স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য দুই ধাপে দেশ ছেড়েছে বাংলাশে ক্রিকেট দল। তবে ১৫ সদস্যের মধ্যে ১৩ জন ক্রিকেটার যোগ দিলেও, বাকি দুই জন আপাতত যেতে পারেননি।
স্পিনার নাসুম আহমেদ ও পেসার নাহিদ রানার আমিরাত যাত্রা থমকে গেছে। মূলত ভিসা জটিলতার কারণে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি এই দুই ক্রিকেটার। অবশ্য একটি সংবাদমাধ্যমে রানা জানিয়েছেন আজই ভিসা কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে।
এর আগে গতকাল সন্ধ্যায় শেষ ভাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন ক্রিকেটাররা। সকল কোচিং স্টাফরাও অবশ্য আরব আমিরাতে পৌঁছেছেন।
এদিকে আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।











































