স্পোর্টস রিপোর্টার
ইমার্জিং এশিয়া কাপে হংকংকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ওমানের মাসকটের আল আমিরাট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশ এ দলকে ১৫১ রানের লক্ষ্য দেয় হংকং। দলটির হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন বাবর হায়াত। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন। একটি করে উইকেট পেয়েছেন আবু হায়দার, রেজাউর রহমান রাজা, রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি।
১৫১ রানের জবাবে উদ্বোধনী জুটিতে ৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ। অভিষিক্ত জিসান আলম ফিরেন ১১ রান করে। দলীয় ৩৮ রানে পাঁচ রান করে ফেরেন সাইফ হাসান। দলীয় ৫৫ রানে ২৬ বলে ২৮ রান করে পারভেজ ইমন বিদায় নিলে চাপে পরে বাংলাদেশ। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৫৪ রানের জুটি গড়ে সেই চাপ সামালদেন অধিনায়ক আকবর আলী। হৃদয় ২২ বলে ২৯ ও আকবর ২৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। ১০৯ রানে হৃদয় ও ১২৯ রানে আকবর আউট হলে রাব্বিকে সঙ্গে নিয়ে বাকি কাজ সাড়েন শামীম পাটোয়ারি। শামীম ১৯ রানে রাব্বি ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালে বাবর হংকংয়ের হাল ধরেছিলেন। তিনি ৭ ছক্কা ও ২ চারে ৬১ বলে ৮৫ রান করেন। অধিনায়ক নিজাকাত খান করেন ২০ বলে ২৫ রান। তাদের ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৫০ রান করে হংকং।











































