Home খেলাধুলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাইকগাছায় নৌকা বাইচ প্রতিযোগিতা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাইকগাছায় নৌকা বাইচ প্রতিযোগিতা

34


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছায় ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিজয়া দশমীতে আমুড়কাটাস্থ কড়ুলিয়া নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় ৫ টি নৌকা অংশ নেয়। সোলাদানা ইউনিয়নের ৯টি মন্দির কমিটি কর্তৃক এ বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোলাদানা ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা এসএম এনামুল হক। আমুরকাট সার্বজনীন মন্দির কমিটির সভাপতিত্বে বাইচ প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম এনামুল হক বিজয়ীদের মাঝে নগদ ২০ হাজার,১৫ হাজার ও ১০ হাজার সান্তনা পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়। প্রতিযোগিতায় রত্নতরী প্রথম,রিয়া নৌকা বাইচ দল দ্বিতীয়, আলমশাহী তরী তৃতীয় ও স্বপ্নতরী চতুর্থ স্থান অধিকার করে। পুরস্কার বিতারণী অনুষ্ঠানে সম্মানী অতিথি ছিলেন,কয়রা উপজেলা বিএনপির আহবায়ক এ্যড,মোমরেজুল ইসলাম ও যুবদল খুলনা জেলা সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহসভাপতি আআসলাম পারভেজ, যুবদল নেতা তোহিদুল ইসলাম মুকুল, ইমরান সরদার,জজ্বেস্বর সানা, ঠাকুর দাস সরদার,কিশোর কুমার মন্ডল,অধ্যপক রমেন্দ্র নাথ সরকার ও প্রতীত পবণ রায়