Home আঞ্চলিক ওসি সায়েদ’র খুলনায় অবৈধ সম্পদের খোঁজ নেয়া হচ্ছে

ওসি সায়েদ’র খুলনায় অবৈধ সম্পদের খোঁজ নেয়া হচ্ছে

228


স্টাফ রিপোর্টার।।
ঢাকার সাভারের আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর মামলায় খুলনার মিয়াপাড়ার বাসিন্দা আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদকে কক্সবাজার থেকে গ্রেপ্তারের পর তার অবৈধ সম্পদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন একটি সংস্থা।


ওসি থাকা অবস্থায় অবৈধভাবে তিনি কোটি কোটি টাকার বাড়ি, গাড়ী ও জাহাজের মালিক হয়েছেন। গত বুধবার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলা সদরের গোরকঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই রাতে গ্রেপ্তারের পর সাবেক ওসি এএফএম সায়েদকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে।


জুলাই-অগাস্টে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এই মামলায় অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামও আসামি।