননি তিনি। এমনকি এ বিষয়ে উপস্থিত শিক্ষকরা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন।
শিক্ষা প্রতিষ্ঠানের এমন দূরাবস্থা দেখে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অসন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষকদের দায়িত্বহীনতা ও কর্তব্যে অবহেলার কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সরকারি অর্থের অপচয় হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে জাতি প্রকৃত শিক্ষার সুফল থেকে বঞ্চিত হবে। এইসব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে জানান তিনি।

‘আমার ছেলেকে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হত্যা করেছে’
কুষ্টিয়া প্রতিনিধি
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ-যুবলীগ সন্ত্রাসীদের হামলায় নিহত হন যুবদল কর্মী সবুজ আহমেদ। হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডের সিঙ্গার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলা বিএনপির সদস্য আলামিন রানা, জেলা যুবদলের সাবেক সহ তথ্য গবেষণা সম্পাদক নেতা শরিফুল ইসলাম শরিফ, নিহত সবুজের মা সেলিনা খাতুন, স্ত্রী রেশমা খাতুনসহ এলাকার ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এ সময় নিহত সবুজের মা সেলিনা খাতুন বলেন, আমার ছেলে হত্যার বিচার চাইতে আসছি। এটা যে কত কষ্টের তা শুধু একজন মা জানে। আমার ছেলেকে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হত্যা করেছে। প্রায় চার মাস হতে চললেও আমার ছেলে সবুজ হত্যার আসামিরা গ্রেপ্তার করা হয়নি। আমার মতো আর কেউ যেন সন্তান হারা না হয়। ছেলের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি দেখে মরতে চাই।
নিহত সবুজ আহমেদের স্ত্রী রেশমা খাতুন বলেন, ‘আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল আমার স্বামী। আমার নিরপরাধ স্বামীকে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাবুল ওরফে বান্টা বাবুলের নেতৃত্বে আওয়ামী-যুবলীগের সন্ত্রাসীরা হত্যা করেছে। আমার নির্দোষ-নিরপরাধ স্বামীকে হত্যা করেছে তারা। আমার সন্তানদের এতিম করেছে, আমাকে করেছে স্বামীহারা। আল্লাহ তাদের বিচার করবে। এখন আমার একটাই দাবি আমার স্বামী হত্যার বিচার করতে হবে। জড়িতদের ফাঁসি দিতে হবে। তাহলে তার আত্মা শান্তি পাবে। এই অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।’
জেলা বিএনপির সদস্য আলামিন রানা বলেন, অতিদ্রুত যুবদল কর্মী সবুজ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তাই পুলিশ-প্রশাসন নিশ্চুপ না থেকে আসামিদের গ্রেপ্তারের কাজ করুন। অন্যথায় আরও কঠোর আন্দোলন হবে।
জেলা যুবদলের সাবেক সহ তথ্য গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, সাতদিনের মধ্যে সবুজ হত্যায় জড়িত এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে এর চেয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। কাউকে ছাড় দেওয়া হবে না। আসামিদের আইনের আওতায় আনা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলে সারা দেশের মতো কুষ্টিয়ায়ও আনন্দ মিছিল করে ছাত্র-জনতা। মিছিল শেষে বাড়ি ফেরার পথে শহরের আমলাপড়ায় শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাবুল ওরফে বান্টা বাবুলের নেতৃত্বে আওয়ামী-যুবলীগের সন্ত্রাসীরা সবুজসহ বেশকয়েকজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সবুজ আহমেদ নিহত হন। এ হামলার ঘটনায় আহত হন বেশ কয়েকজন। এঘটনায় নিহতের স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাবুল ওরফে বান্টা বাবুলসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ অর্ধশত শিক্ষার্থী
যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন প্রায় অর্ধশত শিক্ষার্থী আকস্মিক চুলকানি রোগে আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে মনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এতে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে আক্রান্তদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জানা গেছে, মনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল প্রিয়া বিদ্যালয়ে সমাবেশের পর শ্রেণিকক্ষে ক্লাস করছিল। আকস্মিক তার শরীরের বিভিন্ন জায়গায় চুলকাতে শুরু করে। একপর্যায়ে চুলকানোর জায়গাটি লাল হয়ে যায়। তার এই অবস্থা দেখে জিম নামে আরেক শিক্ষার্থী এগিয়ে গিয়ে সেই লাল জায়গায় হাত দিতেই তারও (জিম) শরীরের বিভিন্ন জায়গায় চুলকাতে শুরু করে এবং একই রকম উপসর্গ দেখা দেয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যে ওই বিদ্যালয়ের একই উপস্বর্গ নিয়ে প্রায় অর্ধশত শিশু হাসপাতালে আসে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম হালদার জানান, সমাবেশ শেষে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে জান্নাতুল প্রিয়া নামের ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী প্রথমে আক্রান্ত হয়। পরপরই বিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয় ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থীরা আক্রান্ত হলে প্রথম ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আলাদা করা হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. জেসমিন সুমাইয়া জানান, প্রত্যেক শিক্ষার্থীই একই উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তিনি এটিকে অ্যানাফিল্যাকটিক প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেন। তবে, একইসঙ্গে এত শিক্ষার্থী একই উপসর্গে আক্রান্ত হওয়াটা স্বাভাবিক মনে করছেন না তিনি। এ জন্য এই রোগটি নিয়ে তদন্তপূর্বক গবেষণার দাবি জানান তিনি।
এদিকে, খবর পেয়ে ওই বিদ্যালয়ে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। এ সময় তিনি বিদ্যালয়ের মাঠে গরুবাহী বিপুল গাড়িসহ নানা ধরনের যানবাহন দেখতে পান। শিক্ষার্থীরা ওই যানবাহনে উঠে খেলাধুলা করে। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন রোগাগ্রস্ত কোনো পশুবাহী যানবাহনের সংস্পর্শ হতে এ ধরনের রোগে আক্রান্ত হতে পারে।
ইউএনও নিশাত তামান্না বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে যানবাহন না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন।
উপজেলা শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম বলেন, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা. হুমায়ুন কবীর, সংশ্লিষ্ট সহকারী শিক্ষা অফিসার কামরুল বাশার উমর ফারুক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম হালদার।

যুবদলকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার, থানা ঘেরাও
যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় যুবদলকর্মী পিয়াল হাসান (২৮) খুনের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, উপজেলার মোবারকপুর গ্রামের মনিরুল ইসলাম মনির (৩৭) ও একই এলাকার তুষার হোসেন (৩১)।
সোমবার সকালে বেনাপোল থেকে মনিরুল এবং মোবারকপুর থেকে তুষারকে আটক করে পুলিশ।
গত শনিবার রাতে নিহত পিয়ালের বাবা কিতাব আলী বাদি হয়ে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ঝিকরগাছা পৌর ছাত্রদলের আহবায়ক শামীম রেজাসহ ১০ জনের নাম পরিচয় উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ের ৬-৭ জনকে আসামি করা হয়েছে।
এদিকে সোমবার বিকেলে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির মিছিল নিয়ে থানা ঘেরাও করেছে এলাকাবাসী। পরে ওসি সব আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, পিয়াল হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তারের খবর শুনে থানা এলাকায় এসে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পরিস্থিতি শান্ত করা হয়। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে।
গত ৫ আগস্ট ঝিকরগাছা বাজারে আধিপত্যের বিস্তার নিয়ে পৌর ছাত্রদলের সভাপতি শামীম রেজার সঙ্গে যুবদলের কর্মী পিয়াল হাসানের বিরোধ হয়। সেই বিরোধের জেরে পিয়ালের নেতৃত্বে কয়েকজন শামীমের বাবা কামরুল ইসলামকে চাকু মেরে জখম করেন। ওই ঘটনায় একটি মামলা হয়। ওই মামলায় পিয়ালসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। দেড় মাস কারাভোগ করে গত ৮ নভেম্বর জামিনে মুক্ত হন তারা। পরদিন ৯ নভেম্বর পিয়াল রেল স্টেশন এলাকায় শামীমের কাছে গিয়ে ওই ঘটনার জন্যে ক্ষমা চান। এ সময় শামীম তার সহযোগীদের মুঠোফোনে ডেকে পিয়ালকে ধাওয়া দিয়ে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করে।
এদিকে, হত্যাকাণ্ডে প্রাথমিকভাবে উপজেলা পৌর ছাত্রদলের আহ্বায়ক শামীম রেজার সম্পৃক্ততার অভিযোগে শামীমকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নওয়াপাড়ায় চাঁদাবাজি ও হুমকির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা
নওয়াপাড়া প্রতিনিধি
নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনিসহ একদল সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও লুটপাটের অভিযোগ করেছেন নওয়াপাড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোঃ আবু সাঈদ সরকার। বিষয়টি নিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ করেছেন, যাতে দলীয়ভাবে এ নেতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৪ অক্টোবর জনি আবু সাঈদ সরকারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাকিতে কয়লা নিতে চাইলে তা প্রত্যাখ্যান করা হয়। পরে জনি ও তার সহযোগীরা দলবদ্ধ হয়ে প্রতিষ্ঠানে ঢুকে গালিগালাজ ও হুমকি দিয়ে তার উপর শারীরিক আক্রমণ চালায় এবং প্রতিষ্ঠান থেকে প্রায় ৫ লক্ষ টাকা লুট করে নেয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ঘটনার পর থানায় অভিযোগ জানালেও পুলিশ তা রেকর্ড করেনি এবং কোনোরূপ আইনগত পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে সন্ত্রাসীদের ভয়ে ব্যবসা ছেড়ে সাঈদ সরকার ঢাকায় চলে আসতে বাধ্য হন।
স্থানীয় ব্যবসায়ী সংগঠন ও সাধারণ ব্যবসায়ীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করেছে এবং এরইমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আবু সাঈদ সরকারের দাবি, নওয়াপাড়ার ব্যবসায়িক পরিবেশ রক্ষায় এবং জনি ও তার সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন।
তিনি আরও জানান, বিএনপির নওয়াপাড়া শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককেও বিষয়টি অবহিত করা হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসাদুজ্জামান জনিসহ সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানিয়েছেন।

সাতার শিখলে ১০% মার্ক দেওয়া হবে খুলনা পাবলিক কলেজ
খবর বিজ্ঞপ্তি
নগরের বয়রা পাবলিক কলেজের প্রত্যেক শিক্ষার্থীকে সাতার কাটা শিখতে হবে বাধ্যতা মৃলক বলে ঘোষণা করলেন কলেজ কতৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ইতি মধ্যে সোনাডাংগা মহিলা ক্রীড়া কমপ্লেক্স এ শুরু হয়েছে সাতার শেখার প্রতিযোগিতা। ইতিমধ্যে প্রায় পাঞ্চাস শতাংশ শিক্ষার্থী অংশ গ্রহন করেছে বলে জানিয়েছেন খুলনা পাবলিক কলেজ শিক্ষক বৃন্দ। এরকম একটি ব্যতিক্রম উদ্যোগ নেওয়ার বিষয়ে পাবলিক কলেজের অধ্যক্ষ জনাব শামীম জানান সম্প্রতি ঘটে যাওয়া অএ কলেজের তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীর সাতার না জানার কারনে পানিতে ডুবে মৃত্যু হয়। আবারও কোন শিক্ষার্থী বা কোন ছেলে মেয়ে কে সাতার না সেখার কারণে মৃত্যু বরন করতে না হয়।শুধু তাই নয কলেজের শিক্ষার্থীদের মাঝে আগ্রহ তুলে ধরার জন্য এ ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে বলাহয়েছে সাতার শিখতে পারলে ১০% মার্ক যোগাকরা হবে যা শুধু মাএ শারীরিক শিক্ষা হিসাবে গ্রহন করবে। তিনি আরও বলেন পাবলিক কলেজের শিক্ষার্থীরা বেশ আনন্দ উৎসবের মধ্যো দিয়ে সাঁতার শিখছে। কলেজর অধ্যক্ষ সেনাকর্মকর্তা শামীম বলেন শুধু পাবিলিক কলেজইনা খুলনা নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উচিত এই উদ্যোগ নিয়ে সকল শিক্ষার্থীদের সাঁতার শিখানো। পাশাপাশি তিনি সকল কে এই আহ্বান জানান, যাতে করে ভবিষ্যতে আর কোন ছেলে মেয়েকে সাতার না শেখায় অন্তত পানিতে ডুবে প্রান দিতে না হয়। অধ্যক্ষ আরও বলেন সাতার শেখার এই প্রতিযোগিতায় তৃতীয় দিনে অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে, পাশাপাশি সকল অভিভাবক, শিক্ষার্থী ওশিক্ষা প্রতিষ্ঠান গুলোর সচেতনতা বৃদ্ধি পাবে।

দিঘলিয়ায় বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
দিঘলিয়া প্রতিনিধি
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল ফোরাম, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সেনহাটি কেসি আই ক্লাব চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা এ বি এম ওয়াহিদুজ্জামান রানা। বক্তব্য রাখেন অধ্যাপক নজির আহমেদ, অহিদ মোল্লা, মোহাম্মদ জহিরুল ইসলাম, সৈয়দ রাশেদুজ্জামান, মনিরুল ইসলাম ভুট্টো, মামুন রেজা অপু, কুদরতি এলাহী স্পিকার, আব্দুল কাদের জনি, শহিদুল ইসলাম ছোট, মোহাম্মদ আলী টুটুল, বাবুল শেখ, মোল্লা মাহবুব আলম, এডভোকেট জাহিদুর রহমান, লোকমান হোসেন, আবু রায়হান জিনিয়াস, মোল্লা রাকিব, খান আব্দুল কুদ্দুস, আনোয়ার হোসেন, শেখ সোহেল, গোলাম হোসেন, খান আরিফুল ইসলাম, বুলবুল সিকদার, শিহাব, আনোয়ার, ওয়াফিউজ্জান শুভ প্রমূখ। আলোচনা শেষে এক র ্যালি কেসিআই ক্লাব থেকে শুরু করে জাকারিয়া মাদ্রাসা গেট পর্যন্ত গিয়ে শেষ হয়।

আশাশুনিতে মডিউল-১ এর দুদিনের এসবিসিসি টট প্রশিক্ষণ উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে উপজেলা পর্যায়ে মডিউল-১ এর উপর দুদিন ব্যাপী এসবিনিসি (টট) কর্মশালা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও উপজেলা অফিসার্স ক্লাবে পৃথক দুটি গ্রুপে প্রশিক্ষণ প্রদান করা হয়।
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আতাহার আলী ও সমাজ সেবা কর্মকর্তা সাইদুল ইসলাম। ৮৮ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীদের অংশ গ্রহনে দুটি গ্রুপে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

আশাশুনিতে মাজলীসুল মুফাসসেরীন কমিটি গঠন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে মাজলীসুল মুফাসসেরীন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধহাটা করিম সুপার মার্কেটে অনু্ষ্িঠত সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন কল্পে উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন, জেলা সভাপতি মাওঃ মনিরুল ইসলাম বিলালী, এড. শহিদুল ইসলাম, মাওঃ দেলোয়ার হোসাইন হুজাইফি প্রমুখ।

সাবেক ছাত্রনেতাদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
দিঘলিয়া প্রতিনিধি
সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে গতকাল বিকাল সাড়ে তিনটায় স্থানীয় সেনহাটি কে সি আই ক্লাব চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে সাবেক ছাত্রনেতা এবি এম ওয়াহিদুজ্জামান রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যাপক নজির আহমেদ, অহিদ মোল্লা, মোহাম্মদ জহিরুল ইসলাম, সৈয়দ রাশেদুজ্জামান, মনিরুল ইসলাম ভুট্টো, মামুন রেজা অপু, কুদরত-ই -এলাহী স্পিকার, আব্দুল কাদের জনি, শহিদুল ইসলাম ছোট, মোহাম্মদ আলী টুটুল, বাবুল শেখ, মোল্লা মাহবুব আলম, এডভোকেট জাহিদুর রহমান, লোকমান হোসেন, আবু রায়হান জিনিয়াস,মোল্লা রাকিব, খান আব্দুল কুদ্দুস, আনোয়ার হোসেন, শেখ সোহেল, গোলাম হোসেন, খান আরিফুল ইসলাম, বুলবুল সিকদার, সিহাব, আনোয়ার, ওয়াফিউজ্জান শুভ প্রমূখ।

খুলনায় দিন ব্যাপী সৌন্দর্য বিষয়ক কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
খুলনায় বিউটি প্যালেসের উদ্যোগে দিন ব্যাপী সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট আকলি আক্তার। এই প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনাসহ আশপাশের জেলা-উপজেলার প্রায় শতাধীক নারীরা অংশগ্রহণ করেন। নারীদের সামনে এগিয়ে নিতে ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে এ আয়োজন এবং এ প্রশিক্ষণের মধ্য দিয়ে নতুন কিছু জেনে নারীরা নিজেকে গড়ে তুলতে পারবে বলে দাবী আয়োজক বিউটি প্যালেসের ওনার তামান্না হালদারের।

র্যাবের বিচার চেয়ে ট্রাইব্যুনালে র্যাবের গুলিতে পা হারানো লিমন
ঢাকা অফিস
র্যাবের বিচার চেয়ে ট্রাইব্যুনালে র্যাবের গুলিতে পা হারানো লিমন। অভিযোগে লিমন উল্লেখ করেন, ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা লিমনকে গুলি করে। তখন র্যাবের পক্ষ থেকে বলা হয়, লিমন দুর্র্ধষ সন্ত্রাসী মোর্শেদ জমাদ্দারের সহযোগী।
১৩ বছর আগে র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির লিমন হোসেন ৯ জনের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে এসে তিনি এ অভিযোগ দায়ের করেন। সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসান ও মেজর রাশেদসহ ৯ জনের নাম রয়েছে এই অভিযোগে। অভিযোগে লিমন উল্লেখ করেন, ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা লিমনকে গুলি করে। তখন র্যাবের পক্ষ থেকে বলা হয়, লিমন দুর্র্ধষ সন্ত্রাসী মোর্শেদ জমাদ্দারের সহযোগী। মোর্শেদকে গ্রেফতারে অভিযান চালানোর সময় কলেজছাত্র লিমন হোসেন গুলিবিদ্ধ হন। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে (নিটোর) চিকিৎসা চলাকালে লিমনের বাঁ পা হাঁটু থেকে কেটে ফেলতে হয়। ওই ঘটনায় লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে ২০১১ সালের ১০ এপ্রিল ঝালকাঠির আদালতে একটি হত্যাচেষ্টা মামলা করেন। সে মামলার তদন্তই এখনো শেষ হয়নি।
সে সময় বরিশাল র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক-ডিএডি লুৎফর রহমান, করপোরাল মাজহারুল ইসলাম, কনস্টেবল মো. আব্দুল আজিজ, নায়েক মুক্তাদির হোসেন, সৈনিক প্রহ্লাদ চন্দ এবং কার্তিক কুমার বিশ্বাসসহ অজ্ঞাতনামা আরো ছয় র্যাব সদস্য ওই মামলার আসামি।
র্যাবের ভাষ্য ছিল, অভিযান চালানোর সময় কিশোর লিমন গুলিবিদ্ধ হন। তবে লিমন বলছেন, র্যাবের সদস্যরা তার হাঁটুতে পিস্তল ঠেকিয়ে গুলি করেছিলেন।
অভিযোগ দাখিলের পর লিমন সাংবাদিকদের বলেন, ১৩ বছর ধরে আমি ও আমার পরিবার হয়রানির শিকার হয়ে আসছি। একটি রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে মামলা করলাম। একটি মামলায় এ যাবত পাঁচবার নারাজি দিয়েছি এবং দুই/তিনবার রিভিউ আবেদন করেছি। কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা পাইনি। আমি ও আমার পরিবার ২০১১ সালের পর থেকেই ফ্যাসিস্ট সরকারের দোসরদের কর্তৃক বারবার হামলা-মামলার শিকার হয়েছি। তাই আমি ও আমার পরিবারের সবার নিরাপত্তা চাই রাষ্ট্রের কাছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবিও জানান লিমন। র্যাবকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যায়িত করে তিনি বলেন, আমার পক্ষ থেকে বিলুপ্তির দাবি জানাচ্ছি। র্যাবের কতিপয় সদস্য আমাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র ঠেকিয়ে গুলি করে।

খুলনা সদর থানা যুব ইউনিয়নের মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা সদর থানার কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা ১২ নভেম্বর ’২৪ মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০টায় (সিপিবি) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুব নেতা মিঠুন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন প্রেসিডিয়াম সদস্য অ্যাড. নিত্যানন্দ ঢালী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ধীমান বিশ্বাস, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, জাতীয় পরিষদ সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, যুবনেতা রামপ্রসাদ রায়, ভবেশ রায় প্রমুখ। সভায় দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং থানা কমিটির গঠনের লক্ষ্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় মতবিনিময় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিএনপি জামায়াতের কর্মীদের আ’লীগের তকমা লাগিয়ে থানায় মামলা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার হাজী মোহাম্মদ মহাসিন কলেজের অনার্স পড়ুয়া ছাত্র ও ছাত্রলীগের কর্মী মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী সেজে পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। আবার বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীকে আওয়ামী লীগ ও যুবলীগ এর কর্মীর তকমা লাগিয়ে মোট ১৭ ব্যক্তির নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৮/২০ ব্যক্তিকে আসামি করে বাড়ি ঘর ভাংচুর,শ্লীলতাহানী ও লুটপাটের মামলা দায়ের করেছেন । ঘটনাটি ঘটেছে অভয়নগর থানার সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রামে। ধুলগ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আঃ মান্নানের পুত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী পরিচয়দানকারী ছাত্রলীগ কর্মী মোঃ নাহিদুল ইসলাম নাহিদ কর্তৃক অভয়নগর থানায় দায়েরকৃত (মামলা নং-৩, তাং ৫/১১/২৪) । জানা যায় পারিবারিক জমিজমা সংক্রান্ত পুর্বশত্রুতার জের ধরে গত ২ নভেম্বর সকাল আনুঃ ৯টার দিকে প্রতিপক্ষের সাথে সংঘর্ষ হয়। এ সময় তাদের বাড়িঘর ভাংচুর, শ্লীলতাহানী ও লুটপাটের ঘটনা ঘটে। এ ব্যাপারে তার আপন চাচা মফিজ সরদার (৫০) ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাতেম সরদার (৫৫), ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাখায়ত হোসেন (৩০), আওয়ামী লীগ কর্মী মানিক চক্রবর্তী (৬০), ছাত্রলীগ কর্মী হাদি সরদার (২৩), যুবলীগ কর্মী ফরিদ আকুঞ্জি (৪২), আওয়ামী লীগ কর্মী রিপন সরদার (৩৬), যুবলীগ কর্মী নাইম শেখ (২৩), ছাত্রলীগ কর্মী হেলাল আকুঞ্জি, আওয়ামী লীগ কর্মী সাইদ সরদার (৬০), ছাত্রলীগ কর্মী রাকিব সরদার (২১), যুবলীগ কর্মী মাসুদ সরদার (৩৭), ছাত্রলীগ কর্মী আরাফাত সরদার (১৯), আওয়ামী লীগ কর্মী বিল্লাল সরদার (৩৮), আওয়ামী লীগ কর্মী হক মুন্সি (৬৫), ছাত্রলীগ কর্মী পাপ্পু গাজী (১৮) এবং সালাম সরদার (৭০) এর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৮/২০ জনকে আসামী করা হয়েছে।
অপরদিকে সিদ্দিপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. মোশারেফ বিশ^াস ও সাধারণ সম্পাদক সরদার হুমায়ুন কবির মিলু স্বাক্ষরিত প্রত্যয়ন পত্রে বলা হয়েছে আসামী ফরিদ আকুঞ্জি, নাঈম শেখ, রাকিব সরদার, মাসুদ সরদার ও আরাফাত সরদার বিএনপি ও অঙ্গ সংগঠনের সক্রিয় কর্মী। রাজনৈতিক ফয়দা হাসিল ও প্রতিপক্ষকে ফাসাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর লেবাসধারী আওয়ামীলীগ কর্মী মোঃ নাহিদুল ইসলাম নাহিদ তাদেরকে আ’লীগ কর্মী সাজিয়েছে। অনূরূপ ৩ নং ধুলগ্রাম ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ডা. আবুল কালাম আজাদ ও সেক্রেটারী এ এম মোশারফ হোসেন স্বাক্ষরিত প্রত্যয়ন পত্রে ঐ মামলার আসামী মফিজ সরদার, বিল্লাল সরদার, হক মুন্সি, জামায়াতের স্বক্রিয় কর্মী এবং হাদী সরদার ও হেলাল আকুঞ্জিকে ছাত্র শিবিরের কর্মী দাবী করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। স্বরেজমিনে গিয়ে জানা যায়, ধূলগ্রামের মৃত আজিজ সরদারের ৩পুত্র যথাক্রমে- আঃ মান্নান সরদার, হাতেম সরদার ও মফিজ সরদারের মধ্যে পয়ত্রিক সম্পত্তির বসত বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দ্বন্দ্ব দির্ঘ্য দিনের। তারই জের ধরে সৃষ্ট গোলযোগের সমাধান করতে আসা এলাকাবাসীকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীর তকমা লাগিয়ে হয়রানী মুলক ভাংচুর, শ্লীলতাহানী ও লুটপাটের ষড়যন্ত্রমুলক মামলা দেয়া হয়েছে। মামলা থেকে জামিন নিয়ে আসার পর পুনরায় ১০ ব্যক্তির নামে আদালতে আরোও একটি ১০৭ ধারা নন জি আর মামলা দেয়া হয়েছে।
এদিকে নগরীর হাজী মোহাম্মদ মহাসিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ও নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী পরিচয়দানকারী মোঃ নাহিদুল ইসলাম নাহিদ মুঠোফোনে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। এছাড়া তার পিতা আব্দুল মান্নান ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেটি মানতে নারাজ। তিনি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট ঘটনার বিচারের দাবী জানিয়েছেন। যদিও গত ২০২২ সালের ২৮ জানুয়ারী মান্নান সরদার নিজ উদ্যোগে আওয়ামী লীগে এবং মোঃ নাহিদুল ইসলাম নাহিদ বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেন। স্থানীয় ইউপি সদস্য ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল সরদার ঐ আবেদন পত্রে তাদের সনাক্ত করেন।
স্থানীয় সিদ্দিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, যেভাবে মামলাটি সাজানো হয়েছে, প্রকৃতপক্ষে ঘটনাটি এমন নয়। পারিবারিক যাতায়াতের একটি রাস্তা নিয়ে ভাইয়েদের মধ্যে দ্বন্দ্ব। এটি স্থানীয়ভাবে সালিশীর মাধ্যমে মিমাংসা সম্ভব ছিল। এব্যাপারে অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমাদুল করিম বলেন, বাদী নাহিদুল ইসলাম নাহিদ একটি অভিযোগ পত্র বাহির থেকে লিখে এনে থানায় জমা দিয়েছে। কিছু একটা ঘটনা ঘটেছে সে অনুযায়ী মামলা নিয়েছি। ঘটনার তদন্তে প্রকৃত বিষয়টি জানা যাবে। বিএনপি জামায়াতের কর্মীদের আওয়ামী লীগের তকমা লাগিয়ে মামলা দেয়া এবং ছাত্রলীগের কর্মী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর পরিচয়ের বিষয়টিও পরিস্কার হয়ে যাবে।

খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনের বাড়িতে মিললো অস্ত্র ও গুলি
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাড়ি থেকে রাইফেল, রিভলবার, গুলি এবং ভারতীয় রূপি জব্দ করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১২ নভেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আহসান হাবীব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১১ নভেম্বর ভোররাতে পুলিশ এবং সেনাবহিনীর সমন্বয়ে যৌথবাহিনী মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির চতুর্থ তলা থেকে একটি রাইফেল, ১৩ রাউন্ড রাইফেলের গুলি, চারটি রাইফেলের গুলির খোসা, একটি রিভলবার, ২০ রাউন্ড রিভলবারের গুলি, রাইফেলের গুলির চার্জার দুটি, পিস্তলের কভার একটি, রাইফেলের কভার একটি ও ২৫০ ভারতীয় রূপি জব্দ করে। অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।’
খুলনা সদর থানার ওসি শেখ মনির উল গিয়াস জানান, ‘এ ঘটনায় ১১ নভেম্বর (সোমবার) সদর থানার এসআই রেজওয়ান ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।’