Home আঞ্চলিক মোংলায় কোটা আন্দোলনে শহীদদের স্মরণে শোক সমাবেশ অনুষ্ঠিত

মোংলায় কোটা আন্দোলনে শহীদদের স্মরণে শোক সমাবেশ অনুষ্ঠিত

96

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় কোটা আন্দোলনে শহীদদের স্মরণে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র আয়োজনে শুক্রবার বিকেলে এ শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের স্মরণে ১মিনিটের নিরবতা পালন করা হয়। পরে সমাবেশে বক্তারা পৌর বাজার মনিটরিংসহ সকল সেক্টরের দুর্নীতি-অনিয়ম বন্ধে জনগণকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।