Home খেলাধুলা ইংল্যান্ডের স্পিন নির্ভর একাদশ ঘোষণা

ইংল্যান্ডের স্পিন নির্ভর একাদশ ঘোষণা

31


স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে রাওয়ালপিন্ডিতে তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলবে ইংল্যান্ড। যেখানে টেস্টের দুই দিন আগেই আজ মঙ্গলবার একাদশ ঘোষণা করেছে বেন স্টোকসের দল।

দ্বিতীয় টেস্টে মুলতানে খেলা দুই স্পিনার শোয়েব বশির ও জ্যাক লিচের সঙ্গে এবার যোগ হয়েছেন লেগ স্পিনার রেহান আহমেদ।

মুলতানে ইংল্যান্ডের হেরে যাওয়ার পেছেনে পাকিস্তানের স্পিন বড় কাজ করেছে। যেখানে ওই টেস্টের মতোই রাওয়ালপিন্ডিতেও স্পিন-বান্ধব উইকেট বানিয়েছে পিসিবি। তাই পেসার কমিয়ে তিন স্পিনার নিয়ে খেলার এই সিদ্ধান্ত।

এদিকে মুলতানে খেলা দুই পেসার ব্রায়ডন কার্স ও ম্যাথু পটসকে ইংল্যান্ড রাখেনি তৃতীয় টেস্টের দলে। দলে ফেরানো হয়েছে পেসার গাস অ্যাটকিনসনকে। এ ছাড়া পেসার হিসেবে আছেন অধিনায়ক বেন স্টোকসও।

আগামী বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি টেস্ট শুরু হবে। তিন টেস্টের সিরিজে এখন ১-১ সমতা।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জ্যাক লিচ ও শোয়েব বশির।