Home আঞ্চলিক খুলনা শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শনিবার

খুলনা শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শনিবার

7


।। খবর বিজ্ঞপ্তি।।
জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর, জেলা ও খালিশপুর আঞ্চলিক শ্রমিকদলের উদ্যোগে আজ ৪ মে শনিবার বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি, প্রখ্যাত শ্রমিকনেতা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান বক্তা থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ বক্তা থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বিশেষ অতিথি খাকবেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মহানগর শ্রমিক দলের আহবায়ক মো. মজিবর রহমান।