Home আঞ্চলিক বাহাদুরপুর গ্যাস ট্যাবলেট খেয়ে এক সন্তানের জননীর মৃত্যু

বাহাদুরপুর গ্যাস ট্যাবলেট খেয়ে এক সন্তানের জননীর মৃত্যু

21

জ্বলেমিন হোসেন,আশাশুনি।।

আশাশুনি উপজেলার বাহাদুরপুর গ্যাস ট্যাবলেট খেয়ে এক সন্তানের জননীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২ টায় সাতক্ষীরা মেডিকেলে যাওয়ার পথে মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানাযায়, বাহাদুরপুর ইসমাইল গাজীর(২৪) স্ত্রী তাছলিমা বেগম( ২২) স্বামীর সাথে ঝগড়া হয়। জানা যায় সে ৮ মাসের অন্তস্বত্তা এবং ৭ বছরের ছেলে সন্তানের জননী। বৃহস্পতিবার সকাল ১০ টায় কে কারা তাকে গ্যাস ট্যাবলেট খাওয়ায় দেয় তা এখনও পর্যন্ত জানা যায়নি। বাড়িতে বমি করতে থাকলে তাকে কেউ চিকিৎস্যার ব্যবস্থা করেনি। পরবর্তী বেলা ১ টায় কুল্যার মোড় বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। কিন্তু সে ৮ মাসের গর্ভবতী বলে তাকে সাতক্ষীরা মেডিকেলে নিয়ে যেতে বলে। মেডিকেলে যাওয়ার পথে তার মৃত্যুর ঘটনা ঘটে। পরবর্তীতে তার লাশ তার বাপের বাড়ি পিতা মুনছুরের বাড়ি নিয়ে আসে। বিকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় কুল্যা ইউপি মেম্বর মাজেদ গাজী, বাহাদুরপুর মেম্বর নজু উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানায় নেওয়ার প্রস্তুতি চলছিল।