বিনোদন ডেস্ক।।
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ ট্রফি উন্মোচনে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। এর আগে ও পরে একাধিক আন্তর্জাতিক ইভেন্ট এবং অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা মিলেছে তাঁর। এবার এই অভিনেত্রীর পা রাখলেন ছবি ও কবিতার দেশ ফ্রান্সে।
‘প্যারিস অলিম্পিক ২০২৪’ উপলক্ষে সরকারি আমন্ত্রণে তাঁর এবারের ইউরোপ সফর। সম্প্রতি উর্বশী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে তাঁকে হাঁটতে দেখা গেছে। পরনে ছিল মার্জিত গোলাপি পোশাক। ফ্লোয়া হেয়ারস্টাইল, কানে একটি পাতলা-চকচকে দুল পরে হালকা মেকআপে নিজেকে সাজিয়েছিলেন এই অভিনেত্রী।
ভিডিওটির ক্যাপশনে নিজেকে ‘প্যারিস অলিম্পিক ২০২৪’-এ আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে উল্লেখ করেছেন তিনি।
পাশাপাশি লিখেছেন, ‘প্যারিসে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশ্বের সমস্ত ক্রীড়াবিদদের অভিবাদন জানাচ্ছি এবং তাদের খেলার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন পাঠাচ্ছি।
এদিকে ‘প্যারিস অলিম্পিক ২০২৪’ থেকে ফিরেই অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। চলতি বছর মুক্তি পাবে তাঁর অভিনীত ‘ইন্সপেক্টর অবিনাশ’, ‘এনবিকে ১০৯’, ‘দিল হ্যায় গ্রে’সহ আরও কয়েকটি সিনেমা।











































