Home খেলাধুলা চেন্নাই টেস্টে রোহিতের পরিকল্পনার কথা ফাঁস করলেন পন্থ

চেন্নাই টেস্টে রোহিতের পরিকল্পনার কথা ফাঁস করলেন পন্থ

17


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দ্রুত খেলা শেষ করতে চেয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। চেন্নাইয়ে হওয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে ইনিংস ঘোষণা করেছিল ভারত। এবার সেই টেস্টের রোহিতের করা একটি পরিকল্পনা ফাঁস করলেন ঋষভ পন্থ।

ভারত প্রথম টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর এক ঘণ্টা ব্যাট করে। এরপরেই ইনিংস ঘোষণা করেন রোহিত। তার মাঝেই নিজেদের শতরান পূর্ণ করে ফেলেছিলেন পন্থ ও শুভমান গিল। তারা জানতেন, রোহিত ডিক্লেয়ার করবেন। সেই কারণে খেলার ধরন বদলে দিয়েছিলেন।

ম্যাচ শেষে পন্থ বলেন, ‘আমরা যখন মধ্যাহ্নভোজের জন্য গিয়েছিলাম, তখন ড্রেসিংরুমে ডিক্লেয়ার করার আলোচনা চলছিল। রোহিত ভাই বলেছিল, “এক ঘণ্টা সময় দিচ্ছি। তার মধ্যে যত রান করতে পারো করো।” তাই ব্যাট করতে নামার সময়েই ভেবে নিয়েছিলাম মেরে খেলব। ভেবেছিলাম, ১৫০ রানও করে ফেলতে পারি। সেটা হয়নি।’

পন্থ প্রথম ইনিংসে ৩৯ রান করার পরে দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেছেন। ৬৩২ দিন পরে টেস্টে ফিরে শতরান করেছেন তিনি। পন্থের খেলার প্রশংসা করেছেন রোহিত।

উল্লেখ্য, চেন্নাই টেস্টে ২৮০ রানের বড় ব্যবধানে জেতে ভারত। আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।