Home খেলাধুলা চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি চূড়ান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি চূড়ান্ত

27


 স্পোর্টস ডেস্ক

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। উক্ত আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করেছে দেশটি। এরই মধ্যে খসড়া সূচি চূড়ান্ত করে আইসিসির কাছে জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টুর্নামেন্টের জন্য তিনটি ভেন্যুও বেছে নিয়েছে পিসিবি। সেই তিন ভেন্যু হলো- লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি। এর আগে ২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর অনুষ্ঠিত হয়েছিলো। এরপর এই টুর্নামেন্টটিই বাতিল করে দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি দেখতে আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে। ৮ দলের এই টুর্নামেন্টটি ১৪ দিন ব্যাপী হতে পারে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, খসড়া সূচি তৈরি করে আইসিসির কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা সূচি ঠিক করে আইসিসিতে পাঠিয়েছি। আইসিসি থেকে নিরাপত্তা দল এসেছিল। তারা আমাদের প্রস্তুতি দেখেছে এবং স্টেডিয়ামের উন্নতি নিয়ে কথা বলেছে। আমরা সর্বদা আইসিসির সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি, ভালো একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারবো।’