Home আঞ্চলিক নগরীতে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি : থানায় জিডি

নগরীতে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি : থানায় জিডি

36


স্টাফ রিপোর্টার
নগরীর বাইতুন মার্কেটের এক ব্যবসায়ীকে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যাক্তি অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদান করেছেন। এঘটনায় ভুক্তভোগী সোনাডাঙ্গা মডেল থানায় সাধারন ডায়েরী করেছে।
সাধারন ডায়েরী সুত্রে জানা যায়, নগরীর সোনাডাঙ্গা মডেল থানাথিন হাজী তমিজ উদ্দিন সড়কের আনোয়ার খাঁনের ছেলে মো. শাহিন খাঁন নিউ মার্কেট সংলগ্ন বাইতুন মার্কেটের একজন ব্যবসায়ী। ৬ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে মোবাইল নম্বর ০১৮১৫-৩১২৬৪৪ থেকে শাহিন খাঁনের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১২-৯৯৪৬০৫-এ কল করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদান করে কলটি কেটে দেয়। এঘটনায় শাহিন খাঁন নিরাপত্তাহীনতা ও বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে সোনাডাঙ্গা মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন যার নং-৪৪১, তারিখ- ৬/১১/২০২৪ইং।