Home আঞ্চলিক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে খুলনা অঞ্চলের ১৮ মামলায় গ্রেপ্তার ২৯৯

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে খুলনা অঞ্চলের ১৮ মামলায় গ্রেপ্তার ২৯৯

109


স্টাফ রিপোর্টার।।
সাম্পতিক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত ও সহিংসতায় খুলনা বিভাগে এখন পর্যন্ত ১৮টি মামলায় ২৯৯ জনের গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। জেলাভিত্তিক মামলা এবং গ্রেপ্তারদের সংক্ষিপ্ত তথ্য দেওয়া হলো-

খুলনা কোটা আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় খুলনায় এখন পর্যন্ত তিনটি মামলায় ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ৯ জন, যারা খুলনার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মী।

কুষ্টিয়ায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় এখন পর্যন্ত ৪ মামলায় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ২ জন। গ্রেপ্তাররা বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী।

মাগুরা কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় মাগুরায় ১টি মামলায় ২০ জন গ্রেপ্তার। ২৪ ঘণ্টায় কোনো গ্রেপ্তার নেই।

নড়াইল কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নড়াইলে ২টি মামলা হয়েছে। এতে মোট ৭ জন গ্রেপ্তার আছে। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ২ জন।

বাগেরহাট কোটা সংস্কার আন্দোলনে সংহিসতায় কোনো নতুন মামলা হয়নি। তবে মোট ৮ জন গ্রেপ্তার আছে। তাদের পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে গ্রেপ্তার নেই।

ঝিনাইদহ কোটা সংস্কার আন্দোালনে সহিংসতায় ঝিনাইদহ জেলায় মামলা হয়েছে ৪টি। মোট গ্রেপ্তার ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় ৭ জন গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

সাতক্ষীরা কোটা আন্দোলন সহিংসতায় সাতক্ষীরা জেলায় মামলা হয়েছে ২টি। মোট গ্রেপ্তার ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০ জন।

যশোর কোটা সংস্কার আন্দোলন ঘিরে যশোরে কোনো মামলা বা গ্রেপ্তার নেই।

চুয়াডাঙ্গা ২টি মামলায় আসামি করা হয়েছে ৩৯ জনকে। গ্রেপ্তার হয়েছে ১ জন।