।।খবর বিজ্ঞপ্তি।।
সাবেক অ্যাটর্নি জেনারেল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও খালেদা জিয়ার ব্যক্তিগত আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার সভাপতি এড. শেখ মাসুদ হোসেন রনি, এড. গাজী আব্দুল বারী, এড. আব্দুল মালেক, এড. শেখ আব্দুল আজিজ, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এড. আ. ফ. ম. মহসীন, এড. লতিফুর রহমান লাবু, এড. বেগম আক্তার জাহান রুকু, এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, এড. জিল্লুর রহমান, এড. সত্য গোপাল ঘোষ, এড. শফিকুল ইসলাম জোয়াদ্দার খোকন, এড. এ. কে, এম, শহিদুল আলম শহীদ, এড. কাজী খালিদ হাসান জনি, এড. এস, এম, ওয়াছিউর রহমান হিরক, এড. মুনজিল আলী, এড. আবু হুরায়রা সোহেল, এড. শফিউল আলম তুতি, এড. তৌহিদুজ্জামান, এড. সাইফুর রহমান সুমন, এড. মুস্তাকুজ্জামান মুক্ত প্রমুখ। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।











































