Home আঞ্চলিক কোটচাঁদপুরে জামায়াত ইসলামীর শোকরানা সমাবেশ অনুষ্ঠিত

কোটচাঁদপুরে জামায়াত ইসলামীর শোকরানা সমাবেশ অনুষ্ঠিত

24

কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পদত্যাগের পরেই দীর্ঘ ১৫ বছর পর ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশাল শোকরানা সমাবেশ করেছে। এ সময় প্রশাসনের কোন বাধা নেই। গতকাল শুক্রবার বিকালে ৩টার সময় পৌর শহরের মেইন বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা একত্রিত হতে জনসমুদ্র পরিনত হয়েছে। সবাই ছিল আনন্দিত। কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির আজিজুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক মতিয়ার রহমান কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর, ঝিনাইদহ। দেশে নেতৃত্ব প্রদানকারী ছাত্র জনতাকে ধন্যবাদ দিয়ে তিনি তার বক্তব্য বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার কবল থেকে দেশ রক্ষা হয়েছে, তাই ১৫ বছর পর আমরা আবারো এই স্থানে সমাবেশ করতে পারছি আলহামদুলিল্লাহ। বর্তমান দেশে অস্থির পরিস্থিতির মধ্যে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। এখন দেশ গড়ার কাজ শুরু করতে হবে। অন্তর্বতীকালীন সরকার গঠনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই পরিস্থিতিতে দুষ্কৃতকারীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, ‘দেশবাসীর প্রতি আমরা বারবার আহ্বান জানিয়ে আসছি কোনো দুষ্কৃতিকারী যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আজিজুর রহমান মাষ্টার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওঃ মোঃ আঃ হাই কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারী, ঝিনাইদহ। মাওলানা মোঃ তাজুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান, কোটচাঁদপুর, ঝিনাইদহ। মোঃ মোয়াবিয়া হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, কোটচাঁদপুর, ঝিনাইদহ। আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠান টি পরিচালনায় করেন মুহঃ শরিফুল ইসলাম, সেক্রেটারী, কোটচাঁদপুর উপজেলা শাখা, ঝিনাইদহ।