।। খবর বিজ্ঞপ্তি।।
দৌলতপুর থানার অর্ন্তগত ৪নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মামুনের মাতা রিজিয়া ইসলাম (৮৫) বৃহস্পতিবার (১৩ জুন) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। বিএনপি নেতার মায়ের ইন্তেকালের খবর পেয়ে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন মরহুমার বাসভবনে যান এবং জানাজায় অংশগ্রহন করেন। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির আহবায়ক মুর্শিদ কামাল, সদস্য সচিব শেখ ইমাম হোসেন, রুবায়েত হোসেন বাবু, শেখ আনসার আলী, লিয়াকত হোসেন লাভলু, নেহিবুল হাসান নেহিম, আরমান হোসেন, মোল্লা সোহেল, আসাদুজ্জামান, খবির উদ্দিন, জাহিদ হোসেন, মোক্তার হোসেন, বেল্লাল হোসেন
সামদানি মোল্লা প্রমূখ। এদিকে বিএনপি নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমূখ। বিবৃতিদাতারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবার, শোকার্ত স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।











































