Home আঞ্চলিক নগরীতে পঙ্গু রাসেলকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নগরীতে পঙ্গু রাসেলকে কুপিয়ে ও গুলি করে হত্যা

151


স্টাফ রিপোর্টার
নগরীর শেরেবাংলা রোডস্থ কুবা মসজিদ সড়কের প্রবেশদ্বারে হত্যা, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ ১১ মামলার এক আসামি রাসেল ওরফে পঙ্গু রাসেল (২৭) নামের এক সন্ত্রাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাসেল শেরেবাংলা রোডের আমতলার মোড়ের আব্দুল মান্নানের ছেলে। আহত সজিব খুলনা সদর হাসপাতাল এলাকার হুমায়ুন কবিরের ছেলে ও মোহাম্মদ ইয়াসিন শেরেবাংলা রোড আমতলার মোড়ের মো. হান্নান শেখের ছেলে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে পঙ্গু রাসেলের বুকের পাশে দুটি গুলি করে। পরে তার হাঁটুর নিচে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এসময় দুর্বৃত্তরা রাসেলের সঙ্গে থাকা মো. সজিব (২৫) ও মোহাম্মদ ইয়াসিন (২৬) নামে দুই যুবককেও কুপিয়ে জখম করে তারা। দুর্বৃত্তরা চলে গেলে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের পরীক্ষার পর রাসেলকে মৃত. ঘোষণা করেন। আহতদের হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে ৪ মোটরসাইকেল নিয়ে নিহত যুবকসহ আরও কয়েকজন কুবা মসজিদ সড়কের প্রবেশদ্বারে পৌঁছায়। এ সময়ে তাদের নিজেদের মধ্যে কলহবিবাদ বাদে। একজন তাকে তাক করে বুকে পরপর ২টি গুলি করে। তার সাথে থাকা ইয়াছিন ও সজিবকে চা পাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত বলে ঘোষণা করেন। তবে এ হত্যাকান্ড নিজেদের মধ্যে এবং মাদক করাবারি নিয়ে ঘটেছে বলে তিনি মনে করেন। রাসেলের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে। তার মধ্যে ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা উল্লেখযোগ্য। নিহতের লাশ মর্গে রয়েছে। এখনও পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।